আর্ট :- ফুলের আর্ট।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি আর্ট। নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি ফুলের আর্ট করলাম।

আসলে আর্ট করলে বিভিন্ন রকমের করা যায়। আর প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ডিজাইনের আর্ট এর সংখ্যা ও বাড়তেছে। তবে যত বেশি তত আর্ট করতে গেলে আরো বেশি চিন্তা করতে হয় কি করব। তেমনি আমিও ভিন্ন কিছু করার চেষ্টা করলাম। আজকের আর্টের মধ্যে একটু ভিন্নতা আনার চেষ্টা করলাম। আসলে আমি সাধারণত অনেক রকমের আর্ট করার চেষ্টা করি। তবে এই আটের মধ্যে ফুলগুলো আমার কাছে বেশি ভালো লেগেছিল। কারণ চিকন চিকন দাগ গুলো দেওয়া তো বেশি দারুন লাগছিল। আশা করি আপনাদেরও ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই আর্ট আমি মার্কার কলম কালার ব্যবহার করেছি। পোস্টার কালার ছাড়াও আর্ট করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই আর্ট করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের আর্ট আপনাদের ভালো লাগবে।

1695534898082.jpg

আঁকার উপকরণ

• আঁকার বই
• মার্কার কালার
• জেল কলম
• পেন্সিল

IMG_20230921_173716.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আঁকার বই নিলাম। এরপর এরপর আমি একটু একটু করে পেন্সিল দিয়ে কয়েকটা ফুল এঁকে নিলাম।

CollageMaker_202392411344870.jpg

ধাপ - ২ :

এরপর আমি ফ্রেশ কালারের একটা মার্কার কলম দিয়ে ফুলের বাহিরের অংশগুলো রং করা শুরু করি।

CollageMaker_2023924113540146.jpg

ধাপ - ৩ :

এভাবে আমি একটু একটু করে ফুলের বাহিরের সব অংশটা রং করে নিলাম।

CollageMaker_2023924113548246.jpg

ধাপ - ৪ :

এরপরে আমি চিকন একটা কলম দিয়ে ফুলের ভেতরের ছোট ছোট অংশগুলো এবং বাহিরের অংশগুলো এঁকে নিলাম।

CollageMaker_2023924113648902.jpg

ধাপ - ৫ :

এবার আমি ফুলের ভেতরের একদম চিকন চিকন দাগ গুলো দেওয়া শুরু করি।

CollageMaker_2023924113739585.jpg

ধাপ - ৬ :

এভাবে আমি একটা একটা করে কয়েকটা ফুলের ভেতরে চিকন চিকন দাগ দিয়ে নিলাম।

CollageMaker_202392411384314.jpg

ধাপ - ৭ :

এভাবে আমি আরো কয়েকটা ফুলের মধ্যে চিকন চিকন দাগগুলো দিয়ে নিয়েছি।

IMG_20230921_184728.jpg

ধাপ - ৮ :

এরপরে আমি একটু একটু করে সবগুলো ফুলের ভেতরে চিকন দাগ দিয়ে ডিজাইন করে নিয়েছি।

IMG_20230921_185209.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো আর্ট করা শেষ করি। আশা করি আমার আজকের আর্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

1695534898111.jpg

1695534898131.jpg

1695534898082.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 3 years ago 

জেল পেন ব্যবহার করে খুবই চমৎকার একটা ফুলের চিত্র অঙ্কন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। কালো রঙের জেল প্যান্ট ব্যবহার করার কারণে আপনার তৈরি করা এই চিত্রটা আমার কাছে খুবই ভালো লেগেছে।

 3 years ago 

আপনার কাছে চিত্রটা দেখতে ভালো লেগেছে জেনে সত্যি অনেক খুশি হয়েছি।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

