রঙ্গিন কাগজ দিয়ে হার্ট ডিজাইন এর এনভেলাপ এর অরিগ্যামি তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন।আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সব সময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ১২ই আশ্বিন,শরৎকাল, ১৪৩১ বঙ্গাব্দ। ২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ। আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

e-13.jfif

e-8.jfif

বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।আজ আমি একটি হার্ট ডিজাইনের এনভেলাপ এর অরিগ্যামি শেয়ার করবো। আমার বাংলা ব্লগের বন্ধুরা, আমরা সবাই জানি, কাগজের ভাঁজের খেলা হলো অরিগ্যামি। কাগজকে বিভিন্ন ভাবে ভাঁজ করে একটি নির্দিষ্ট অবয়ব তৈরি করা। আর তাই আজ কাগজকে বিভিন্নভাবে ভাঁজ করে হার্ট ডিজাইন এর এনভেলাপ এর অরিগ্যামিটি বানিয়েছি। বেশ সহজ কিছু ভাঁজের মাধ্যমেই আজকের অরিগ্যামিটি তৈরি করেছি। যে কেউ চাইলে খুব সহজেই অরিগ্যামিটি বানাতে পারবেন। আর হার্ট ডিজাইন এর এনভেলাপ এর অরিগ্যামিটি বানাতে আমি রঙ্গিন কাগজ ও সাইন পেন ব্যবহার করেছি । তাহলে চলুন দেখে নেয়া যাক হার্ট ডিজাইন এর এনভেলাপ এর অরিগ্যামি তৈরির বিভিন্ন ধাপ সমূহ।

উপকরণ

e6.jpg

e-10.jfif

১।রঙ্গিন কাগজ।
২।গাম
৩।সাইনপেন
৪।কাঁচি

অরিগ্যামি তৈরির ধাপ সমূহ

ধাপ-১

e-31.jfif

প্রথমে A4 সাইজের এক টুকরো বেগুনী রং এর কাগজ নিয়েছি হার্ট ডিজাইনের এনভেলাপ এর অরিগ্যামি বানানোর জন্য।

ধাপ-২

e-30.jfif

কাগজটিকে মাঝ বরাবর লম্বালম্বি ভাবে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৩

e-28.jfif

e-27.jfif

এবার কাগজটিকে কোনাকুনি ভাবে উভয় পাশে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৪

e-26.jfif

এবার কাগজের বার্তি অংশ দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি। ছবির মতো করে।

ধাপ-৫

e-25.jfif

e-24.jfif

এবার কাগজটিকে উল্টিয়ে নিয়েছি। এবং দু'পাশের কাগজ মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। প্লেন বানাতে যেভাবে ভাঁজ করা হয়।

ধাপ-৬

e-23.jfif

ভাঁজ করার পর কাগজের কোনা অংশটি মাঝ দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৭

e-22.jfif

e-21.jfif

উপরের দিকে ভাঁজ করা অংশ ছবির মত করে খুলে নিয়েছি।

ধাপ-৮

e-19.jfif

e-18.jfif

ছবির মত করে খুলে নেয়া কাগজ পুনরায় ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৯

e-17.jfif

e-16.jfif

এবার কাগজটিকে উল্টিয়ে নিয়েছি। সেই সাথে দু'পাশের কাগজ ভাঁজ করে নিয়েছি।ছবির মতো করে। পুনরায় কাগজটি মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি।

ধাপ-১০

e-15.jfif

e-14.jfif

চিকন করে এক টুকরো কাগজ কেটে নিয়েছি। এবং তা বানানো এনভেলাপ এর সাথে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।

ধাপ-১১

e-13.jfif

e-11.jfif

এবার লাল রং এর সাইন পেন দিয়ে কিছু হার্ট একে নিয়েছি। আর এভাবেই বানিয়ে নিলাম একটি এনভেলাপ।

উপস্থাপন

e-8.jfif

e-12.jfif

আশাকরি আমার আজকের বানানো হার্ট ডিজাইন এর এনভেলাপ এর অরিগ্যামিটি আপনাদের ভালো লেগেছে।আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।

