অরিগ্যামি : রঙিন কাগজ দিয়ে নৌকার অরিগ্যামি তৈরি।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি রঙিন কাগজ দিয়ে নৌকার অরিগ্যামি তৈরি করলাম।

আসলে চিকন চিকন কাগজ কেটে নৌকা তৈরি করার আইডিয়াটা আমি একটা ভিডিওতে দেখেছিলাম। তখনই আমার কাছে দেখে ভীষণ ভালো লাগলো। তাই জন্য আমি এই নৌকাটা তৈরি করতে বসে পড়ি। আসলে আমি অনেক আগে এই নৌকাটা তৈরি করেছি। কিছুদিন আগে দেখলাম আমাদের প্রিয় তানজিরা আপু এরকম করে নৌকা তৈরি করেছে। দেখতে ভীষণই ভালো লেগেছিল । আসলে নৌকাটাকে তৈরি করা যতটা সহজ ভেবেছি ততটা সহজ কিন্তু নয়। বিশেষ করে কাগজগুলোকে ভাঁজ করে পিন লাগানোর কাজটা খুবই কঠিন। তারপরেও পুরো কাজটা সম্পূর্ণ করতে পেরে ভীষণ ভালো লাগতেছে। আশা করি আপনাদেরও পছন্দ হবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই অরিগ্যামি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই অরিগ্যামি তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

GridArt_20230804_133730493.jpg

প্রয়োজনীয় উপকরণ

• রঙিন কাগজ
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল
• স্টাফলার মেশিন

IMG_20230705_181242.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি দুইটা রঙিন কাগজ নিলাম। এরপর আমি রঙিন কাগজের উপরে পেন্সিল দিয়েছি কোন চিকন করে সমান করে দাগ দিয়ে দিলাম। যাতে করে কাটতে সুবিধা হয়।

CollageMaker_202384123450489.jpg

ধাপ - ২ :

এরপরে আমি খুব সুন্দরভাবে দাগ অনুসারে কেটে নিলাম। এভাবে আমি দুই কালারের কাগজ চিকন চিকন করে কেটে নিলাম।

CollageMaker_202384123522974.jpg

ধাপ - ৩ :

এরপরে আমি হলুদ কাগজগুলোকে সমানভাবে বসিয়ে নিলাম।

CollageMaker_20238412367347.jpg

ধাপ - ৪ :

এরপর ওপর দিকে নীল কাগজগুলোকে একটার উপরে একটা করে দুইটা বসিয়ে নিলাম।

CollageMaker_202384123629489.jpg

ধাপ - ৫ :

এভাবে আমি হলুদ এবং নীল কাগজগুলো একটার ভেতর একটা দিয়ে ভাঁজ করে নিলাম।

CollageMaker_202384123654928.jpg

ধাপ - ৬ :

এরপর আমি এক দিকের হলুদ কাগজগুলো হাত দিয়ে ভাঁজ করে তারপর পিন লাগিয়ে নিলাম।

CollageMaker_202384124352704.jpg

ধাপ - ৭ :

একই রকম ভাবে আমি অপর পাশেও ভাজ করে পিন লাগিয়ে নিলাম। চারপাশের অংশের মধ্যে পিন লাগিয়ে নিলাম।

CollageMaker_20238412441653.jpg

ধাপ - ৮ :

এরপরে দুই পাশে অংশগুলোকে উপরের দিকে এনে আবারো পিন লাগিয়ে জোড়া লাগিয়ে দিলাম।

CollageMaker_202384124414976.jpg

ধাপ - ৯ :

এরপর আমি সাদা কাগজ দিয়ে একটা খুব সুন্দর প্রজাপতি কেটে নিলাম। প্রজাপতিটা নৌকার উপরে বসিয়ে দিলাম।

CollageMaker_202384124442674.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের অরিগ্যামি পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

1691133965689.jpg

1691133965636.jpg

1691133965649.jpg

1691133965622.jpg

1691133965700.jpg

1691133965666.jpg

1691133965677.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 3 years ago 

কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে এবং দেখতে আমার কাছে খুব ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর একটি নৌকা তৈরি করেছেন। নৌকাটি আমার কাছে খুব ভালো লেগেছে। কাগজের কালার কম্বিনেশন খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। দেখে বোঝা যাচ্ছে অনেক সময় ও ধৈর্য সহকারে কাজটি সম্পন্ন করেছেন। এত সুন্দর একটি ডাই আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আসলে কালার কম্বিনেশনটা সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি তবে কাগজের কালার এত বেশি উজ্জ্বল না।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

