আর্ট :- পাথরের উপরে পেইন্টিং।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG-20240623-WA0049.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি পাথরের উপরে পেইন্টিং করলাম।

অনেকদিন ‌ হয়েছে পাথরের উপরে পেইন্টিং করিনা। তাই জন্য ভাবলাম আজকে একটা পেইন্টিং করতে বসি। যদিও ঘরের মধ্যে কয়েকটা পাথর ছিল। তবে তার মধ্যে থেকে আমি এই পাথরটাকে বেছে নিয়েছি। পাথর টা দেখতে খুবই সুন্দর ছিল। পাথরের উপরে পেইন্টিং করতে কিন্তু আরো দারুন লাগে। যেটা আমার কাছে খুবই ভালো লাগে। ‌এমনিতে পাথরের উপরে পেইন্টিং করলে খুব সুন্দর ভাবে কালার কম্বিনেশন দেওয়া যায়। তবে কেন জানিনা এই পাথরটাতে খুবই কষ্ট হচ্ছিল রং গুলো মিক্স করতে। তারপরেও আমি সুন্দরভাবে পেইন্টিংটি কমপ্লিট করার চেষ্টা করেছি। পুরোটা কমপ্লিট করার পর দেখতে ভীষণ ভালোই লেগেছে। আশা করি আপনাদের ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে আমি পোস্টার কালার ব্যবহার করেছি। পোস্টার কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।

IMG-20240623-WA0047.jpg

আঁকার উপকরণ

• পাথর
• অ্যাক্রোলিক কালার
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি

IMG-20240626-WA0018.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি পাথর নিলাম। এরপর পাথরের মাঝখানের অংশে হলুদ এবং কমলা রং দিয়ে রং করে নিলাম।

IMG-20240626-WA0026.jpg

ধাপ - ২ :

এরপর আমি উপরের অংশে এবং নিচের অংশে কালো রং দিয়ে রং করে নিলাম।

IMG-20240626-WA0027.jpg

ধাপ - ৩ :

এরপর মাঝখানের অংশে সাদা রং দিয়ে দরজা এবং জানালা আঁকা শুরু করি।

IMG-20240626-WA0028.jpg

ধাপ - ৪ :

এরপর আমি দরজার ভেতরের অংশে আকাশী কালার দিয়ে রং করে নিলাম।

IMG-20240626-WA0038.jpg

ধাপ - ৫ :

এরপরে দরজার এবং জানালার চারপাশে কালো রং দিয়ে হাইলাইটস করে নিলাম।

IMG-20240626-WA0029.jpg

ধাপ - ৬ :

এরপরে আমি নিচের অংশে সবুজ রঙের ঘাস এবং জানালার মধ্যে ফুল এঁকে নিলাম।

IMG-20240626-WA0030.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20240623-WA0049.jpg

IMG-20240623-WA0047.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

আপু আপনার পাথরের উপর পেইন্টিং দেখে বেশ ভালো লাগলো ।আসলে এ ধরনের কাজগুলো দেখতে বেশ ভালই লাগে ।যদিও এখন পর্যন্ত পাথরের উপর কোন পেইন্টিং করার সুযোগ হয়ে ওঠেনি ।তবে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে ।অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

এখনো পর্যন্ত এরকম পেইন্টিং না করলে অবশ্যই করবেন। কারণ চেষ্টা করলে সব কিছুই সম্ভব।

 2 years ago 

পাথরের উপরে পেইন্টিং অনেক সুন্দর হয়েছে। দেখতে পেয়ে মুক্ত হলাম। আসলে আপনার পেইন্টিং করার দক্ষতা ও অসাধারণ। যত দেখি ততই ভালো লাগে।

 2 years ago 

পাথরের উপর করা পেইন্টিং সুন্দর হয়েছে শুনে ভালো লাগলো।

 2 years ago 

পাথরের উপরে চমৎকার একটি পেইন্টিং করেছেন আপু। বেশ ভালো লাগছে আপনার পেইন্টিংটি। ঘর দরজা জানালা,ঘাসও জানালার ধারের ঘাস ফুল বানানো পদ্ধতি একে একে তুলে ধরেছেন পেইন্টিং এর মাধ্যমে। সব মিলিয়ে অসাধারণ একটি পেইন্টিং আপু। ধন্যবাদ আপনাকে পেইন্টিং পদ্ধতিটি আমাদের সঙ্গে ধাপে ধাপে সুন্দরভাবে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি সুন্দর করে পুরো পেইন্টিং টা সম্পূর্ণ করার জন্য।

 2 years ago 

ছোট্ট একটি পাথরের টুকরোর উপর অসাধারণ পেইন্টিং করেছেন আপু। আপনার পেইন্টিং আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর এত সুন্দর পেইন্টিং দেখে সত্যি মুগ্ধ হলাম। দারুন একটি পেইন্টিং শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

ছোট্ট পাথরের উপর পেইন্টিংটা করতে অনেক কষ্ট হয়েছিল। তবুও করার চেষ্টা করেছি।

 2 years ago 

বরাবরই আপনি অনেক সুন্দর পেইন্টিং আমাদেরকে উপহার দেন।
আজকের পেইন্টিংটিও পাথরের উপরে দারুণভাবে ফুটিয়েছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে।
বিশেষ করে কালার কম্বিনেশন এর জন্য দেখতে বেশি সুন্দর লাগছে ‌।
ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন আপনার জন্য।

 2 years ago 

পাথরের উপর করা পেইন্টিং এর কালার কম্বিনেশন দেখতে ভালো লেগেছে শুনে ভালো লাগলো।

 2 years ago 

আমরা ইতিমধ্যে আপনার মাধ্যমে আরো বেশ কয়েকটি পাথরের উপর পেইন্টিং দেখতে পেরেছি। আপনি আজকে ও খুবই সুন্দর করে একটি পাথরের উপরে পেইন্টিং করেছেন। আজকের পেইন্টিং টি বেশ দারুন হয়েছে আপু। আসলেই আপু আপনার আর্ট গুলো দেখলে মনে হয় আপনি একজন প্রফেশনাল আর্টিস্ট।

 2 years ago 

যদিও তেমনভাবে প্রফেশনাল আর্টিস্ট হয়ে উঠতে পারিনি, তবে আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে একদিন অবশ্যই হবো।

 2 years ago 

বাহ্ পাথরের উপর সুন্দর কালারফুল পেইন্টিং আপনি শেয়ার করেছেন আপু।দৃশ্যের সাথে কালার বেশ ফুটে উঠেছে।ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

কালারফুল পেইন্টিং টা আমার নিজের কাছেও ভালো লেগেছিল।

 2 years ago 

অনেকদিন পর আপনার এ ধরনের পেইন্টিং দেখে ভীষণ ভালো লাগলো। পাথরের উপর পেইন্টিংটা অসাধারণ লাগছে দেখতে। খুব নিখুঁতভাবে পেইন্টিংটা করেছেন আপু। বিশেষ করে জানালার কাছের ফুলগুলো অনেক সুন্দর লাগছে দেখতে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর পাথরের উপর পেইন্টিং শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ জানালার কাছে ফুল গুলো অনেক সুন্দর লাগতেছে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64827.65
ETH 1893.40
USDT 1.00
SBD 0.38