বড় ককশিটের মধ্যে প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং।

in আমার বাংলা ব্লগ3 years ago

1675264001463.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করলাম।

আমার কাছে বরাবরই পেইন্টিং করতে ভীষণ ভালো লাগে। কিছুদিন আগে আমাদের ঘরে অনেক বড় একটা ককশিট দেখলাম। তখনই আমি ঠিক করলাম এই ককশিটে আমি একটা বড় পেইন্টিং করব। পেইন্টিং করে এটা আমি ঘরের দেওয়ালে লাগাবো। ঘরের দেওয়ালে একটু বড় পেইন্টিং লাগালে বেশ ভালো লাগে। এটা চিন্তা করেই আঁকতে বসে ছিলাম। তবে এটা এত বড় ছিল পেইন্টিং করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে গেল। তাছাড়া প্রাকৃতিক দৃশ্যগুলোতে অনেক বেশি সময় লাগে। আর যেহেতু বড় পেইন্টিং এজন্য অনেক বেশি সময় লেগেছে। তারপরও চেষ্টা করেছি সুন্দরভাবে তৈরি করার।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে আমি অ্যাক্রলিক কালার ব্যবহার করেছি। পোস্টার কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।

1675262373116.jpg

আঁকার উপকরণ

• ককশিট
• অ্যাক্রলিক কালার
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি

IMG_20230103_110652.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি পেন্সিল দিয়ে একটা দৃশ্যের স্কেচ করে নিলাম।

1675260361355.jpg

ধাপ - ২ :

এরপর আমি একটি ককশীট নিলাম। এরপর উপরের অংশে আকাশী কালার দিয়ে রং করা শুরু করি।

1675260404828.jpg

ধাপ - ৩ :

এরপর উপরের কিছুটা অংশে আকাশী কালার দিয়ে রং করে নিলাম। এর উপরে সাদা রং দিয়ে একটু মেঘ এঁকে দিলাম।

1675260433729.jpg

ধাপ - ৪ :

এরপর নিচের অংশের মাঝখানের অংশে সবুজ রং দিয়ে রং করে নিলাম।

IMG_20230201_195934.jpg

ধাপ - ৫ :

এরপর দুই পাশে আকাশী কালার দিয়ে রং করে নিলাম।

IMG_20230201_195945.jpg

ধাপ - ৬ :

এরপরে দুই পাশের রাস্তায় হলুদ রং দিয়ে রং করে নিলাম। এরপরে উপরের অংশে হলুদ এবং সবুজ কালার দিয়ে রং করে নিলাম।

IMG_20230201_195955.jpg

ধাপ - ৭ :

এরপরে সবুজ রং দিয়ে ঘরের উপরে এবং দুই পাশে কিছু গাছের পাতায় এঁকে নিলাম।

IMG_20230103_125823.jpg

IMG_20230103_125827.jpg

ধাপ - ৮ :

এরপরে ঘরের চালে লাল রঙ এবং এর নিচের অংশে হালকা কমলা রং দিয়ে রং করে নিলাম।

IMG_20230103_132618.jpg

ধাপ - ৯ :

এরপরে আমি কালো রং দিয়ে ঘরের চালে চিকন চিকন দাগ দিয়ে ঘরের মতো তৈরি করে নিলাম।

IMG_20230103_133439.jpg

IMG_20230103_135616.jpg

ধাপ - ১০ :

এরপরে হলুদ রাস্তার দুই পাশে কফি কালার দিয়ে রাস্তা দুটো হাইলাইটস করে নিলাম।

IMG_20230103_141048.jpg

ধাপ - ১১ :

এরপরে কালো রং দিয়ে গাছের নিচের অংশটা এঁকে দিলাম। দুই পাশে কয়েকটা গাছ দিলাম।

IMG_20230201_200015.jpg

ধাপ - ১২ :

এরপরে নারিকেল গাছের মধ্যে পাতা দিয়ে দিলাম সবুজ রং দিয়ে।

IMG_20230201_200028.jpg

ধাপ - ১৩ :

এরপর ঘরের দুই পাশের পুকুরের মতো নিচের অংশে নীল রং দিয়ে রং করে নিলাম। এবং উপরের অংশে কফি কালার এবং কালো রং দিয়ে পুকুরের পাড় এঁকে নিলাম।

