আর্ট :- মাস্কের উপরে ফুলের পেইন্টিং।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG-20240820-WA0002 (1).jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি মাস্কের উপরে ফুলের পেইন্টিং করলাম।

আমার কাছে বিভিন্ন জিনিসের উপরে পেইন্টিং করতে বেশি ভালো লাগে। এজন্য খুঁজে বেড়াচ্ছিলাম কিসের উপরে পেইন্টিং করা যায়। পরবর্তীতে একটা কালো মাস্ক চোখের সামনে পড়লো। ভাবলাম তাহলে এটার উপরেই পেইন্টিং করি। তবে পেইন্টিংটা করতে গিয়ে দেখলাম এই কাপড়ের উপরে রঙ একদমই বসতে চাইছে না। বিশেষ করে বেশ কিছুক্ষণ ধরে একটা লেয়ারের উপরে আরো কয়েকবার দেওয়ার পরে কিছুটা ফুটে উঠেছে। সে ক্ষেত্রে এই পেইন্টিংটা করতেও অনেক বেশি টাইম লেগে গেল। কিন্তু যখন কয়েকটা লেওয়ারে পরে পেইন্টিং টা ফুটে উঠেছে, তখন দেখতে কিন্তু দারুন লাগছিল। আমার নিজের ও ভীষণ ভালো লেগেছে। আশা করি আপনাদের ও ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে আমি এক্রোলিক কালার ব্যবহার করেছি। এক্রোলিক কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।

IMG-20240820-WA0037 (1).jpg

আঁকার উপকরণ

• কালো রঙের মাস্ক
• এক্রোলিক কালার
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি

IMG-20240817-WA0019.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি কালো মাস্ক নিলাম। এরপর আমি কমলা কালার দিয়ে একটা ফুল এঁকে নিলাম। এরপর সাদা কালার দিয়ে ফুলের চারপাশে রং করে নিলাম।

IMG-20240817-WA0060.jpg

ধাপ - ২ :

এরপরে নীল কালার দিয়ে এর পাশে এবং উপরের অংশে আরও ফুল আঁকা শুরু করি।

IMG-20240817-WA0054.jpg

ধাপ - ৩ :

এরপর সাদা রং আর নীল রং দিয়ে ফুলগুলোকে এঁকে নিলাম।

IMG-20240817-WA0059.jpg

ধাপ - ৪ :

এরপরে মেজেন্ডা কালার দিয়ে একই রকম ভাবে আরো দুইটা ফুল খুব সুন্দরভাবে এঁকে নিলাম।

IMG-20240817-WA0058.jpg

ধাপ - ৫ :

এরপর নিচের অংশে একটা লাল কালারের ফুল এঁকে নিলাম। এরপর সবুজ কালার দিয়ে পাতা আঁকা শুরু করি।

IMG-20240817-WA0057.jpg

ধাপ - ৬ :

এরপর আমি চারপাশে সবুজ কালার দিয়ে কতগুলো পাতা এঁকে নিলাম।

IMG-20240817-WA0055.jpg

ধাপ - ৭ :

এরপর আমি মাঝখানের অংশে কালো রং দিয়ে রং করে ফুলের মাঝখানে সাদা রঙের ফোঁটা দিয়ে ডিজাইন করে নিলাম।

IMG-20240817-WA0056.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20240820-WA0039 (1).jpg

IMG-20240820-WA0002 (1).jpg

IMG-20240820-WA0040 (1).jpg

IMG-20240820-WA0037 (1).jpg

IMG-20240820-WA0036 (1).jpg

IMG-20240820-WA0038 (1).jpg

পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

আপনার হাতের কারো কাজ দেখে আমি বারবারই মুগ্ধ হয়ে যাই। আজকেও মুগ্ধ হয়ে গেলাম আপনার এই ইউনিটে ক্রিয়েটিভিটি দেখে।দুর্দান্ত হয়েছে আপু।মাক্স এর উপর খুব সুন্দর ভাবে ফুলের পেইন্টিং ফুটিয়ে তুলেছেন, যা দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে।

 2 years ago 

মুগ্ধ হওয়ার মত সুন্দর একটা পেইন্টিং করতে পেরে আমার কাছেও ভালো লাগছে। মাস্কের উপর ফুলের পেইন্টিং টা সত্যি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে।

