পেইন্টিং-পাথরের উপর স্ট্রবেরি পেইন্টিং||
আসসালামু-আলাইকুম/আদাব।
বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজকে আমি একটি পেইন্টিং শেয়ার করবো। এই পেইন্টিং কিছুদিন আগে করা হয়েছিল। তাই আজকে ভাবলাম শেয়ার করে ফেলি। পাথরের উপর স্ট্রবেরি পেইন্টিং করেছি। পাথরের উপর স্ট্রবেরি পেইন্টিং করতে ভালো লেগেছিল। তো বন্ধুরা চলুন আমার এই পেইন্টিং দেখে নেয়া যাক।
পাথরের উপর স্ট্রবেরি পেইন্টিং:
পাথরের উপর পেইন্টিং করতে খুবই ভালো লাগে। ছোট বড় বিভিন্ন সাইজের পাথর আমার সংগ্রহে আছে। তাই ছোট ছোট দুই টুকরো পাথরের উপর স্ট্রবেরি পেইন্টিং করেছিলাম। এই পেইন্টিং গুলো করতেও অনেক ভালো লেগেছিল। প্রথমে ছোট ছোট পাথরগুলো নিয়ে বুঝতে পারছিলাম না কি করবো। এরপর হঠাৎ করে স্ট্রবেরির কথা মনে পড়ে গেল। রংয়ের মাধ্যমে আমি স্ট্রবেরির সৌন্দর্য উপস্থাপন করার জন্য এই পেইন্টিং করেছি। তাই পাথরের উপর স্ট্রবেরি পেইন্টিং করে সবার মাঝে শেয়ার করতে যাচ্ছি। এছাড়া এই ধরনের পেইন্টিং গুলো খুবই অল্প সময়ে করা যায় এবং দেখতেও ভালো লাগে। আমি যেহেতু এখনো পেইন্টিং করতে ততটা পারদর্শী নই তাই ভুল ত্রুটি ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন।
প্রয়োজনীয় উপকরণসমূহ:
- পাথর ২ টুকরো।
- রং।
- তুলি।
ধাপসমূহ:
ধাপ-১:
পাথরের উপর স্ট্রবেরি পেইন্টিং করার জন্য প্রথমে পাথর পরিষ্কার করেছি। এরপর লাল রং দিয়েছি।
ধাপ-২:
খুবই সাবধানতার সাথে সম্পূর্ণ অংশে লাল রং দিয়েছি। আর স্ট্রবেরির কালার আনার চেষ্টা করেছি।
ধাপ-৩:
এবার স্ট্রবেরির উপরের অংশ তৈরি করার জন্য প্রথমে লাল রঙের উপরে সাদা রং দিয়েছি। এরপর শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করেছি।
ধাপ-৪:
এবার সাদা রংয়ের ব্যবহার করে ছোট ছোট দাগ দিয়েছি।
ধাপ-৫:
খুবই সাবধানতার সাথে দুটি পাথরের উপরে একই পদ্ধতিতে সাদা রং ব্যবহার করেছি।
ধাপ-৬:
সাদা রংয়ের ব্যবহার যখন হয়ে গেছে তখন কিছুক্ষণ অপেক্ষা করেছি। কিছুক্ষণ পর রং শুকিয়ে গেছে। এরপর কালো রং ব্যবহার করার প্রস্তুতি নিয়েছি।
ধাপ-৭:
ধীরে ধীরে স্ট্রবেরি গুলো সুন্দর করার জন্য প্রস্তুত করেছি। আর কালো রংয়ের ব্যবহার করেছি।
ধাপ-৮:
এবার সাদা রঙের উপর সবুজ রং দিয়েছি আর উপরের দিকের সৌন্দর্য তৈরি করার চেষ্টা করেছি।
শেষ ধাপ:
এবার সবকিছুই সুন্দর করে প্রস্তুত করার চেষ্টা করেছি। পাথরের উপর স্ট্রবেরির পেইন্টিং করতে খুবই ভালো লেগেছে।
উপস্থাপন:
ছোট ছোট পাথরের টুকরো দিয়ে সুন্দর স্ট্রবেরি তৈরি করতে ভালো লেগেছে। এই স্ট্রবেরি গুলো খুব সহজেই তৈরি করতে পেরেছিলাম। বিভিন্ন সাইজের পাথর দিয়ে নতুন কিছু তৈরি করতে ভালোই লাগে। জানিনা আমার তৈরি করা স্ট্রবেরি আপনাদের কেমন লেগেছে। তো বন্ধুরা আমার তৈরি করা এই স্ট্রবেরি আপনাদের কেমন লেগেছে মন্তব্য করে জানাতে ভুলবেন না।
🥀ধন্যবাদ সকলকে।🌷
আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। ব্যক্তিজীবনে আমি আইন পেশার সাথে জড়িত। এছাড়াও ফটোগ্রাফি, পেইন্টিং ও ব্লগিং করা হচ্ছে আমার অন্যতম শখ। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।
পাথরের ওপর দারুণ আর্ট করেছেন ভাই৷ এবার এটি শোপিস বা পেপার ওয়েট দুই ভাবেই ব্যবহার করা যাবে৷