পোস্ট বিবরণ

পোস্টঅরিগ্যামি
পোস্ট তৈরি@selina 75
মোবাইলRedmi A-5
তারিখ২৮ই সেপ্টেম্বর ,২০২৪ইং
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

image.png

Sort:  
 2 years ago 

বাহ বেশ সুন্দর তো। এটা একটু অন‍্য ধরনের অরিগ‍্যামি হার্ড শেফের এই ধরনের অরিগ‍্যামি আগে কখনও দেখিনি। বেশ সুন্দর করেছেন অরিগ‍্যামি টা। সবমিলিয়ে দারুণ ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে হার্ট ডিজাইন শেপের একটি অরিগামি তৈরি করেছেন দেখতে চমৎকার লাগছে। কাগজের ভাঁজে ভাঁজে এমন সুন্দর অরিগ্যামি কিভাবে তৈরি করতে হয় সেটা পর্যায়ক্রমে আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

অরিগ্যামি যেহেতু ভাঁজের খেলা তাই এনভেলাপটি আমি বিভিন্নভাবে ভাঁজ করে তৈরি করেছি। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 2 years ago 

অনেক অনেক ভালো লাগলো আপনার সুন্দর এই সু দক্ষতা দেখে। বেশ দারুণভাবে আজকে আপনি হার্ট আকৃতির রঙিন কাগজের অরিগামি তৈরি করেছেন। দারুন হয়েছে কিন্তু আপনার অরিগামি তৈরি করা। অনেক অনেক ভালো লাগলো দেখে।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

অনেক সুন্দর দেখতে একটা অরিগ্যামি তৈরি করেছেন আপনি। heart ডিজাইনের এনভেলাপ এর অরিগ্যামি হওয়ার কারণে বেশি সুন্দর লেগেছে দেখতে। ভাঁজে ভাঁজে এগুলো তৈরি করা অনেক কষ্টকর। এমনকি উপস্থাপনা করাও মুশকিল। আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে আপনার তৈরি অরিগ্যামি।

 2 years ago 

অরিগ্যামি তৈরিতে কাগজের ভাঁজ খুব গুরুত্বপূর্ণ। সঠিক ভাঁজের উপরই নির্ভির করে যথাযথ ভাবে অরিগ্যামি বানানো। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ভাঁজে ভাঁজে খুব কিউট এবং সুন্দর দেখতে একটা হার্ট ডিজাইন এর এনভেলাপ এর অরিগ্যামি তৈরি করেছেন আজকে। আপনার তৈরি করা অরিগ্যামিটা দেখে আমি তো মুগ্ধ হলাম। ভাঁজে ভাঁজে এরকম অরিগ্যামি তৈরি করা কিন্তু কষ্টকর, আবার উপস্থাপনা তুলে ধরা ও মুশকিল। তবুও আপনি সুন্দর করে উপস্থাপনাটা তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। এক কথায় দারুন হয়েছে পুরো অরিগ্যামিটা।

 2 years ago 

অরিগ্যামি তৈরির বর্ণ্না করা সবে থেকে কঠিন।তবুও আমি চেস্টা করেছি। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি হার্ট ডিজাইন এর এনভেলাপ এর অরিগ্যামি তৈরি করলেন আপু।দেখতে দারুন লাগছে।যেকোনো অনুষ্ঠানে গিফটে এ ধরনের এনভেলাপ ব্যবহার করলে খুব ভালো হয়।দেখতে ও চমৎকার লাগে।

 2 years ago 

ঠিক বলেছেন কোন অনুষ্ঠানে গিফট দিতে এ ধরনের এনভেলাপ ব্যবহার করা যায়। ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।

 2 years ago 

এনভেলাপ খুবই সুন্দর হয়েছে আপু। আপনি প্রতিনিয়তই নতুন নতুন কাজ শেয়ার করেন। আর এটা দেখে খুবই ভালো লাগে। সত্যি আপু আপনার পোস্টগুলো আমার ভীষণ ভালো লাগে। আর খুবই গুছিয়ে আপনি কাজগুলো করেন। সেজন্য আরও বেশি ভালো লাগে। ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

আমি চেস্টা করি আপু গুছিয়ে কাজ করার । ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64006.92
ETH 1857.22
USDT 1.00
SBD 0.39