রঙ্গিন কাগজ দিয়ে হাঁসের অরিগ্যামি তৈরি।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। আজ ১২ই ভাদ্র, শরৎকাল,১৪৩০ বঙ্গাব্দ। ২৭ আগস্ট,২০২৩ খ্রীস্টাব্দ।।আমার বাংলা ব্লগে আমার নিয়মিত ব্লগিং এ আজ নিয়ে এসেছি একটি অরিগ্যামি পোস্ট। আজ আমি রঙ্গিন কাগজ দিয়ে একটি হাঁসের অরিগ্যামি উপস্থাপন করবো । আপনারা জানেন, অরিগ্যামি হল কাগজকে নানা ভাবে ভাঁজে ফেলে একটি সুন্দর অবয়ব তৈরি করা। এক কথায় অরিগ্যামি হল কাগজের ভাঁজের খেলা। তাই বানানোর কৌশল বর্ণনা করা বেশ কঠিন। ভাঁজ দেখেই বুঝে নিতে হয়।তবুও চেস্টা করবো যতটা সম্ভব সহজ করে বর্ণনা করার। আজ আমি হাঁসের অরিগ্যামি তৈরিতে রঙ্গিন কাগজ ও কালো রং এর সাইন পেন ব্যবহার করেছি। তাহলে বন্ধুরা, আসুন ধাপে ধাপে দেখে নেই,কিভাবে তৈরি হলো আজকের হাঁসের অরিগ্যামি। আশাকরি, আজকের হাঁসের অরিগ্যামি ভাল লাগবে আপনাদের।

o2.jpg

উপকরণ

o5.jpg

১।বেগুনী রং এর কাগজ
২।কালো রং এর সাইন পেন

তৈরির পদ্ধতি

ধাপ-১

o32.jpg

প্রথমে ২০সেঃ মিঃX২০সেঃমিঃ সাইজের এক টুকরো বেগুনী রং এর কাগজ নিয়েছি হাঁস বানানোর জন্য।

ধাপ-২

o6.jpg

এরপর কাগজটিকে কোনাকুনি ভাবে ভাঁজ করে নিয়েছি ছবির মতো করে ।

ধাপ-৩

o7.jpg

o31.jpg

এবার ছবির মতো করে দু'দিক ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৪

o8.jpg

o9.jpg

ছবির মতো পরপর ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৫

o10.jpg

o11.jpg

আবার কাগজটিকে ছবির মত ভাঁজ করে নিয়েছি পরপর।

ধাপ-৬

o12.jpg

o13.jpg

একই ভাবে ছবির মতো করে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৭

o14.jpg

o15.jpg

o16.jpg

o17.jpg

এবার ভাঁজ করা কাগজটি খুলে,আবার ছবির মতো করে পরপর করে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৮

o18.jpg

o19.jpg

যেহেতু অরিগ্যামি ভাঁজের খেলা তাই ছবির মতো করে আবারও ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৯

o21.jpg

o22.jpg

o23.jpg

ভাঁজ করা কাগজটির যে অংশটি চিকন করে ভাঁজ় করা হয়েছে তা ভিতরে ঢুকিয়ে হাঁসের গলা তৈরি করে নিয়েছি।

ধাপ-১০

o25.jpg

o26.jpg

o28.jpg

এবার ছবির মতো ভাঁজ করে হাঁসের ঠোঁট বানিয়ে নিয়েছি।

ধাপ-১১

o29.jpg

সবশেষে চোখ এঁকে হাঁস বানানো শেষ করেছি।

উপস্থাপনা

o2.jpg

o3.jpg

o30.jpg

আশাকরি, আজকের রঙ্গিন কাগজ দিয়ে হাঁসের তৈরি অরিগ্যামি আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে, আজ আমার অরিগ্যামি পোস্ট এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে। নিজে সুস্থ্য থাকুন ও পরিবারের সকলকে সুস্থ্য রাখুন।

পোস্ট বিবরণ

শ্রেণীঅরিগ্যামি
ক্যামেরাRedmi Note A5
পোস্ট তৈরি@selina75
তারিখ২৭ আগস্ট,২০২৩
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

