অরিগ্যামিঃ রঙ্গিন কাগজ দিয়ে বক্স এর অরিগ্যামি তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন? আমিও ভালো আছি । প্রত্যাশা করি সব সময় ভালো থাকেন সবাই। আজ ২৭ শে মাঘ, শীতকাল,১৪৩০ বঙ্গাব্দ। ১০ ফেব্রুয়ারি,২০২৪ খ্রীস্টাব্দ।

o25.jpg

আমার বাংলা ব্লগ এর নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি, একটি অরিগ্যামি পোস্ট নিয়ে। আজ আমি রঙ্গিন কাগজ দিয়ে একটি বক্স এর অরিগ্যামি উপস্থাপন করবো। আমি চেস্টা করেছি,বক্স এর অরিগ্যামি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে,,কাগজকে ভাঁজে ফেলে। আপনারা জানেন, অরিগ্যামি হল কাগজকে নানা ভাবে ভাঁজে ফেলে একটি সুন্দর অবয়ব তৈরি করা।কাগজ না কেটে দৃশ্যমান করা। তাই অরিগ্যামি হল কাগজে ভাঁজের খেলা। যে কোন অরিগ্যামি বানানোর কৌশল বর্ণনা করা বেশ কঠিন। ভাঁজ দেখেই বুঝে নিতে হয়।তবুও চেস্টা করেছি,,যতটা সম্ভব সহজ করে বর্ণনা করার। আজ আমি বক্স এর অরিগ্যামি তৈরিতে রঙ্গিন কাগজ উপকরণ হিসাবে ব্যবহার করেছি। তাহলে বন্ধুরা, আসুন ধাপে ধাপে দেখে নেই, ,কিভাবে তৈরি হলো আজকের বক্স এর অরিগ্যামিটি। আশাকরি, আজকের বক্স এর অরিগ্যামিটি ভাল লাগবে আপনাদের।

উপকরণ

o1.jpg

১।লাল রং এর কাগজ

তৈরির পদ্ধতি

ধাপ-১

o2.jpg

o3.jpg

প্রথমে ১৫সেঃ মিঃX১৫সেঃমিঃ সাইজের লাল রং এর কাগজ নিয়েছি বক্স এর অরিগ্যামি বানানোর জন্য। এবং তা কোনাকুনি ভাবে ভাঁজ করে নিয়েছি উভয় দিকে।

ধাপ-২

o4.jpg

o10.jpg

কোনাকুনিভাবে ভাঁজ করা কাগজটি পুনরায় মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি উভয় দিকে। ছবির মতো করে।

ধাপ-৩

o6.jpg

o7.jpg

o8.jpg

o12.jpg

o11.jpg

ভাঁজ করা কাগজটি দু'দিক দিয়ে ভিতরের দিকে ঢুকিয়ে নিয়েছি, যা দেখতে ছবির মতো হয়েছে।এবার সে ভাঁজ করা কাগজটি দু'দিক দিয়ে ভাঁজ করে নিয়েছি।একই ভাবে উভয় দিকে ভাঁজ করে নিয়েছি । এবং উপরের দিকেও ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৪

o9.jpg

o13.jpg

o14.jpg

o15.jpg

এরপর ভাঁজ করা কাগজটিকে ভিতরে রেখে উল্টিয়ে নিয়েছি।এবং দুপাশে ভাঁজ করে নিয়েছি ।ছবির মতো করে। এভাবে অপর পাশেও ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৫

o18.jpg

o19.jpg

o20.jpg

এরপর উপরের দিকে কাগজটি ছবির মতো করে ভাঁজ করে নিয়েছি উভয় পাশে। এবং নিচের দিকেও ভাঁজ করে নিয়েছি। আর এভাবেই তৈরি হয়ে গেল একটি বক্স এর অরিগ্যামি।

উপস্থাপন

o22.jpg

o24.jpg

o25.jpg

আশাকরি, আজকের রঙ্গিন কাগজ দিয়ে বানানো বক্স এর অরিগ্যামিটি আপনাদের ভাল লেগেছে।এই শীতে পরিবারের সকলের যত্ন নিন। বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের।সবার সুস্বাস্থ্য কামনা করে, আজ আমার অরিগ্যামি পোস্ট এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সে পর্যন্ত সবাই ভালো থাকুন।এই কামনা করি।

