ডাই : ক্লে দিয়ে কিউট পুতুল তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

2.7.24

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

IMG-20240620-WA0012.jpg

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ক্লে দিয়ে কিউট পুতুল তৈরি । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি সকলের আজকে ক্লে দিয়ে কিউট পুতুল তৈরি। ভালো লাগবে।

ক্লে ব্যবহার করে কোন কিছু তৈরি করলে অনেক বেশি সুন্দর হয় যা দেখতেও খুব ভালো লাগে। আমি গত সপ্তাহেও ক্লে দিয়ে কিছু জিনিস তৈরি করেছিলাম। আর এই সপ্তাহেও ভাবলাম ক্লে দিয়ে কোনো কিছু তৈরি করবো। এরকমভাবে ক্লে ব্যবহার করে অনেক কিছুই তৈরি করা যায়। যেগুলো তৈরি করলে দেখতে অনেক দারুন লাগে। আর ক্লে নিয়ে বসলে ও কি তৈরি করবো এটাই ভাবছিলাম শুধু আমি। এরপর মাথায় আসলো কিউট দেখতে একটা পুতুল তৈরি করা যাক। এই কাজটা করা যতটা সহজ মনে হচ্ছে এটা কিন্তু ততটাও সহজ নয়। ছোট ছোট ভাবে এগুলো দিয়ে পুতুলটা তৈরি করতে অনেক সময় লেগেছিল। কিন্তু এটা তৈরি করার পর অনেক সুন্দর এবং কিউট লাগছিল। আমি চেষ্টা করেছি এটা তৈরি করার পদ্ধতি সবার মাঝে সুন্দর করে তুলে ধরার জন্য। যে কেউ চাইলে এই পুতুলটা তৈরি করে নিতে পারবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এটা তৈরি করার পদ্ধতি।

IMG-20240620-WA0017.jpg

IMG-20240620-WA0020.jpg

উপকরণ

ক্লে
গাম
কাঁচি ✂️

IMG20240619134205.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি স্কিন কালারের ক্লে নিয়ে মুখের শেপ অনুযায়ী তৈরি করে নিলাম।

IMG_20240620_231016.jpg

ধাপ 2️⃣

এরপর কালো কালারের ক্লে নিয়ে এটার উপরের অংশে চুলের মতো করে লাগিয়ে নিলাম।

IMG_20240620_231041.jpg

ধাপ 3️⃣

তারপর অনেক সুন্দর করে চোখ মুখ লাগিয়ে নিলাম। এরপর গলার অংশ লাগিয়ে নিয়ে জামার অর্ধেক অংশ লাগিয়ে নিলাম।

IMG_20240620_231059.jpg

ধাপ 4️⃣

তারপর অনেক সুন্দর করে জামার নিচের অংশ টা লাগিয়ে নিলাম। এরপর জামার মাঝখানের অংশে কিছু দাগ দিয়ে দিলাম।

IMG_20240620_231137.jpg

ধাপ 5️⃣

এরপর অনেক সুন্দর করে পুতুলটার দুইটা হাত তৈরি করে লাগিয়ে নিলাম।

IMG_20240620_231437.jpg

ধাপ 6️⃣

এরপর একটা গোলাপ ফুল তৈরি করে পুতুলটার হাতে রয়েছে এরকম ভাবে লাগিয়ে নিলাম।

IMG_20240620_231548.jpg

ধাপ 7️⃣

তারপর লাল করার দিয়ে একটা মাথার ব্যান্ড তৈরি করে পুতুলটির মাথায় লাগালাম।

IMG_20240620_231640.jpg

ধাপ 8️⃣

তারপর অনেক সুন্দর করে পুতুলের জুতা তৈরি করে পায়ে লাগিয়ে দিলাম। এভাবেই এই কিউট পুতুলটা তৈরি করলাম। আশা করছি সবার পছন্দ হবে।

IMG_20240620_231720.jpg

ফাইনাল আউটপুট

IMG-20240620-WA0020.jpg

IMG-20240620-WA0019.jpg

IMG-20240620-WA0017.jpg

IMG-20240620-WA0018.jpg

IMG-20240620-WA0012.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীডাই/অরিগ্যামি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

ভাইয়া আপনার তৈরি করা পুতুল খুবই সুন্দর হয়েছে। আপনি এত সুন্দর করে পুতুল তৈরি করেছেন দেখে মুগ্ধ হলাম। সত্যি ভাইয়া আপনার প্রতিভা আমার ভীষণ ভালো লেগেছে। পুতুলটি দেখতে খুবই কিউট হয়েছে। দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

