অরিগ্যামি:ডাল পাতা সহ রঙিন কাগজের ফুল

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240424_112418~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে বৃহস্পতিবার ,৯ মে ২০২৪

আমার প্রিয় বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন সবাই। আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আবারো আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে আমার অনেক ভালো লাগে। আর সেই কারণেই প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি রঙিন কাগজের বিভিন্ন জিনিস তৈরি করে শেয়ার করে থাকে। যদিও রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে অনেক বেশি সময়ের প্রয়োজন হয়, তারপরও ভালো লাগা থেকে এই জিনিসগুলো তৈরি করা হয় আর আপনাদের মাঝে শেয়ার করা হয়। প্রত্যেক সপ্তাহের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমি আপনাদের মাঝে রঙিন কাগজ দিয়ে গাছ পাতা সহ ফুলের অরিগ্যামি তৈরি করে শেয়ার করার জন্য হাজির হয়ে গেলাম। আশা করি আমার তৈরি করার রঙিন কাগজের এই জিনিসটা আপনাদের কাছে ভালো লাগবে।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
রঙিন কাগজ
কাঁইচি
গাম
পেন্সিল
কাটা কম্পাস

IMG_20240424_083336~2.jpg

ধাপ-১

প্রথমে আমি একটি লাল রঙের কাগজ নিয়ে কাগজের ওপর কাটা কম্পাস ও পেন্সিল দিয়ে কয়েকটি ছোট ছোট বৃত্ত এঁকে নিলাম। তারপর একটি সবুজ রঙের কাগজ থেকে দুইটি পাতা তৈরি করার জন্য লম্বা লম্বা করে কাগজ কেটে নিলাম।

IMG_20240424_083646~2.jpg

IMG_20240424_105605~2.jpg

ধাপ-২

তারপর এটি সবুজ রঙের কাগজ থেকে লম্বা করে একটু কাগজ কেটে নিলাম। এরপর কাগজ টা লম্বা করে মুড়িয়ে নিলাম এটা দিয়ে আমি একটি গাছ তৈরি করেছি।

IMG_20240424_105802~2.jpg

IMG_20240424_111713~2.jpg

ধাপ-৩

তারপর সবুজ রঙের গাছটির সাথে লাল রঙের গোল করে কেটে নেওয়া কাগজগুলো গাম দিয়ে অ‌লাগিয়ে দিলাম। কিভাবে লাগিয়েছি সেটা সুন্দরভাবে উপস্থাপন করেছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন।

IMG_20240424_111753~2.jpg

IMG_20240509_140915-COLLAGE.jpg

IMG_20240424_112140~2.jpg
ইঊ

ধাপ-৪

এরপর সবুজ রঙের পাতা দুটির জন্য যে কাগজ টুকু কেটে নিয়েছিলাম সেটা থেকে দুটি পাতা তৈরি করলাম। এরপর পাতা দুইটি ফুল সহ গাছটি সাথে গাম দিয়ে লাগিয়ে দিলাম।

IMG_20240509_135702-COLLAGE.jpg

IMG_20240424_112339~2.jpg

ধাপ-৫

IMG_20240424_112418~3.jpg

IMG_20240424_112422~2.jpg

IMG_20240424_112412~2.jpg

IMG_20240424_112418~2.jpg

এরপর একটি সাদা খাতার উপরে আমি সিগনেচার করে অরিগ্যামি টা রেখে দিলাম। আর এভাবে সম্পূর্ণ করলাম আমার আজকের পোস্ট। আপনাদের কাছে আমার আজকের পোস্ট কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি বেশ ভালো লাগবে। পরবর্তীতে নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবার চেষ্টা করব। সবার জন্য সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

বাহ্ , কাগজ দিয়ে বেশ সুন্দর ফুল তৈরী করেছেন তো আপু। সত্যিই দেখতে দারুন লাগছে। বিশেষ করে পাতা গুলো আমার দৃষ্টি কেড়েছে। ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

আমার কাছে ফুলের থেকে পাতাটি অনেক সুন্দর লেগেছিল আপু আপনাকে ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

