অরিগ্যামিঃরঙ্গিন কাগজ দিয়ে এক জোড়া ডিজাইনার সু তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি । প্রত্যাশা করি সব সময় ভালো থাকেন সবাই। ২রা আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জুন ২০২৪ খ্রিষ্টাব্দ।

o6.jfif

o3.jfif

আগামীকাল পবিত্র ঈদুল আযহা। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক।সবার ঈদ আনন্দময় হোক। এ কামনা করি।পোস্টের ভিন্নতা আনার জন্য প্রতি সপ্তাহে একটি করে অরিগ্যামি পোস্ট শেয়ার করার চেস্টা করি।এরই ধারাবাহিকতায় বন্ধুরা, আজ নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আর তাহলো রঙ্গিন কাগজ দিয়ে এক জোড়া ডিজাইনার জুতা তৈরির অরিগ্যামি নিয়ে। আমরা সবাই জানি, অরিগ্যামি হল কাগজকে নানা ভাবে ভাঁজে ফেলে একটি সুন্দর অবয়ব তৈরি করা।কাগজ না কেটে দৃশ্যমান করা। কাগজের ভাঁজের উপরই নির্ভর করে নির্দিস্ট জিনিসের অরিগ্যামি তৈরি ।আজ আমি এক জোড়া ডিজাইনার জুতা তৈরির অরিগ্যামি শেয়ার করবো।ডিজাইনার জুতা বানাতে কিছুটা সময় বেশি লেগেছে। কিন্তু বানানোর পর দেখতে বেশ সুন্দর লাগছিলো। তাহলে দেখে নেয়া যাক ডিজাইনার জুতার অরিগ্যামি তৈরিতে আমি কি কি উপকরণ ব্যবহার করেছি আর কিভাবে জুতার অরিগ্যামিটি তৈরি করেছি । আশাকরি, ভালো লাগবে আপনাদের।

উপকরণ

o1.jfif

১। রঙ্গিন কাগজ
২।কাঁচি
৩।গ্লু
৪।সাদা পুথি

তৈরির পদ্ধতি

ধাপ-১

o34.jfif

o33.jfif

প্রথমে ৭ সেঃ মিঃX৭ সেঃমিঃ সাইজের দু'টুকরো লাল রং এর কাগজ কেটে নিয়েছি।এরপর এক টুকরো কাগজকে কোনাকুনি ভাবে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-২

o32.jfif

o31.jfif

এবার দু'পাশের কাগজ মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। ছবির মতো করে।

ধাপ-৩

o30.jfif

o29.jfif

এবার ভাঁজ করা কাগজটি উল্টিয়ে নিয়েছি। এবার দু'পাশের কাগজ কোনা করে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৪

o28.jfif

o27.jfif

ভাঁজ করা করা ছবির মতো করে খুলে নিয়েছি।

ধাপ-৫

o26.jfif

o24.jfif

o23.jfif

এবার চিকন ভাঁজ করা কাগজটির কিছু অংশ কেটে উপরের দিকের কাগজের ভাঁজে ঢুকিয়ে দিয়েছি। এবং দু পাশের চিকন ভাঁজ করা কাগজ দু'কাগজের ভাঁজে ঢুকিয়ে দিয়েছি।এভাবে ডিজাইনার জুতার সামনের অংশ তৈরি করে নিলাম।

ধাপ-৬

o22.jfif

o21.jfif

৭ সেঃ মিঃX৭ সেঃমিঃ সাইজের আরেক টুকরো কাগজ নিয়েছি জুতার পিছনের অংশ বানানোর জন্য।কাগজের টুকরোটিকে কোনাকুনিভাবে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৭

o20.jfif

o19.jfif

কাগজের এক অংশকে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি।ছবির মতো করে।

ধাপ-৮

o18.jfif

এবার যে পাশে কাগজটি ভাঁজ করেছি তার অপর পাশে ছবির মতো করে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৯

o15.jfif

o14.jfif

কাগজটির অন্য পাশও ছবির মতো করে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-১০

o12.jfif

o11.jfif

এবার কাগজের ভাঁজগুলো খুলে নিয়েছি।যা দেখতে ছবির মতো হয়েছে।আর এভাবেই বানিয়ে নিলাম জুতার পিছনের অংশ।

