প্রকৃতি যেন দিন দিন নিষ্ঠুর হচ্ছে।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।
প্রকৃতি যেন দিন দিন নিষ্ঠুর হচ্ছে। মনে হচ্ছে যেন মানব সভ্যতার উপর এক রকম প্রতিশোধ নিচ্ছে।সত্যি বলতে নিবেই না বা কেন?প্রকৃতির উপর যে আমরা অত্যাচার করছি সেই হিসেবে তো প্রকৃতি আরো বেশি প্রতিশোধ নেওয়ার কথা।একটা মানুষের উপরে যদি মানুষ অত্যাচার করে, সে অনেক হিংস্র হয়ে যায়। সে অনবরত চেষ্টায় থাকে কিভাবে মানুষের ক্ষতি করবে। তাহলে যে প্রকৃতি আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, যে প্রকৃতির অবদানে আমরা নিজেরা সুন্দর সুপরিকল্পিতভাবে চলতে পারছি।
সে প্রকৃতির উপর নিজেদের অত্যাচার এটি প্রকৃতিতে মুখ বুজে সহ্য করে আছে এটাই অনেক বড় কথা।তবুও গতানুগতিক ধারায় কিছু অপ্রত্যাশিত প্রতিশোধ মানব সভ্যতার উপর পড়ে যাচ্ছে আর সেটা হচ্ছে প্রকৃতির উপর অতিরিক্ত অত্যাচার।যেমন আমরা প্রতিনিয়ত গাছপালা কেটে সব ফার্নিচার অথবা জ্বালানি কাঠে পরিণত করছি। তার বিনিময়ে দু একটা গাছ লাগাচ্ছি না বরং দালানকোঠা উঠিয়ে সে জায়গা গুলো দখল করে নিচ্ছে।
এক্ষেত্রে বায়ুমণ্ডলের উপর একটি ক্ষতিকর প্রভাব পড়ছে। আর সেই প্রভাব এর কারণে দেখা যাচ্ছে যে অনাবৃষ্টি, খরা দেখা যাচ্ছে।আবার যখন অনেক শীত পড়ার কথা,তখনও গরম। আবার দেখা যাচ্ছে যখন বৃষ্টি হওয়ার কথা, তখন বৃষ্টির কোনো নামই নেই।একটা সময় ভূমিকম্প এত বেশি হতো না।কিন্তু এখন প্রকৃতির উপর অত্যাচারের কারণেও ভূমিকম্প হয়ে যায় হুটহাট করেই।
এদিক থেকে অবাধ অপরিকল্পিত ভাবে গড়ে উঠা কলকারখানার তো অভাব নেই। সেই কলকারখানার ধোঁয়ায় ভালোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বায়ুমণ্ডল। চারদিকে দেখলে দেখা যায় অনেক বড় বড় ফ্যাক্টরি রয়েছে। যেগুলোতে বিভিন্ন রকম রাসায়নিক প্রতিক্রিয়া কারণে পরিবেশের উপর খারাপ প্রভাব পড়ছে। এত কিছুর সমন্বয়ে প্রকৃতি কি তার প্রতিশোধ আসলেই নিচ্ছে?আমি মনে করি প্রকৃতি যথাযথ প্রতিশোধ নিচ্ছে না।
যদি প্রকৃতি তার প্রতিশোধ নিতো, তাহলে আমরা কেউই আর টিকে থাকতাম না।আমরা যদি চারদিকে গাছপালা লাগাতাম। আমরা যদি পরিবেশের উপর আরেকটু যত্নশীল হতাম। তাহলে হয়তো পৃথিবীটা আরো সুন্দর হতো। এই যে এখন শীতের সময় কিন্তু শীত পড়ছে না। কদিন পর শুনবো শীতের সময় শেষ, অথচ পরিপূর্ণ শীত অনুভূত করার আগেই শীত শেষ হয়ে যায়। আসলে দিন দিন পরিবেশ এবং পরিস্থিতি দুটোই খারাপের দিকে যাচ্ছে। এটার জন্য মূলত আমরাই দায়ী।নাতিশীতোষ্ণ জলবায়ু এখন ভিন্ন রুপে দেখা যায়।
তাই এখনো অনেক সময় আছে পৃথিবীকে সুন্দর সাবলীল করে সাজানোর। যাতে করে প্রকৃতিও কিছুটা সাপোর্ট পায়, আর সেই সাপোর্টে আমরাও অনেকটা উপকৃত হব।যাইহোক নিজের মনের কিছু অগোছালো কথা আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম। কেমন লেগেছে জানিনা, তবে যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
|---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
|---|
মোবাইল ও পোস্টের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | জেনারেল রাইটিং |
| ক্যামেরা.মডেল | জে৫ প্রাইম |
| ফটোগ্রাফার | @bristy1 |
| লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি।আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাস্তব সত্য কিছু কথা তুলে ধরেছো। সত্যি বলতে আমরা নিজেরাই দায়ী এই বর্তমান পরিস্থিতির জন্য। কারণ প্রকৃতিকে নিজেদের সুবিধার্থে অপব্যবহার করছি। যার কারণেই আসলে অনাবৃষ্টি, খরা এরকম আরো অনেকগুলো দুর্যোগ সৃষ্টি হচ্ছে। তবে এটা ঠিক যে এখনো যে সময় রয়েছে এ সময়ের মধ্যে যদি আমরা প্রকৃতির উপর একটু যত্নশীল হই, তাহলে পৃথিবী আরো সুন্দর হয়ে যাবে। ধন্যবাদ বাস্তবিক বিষয়বস্তু তুলে ধরার জন্য।
