আপন যে জন নাটকের রিভিউ।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

আপন যে জন নাটকের রিভিউ।
আজকে আমি আমার এই পোষ্টের মাধ্যমে এই নাটকের গল্পটি নিজের মত করে রিভিউ করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।


Screenshot_20240401_143159_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য
নাটকের নামআপন যে জন
পরিচালকমো. মিফতাহ আনান
অভিনয়মুশফিক আর ফারহান, আনিকা আইরা সহ আরো অনেকে
ভাষাবাংলা
মুক্তির তারিখ২৫ জানুয়ারি ২০২৪

Screenshot_20240401_143226_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

প্রথমেই নাটকের যে নামটি দেখেছেন তা দেখে হয়তো আপনারা নাটকটি সম্পর্কে অনেকটাই ধারণা পেয়ে গিয়েছেন৷ আসলে এই নাটকটি খুবই সুন্দর হয়েছে৷ ধাপে ধাপে আমি এই নাটকের যে সকল ঘটনাগুলো হয়েছে সবকিছু আপনাদের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করব৷ প্রথমেই নায়ককে দেখানো হয়৷ সে পুলিশ স্টেশনে ছিল এবং সেখানে তার বন্ধুও ছিল৷ সে তার বন্ধুর কান কেটে নিয়েছে এবং এর ফলে তাকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে৷ কারণ সে তার বন্ধুর সাথে প্রতিযোগিতায় নেমেছিল৷ এর ফলে সে তার বন্ধুর কান ছিঁড়ে নিয়েছে৷ এরপর তার মাকে সেখানে ডাকা হয়৷ তিনি নায়কের এই কাণ্ডকারখানা সম্পর্কে জানেন এবং তিনি তার কোন কথাই শুনেন না৷ তখন তিনি নায়কের যে বন্ধু রয়েছে তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে৷ কেন তার কানের এই অবস্থা৷ তখন সে কিছুই শুনতে পায় না৷ তখন তিনি তাকে ইশারার মাধ্যমে জিজ্ঞাসা করতে থাকেন এবং সেও ইশারার মাধ্যমে উত্তর দিতে থাকে৷ এরপর তিনি নায়ককে অনেক বকাবকি করতে থাকেন৷ এরপর তারা সেখান থেকে চলে যায়৷

Screenshot_20240401_143255_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

এরপর একদিন তাদের বাসার একজন লোক তার মেয়েকে নিয়ে আসেন৷ নায়কের মায়ের কাছে বিচার দেওয়ার জন্য৷ তখন সেখানে নায়কের মাকে দেখে নায়ক এবং তার বন্ধুরা মিলে একবারে অবাক হয়ে যায়৷ কারণ নায়ক এর মা সেদিন আসার কথা ছিল না৷ তাই নায়ক ও নায়কের বন্ধুরা মিলে সে দিন বাড়িতে পার্টি করার কথা৷ যখনই হঠাৎ করে তার মা সেখানে চলে আসে তখন তারা একেবারে অবাক হয়ে যায়৷ কিছুক্ষণ পরে ঐ ব্যক্তিটিও যখন বিচার নিয়ে তার মায়ের কাছে আসে তখন সে আরো অবাক হয়ে যায়৷ তিনি বিচার দিতে থাকে যে তারা এরকম ছোট একটি মেয়েকে প্রতিনিয়ত ডিস্টার্ব করতে থাকে৷ প্রতিনিয়ত তারা তাকে ইভটিজিং করতে থাকে৷ তিনি এই বিচার দেওয়ার জন্য এসেছেন৷ তখন নায়কের মা বলে যে এটি আসলে সত্যি কিনা৷ তখন সে বলে যে সত্যি৷ তখন নায়কের মা তাকে বলে যে এই মেয়েটিকে তার বোন হিসেবে দেখার জন্য এখনই যেন সে এই মেয়েকে বোন বলে এবং এখন থেকে সে তার ছোট বোন হিসেবে এই মেয়েকে দেখবে৷ তখন সে বলে সে তাকে ছোট বোন হিসেবে দেখবে এবং তারপর তারা সেখান থেকে চলে যায়৷