কাগজ দিয়ে অনেক সুন্দর করে ফুল তৈরি করেছেন দেখে ভালো লাগলো। পাতা দেয়ার কারণে ফুলটি দেখতে আরো বেশি সুন্দর হয়েছে। আর সবুজ পাতাগুলো ফুলের সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। দারুন একটি পোস্ট সবার মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

জি আপু আপনি যেকোনো ধরনের ফুল তৈরি করলে সবুজ পাতা ব্যবহার করে দেখবেন সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পায়।

 2 years ago 

ডাল পাতা সহ রঙ্গিন কাগজের ফুলটি দেখতে ভীষণ ভালো লাগতেছে আমার কাছে। আপনি দারুন দক্ষতায় সম্পন্ন করেছেন। এই ধরনের কাজগুলো করতে বেশ দক্ষতা লাগে এবং প্রতিটি ধাপ খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। বিশেষ করে ফুলটা অনেক সুন্দর ছিল। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল ভাইয়া।

 2 years ago 

আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো। রঙিন কাগজ দিয়ে অরিগ্যামি ফুল এবং পাতা তৈরির ধারাবাহিক পদ্ধতি ও সৃজনশীলতা অত্যন্ত প্রশংসনীয়। আর সবশেষে ফলাফলটাও অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ফুলটি তৈরি করার পর আমার কাছে দেখতে খুবই ভালো লেগেছিল ভাইয়া ধন্যবাদ।

 2 years ago 

সত্যি এই অরিগ্যামি গুলো বানাতে অনেক সময়ের প্রয়োজন হয়।আপনি চমৎকার সুন্দর একটি ফুলের অরিগ্যামি বানিয়েছেন। ফুল,ডাল,পাতা ভীষণ দক্ষতার সাথে নিখুঁত ভাবে বানিয়েছেন আপনি।ধন্যবাদ আপনাকে ধাপে ধাপে পোস্ট টি চমৎকার ভাবে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি আপু ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটা ডাল পাতা সহ ফুলের অরিগামি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। এটা ঠিক কথা বলেছেন রঙিন কাগজ দিয়ে জিনিস তৈরি করতে সময় বেশি লাগলেও তৈরি করতে পারলে মনের মধ্যে খুবই ভালো লাগা কাজ করে।

 2 years ago 

ঠিকই বলেছেন রঙিন কাগজের জিনিসগুলো তৈরি করতে অনেক সময় লাগে। কিন্তু তৈরি করার পর দেখতে খুবই ভালো লাগে।

 2 years ago 

অনেক সুন্দর ফুল তৈরি করে আমাদের মাঝে দেখিয়েছেন আপনি। আপনার এই ফুল তৈরি করা দেখে বেশ ভালো লেগেছে আমার। বেশ অসাধারণ ছিল রঙিন কাগজের ফুল তৈরি করাটা। আশা করবো এমন সুন্দর সুন্দর ফুল আরো তৈরি করবেন এবং আমাদের মাঝে শেয়ার করবেন।

 2 years ago 

চেষ্টা করব আপু মাঝে মাঝে এরকম সুন্দর সুন্দর পোস্ট আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি আমাদের মাঝে অনেক সুন্দর রঙিন কাগজ এর ফুল তৈরি করে দেখিয়েছেন। আপনার এই চমৎকার ফুল তৈরি করা দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি। আমরা চাইলে কিন্তু খুব সহজে এভাবে অনেক কিছু তৈরি করতে পারি রঙিন কাগজ ব্যবহার করার মধ্য দিয়ে। আশা করব পরবর্তীতে ঠিক এমনই নতুন কিছু নিয়ে আবার উপস্থিত হবেন।

 2 years ago 

আপনারা চাইলেও এটি তৈরি করতে পারেন খুব সহজেই এই ধরনের ফুল গুলো তৈরি করা যায়। আশা করছি পরবর্তীতে থেকেও সুন্দর সুন্দর কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হব।

 2 years ago 

পাতা সহ রঙিন কাগজের দারুন একটি কাগজের ফুল তৈরি করেছেন বিশেষ করে লাল টকটকে বর্ণের পাপড়ি গুলো দেখে বেশি ভালো লেগেছে। চমৎকার অরিগ্যামিটি কিভাবে তৈরি করেছেন সেটা আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার সুন্দর মতামত জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63426.97
ETH 1875.54
USDT 1.00
SBD 0.37