ভাবছি কয়েকদিন যাবো আপনাদের ঐ খান টায় যেয়ে থাকবো। তারপর দেখবো আপু কোথায় ঘুমান বালিশ দিয়ে, নাকি বালিশ ছাড়া। এত বুদ্ধি যার মাথায় তার সাথে কি কয়েকটা দিন না থাকলে হয়। এত সুন্দর সুন্দর করে যে আপনি আর্ট গুলি করেন আমি কিন্তু জাস্ট মুগ্ধ হয়ে যাই। আর আর্ট গুলি চেয়ে চেয়ে দেখি। বেশ দারুন ছিল আজকের ফুলের আর্ট গুলো।

 3 years ago 

চলে আসুন আপু। আসলে তো ভালোই হবে, আর শুধুমাত্র কয়েকদিন কেন, আপনি চাইলে অনেকদিন থাকতে পারেন।

 3 years ago 

তুমি আজকে অনেক সুন্দর একটি ফুলের আর্ট অঙ্গন করেছ, যেটা অনেক বেশি সুন্দর ছিল এবং চোখ ধাঁধানো ছিল। তুমি সবসময় নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এরকম কাজগুলো করে থাকো, যেগুলো দেখলে যে কেউ অনেক বেশি মুগ্ধ হবে। আর অনেক বেশি সুন্দর ভাবে ফুটে উঠেছে এই আর্ট। উপস্থাপনার মাধ্যমে ধাপে ধাপে এটা এতো সুন্দর করে ভাগ করে নিয়েছো দেখে দারুন লেগেছে।

 3 years ago 

আসলে আমি সবসময় নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে করার চেষ্টা করি সব কাজ।

 3 years ago 

প্রতিনিয়ত এক ধরনের আর্ট করলে একঘেয়েমি চলে আসে। এজন্য আর্টের মধ্যে ভিন্নতা আনা দরকার। আমিও চেষ্টা করি আর্টের ভিন্নতা আনার জন্য। যাই হোক আপনার আজকের ফুলের আর্টটি খুব সুন্দর হয়েছে। বিশেষ করে মাঝে সাইন পেন দিয়ে কালার করার কারণে আরো বেশি ফুটে উঠেছে।

 3 years ago 

আসলে আমার কাছে প্রয়োজনীয়তা যে কোন কিছুই ঘেয়েমি করতে ভালো লাগেই না। তাই ভিন্নতা আনার চেষ্টা করি যে কোন কিছুর মধ্যে।

 3 years ago 

খুব চমৎকার একটি আর্ট ছিল, কিছুটা ব্যতিক্রম মনে হল আমার কাছে। ধাপে ধাপে শেয়ার করাতে এটি আরো সহজলভ্য হয়ে উঠেছে।ধন্যবাদ সবার উদ্দেশ্যে শেয়ার করার জন্য ।

 3 years ago 

আসলে ব্যতিক্রম ভাবে করার চেষ্টা করলাম।

 3 years ago 

ভিন্ন ধরনের একটি সুন্দর ফুলের আর্ট করেছেন আপনি। আর্ট টি দেখে মুগ্ধ হয়ে গেলাম। মাঝেমধ্যে এরকম ভিন্ন ধরনের আর্ট দেখতে ভালই লাগে আমার কাছে। আর্ট করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে গুছিয়ে শেয়ার করেছেন। এত সুন্দর একটি আর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আমার কাছে ভিন্ন ধরনের আর্ট দেখতে ভালো লাগে।

 3 years ago 

এধরনের ফুলের আর্টগুলো দেখতে চমৎকার লাগে।আর এই আর্ট গুলো করতে বেশ ধৈর্য্য এবং সময়ের প্রয়োজন।আপনি আর্ট এর প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন,যেটা দেখে যে কেউ সহজেই আর্টটি তৈরি করে নিতে পারবেন।ধন্যবাদ আপু আপনাকে সুন্দর পোস্টের শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিক বলেছেন ধৈর্য এবং সময়ের প্রয়োজন এরকম কাজ করতে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63234.18
ETH 1879.25
USDT 1.00
SBD 0.37