আপু রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর অরিগ্যামি তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে হাঁস দেখতে খুব সুন্দর হয়েছে।এই ধরনের অরিগ্যামি বানাতে আমার কাছেও অনেক ভালো লাগে। এই অরিগ্যামি বানাতে অনেক ভাঁজ দিতে হয় আর আমি মাঝে মাঝে সেই ভাঁজ এলোমেলো করে ফেলি। এমনকি লিখতে গেলেও অনেক সমস্যা হয়। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর অরিগ্যামি শেয়ার করার জন্য।

 3 years ago 

জি আপু অরিগ্যামি যেহেতু কয়েকবার ভাঁজ করে বানাতে হয় ,তাই বেশ খেয়াল রেখে করতে হয় প্রতিটি ভাঁজ। অনেক ধন্যবাদ আপু।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

হাঁসের অরিগ্যামি দেখতে খুবই চমৎকার লাগছে আপু। রঙিন কাগজ দিয়ে যে কোনো জিনিস তৈরি করলে দেখতে খুবই সুন্দর দেখায়। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে রঙ্গিন কাগজ দিয়ে হাঁসের অরিগ্যামি তৈরি করেছেন। এবং আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। আসলে এই ধরনের অরিগ্যামি তৈরি করতে বেশ সময় এবং দক্ষতার প্রয়োজন হয়। এত চমৎকার ডাই পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

অনেক ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আপু রঙ্গিন কাগজ দিয়ে হাঁসের অরিগ্যামিটা এত সুন্দর হয়েছে যে প্রশংসা করার ভাষা খুঁজে পাচ্ছিলাম না। খুবই ইউনিক একটি অরিগ্যামি ছিল। দেখতেও দারুন ছিল। বিস্ময়কর টেলেন্ট। ধন্যবাদ।

 3 years ago 

অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য ভাইয়া।

 3 years ago 

বাহ দারুন হয়েছে হাঁসটা, আগে ছোটবেলা কাগজের দিয়ে অনেক কিছু তৈরি করতে অনেক পছন্দ করতাম, তখন কাগজ দিয়ে একটা নতুন জিনিস বানানো ছিল অনেক কিছু, কারণ সহজে শেখা যেত না মানুষ শেখাতেন না। আজ কি সুন্দর আপনি শিখালেন কিভাবে হাঁস তৈরি করতে হয় অসাধারণ হয়েছে।

 3 years ago 

ছোট বেলায় আমরা প্রায় সবাই কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানাতাম।অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু রঙিন কাগজ দিয়ে আপনার হাসের অরিগামি টি সত্যি চমৎকার হয়েছে। দেখে মনে হচ্ছে যেন রাজহাঁস । দারুন বানিয়েছেন আপনি।কাগজের কালারটি বেগুনি হওয়ার কারণে দেখতে আরো বেশি ভালো লাগছে ।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি হাঁসের অরিগামি করেছেন। আপনার তৈরি করা এমন অরিগামি গুলো আমার কাছে সব সময় অনেক ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

খুবই সুন্দর ভাবে আপনি অরিগ্যামি তৈরি করেছেন। এটি যেভাবে আপনি তৈরি করেছেন এটিকে একদমই বাস্তবের হাঁসের মতো দেখা যাচ্ছে৷ আর বাস্তবের হাঁস গুলো যেভাবে অবস্থান করে থাকে ঠিক সেরকম ভাবেই এই হাঁসটিও অবস্থান করছে৷ আপনার ক্রিয়েটিভিটির জবাব নেই বলতেই হচ্ছে৷

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

হাঁসের অরিগ্যামি তৈরি করেছেন দেখতে অসাধারন লাগতেছে। এধরনের কাজ গুলো দেখতে এবং করতে ভীষণ ভালো লাগে। অনেক সুন্দর করে নিখুঁত ভাবে পুরো কাজ সম্পুর্ন করেছেন ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 59927.49
ETH 1566.32
USDT 1.00
SBD 0.42