পোস্ট বিবরণ

পোস্টবিবরণ
শ্রেণীঅরিগ্যামি
ক্যামেরাRedmi Note A5
পোস্ট তৈরি@selina75
তারিখ১০ই ফেব্রুয়ারি ২০২৪
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি বাক্স তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। রঙ্গিন কাগজ দিয়ে বাক্স তৈরি করার ক্ষেত্রে রঙ্গিন কাগজকে ভাজ করে নেওয়াটা এবং আপনার পোস্টের বর্ণনা গুলো পড়ে আমার অনেক ভালো লেগেছে। দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার বানানো বক্সটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

কাগজের এই বক্সটি খুবই চমৎকার ছিল, আমি কাগজের বক্স তৈরি করতে পারতাম না আজকে আপনার এই ধাপ গুলো দেখে শিখে নিলাম এটি তৈরি করার প্রসেস গুলো।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আপনি বেশ একটি রঙিন কাগজ দিয়ে বক্স বানিয়েছেন আপু। এমন অরিগামি গুলোর ধাপগুলি ভাষায় বর্ণনা করা বেশ দুরুহ কাজ। আপনি ধাপে ধাপে ছবি দিয়ে বেশ ভালো করেই তা প্রকাশ করেছেন। আর পোস্টের শেষ এ দারুণ একটি বার্তাও শেয়ার করেছেন আপু শিশু ও বৃদ্ধদের যত্ন নেয়ার বিষয়টি, যেটি খুবই ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

জি আপু অরিগ্যামির ধাপের বর্ননা দেয়া বেশ কঠিন। তবুও চেস্টা করেছি। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 2 years ago 

একদম সঠিক কথা বলেছেন আপু রঙিন কাগজের অরিগামি তৈরি করা মানেই রঙিন কাগজের ভাঁজের খেলা। রঙিন কাগজের ভাঁজে ভাঁজে দারুন একটি বক্স তৈরি করেছেন আর কাগজের ভাঁজগুলো কিভাবে দিয়েছেন সেটা পর্যায়ক্রমে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাদের বোঝাতে পেরেছি সেটাই আমার স্বার্থকতা। ধন্যবাদ ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

রঙিন কাগজ ভাঁজ করে যদি কোন কিছু তৈরি করা হয়, তাহলে তা উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা একেবারে মুশকিলের ব্যাপার। কারণ ভাঁজে ভাঁজে কোন কিছু তৈরি করা হলে, তা উপস্থাপনার মধ্যে বর্ণনা করা যায় না। তবুও আপনি সুন্দর করে উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন দেখে ভালো লেগেছে। এই বক্সটার মধ্যে কোন কিছু রাখাও যাবে কিন্তু খুব ভালোভাবে। বক্স তৈরি করার পদ্ধতি সুন্দর করে তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ছোট খাটো অনেক কিছুই রাখা যাবে বক্সটিতে। ধন্যবাদ আপু।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে এবং দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি বক্স তৈরি করেছেন। বক্সটি দেখতে খুব সুন্দর লাগছে। তৈরি করার ধাপগুলো খুব সুন্দর ও সহজ ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। এত সুন্দর একটি অরিগ্যামি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমিও পছন্দ করি রঙ্গিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানাতে। ধন্যবাদ আপু।

 2 years ago 

ঠিক বলেছেন আপু অরিগ্যামি ভাঁজের খেলা। আজকে আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে বক্স তৈরি করেছেন। আসলে রঙিন কাগজ দিয়ে কিছু বানালে যেমন ভালো লাগে দেখতে হবে চমৎকার লাগে। তবে রঙিন কাগজের ভাঁজ গুলো উপস্থাপনা করা খুবই কষ্টকর। এবং এ বক্স যদি কোথায় সাজিয়ে রাখেন দেখতে বেশ ভালই লাগবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে রঙ্গিন কাগজের বক্স তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

জি ভাইয়া রঙ্গিন কাগজ দিয়ে বানানো জিনিস দেখতে বেশ সুন্দর লাগে। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64475.84
ETH 1855.86
USDT 1.00
SBD 0.38