পেইন্টিং:- ফুলের ফ্রেম পেইন্টিং।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি ফুলের ফ্রেম পেইন্টিং করলাম।

কিছুদিন আগে যখন পেইন্টিং করতে বসলাম, তখন ভাবলাম ফ্রেমের পেইন্টিং করব। আসলে এরকম ফুলের পেইন্টিং করতে ভীষণ ভালোই লাগে। তবে এই পেইন্টিং-এ একটু কালারফুল ভাবে করার চেষ্টা করেছি। আর ফ্রেমের পেইন্টিং করার পরে ও এর ভিতরে আমাদের প্রিয় কমিউনিটির নাম লিখেছি। আসলে নিজের হাতে পেইন্টিং করার পরে ভীষণ ভালো একটা অনুভূতি হয়। সব মিলিয়ে পেইন্টিংটা করে ভীষণ ভালোই লাগতেছে। আশা করি আপনারা ও পেইন্টিংটা খুবই পছন্দ করবেন।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে আমি পোস্টার কালার ব্যবহার করেছি। পোস্টার কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।

1690685723099.jpg

আঁকার উপকরণ

• আঁকার বই
• পোস্টার কালার
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি

IMG-20230727-WA0039.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আঁকার বই নিলাম। এরপর আমি হলুদ কালার দিয়ে একটি ফুল এঁকে নিলাম।

GridArt_20230727_161901473.jpg

ধাপ - ২ :

এভাবে আমি উপরের অংশে দুইটা ফুল এবং নিচের অংশে দুইটা হলুদ কালারের ফুল এঁকে নিলাম।

GridArt_20230727_161839901.jpg

ধাপ - ৩ :

এরপর আমি লাল এবং কালো কালার দিয়ে ফুলগুলোর ভিতরে অংশে হাইলাইটস করে নিলাম।

GridArt_20230727_162006000.jpg

ধাপ - ৪ :

এরপরে হলুদ কালারের সাথে গোলাপি কালারের দুইটা ফুল এঁকে নিলাম।

GridArt_20230727_162042847.jpg

ধাপ - ৫ :

এরপরে আমি নীল কালার দিয়ে কয়েকটা পাতা এঁকে ডিজাইন করে নিলাম।

GridArt_20230727_162127347.jpg

ধাপ - ৬ :

এরপর পাতার চারপাশে চিকন চিকন দাগ দিয়ে ডিজাইন করে নিলাম। এরপরে গোল করে একটা ফ্রেমে পরিণত করলাম।

GridArt_20230727_162159508.jpg

ধাপ - ৭ :

এরপরে আমি ফ্রেমের ভেতরে আমার বাংলা ব্লগ লিখে নিলাম।

GridArt_20230727_162219293.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

1690685723087.jpg

1690685723122.jpg

1690685723133.jpg

1690685723110.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 3 years ago 

আপু,আপনি তো খুবই আকর্ষণীয় একটি ফুলের ফ্রেম পেইন্টিং করেছেন। ফুলের ফ্রেমের মাঝে আমার বাংলা ব্লগ লেখাটি যেন ফ্রেমের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। কেননা আমার বাংলা ব্লগকে আমরা সকলে ভীষণ ভালোবাসি। যার কারণে আপনার এই ফুলের ফ্রেম পেইন্টিং আমার কাছে বেশি ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ আপু, চমৎকার এই পেইন্টিংটি শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন আমাদের পরিবারের নামটাই বেশি সৌন্দর্য ফুটিয়ে তুলেছে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আপু আপনার পেইন্টিং গুলো সব সময় অনেক সুন্দর হয়। পেইন্টিং এর সৌন্দর্য আর আমার বাংলা ব্লগ লেখাটি সব মিলেমিশে যেন আরো বেশি পূর্ণতা পেয়েছে। সবমিলিয়ে আমার কাছে বেশ ভালো লেগেছে আপু। দেখতে খুবই সুন্দর লাগছে।

 3 years ago 

আসলে আপনাদের এত ভালো মন্তব্য পড়ে নিজের কাজ করার আগ্রহ বেড়ে যায়।

 3 years ago 

আজকের পেইন্টিং টি জাস্ট অসাধারন ছিল । এমন সুন্দর সুন্দর পেইন্টিং আপনি তো আমাদের মাঝে প্রায় সব সময়ই শেয়ার করে থাকেন। আজও তেমন একটি পেইন্টিং শেয়ার করলেন। আপনার করা পেইন্টিং টির কালার কম্বিনেশন কিন্তু অনেক অসাধারন ছিল। দারুন ক্রেয়েটিভিটি আপনার।

 3 years ago 

চেষ্টা করি এখন সব সময় সুন্দর কিছু উপস্থাপন করার।

 3 years ago 

ফুলের ফ্রেম পেইন্টিং অনেক সুন্দর করে করেছো তুমি। তোমার করা এরকম সুন্দর পেইন্টিং গুলো দেখতে আমার কাছে সব সময় খুব ভালো লাগে। ফুলের কালার টা অসম্ভব সুন্দরভাবে ফুটে ওঠার কারণে দেখতেও বেশ আকর্ষণীয় লাগছে। সত্যি আমি তো এক নজরে তাকিয়ে ছিলাম এই পেইন্টিংটির দিকে। তোমার দক্ষতার প্রশংসা যত করব ততই কম হবে। এভাবেই নিজের দক্ষতা এবং সৃজনশীলতার মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাও, আশা করছি পরবর্তীতে ভালো কিছু করতে পারবে।

 3 years ago 

তাকিয়ে ছিলে এটা শুনে ভালো লাগলো।

 3 years ago 

খুব সুন্দর একটি ফুলের ফ্রেম পেইন্টিং করেছেন ।দেখতে খুব সুন্দর লাগছে। ফ্রেমের মাঝখানে আমার বাংলা ব্লগ লেখায় ফুলের ফ্রেমটি আরো বেশি আকর্ষণীয় লাগছে। কালার কম্বিনেশন আমার কাছে খুব ভালো লেগেছে। এত সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

কালার কম্বিনেশনটা আমার নিজের কাছে ভালো লেগেছিল।

 3 years ago 

ফুলের ফ্রেম পেইন্টিং তৈরি করেছেন।দেখতে খুব অসাধারণ ও চমৎকার লাগছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

আসলেই এই পেইন্টিংটা করতে খুবই ভালো লেগেছিল

 3 years ago 

ওয়াও অসাধারণ আপনি খুব চমৎকার ভাবে ফুলের ফ্রেম পেইন্টিং করেছেন। আপনার পেইন্টিং দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে আমার বাংলা ব্লগ লেখার পাশে ফুল গুলো দেওয়ার কারণে দেখতে বেশ ভালো লাগতেছে। এই ধরনের পেইন্টিং যেই দেখবে সেই মুগ্ধ হয়ে যাবে। অনেক সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত পেইন্টিং শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ঠিক বলেছেন ফুলগুলো দেওয়ার কারণে দেখতে বেশি ভালো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63275.91
ETH 1838.64
USDT 1.00
SBD 0.38