অরিগামিঃ রঙিন কাগজ দিয়ে খেলনা তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240708_155613~2.jpg

IMG_20240708_155606~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে সোমবার ,৮ জুলাই ২০২৪

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি বেশ ভালো ও সুস্থ আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে আমার কাছে সব সময় অনেক ভালো লাগে। এই কারণটার জন্য শত ব্যস্ততার পরেও আমি আপনাদের মাঝে রমন কাগজের বিভিন্ন জিনিস তৈরি করে শেয়ার করি। আজকে আমি আপনাদের মাঝে যে অরিগামিটা শেয়ার করার জন্য হাজির হয়েছি সেটা আমার ছোটবেলার স্মৃতি থেকে তৈরি করা। ছোটবেলায় এইভাবে এই জিনিস তৈরি করে অনেক খেলা করতাম। হঠাৎ ছোটবেলার কথা মনে পড়ে যাবার কারণেই আমি আজকে এটা তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনাদের মাঝে এই পোস্টটা আমি আরো অনেকক্ষণ আগে শেয়ার করার জন্য লিখে ফেলেছিলাম। কিন্তু পোস্ট লিখতে লিখতে যে কখন ঘুমিয়ে গিয়েছে মনেই পড়ছে না। এই জন্য এই পোস্ট শেয়ার করতে আমার একটু দেরি হয়ে গেল।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
রঙিন কাগজ

IMG_20240708_154938.jpg

ধাপ-১

প্রথমে আমি চার কোনা সমান আকৃতির একটি কাগজ নিয়ে নিলাম। তারপর কাগজ টি চার কোণা সমান করে মাঝখানে মুখ দিয়ে চারটি তিন কণা আকৃতির ভাঁজ দিয়ে দিলাম।

IMG_20240708_155055.jpg

ধাপ-২

এরপর কাগজ টা উল্টিয়ে নিলাম । তারপর একই রকম করে চারটি ভাঁজ দিয়ে দিলাম। এই ভাঁজ টি দেওয়ার সময় কাগজের কোনগুলো খুবই সূক্ষ্মভাবে দিতে হবে।

IMG_20240708_155128.jpg

IMG_20240708_155213.jpg

ধাপ-৩

এরপর কাগজটি উল্টিয়ে মাঝখান দিয়ে সমান করে একটি ভাঁজ দিয়ে দিলাম।

IMG_20240708_155234~2.jpg

IMG_20240708_155252~2.jpg

ধাপ-৪

এরপর একটি ভাঁজ খুলে একই রকম করে আবারো ভাঁজ দিয়ে নিলাম। তারপর আবারো ভাঁজ টি খুলে ফেললাম। এরপর মাঝখানের দুটি উঁচু অংশ ধরে মাঝখানে চাপ দিলাম এতে চার কোন আকৃতি চারটি পাপড়ি বের হয়ে গেল।

IMG_20240708_180716-COLLAGE.jpg

ধাপ-৫

IMG_20240708_155423.jpg

IMG_20240708_155421.jpg

IMG_20240708_155406.jpg

ছোটবেলায় কি আপনারা রঙিন কাগজ ব্যবহার করে এমন জিনিস তৈরি করেছেন সেটা আমাকে জানাবেন।আমার তৈরি করার রঙিন কাগজের এই অরিগামি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে নতুন কোন একটা পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অরিগামি তৈরি করেছেন সেটা আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে আমার অনেক ভালো লাগলো, এমন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি আমার অনেক ভালো লাগে আপনার এই রঙিন কাগজ দিয়ে খেলনা তৈরি টা আমার অনেক ভালো লেগেছে বিশেষ করে এই রঙিন কাগজটি ভাজ করে কেটে নিয়ে খেলনার আকৃতি করে খেলনা তৈরি করাটা অনেক সুন্দর লেগেছে এমন সুন্দর একটি খেলনা আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু এই খেলনাটি তৈরি করতে গেলে কাটার কোন প্রয়োজন পড়ে না ভাজ দিয়েই তৈরি করা যায়।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ছোটবেলায় এই খেলনাটা খুব তৈরি করতাম। তবে অনেকদিন আর এই খেলনা তৈরি করার কথা মনে ছিল না। আজকের এই পোস্ট দেখার মধ্য দিয়ে মনে পড়ল সেই দিনের কথা। বেশ ভালো লাগলো খেলনা টা দেখে।