ধাপ-১১

o10.jfif

o9.jfif

o36.jfif

এবার সামনের অংশের কাগজের ভাঁজের মধ্যে পিছনের অংশ ঢুকিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেলো একটি ডিজাইনার জুতা। একইভাবে আরেকটি জুতা বানিয়ে নিলাম।

ধাপ-১২

o7.jfif

জুতা দু'টোকে আরও সুন্দর করার জন্য জুতার সামনে গাম দিয়ে পুথি লাগিয়ে নিলাম। আর এভাবেই বানিয়ে নিলাম ডিজাইনার এক জোড়া জুতার অরিগ্যামি।

উপস্থাপন

o7.jfif

o4.jfif

o2.jfif

আশাকরি, আজকের রঙ্গিন কাগজ দিয়ে ডিজাইনার জুতার অরিগ্যামিটি আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে, আজ আমার অরিগ্যামি পোস্ট এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।আবারও সবাইকে জানাই ঈদ মোবার।

পোস্ট বিবরণ

শ্রেণীঅরিগ্যামি
ক্যামেরাRedmi Note A5
পোস্ট তৈরি@selina75
তারিখ১৬ই জুন, ২০২৪
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

আপনার দক্ষতা বেশ প্রশংসনীয়। আপনি এত সুন্দর কারু কাজ করেন সেটা আমার জানা ছিল না। অনেক সুন্দর হয়েছে আপনার এই শুরু তৈরি করা। দেখে খুবই ভালো লাগলো আমার। আশা করবো এমন আরো অনেক কিছু তৈরি করবেন আপনি এবং তা দেখার সুযোগ করে দিবেন।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনাকেও ঈদের অগ্রিম শুভেচ্ছা আপু। আজকে খুব সুন্দর রঙিন কাগজের অরিগামি তৈরি শেয়ার করেছেন। জুতাগুলো খুব সুন্দর আর কিউট লাগছে দেখতে। বিশেষ করে সাদা পুথি দেওয়ার কারণে আরো বেশি ভালো লাগছে। পুরো অরিগামি তৈরির প্রসেস খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। আপনাকে ধন্যবাদ আপু।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর সু তৈরি করে দেখিয়েছেন আপনি। আপনার চমৎকার এই আইডিয়া দেখে মুগ্ধ হয়েছি আমি। বেশ দারুন হয়েছে আপু আপনার সু তৈরি করা। নতুন একটি অভিজ্ঞতা পেয়ে গেলাম। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমার বানানো অরিগ্যামি সু আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। মতামতের জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে এক জোড়া ডিজাইনার সু তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। হাতের কাজের ক্ষেত্রে আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে আমারও অনেক ভালো লাগে।

 2 years ago 

আমিও পছন্দ করি রঙ্গিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানাতে। মতামতের জন্য ধন্যবাদ ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

প্রথমেই আপনাকে ঈদের শুভেচ্ছা। জুতার অরিগ্যামি দেখতে অনেক সুন্দর লাগতেছে। লাল রঙের কাগজ দিয়ে তৈরি করাতে অনেক বেশি আকর্ষণীয় লাগতেছে। পুঁতি গুলো দেখতে সুন্দর লাগতেছে। নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেছেন ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে দারুন একজোড়া ডিজাইনার সু তৈরি করে আমাদের মাঝে উপহার দিয়েছেন আপু। এই ধরনের সু পরতে কিন্তু দারুণ লাগে। আপনি খুব সুন্দর ভাবে তৈরি পদ্ধতি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এ ধরনের সু আমারও বেশ পছন্দ। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু আপনার তৈরি করা জুতা গুলো খুবই সুন্দর হয়েছে। এরকম সুন্দর জুতা তৈরি করেছেন দেখে সত্যি মুগ্ধ হয়েছি। আপনার হাতের কাজগুলো অসাধারণ। দারুন ভাবে জুতা তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 years ago 

ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 2 years ago 

বাহ আপু রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি সু তৈরি করেছেন ।দেখতে ভীষণ ভালো দেখাচ্ছে ।এরকম একটু সি পেলে এবার ঈদে পড়তে পারতাম ।দারুন লেগেছে কিন্তু আমার কাছে। কাগজের কালার টি চমৎকার হওয়ার কারণে দেখতে আরো বেশি আকর্ষণীয় দেখাচ্ছে।অসংখ্য ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন এ ধরনের এক জোড়া সু হলে ঈদ বেশ ভালো কাটতো। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64203.10
ETH 1882.95
USDT 1.00
SBD 0.38