সবদিক দিয়ে বিবেকবান হতে হবে।তবেই প্রকৃতি তার রূপে ফিরে আসবে
আরে আপু প্রকৃতি তো বেশ ধৈর্যশীল যে চুপ করে বসে বসে আমাদের অত্যাচার সহ্য করছে। ঠিক পরিবারের বড় ছেলের মত। আমরা যে হারে প্রকৃতির উপর অত্যাচার করি তাতে কবেই না যেন প্রকৃতি তার প্রতিশোধের আগুনে আমাদের জ্বালিয়ে দেয়। তাহলে এত অত্যাচার করলে কি প্রকৃতির নিষ্ঠুর হওয়া উচিত নয়? দারুন ছিল আজকের পোস্টটি।
পরিবারের বড় ছেলেরা অনেক সময় নিজের জানটাও দিয়ে দেয়,কিন্তু পরে নাম বদনাম হয়। যাইহোক ধন্যবাদ আপনাকে।
প্রকৃতি সত্যিই প্রতিশোধ নিচ্ছে। এটা একমাত্র আমাদের সৃষ্টি করা বিভিন্ন প্রতিকূলতার জন্য। আমরা সমানে গাছ কেটে ফেলছি, নদী ভরাট করছি, বায়ু দূষণ করছি সবমিলিয়ে প্রকৃতির উপর অত্যাচার করছি। ঠিক সেই কারনেই প্রকৃতি তার প্রতিশোধ জারি রেখেছে। হয়তো সেটা মানব জাতির ধ্বংস ঢেকে আনার জন্য যথেষ্ট।
অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া,খুব সুন্দর কিছু কথা লিখেছেন।
মানুষ যাতে ইচ্ছা করলে প্রকৃতিকে আরো সুন্দর করে তুলতে পারে আবার মানুষ যাতে ইচ্ছা করলেই প্রকৃতিকে আরো কুৎসিত করতে পারে। প্রকৃতি আমাদের সাথে তখনই প্রতিশোধ নেয় যখন প্রকৃতির সাথে আমরা অন্যায় করি। বেশ সুন্দর একটি চ্যানেল রাইটিং পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
অনেক ধন্যবাদ ভাইয়া। আমাদের সবাইকে প্রকৃতির প্রতি সদয় হওয়া উচিত।
প্রকৃতির এই বিরূপ প্রভাবের কারণে আমরাই দায়ী । এইতো দুইদিন আগে ঢাকা গিয়েছিলাম একটি প্রয়োজনীয় কাজে ঢাকায় দুইদিন থাকা অবস্থায় শীতের ছিটেফোঁটা পাইনি । প্রচণ্ড গরম তাপমাত্রা সত্যিই অস্বাভাবিক একটা পরিবেশ যেটা গ্রামের থেকে সম্পূর্ণ আলাদা । এই পৃথিবীকে একমাত্র আমরাই সুন্দর করতে পারি আবার ধ্বংস করতে পারি ভালো লাগলো আপনার পোস্ট পড়ে।
প্রকৃতি কিন্তু দিনদিন বিরূপ হচ্ছে।আর সেজন্য মানুষই দায়ী।মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।
ঠিকই বলেছেন আপনি আসলে প্রকৃতি যেন দিন দিন নিষ্ঠুর হয়ে যাচ্ছে। মানুষ চাইলে প্রকৃতিকে আরও সুন্দর করে তুলতে পারে। যে সময় এখন শীত পড়ার কথা । কিন্তু এখন তেমন শীত পরছে না। আবার অনেক সময় গরম প্রচন্ড গরমে মানুষের বেঁচে থাকতে কষ্ট। আসলে এগুলোর জন্য কিছুটা আমরাই দায়ী। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।
এই ২বছর যে পরিমাণ গরম পড়েছে তা পূর্বের ৫/৬ বছরের গড় হিসাব করলেও হবে না।
আসলে আপু প্রকৃতির ওপরে বিরূপ পরিবেশ ফেলার জন্য আমরাই দায়ী। সত্যি আমরা প্রকৃতির উপর যে অত্যাচার করি প্রকৃতি ঠিক আছে এটাই অনেক। এখনো সময় আছে আমাদের কে বেশি বেশি গাছ লাগাতে, নদী ভরাট বন্ধ, কলকারখানার ধোয়া, বায়ু দূষণ সব গুলো বন্ধ করলে হয়তো প্রকৃতি তার রূপ ফিরে পাবে।ধন্যবাদ আপু সুন্দর লিখেছেন ।
অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু। ভালো লাগলো কমেন্ট পেয়ে।
আসলেই মনে হয় পৃথিবী ধ্বংস হওয়ার কাছাকাছি চলে এসেছে। মানুষ এখন মানুষকে কোন পরোয়া করে না। সব সময় একজন আরেকজনের ক্ষতি করার জন্য লেগেই থাকে। আমি মনে করি এই পৃথিবী থেকে মানবিকতা বলতে সবকিছুই উঠে গেছে। কারণ যাদের মধ্যে বিবেক নেই তাদের মধ্যে আবার মানবিকতা কিভাবে থাকবে। এত কিছু হচ্ছে পৃথিবীতে আসলে প্রকৃতি সুস্থ থাকার কথা না। যার অভিশাপ স্বরূপ প্রতিনিয়ত ঘূর্ণিঝড়, মহামারী, যুদ্ধ, ভূমিকম্প এগুলো লেগেই থাকে। ভাল লাগলো পড়ে।
সবকিছুর জন্য আসলেই আমরা দায়ী,সেটা মানতে হবে।