IMG_20230201_200053.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

1675262373116.jpg

1675262362873.jpg

1675262418337.jpg

1675262358580.jpg

1675262783931.jpg

1675262783977.jpg

1675262353399.jpg

1675262316442.jpg

বিহাইন্ড দ্য সিন

IMG_20230201_210238.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 3 years ago 

বরাবরই আপনার পেইন্টিং গুলো দেখলে মুগ্ধ হয়ে যাই আপু ৷ অনেক সুন্দর সুন্দর পেইন্টিং আমাদের মাঝে উপহার দিয়ে থাকেন ৷ আজকেও চমৎকার একটি পেইন্টিং শেয়ার করেছেন ৷ বড় ককশিটের মধ্যে প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং দেখে অনেক ভালো লাগলো ৷ অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম। অনেক ধন্যবাদ আপনাকে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

প্রথমে দেখে ভেবেছিলাম ছোট কোন ককশিটের এর মধ্যে পেইন্ট করেছেন। তবে পরবর্তীতে আপনার স্টেপ গুলো দেখে বুঝতে পারলাম অনেক বড় একটি ককশিট এর মধ্যে খুব চমৎকার ন্যাচারাল একটি পেইন্টিং করেছেন। আর নাশিয়ার হাতে দৃশ্যটি খুব দারুণ লাগছে, মাশাল্লাহ হাসিটাও হৃদয় লাগার মত। ❤❤❤❤

 3 years ago 

আসলেই দেখতে ছোট লাগছিল। কিন্তু এটা অনেক বড় ককশীট ছিল। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি বরাবরই অনেক সুন্দর সুন্দর পেইন্টিং করে থাকেন এটা আমরা সকলেই জানি কিন্তু এরকম ভাবে বড় কোনো ককশিটে এই প্রথম এত বড় পেইন্টিং দেখতে পারলাম শুধুমাত্র আপনার মাধ্যমে। সত্যি এই পেইন্টিংটি যদি ঘরের দেয়ালে টানিয়ে রাখা হয় তাহলে দেখতে অনেক বেশি আকর্ষণীয় দেখাবে সেই সাথে শোভা বর্ধনের জন্য কাজে দেবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে অংকন করে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমি মূলত ঘরে লাগানোর জন্যই এটা তৈরি করলাম। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বড় ককশিটের উপর অসাধারন একটি পেইন্টিং করেছেন। এটা দেখতে অসাধারণ লাগছে। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 3 years ago 

চেষ্টা করেছি সুন্দর ভাবে করার। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আমি প্রায় সময় দেখি আপনি ঘরে পড়ে থাকা জিনিস দিয়ে সুন্দর করে যে কোন কিছু পেইন্টিং করেন এবং তৈরি করে থাকেন যেটা আমার কাছে অনেক ভালো লাগে।আজকেও অনেক সুন্দর করে একটি ককশিটের মধ্যে প্রাকৃতিক দৃশ্য অংকন করেছেন অনেক সুন্দর হয়েছে।আমার কাছে অনেক ভালো লেগেছে আপনার এই প্রাকৃতিক দৃশ্যের অঙ্কনটি ধন্যবাদ।

 3 years ago 

ঘরে থাকা উপকরণে আঁকতে ভালই লাগে। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

এত সুন্দর একটি চিত্র অংকন করেছেন এবং কালার কম্বিনেশন সহকারে আমাদের মাঝে তুলে ধরেছেন আসলে কি বলে আপনার তারিফ করব অংকনের তাৎক্ষণিক ভাষা হারিয়ে ফেলেছি।।

এক কোথায় অসাধারণ আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে।
ধাপ গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন চিত্রর শুভেচ্ছা রইল আপনার জন্য

 3 years ago 

আপনার এত প্রশংসা পেয়ে ভীষণ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ওয়াও অসাধারণ আপনি অনেক সুন্দর করে ককশিটের মধ্যে প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করেছেন। পেইন্টিং দেখে বোঝা যাচ্ছে অনেক সময় ও ধৈর্য ধরে পেইন্টিংটি করেছেন। এই ধরনের পেইন্টিং গুলো ঘরে দেয়ালে লাগালে দেখতে খুবই অসাধারণ লাগে। আপনি সব সময় খুব সুন্দর সুন্দর পেইন্টিং করে থাকেন। অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক বেশি সময় দিয়ে করেছিলাম। অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64364.05
ETH 1873.87
USDT 1.00
SBD 0.36