রঙ্গিন কাগজ দিয়ে হার্ট ডিজাইন এর এনভেলাপ এর অরিগ্যামি তৈরি।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন।আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সব সময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ১২ই আশ্বিন,শরৎকাল, ১৪৩১ বঙ্গাব্দ। ২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ। আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
উপকরণ
১।রঙ্গিন কাগজ।
২।গাম
৩।সাইনপেন
৪।কাঁচি
অরিগ্যামি তৈরির ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে A4 সাইজের এক টুকরো বেগুনী রং এর কাগজ নিয়েছি হার্ট ডিজাইনের এনভেলাপ এর অরিগ্যামি বানানোর জন্য।
ধাপ-২
কাগজটিকে মাঝ বরাবর লম্বালম্বি ভাবে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৩
এবার কাগজটিকে কোনাকুনি ভাবে উভয় পাশে ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৪
এবার কাগজের বার্তি অংশ দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি। ছবির মতো করে।
ধাপ-৫
এবার কাগজটিকে উল্টিয়ে নিয়েছি। এবং দু'পাশের কাগজ মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। প্লেন বানাতে যেভাবে ভাঁজ করা হয়।
ধাপ-৬
ভাঁজ করার পর কাগজের কোনা অংশটি মাঝ দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৭
উপরের দিকে ভাঁজ করা অংশ ছবির মত করে খুলে নিয়েছি।
ধাপ-৮
ছবির মত করে খুলে নেয়া কাগজ পুনরায় ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৯
ধাপ-১০
চিকন করে এক টুকরো কাগজ কেটে নিয়েছি। এবং তা বানানো এনভেলাপ এর সাথে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।
ধাপ-১১
এবার লাল রং এর সাইন পেন দিয়ে কিছু হার্ট একে নিয়েছি। আর এভাবেই বানিয়ে নিলাম একটি এনভেলাপ।
উপস্থাপন
আশাকরি আমার আজকের বানানো হার্ট ডিজাইন এর এনভেলাপ এর অরিগ্যামিটি আপনাদের ভালো লেগেছে।আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।
পোস্ট বিবরণ
| পোস্ট | অরিগ্যামি |
|---|---|
| পোস্ট তৈরি | @selina 75 |
| মোবাইল | Redmi A-5 |
| তারিখ | ২৮ই সেপ্টেম্বর ,২০২৪ইং |
| লোকেশন | ঢাকা |
বাহ বেশ সুন্দর তো। এটা একটু অন্য ধরনের অরিগ্যামি হার্ড শেফের এই ধরনের অরিগ্যামি আগে কখনও দেখিনি। বেশ সুন্দর করেছেন অরিগ্যামি টা। সবমিলিয়ে দারুণ ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।
https://x.com/selina_akh/status/1839750027557908778
রঙিন কাগজ দিয়ে হার্ট ডিজাইন শেপের একটি অরিগামি তৈরি করেছেন দেখতে চমৎকার লাগছে। কাগজের ভাঁজে ভাঁজে এমন সুন্দর অরিগ্যামি কিভাবে তৈরি করতে হয় সেটা পর্যায়ক্রমে আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
অরিগ্যামি যেহেতু ভাঁজের খেলা তাই এনভেলাপটি আমি বিভিন্নভাবে ভাঁজ করে তৈরি করেছি। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।
অনেক অনেক ভালো লাগলো আপনার সুন্দর এই সু দক্ষতা দেখে। বেশ দারুণভাবে আজকে আপনি হার্ট আকৃতির রঙিন কাগজের অরিগামি তৈরি করেছেন। দারুন হয়েছে কিন্তু আপনার অরিগামি তৈরি করা। অনেক অনেক ভালো লাগলো দেখে।
অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
অনেক সুন্দর দেখতে একটা অরিগ্যামি তৈরি করেছেন আপনি। heart ডিজাইনের এনভেলাপ এর অরিগ্যামি হওয়ার কারণে বেশি সুন্দর লেগেছে দেখতে। ভাঁজে ভাঁজে এগুলো তৈরি করা অনেক কষ্টকর। এমনকি উপস্থাপনা করাও মুশকিল। আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে আপনার তৈরি অরিগ্যামি।
অরিগ্যামি তৈরিতে কাগজের ভাঁজ খুব গুরুত্বপূর্ণ। সঠিক ভাঁজের উপরই নির্ভির করে যথাযথ ভাবে অরিগ্যামি বানানো। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
রঙিন কাগজ দিয়ে ভাঁজে ভাঁজে খুব কিউট এবং সুন্দর দেখতে একটা হার্ট ডিজাইন এর এনভেলাপ এর অরিগ্যামি তৈরি করেছেন আজকে। আপনার তৈরি করা অরিগ্যামিটা দেখে আমি তো মুগ্ধ হলাম। ভাঁজে ভাঁজে এরকম অরিগ্যামি তৈরি করা কিন্তু কষ্টকর, আবার উপস্থাপনা তুলে ধরা ও মুশকিল। তবুও আপনি সুন্দর করে উপস্থাপনাটা তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। এক কথায় দারুন হয়েছে পুরো অরিগ্যামিটা।
অরিগ্যামি তৈরির বর্ণ্না করা সবে থেকে কঠিন।তবুও আমি চেস্টা করেছি। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।
রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি হার্ট ডিজাইন এর এনভেলাপ এর অরিগ্যামি তৈরি করলেন আপু।দেখতে দারুন লাগছে।যেকোনো অনুষ্ঠানে গিফটে এ ধরনের এনভেলাপ ব্যবহার করলে খুব ভালো হয়।দেখতে ও চমৎকার লাগে।
ঠিক বলেছেন কোন অনুষ্ঠানে গিফট দিতে এ ধরনের এনভেলাপ ব্যবহার করা যায়। ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।
এনভেলাপ খুবই সুন্দর হয়েছে আপু। আপনি প্রতিনিয়তই নতুন নতুন কাজ শেয়ার করেন। আর এটা দেখে খুবই ভালো লাগে। সত্যি আপু আপনার পোস্টগুলো আমার ভীষণ ভালো লাগে। আর খুবই গুছিয়ে আপনি কাজগুলো করেন। সেজন্য আরও বেশি ভালো লাগে। ধন্যবাদ আপনাকে আপু।
আমি চেস্টা করি আপু গুছিয়ে কাজ করার । ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।