অরিগ্যামিঃ ক্রিসমাস ট্রি তৈরি।
সবাইকে শুভেচ্ছা।
আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন? আমিও ভালো আছি । প্রত্যাশা করি সবসময় ভালো থাকেন সবাই। আজ ২০ অগ্রহায়ণ, হেমন্তকাল, ১৪৩০ বঙ্গাব্দ। ০৫ ডিসেম্বর, ২০২৩ খ্রীস্টাব্দ।
আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ নিয়ে এসেছি একটি অরিগ্যামি পোস্ট। চলছে ডিসেম্বর মাস। সামনেই বড় দিন। বড় দিন উপলক্ষ্যে ক্রিসমাস ট্রি সাজানো হয়। আজ আমি রঙ্গিন কাগজ দিয়ে সেই ক্রিসমাস ট্রির অরিগ্যামি উপস্থাপন করবো। আপনারা জানেন, অরিগ্যামি হল কাগজকে নানা ভাবে ভাঁজে ফেলে একটি সুন্দর অবয়ব তৈরি করা। এক কথায় অরিগ্যামি হল কাগজের ভাঁজের খেলা। তাই বানানোর কৌশল বর্ণনা করা বেশ কঠিন। ভাঁজ দেখেই বুঝে নিতে হয়।তবুও চেস্টা করবো যতটা সম্ভব সহজ করে বর্ণনা করার। আজ আমি ক্রিসমাস ট্রির অরিগ্যামি তৈরিতে রঙ্গিন কাগজ প্রধান উপকরণ হিসাবে ব্যবহার করেছি। তাহলে বন্ধুরা, আসুন ধাপে ধাপে দেখে নেই,কিভাবে তৈরি হলো আজকের ক্রিসমাস ট্রির অরিগ্যামিটি। আশাকরি, আজকের ক্রিসমাস ট্রির অরিগ্যামিটি ভাল লাগবে আপনাদের।
উপকরণ
১।রঙ্গিন কাগজ
২।গাম
৩।কাঁচি
৪।পুথি
তৈরির পদ্ধতি
ধাপ-১
প্রথমে ২০সেঃ মিঃX২০সেঃমিঃ সাইজের এক টুকরো হলুদ রং এর কাগজ নিয়েছি ক্রিসমাস ট্রির অরিগ্যামি বানানোর জন্য।
ধাপ-২
কাগজটিকে উভয়দিকে কোনাকুনি ভাবে ভাঁজ করে নিয়েছি। পুনরায় উভয় দিকে আড়াআড়ি ভাবে ভাঁজ করে নিয়েছি। কোনাকুনি ও আড়াআড়ি ভাবে ভাঁজ করার পর কাগজটি দেখতে ছবির মতো হয়েছে।
ধাপ-৩
দু'পাশের কাগজ ভিতরে ঢুকিয়ে দেয়ার পর কাগজটি দেখতে উপরের ছবির মত হবে।
ধাপ-৪
ছবির মতো করে কাগজটি পরপর ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৫
ভাঁজ করার পর অতিরিক্ত অংশটি কেটে নিয়েছি।
ধাপ-৬
ছবির মতো করে কাগজটি কেটে নিয়েছি।ক্রিসমাস ট্রির পাতা বানানোর জন্য।
ধাপ-৮
কেটে নেয়া অংশগুলো ভাঁজ করে পাতা বানিয়ে নিয়েছি। একইভাবে সবগুলো ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৯
এবার একটি পুথি গাম দিয়ে ক্রিসমাস ট্রির মাথায় লাগিয়ে নিয়েছি। যাতে দেখতে সুন্দর লাগে। ব্যাস তৈরি আমার ক্রিসমার ট্রি-র অরিগ্যামি।
উপস্থাপনা
আশাকরি, আজকের রঙ্গিন কাগজ দিয়ে ক্রিসমাস ট্রি-র অরিগ্যামি তৈরি আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে, আজ আমার অরিগ্যামি পোস্ট এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে। নিজে সুস্থ্য থাকুন ও পরিবারের সকলকে সুস্থ্য রাখুন।
পোস্ট বিবরণ
| শ্রেণী | অরিগ্যামি |
|---|---|
| ক্যামেরা | Redmi Note A5 |
| পোস্ট তৈরি | @selina75 |
| তারিখ | ৫ ডিসেম্বর ২০২৩ |
| লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
আপনি আজ খুব সুন্দর ভাবে ক্রিসমাস ট্রির অরিগামি শেয়ার করলেন আপু।দেখতে সুন্দর হয়েছে।সামনে আসছে বড় দিন।এই উপলক্ষে আপনার বানানো ক্রিসমাস ট্রি টি সত্যি ই অসাধারণ হয়েছে। আপনি ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেন। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ আপু সুন্দর এই অরিগামিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমি চেস্টা করেছি সহজ ও সুন্দর করে বানাতে।ধন্যবাদ আপু।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Upvoted! Thank you for supporting witness @jswit.
ক্রিসমাস ডে খুব তাড়াতাড়ি আমাদের কাছে চলে আসছে, এবং আপনিও ক্রিসমাস ট্রি তৈরি করেছেন এবং পুরো প্রসেসটি আমাদের সামনে উপস্থাপন করেছেন, খুব চমৎকার ছিল আজকের এই অরিগ্যামি।
উৎসাহমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ।
আজকে আপনি চমৎকার একটি ডাই প্রজেক্ট তৈরি করে দেখালেন। সত্যি বলতে ডাইপ্রজেক্ট গুলো তৈরি করা বেশ কঠিন। আর অরিগামি পোস্ট এর ক্ষেত্রে তৈরি প্রণালী বর্ণনা করা আরও বেশি কঠিন। কারণ ভাঁজগুলি সঠিকভাবে বলে বোঝানো যায় না। তবুও আপনি যথেষ্ট গুছিয়ে পোস্টটি উপস্থাপন করার চেষ্টা করেছেন। অনেক ধন্যবাদ আপু চমৎকার অরিগামী পোস্টটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
ঠিক তাই ভাইয়া অরিগ্যামি বানানো যত সহজ বর্ণনা করা তার চেয়ে কঠিন।ধন্যবাদ মন্তব্যের জন্য।
ক্রিসমাস ট্রি গুলো দেখতে একটু বেশি অসাধারন লাগে। আপু আপনি কিন্তু অনেক সুন্দর করে ক্রিসমাস ট্রি তৈরি করেছেন। যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনার দক্ষতার প্রশংসা করতে হয়। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।
ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।
https://twitter.com/selina_akh/status/1732077925082780065
অনেক সুন্দর একটি ক্রিসমাস ট্রি তৈরি করেছেন আপনি। সবুজ রঙের রঙিন কাগজটি অসাধারণ সুন্দরভাবে ভাঁজ করে কাঁচি দিয়ে কেটে ক্রিসমাসটি তৈরি করেছেন। চমৎকার একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া।
এই ডিসেম্বর মাসে এরকম সুন্দর একটি ক্রিসমাস ট্রি দেখতে পেরে খুবই ভালো লাগলো। খুবই অসাধারণ দেখাচ্ছে এই ডাই। এটি তৈরি করতে অনেক কষ্ট করেছেন যা দেখে বোঝা যাচ্ছে৷ এর দিকে সারাক্ষণ তাকিয়ে থাকতে ইচ্ছা করছে৷ অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি ক্রিসমাস ট্রি শেয়ার করার জন্য৷
এই ধরনের কাজে সময় কিছুটা বেশিই লাগে।ধন্যবাদ ভাইয়া।