 2 years ago 

কি ক্রিয়েটিভিটিরে ভাই। দেখেতো পুরো মুগ্ধ হয়ে গেলাম। আপু মাস্কের মধ্যে কি চমৎকার আর্ট করেছেন।যা দেখে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আমি সবসময় মাস্ক ব্যাবহার করি। তাই দোকানে মাস্ক কিনতে গেলে পছন্দ হয় না।আজ আপনার মাস্কটি আমার কাছে অনেক পছন্দ হয়েছে। ইচ্ছে হচ্ছে এই ধরনের মাস্কগুলো সবসময় ইউজ করবো। আপনার এই মাস্কটি আমাকে গিফ্ট করে দেন আপু।

 2 years ago 

মাস্কের উপর আমার করা পেইন্টিং টা দেখে আপনার কাছে চমৎকার লেগেছে শুনে ভালো লাগলো।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। আপনি দেখছি একটি কালো মাক্স এর উপরে খুব সুন্দর একটি আর্ট করেছেন। আসলে যে কোন জিনিসের উপরে আর্ট করলে সেটার সৌন্দর্য আরো বৃদ্ধি পায়। যেমনটা আপনার মাক্সে লক্ষণীয় । আপনি কালো মাক্সে খুব সুন্দর করে ফুল এর আর্ট করেছেন । যার কারণে দেখতে আরো বেশি সুন্দর লাগছে। অসংখ্য ধন্যবাদ আপু পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ কোনো জিনিসের উপর পেইন্টিং বা আর্ট করলে দেখতে আরো বেশি ভালো লাগে। আর সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পায়।

 2 years ago 

মাস্কের উপরে ফুলের পেইন্টিং খুবই সুন্দর হয়েছে, দেখে মুগ্ধ হলাম। আসলে আপনার পেইন্টিং গুলো আমার অনেক ভালো লাগে। আজকের এই পেইন্টিংটি অসাধারণ হয়েছে।

 2 years ago 

মাস্কের উপরে সুন্দর একটা পেইন্টিং করার চেষ্টা করলাম। আপনি দেখে মুগ্ধ হয়েছেন শুনে ভালো লাগলো।

 2 years ago 

বাহ আপনি বেশ চমৎকারভাবে মাস্কের উপরে ফুলের পেইন্টিং তৈরি করে শেয়ার করেছেন। সত্যি বলতে প্রতিনিয়ত আপনাদের হাতের কাজগুলো দেখে আমি বেশ মুগ্ধ হয়ে যায় আপু। আসলে এই মাস্কটি এখন যদি মুখে পড়া যায় দেখতে আরো বেশি ভালো লাগবে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে আমাদের মাঝে স্টেপ বাই স্টেপ শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন মাস্কটি মুখে পড়লেও দেখতে অনেক ভালো লাগবে।

 2 years ago 

বাহ! দারুণ হয়েছে তো, আমার পুরনো অনেকগুলো মাস্ক আছে বললে সবগুলো পাঠিয়ে দিতে পারি হি হি হি।

 2 years ago 

অবশ্যই ভাইয়া, আমি তো পেইন্টিং করার জন্য বিভিন্ন জিনিস খুঁজতে থাকি। পাঠিয়ে দিলে ভালই হবে। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার তো দেখছি পেইন্টিং করা নেশার মতো হয়ে গিয়েছে। চোখের সামনে যা পান তার উপরে পেইন্টিং করে ফেলেন। অবশ্য পেইন্টিংগুলো কিন্তু খুব সুন্দর হয়। আজকের মাস্ক এর উপরে ফুলের পেইন্টিং খুব চমৎকার হয়েছে। মাক্সটির চেহারাই পাল্টে গিয়েছে পেইন্টিং করার কারণে। খুব ভালো লেগেছে আমার কাছে।

 2 years ago 

ঐ রকমই ভাবতে পারেন আপু। আমি তো শুধু বিভিন্ন জিনিস খুঁজি পেইন্টিং করার জন্য। এটা দেখতে সত্যি অনেক সুন্দর লাগছিল।

 2 years ago 

মাস্কের উপরে খুব সুন্দর পেইন্টিং করেছেন। কালো মাক্স গুলোর উপরে এরকম ডিজাইন গুলো ভালোই লাগে দেখতে। খুব সুন্দর ফুল এবং পাতার ডিজাইন করেছেন। ফুলগুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মাস্কের পেইন্টিং শেয়ার করার জন্য।

 2 years ago 

এত সুন্দর একটা পেইন্টিং মাস্কের উপর করতে পেরে আমার কাছেও ভালো লাগছে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64479.82
ETH 1880.49
USDT 1.00
SBD 0.36