রঙিন কাগজের যেকোন জিনিস তৈরি করলে তা চমৎকার ফুটে ওঠে। আপনার কাগজের নৌকা দেখতে কিন্তু ভীষণ সুন্দর দেখাচ্ছে। ভিডিও দেখে ভালো লাগার ফলে চমৎকার জিনিসটি তৈরি করে ফেললেন, যা সত্যিই প্রশংসনীয় কাজ ছিল।
অনেক চমৎকার ডাই প্রজেক্ট উপহার দেয়ার জন্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

প্রশংসনীয় মন্তব্য করার জন্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

এই নৌকাটির ভিডিও আমিও দেখেছিলাম। আমার কাছে খুবই চমৎকার লেগেছিলো। তানজিরা আপুর আগে আমিও এই নৌকাটি বানিয়ে পোস্ট করেছিলাম। হয়তো আপনি দেখেননি। যাইহোক আপু আপনার নৌকাটিও খুব চমৎকার হয়েছে। কালার কম্বিনেশনের কারণে দেখতে আরো বেশি ভালো লাগছে।

 3 years ago 

হয়তো আপনার পোস্টটা আমি দেখিনি আপু। তবে আপনিও তৈরি করেছিলেন জেনে ভালো লাগলো।

 3 years ago 

তানজিরা আপুর পোস্ট গুলো অনেক গুছালো এবংসুন্দর হয়। আপনিও দেখছি আপুর মতো করে রঙিন কাগজ দিয়ে নৌকা বানিয়ে নিলেন। তবে বেশ সুন্দর হয়েছে আপনার বানানো নৌকাটি। অনেক সুন্দর করে এর প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। শুভ কামনা রইল আপনার প্রতি।

 3 years ago 

আপনি একেবারে ঠিক বলেছেন তানজিরা আপুর পোস্টগুলো অনেক গুছালো এবং সুন্দর হয়।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে নৌকার অরিগ্যামিটি অসম্ভব সুন্দর হয়েছে। আপনি বেশ চমৎকারভাবে কয়েকটি ধাপের মাধ্যমে খুবই নিখুঁতভাবে নৌকার অরিগামিটি আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি নৌকার অরিগামি আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 3 years ago 

চেষ্টা করেছি সুন্দরভাবে এটি তৈরি করার। সম্পূর্ণটা দেখে এত সুন্দর মন্তব্য করেছেন দেখে ভালো লাগলো।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন রঙিন কাগজ দিয়ে নৌকার তৈরির অরিগ্যামি । আপনার তৈরি অরিগ্যামি দেখতে সত্যি আমার কাছে বেশ ভালো। আসলে রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করতে হলে অনেক অভিজ্ঞতা এবং ধৈর্যের প্রয়োজন হয়। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে নৌকা তৈরি করে প্রতিটি স্টেপ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার তৈরি অরিগ্যামি দেখতে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। এভাবেই পাশে থাকবেন আশা করছি।

 3 years ago 

আপু আপনি তো দক্ষতা এবং অভিজ্ঞতার সহিত একটি,রঙিন কাগজ দিয়ে নৌকার অরিগ্যামি তৈরি করেছেন প্রতিটি ধাপ আপনি বেশ চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপহারস্বরূপ দেওয়ার জন্য। শুভকামনা রইল আপু আপনার জন্য।

 3 years ago 

দক্ষতা এবং অভিজ্ঞতার সাথে যে কোন কাজ করার চেষ্টা করি। এত সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

নৌকাটি দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনি নৌকা তৈরিতে বিভিন্ন ধরনের রঙিন কাগজ ব্যবহার করেছেন তাই সুন্দর দেখাচ্ছে বেশি। তাছাড়া আপনি বললেন তৈরি করতে অনেক কষ্ট হয়েছে দেখে বুঝা যাচ্ছে। অনেক সুন্দর হয়েছে আপনার তৈরি করা নৌকার অরিগ্যামি। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর নৌকার অরিগ্যামি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ তৈরি করতে অনেক কষ্ট হয়েছিল। আশা করছি এভাবেই সব সময় পাশে থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64367.45
ETH 1791.25
USDT 1.00
SBD 0.39