যে কথাটা না বললেই নয়, পাথরের সাইজগুলো কিন্তু পারফেক্ট। শুভকামনা জানাই আপনাকে।
জ্বী আপু এগুলো শোপিস বা পেপার ওয়েট হিসেবে ব্যবহার করা যেতে পারে। এত সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্য করার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা নিবেন আপু।
https://x.com/shopon799/status/1809608147629404303
অনেক সুন্দর করে স্ট্রবেরি তৈরি করেছেন। ভাইয়া পাথর ওপর যে এমন সুন্দর স্ট্রবেরি তৈরি করা যায় সেটা আপনার এই পেইন্টিং না দেখলে বোঝা যেত না। তবে পাথর দুটি সুন্দর ভাবে কালেকশন করেছেন। এবং পুরো পাথর দুটি লাল করে নেওয়াটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে , স্ট্রবেরি তৈরি করার প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করেছেন। স্ট্রবেরি তৈরি করার প্রক্রিয়াটি আমার কাছে অনেক ভালো লেগেছে। এমন পাথরের ওপর পেইন্টিং করে স্ট্রবেরি তৈরি করা দেখে সত্যিই আমার অনেক ভালো লেগেছে।
পাথরের উপর স্ট্রবেরি তৈরি করার প্রক্রিয়া আপনার অনেক ভালো লেগেছে জেনে খুশি হয়েছি আপু। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।
আজ আপনি পাথরের উপর সুন্দর একটি স্ট্রবেরি পেইন্টিং করে আমাদের সাথে শেয়ার করেছেন। পাথরের উপর এতো সুন্দর পেইন্টিং দেখে মুগ্ধ হলাম। সুন্দর পেইন্টিংটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আমার এই পেইন্টিং দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে অনেক ভালো লাগলো আপু। এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।
চমৎকার একটি আর্ট করলেন ভাইয়া আপনি। আপনার আর্ট গুলো যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। পাথরের উপরে আপনি স্ট্রবেরি পেইন্টিং করলেন। কালারটা অনেক সুন্দর হয়েছে। এত সুন্দর করে আপনি ধাপ গুলো উপস্থাপন করলেন অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমার পেইন্টিং গুলো দেখে আপনি মুগ্ধ হয়ে যান এটা জেনে অনেক খুশি হলাম আপু। সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।
বেশ ভালো লাগলো ভাইজান আপনার আজকের এই সুন্দর আর্ট দেখে। একদম পাথরটাকে অঙ্কন করে স্ট্রবেরি তৈরি করে ফেলেছেন। বেশ দারুণ দক্ষতার পরিচয় তুলে ধরেছেন আপনি।
আমার এই পেইন্টিং আপনার ভালো লেগেছে জেনে খুশি হয়েছি। সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ।
পাথরের উপর স্ট্রবেরি পেইন্টিং অনেক সুন্দর হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। এত সুন্দর একটি পেন্টিং করেছেন। পাথরের উপরে পেইন্টিংটি দেখতে পেয়ে আরো ভালো লাগলো।
আমার এই পেইন্টিং দেখে আপনি মুগ্ধ হয়েছেন এটা জেনে অনেক ভালো লাগলো ভাইয়া। সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
পাথরের উপর স্ট্রবেরির পেইন্টিংটি চমৎকার ভাবে সম্পন্ন করলেন ভাইয়া।পেইন্টিংটি খুব সুন্দর হয়েছে। এই কমিউনিটিতে অনেকেই পাথরের উপর পেইন্টিং শেয়ার করেছেন। এ ধরনের কাজগুলো করার পর দেখতে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর এই পেইন্টিংটি শেয়ার করার জন্য।
জ্বী আপু আজকাল অনেকেই পাথরের উপর পেইন্টিং করছে। আমার তো পাথরের উপর পেইন্টিং করতে অনেক ভালো লাগে। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।