কিউট পুতুল তৈরি করার প্রতিভা দেখে আপনার কাছে ভালো লেগেছে শুনে আনন্দিত হলাম।

 2 years ago 

ক্লে দিয়ে কিউট পুতুল তৈরি করার দারুন পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। হাতের কাজের ক্ষেত্রে আপনার অনেক বেশি দক্ষতা রয়েছে। এমন জিনিস তৈরি করতে অনেক বেশি দক্ষতার প্রয়োজন হয় এবং সময়ও অনেক বেশি প্রয়োজন হয়।

 2 years ago 

চেষ্টা করেছি পুতুলটাকে সুন্দর করে তৈরি করার জন্য।

 2 years ago 

ক্লে দিয়ে বেশ দারুন একটি পুতুল তৈরি করেছেন দেখতে অসাধারণ লাগছে। সত্যিই আপনার আইডিয়াটা বেশ দারুন ছিল। পুতুলটি দেখতে যেমন কিউট লাগছে তেমনি পুতুলের কালার কম্বিনেশনটাও অসাধারণ ছিল। ধন্যবাদ দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ক্লে দিয়ে এরকম জিনিস তৈরি করলে অনেক সুন্দর হয়। তাই পুতুল তৈরি করার চেষ্টা করলাম।

 2 years ago 

ক্লে দিয়ে অসাধারণ সুন্দর একটি কিউট পুতুল তৈরি করেছেন আসলেই দেখতে অনেক কিউট লাগছে। আপনার নিখুঁত কাজের দক্ষতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

পুতুলটাকে দেখতে আসলেই কিউট লাগছিল অনেক বেশি।

 2 years ago 

আপনার প্রতিভা দেখে আমি সবসময় মুগ্ধ হই ভাইয়া। আজও মুগ্ধ হয়ে গেছি আপনার ক্লে দিয়ে এত অসাধারণ একটি কিউট পুতুল বানানো দেখে।খুবই দক্ষতার সাথে ক্লে দিয়ে পুতুলটি বানিয়েছেন ভাইয়া।পুতুলটির কালার কম্বিনেশন ও প্রতিটি ধাপ অনেক সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাইয়া আপনাকে এত দক্ষ ও ক্রিটিভিটির সাথে সুন্দর একটি কিউট পুতুল আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার তৈরি করা পুতুল দেখে আপনি মুগ্ধ হয়েছেন শুনেই তো আনন্দিত হলাম।

 2 years ago 

বাহ্,ক্লে দিয়ে খুব সুন্দর একটি পুতুল তৈরি করেছেন তো। আমি ভেবেছিলাম সত্যিকারে প্লাস্টিকের পুতুল। বেশ কিউট লাগছে কালার কম্বিনেশন বেশ সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

 2 years ago 

পুতুলের কালার কম্বিনেশন সত্যি অনেক সুন্দর হয়েছে।

 2 years ago 

ক্লে দিয়ে কিউট পুতুল তৈরি করেছে যা ভীষণ সুন্দর লাগছে।আপনার ক্লে দিয়ে পুতুল তৈরি পদ্ধতি দুর্দান্ত হয়েছে ভাইয়া। পুতুলের নাক মুখ চোখ চুল মাথার প্যান্ট ফ্রক পায়ের জুতা অসম্ভব সুন্দর সব মিলিয়ে। ধাপে ধাপে চমৎকার সুন্দর পদ্ধতিতে দক্ষতার সাথে ক্লে ব্যবহার করে পুতুল তৈরি পদ্ধতি আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার তৈরি করা পুতুল দুর্দান্ত হয়েছে শুনে অনেক ভালো লাগলো।

 2 years ago 

পুতুলটাকে তো খুবই কিউট লাগছে দেখতে। একদম পারফেক্টলি পুতুলটা তৈরি করেছেন ভাইয়া। হেয়ার ব্যান্ড থেকে শুরু করে ড্রেস, জুতা এবং চুলের স্টাইল সবকিছু অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। সবমিলিয়ে দারুন লাগছে দেখতে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ডাইপ্রজেক্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার কাছে সবকিছুই ভালো লেগেছে শুনে ভালো লাগলো। ক্লে ব্যবহার করে এরকম জিনিস আরো তৈরি করার চেষ্টা করবো।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59993.95
ETH 1578.05
USDT 1.00
SBD 0.42