 2 years ago 

আমার তৈরি করা খেলনাটি দেখে আপনার ছোটবেলার কথা মনে পড়েছে জেনে সত্যি অনেক ভালো লাগলো ধন্যবাদ।

 2 years ago 

আপনি আজ আমাদের মাঝে রঙিন কাগজ দিয়ে খেলনা তৈরি করেছেন। আসলে রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করা দেখতে আমার ভীষণ ভালো লাগে। প্রতিটি ধাপ আপনি বেশ দক্ষতার সহিত আমাদের মাঝে তুলে ধরেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া রঙিন কাগজ দিয়ে যেকোন ধরনের জিনিস দেখতে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ছোটবেলায় কাগজ দিয়ে এই খেলনা তৈরি করে সবাইকে চিমটি কাটতাম হা হা হা। অনেক সুন্দর লাগছে আপু কাগজের ভাঁজে ভাঁজে এই খেলনা কিভাবে তৈরি করতে সেটা আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমার তো প্রথমে মনেই ছিল না ভাঁজগুলো অনেকবার চেষ্টা করার পর পেরেছি। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনি আমাদের মাঝে রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি খেলনা তৈরি করেছেন। ছোটবেলায় আমরা কাগজ দিয়ে অনেক কিছুই তৈরি করতাম এবং সেগুলো নিয়ে খেলাধুলা করতাম। আপনি আজ খুব সুন্দর একটি খেলনা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

এই খেলনা গুলোর ভাঁজের মধ্যে আমরা বিভিন্ন ধরনের নাম লিখতাম এবং সেটা নিয়ে অনেক মজাও করতাম। ধন্যবাদ আপু।

 2 years ago 

হুম ঠিকই বলেছেন আপনি।

 2 years ago 

ওয়াও অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে একটি খেলনা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।আপনার হাতের রঙিন কাগজ দিয়ে বানানো খেলাটি দেখে আমার অনেক ভালো লাগলো। সেই সাথে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল।যাইহোক আপনার খেলনা তৈরির ধাপটা ছিল কিন্তু অনেক সুন্দর এবং পরিষ্কার। সব শেষে আপনাকে অসংখ্য ধন্যবাদ রঙিন কাগজ দিয়ে এত সুন্দর একটি খেলনা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাইয়া উপস্থাপন টা আমি ঠিকমতো করতে পারিনি। তারপরে আপনারা যে বুঝতে পেরেছেন এটা জেনে বেশ ভালো লাগলো ধন্যবাদ।

 2 years ago 

ছোটবেলায় আমরা কাগজ দিয়ে অনেক কিছু তৈরি করতাম। কাগজ দিয়ে তৈরি করে এত সুন্দর খেলনা গুলো দিয়ে অনেক খেলাধুলা করতাম। আজকের সেই স্মৃতি থেকে আপনি খুব সুন্দর খেলনা তৈরি করে নিলেন। খেলনাটি দেখতে যেমন ভালো লাগলো তেমনি আপনার অনুভূতিগুলো পড়ে আরো ভালো লাগলো। অনেক ধন্যবাদ আমাদের সাথে সুন্দর একটি অরিগ্যামি শেয়ার করার জন্য।

 2 years ago 

বসেছিলাম হঠাৎ ছোটবেলার এই খেলনার কথা মনে পড়ল। তাই খেলনাটি তৈরি করে আজকে আপনাদের সাথে শেয়ার করেছি।

 2 years ago 

অরিগ্যামি পোস্ট গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার রঙিন কাগজের খেলনার অরিগ্যামি টি দারুণ হয়েছে। আপনি সুন্দর ভাবে ধাপে ধাপে পোস্ট টি শেয়ার করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আমার অরিগ্যামি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি করা খেলনা খুবই সুন্দর হয়েছে। এই ধরনের খেলনাগুলো দেখতেও ভালো লাগে। আর আপনি খুবই সুন্দর ভাবে দক্ষতার সাথে খেলনা তৈরি করেছেন। এই ধরনের খেলনা গুলো ছোট বাচ্চারা পেলে অনেক খুশি হয়। অসাধারণ একটি পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

এ ধরনের খেলনাগুলো স্কুলের মেয়েরা বেশি খেলে ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64938.98
ETH 1924.48
USDT 1.00
SBD 0.39