আর্ট :- চোখের অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG-20240113-WA0009.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি চোখের অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং করলাম।

অ্যাবস্ট্রাক্ট আর্ট গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। যদিও এই পেইন্টিং গুলো করতে একটু বেশি কঠিন। তারপরেও আমি ভাবলাম একটা করেই দেখি। অনেকগুলো কালার কম্বিনেশন ব্যবহার করে এই আর্ট করেছি। আমার কাছেও ভীষণ ভালো লেগেছে দেখে। সম্পূর্ণ আর্ট করার সময় আমি অনেক সময় নিয়ে করেছিলাম। তাছাড়া সবগুলো কালার কম্বিনেশন মিক্স করতে খুব বেশি সময় লেগেছে। কিন্তু পুরো আর্ট করার সময় আমার কাছে ভীষণ অসাধারণ লেগেছে। কালার কম্বিনেশন তো অনেক দারুন লেগেছে। আশা করব আপনাদেরও ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে আমি পোস্টার কালার ব্যবহার করেছি। পোস্টার কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।

IMG-20240113-WA0011.jpg

আঁকার উপকরণ

• আঁকার বই
• পোস্টার কালার
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি

IMG-20240113-WA0008.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি ক্যানভাস বোর্ড নিলাম। এরপর আমি এর ভেতরে কালো রং দিয়ে চোখের চারপাশের কিছু অংশ এঁকে নিলাম।

IMG-20240113-WA0001.jpg

ধাপ - ২ :

এরপরে আমি চোখের মাঝখানের অংশে একটু একটু করে চোখের মনিটা এঁকে নিলাম।

IMG-20240113-WA0007.jpg

ধাপ - ৩ :

এরপর এই চোখের ওপরের অংশে কয়টা কালার দিয়ে ডিজাইন করা শুরু করলাম।

IMG-20240113-WA0002.jpg

ধাপ - ৪ :

আমি একটু আঁকাবাঁকা করে নিচের অংশেও কয়েকটা কালার দিয়ে অনেকটা ডিজাইন করে নিলাম।

IMG-20240113-WA0006.jpg

ধাপ - ৫ :

এরপরে আমি উপরের অংশে এবং নিচের অংশেও কতগুলো কালার দিয়ে ডিজাইন করে নিয়েছি।

IMG-20240113-WA0005.jpg

ধাপ - ৬ :

এরপরে আমি কালো রং দিয়ে চোখের উপরে এবং নিচের অংশে চোখের পাপড়ি গুলো এঁকে নিলাম।

IMG-20240113-WA0004.jpg

ধাপ - ৭ :

এরপরে সাদা এবং লাল রঙ দিয়ে চোখের নিচের অংশে আরো কিছুটা ডিজাইন করে এঁকে নিয়েছি।

IMG-20240113-WA0003.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20240113-WA0011.jpg

IMG-20240113-WA0009.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

খুব সুন্দর একটি আর্ট করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার এ চমৎকার আর্ট দেখে আমি খুশি হয়েছি। আপনার যে বিশেষ প্রতিভা রয়েছে আর্ট বিষয়ে সেটা কিন্তু আমি জেনে গেছি। বেশ ভালো লাগে প্রতিনিয়ত আপনাদের এই সুন্দর কার্যক্রম দেখে।

 2 years ago 

আমি চেষ্টা করেছি বেশ সুন্দরভাবে আঁকার জন্য। অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

অ্যাবস্ট্রাক্ট আর্ট আমার কাছে খুবই কঠিন মনে হয়। এই আর্ট গুলো অনেক সময় নিয়ে করার প্রয়োজন পড়ে। আপনি খুব নিখুঁতভাবে চোখের অ্যাবস্ট্রাক্ট আর্ট করেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে । পরবর্তীতে আপনার কাছ থেকে আরও এই ধরনের অ্যাবস্ট্রাক্ট আর্ট দেখতে চাই আপু। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অবশ্যই আপু দেখতে পাবেন। আপনার কাছ থেকে সুন্দর মন্তব্য পেয়ে অনেক আনন্দিত হলাম

 2 years ago 

আপু আপনার আর্টগুলো বরাবরই বেশ সুন্দর। আজকের অ্যাবস্ট্রাক্ট আর্ট বেশ ভালো লাগছে।কালারফুল দেখতে চমৎকার। আসলেই এই আর্ট গুলো বেশ কঠিন।ধন্যবাদ

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু প্রশংসা করে সুন্দর মন্তব্য করার জন্য

 2 years ago 

চোখের অ্যাবস্ট্রাক্ট আর্টটি দেখে আমি প্রথমে ভেবেছিলাম যে ডিজিটাল আর্ট। কিন্তু আপনি রং তুলি দিয়ে এত চমৎকার ভাবে আর্ট করেছেন বুঝতেই পারিনি। অসম্ভব ভালো লাগছে আর্টটি দেখতে। বিশেষ করে চোখের মনিটা একদম সত্যিকারের লাগছে। অনেক সময় নিয়ে আর্টটি করেছেন জন্য এত ভালো লাগছে দেখতে।

 2 years ago 

আমি চেষ্টা করেছি অপু সত্যিকারের চোখের মতো আকার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আপনার অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং দেখে মুগ্ধ হয়ে গেলাম।অনেক সুন্দরভাবে অঙ্কন করেছেন এই পেইন্টিংটি। অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং করা আসলেই অনেক কঠিন একটি কাজ। চোখের এই অ্যাবস্ট্রাক্ট পেইন্টিংটি জাস্ট অসাধারণ হয়েছে।আপনার আর্টগুলো বরাবরই আমার অনেক ভালো লাগে। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপনি মুগ্ধ হয়ে গেছেন জেনে অনেক খুশি হলাম। অনেক ধন্যবাদ আপনাকে

 2 years ago 

দাদার পরে এই প্রথম কারো অ্যাবস্ট্রাক্ট আর্ট দেখছি! আপনার অ্যাবস্ট্রাক্ট আর্ট চমৎকার হয়েছে আপু। দেখেই বুঝা যাচ্ছে কতটা সময় নিয়ে করেছেন আপনি। কালার কম্বিনেশনটাও অসাধারণ ছিল 🌼

 2 years ago 

অনেক ভালো লেগেছে আপনার কাছে এটি অনেক বেশি ভালো লাগবে ভাইয়া। আপনাকে অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য

 2 years ago 

আপনার আজকের আঁকা চোখের পেইন্টিংটি দেখে ডিজিটাল আর্ট বলে যে কেউ ভুল করবে আমার মতো। অসম্ভব সুন্দর হয়েছে আর্টটি। কলার সিলেকশনও যথাযথ হয়েছে। তাই দেখতে বেশি সুন্দর লাগছে। মুগ্ধ হয়ে দেখার মত একটি আর্ট করেছেন আপু। আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ শেয়ার করার জান্য।

 2 years ago 

আগামীকাল আরও কয়েকটি পেইন্টিং দেখতে পাবেন। আশা করি সেগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 66176.50
ETH 1938.39
USDT 1.00
SBD 0.38