Screenshot_20240401_143337_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

এরপরে নায়ক যখন বাইরে চলে যায় একদিন তার একটি মেয়েকে পছন্দ হয়ে যায়৷ তাকে সে সাথে সাথেই প্রপোজ করে দেয় ভ প্রপোজ করার পর থেকে সে একেবারে পাগল হয়ে যায় ওই মেয়েটির জন্য৷ এরপর নায়িকা যেখানে যেত নায়কও সেখানে চলে যেত৷ একদিন তারা রেস্টুরেন্টে গিয়েছিল খাবার খাওয়ার জন্য৷ তখন সেখানেও নায়কের পিছু করতে করতে চলে গিয়েছিল৷ সেখানে তাদের সাথে সে কথাবার্তা বলছিল৷ তবে তখন নায়িকা নায়ককে পছন্দ করত না৷ নায়কের সকল কান্ড কারখানা দেখে নায়িকা তাকে পাগল দাবি করে এবং বলতে থাকে কোন মতে যে আর নায়িকার পিছনে না আসে। এভাবে অনেকদিন চলতে থাকে৷ তবুও নায়ক নায়িকার পিছু ছাড়ে না৷ সে নায়িকার প্রতিদিন পিছু করতে থাকে৷ প্রতিনিয়ত নায়িকাকে ডিস্টার্ব করতে থাকে এবং কল দিতে থাকে৷ এভাবে আরো কিছুদিন চলতে থাকে৷

Screenshot_20240401_143435_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

এরপর একদিন নায়িকা রেস্টুরেন্টে বসে ছিল৷ সেখানে নায়ক চলে আসে এবং নায়কের সাথে নায়িকা একটু ভালো ব্যবহার করছিল৷ যাতে করে নায়কও তার সাথে একটু ভালো ব্যবহার করে৷ এর কিছুক্ষণ পরেই একজন লোক আসে এবং তাকে জিজ্ঞাসা করতে থাকে সে এখানে কেন এসেছে এবং কে সে৷ তখন নায়ক তাকে জিজ্ঞাসা করতে থাকে সে যেই হোক না তাকে কেন বলবে৷ এভাবে অনেকক্ষণ তাদের কথাবার্তা চলে৷ এরপর যখন নায়িকা বলে যে এটি তার ভাই তখন নায়ক একেবারে অবাক হয়ে যায়৷ সে অনেকটাই ভয় পেয়ে যায়৷ সে অনেক আকুতি মিনতি করতে থাকে যাতে করে তাকে যেন সে কিছু না করে৷ তখন নায়িকার ভাই তাকে অনেক মারধর করতে থাকে৷ তারপরেও নায়ক নায়িকাকে ভালোবাসে এই কথাটি বারবার বলতে থাকে৷ এভাবে অনেক মার খাওয়ার পর নায়ক সেখান থেকে চলে যায়৷

Screenshot_20240401_143505_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20240401_143520_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

নায়কের এই ভালোবাসা দেখে নায়িকা একটু নরম হয়ে যায় এবং সেও নায়ককে পছন্দ করতে থাকে৷ এভাবেই তাদের মধ্যে ভালোবাসা গড়ে উঠে৷ নায়িকা বিভিন্ন জায়গায় যায় এবং সুন্দর কিছু সময় অতিবাহিত করতে থাকে৷ এভাবে সুন্দর সময় অতিবাহিত করতে করতে তাদের ভালোবাসা আরো গভীর হতে থাকে৷ তবে একদিন নায়কের মা যখন তাকে কল করে তখন সে বলে যে সে ভার্সিটিতে এসেছে৷ সে কোনো মতে তার কোন কাজ করে দিতে পারবে না৷ নায়কের মা বলতে থাকে যে তার বাসায় আসার জন্য৷ তবে সে কোনমতে সেখানে আসে না৷ তখন নায়কের মা বুঝে গিয়েছিলেন সে কোথায় আছে৷ তখন তিনি গাড়ি নিয়ে তার কাছে চলে আসেন৷ নায়িকাকে তিনি সবকিছু বলেন যে নায়ক মেয়েদের মন নিয়ে খেলা করতে পছন্দ করে এবং সে এরকম অনেক মেয়ের মন নিয়ে খেলা করেছে৷ তখন নায়ক নায়কের মাকে চুপ থাকতে বলে এবং এরকম কথা বলতে না করে৷ তখন নায়কের মা বলে যে তিনি সত্য কথা বলবেন এবং নায়িকাও বলে যে সে সত্য কথাগুলো শুনতে চায়৷ তখন নায়কের মা তাকে সব কথা খুলে বলে৷ নায়িকা বলে যেন কোনদিনও তার সাথে সে যোগাযোগ না করে এবং তারা সেখান থেকে চলে যায়৷

Screenshot_20240401_143538_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

এরপর নায়ক এবং নায়কের মা বাসায় চলে আসে৷ তখন নায়কের মাথা অনেক গরম ছিল৷ সে তার মাকে অনেক ধরনের কথাবার্তা বলছিল৷ তখন নায়কের মা বলতে থাকেন যে তিনি সত্যি কথাই বলেছে৷ যদি পরবর্তীতে সে নায়িকার মন ভেঙে দিতে এবং নায়িকা যদি কোন খারাপ পদক্ষেপ গ্রহণ করে ফেলত তাহলে কি হতো৷ তখন নায়ক বলে সে নায়িকাকে সত্যিকারের ভালোবেসেছে৷ সে এই প্রথম একজন মেয়েকে সত্যিকারের ভালোবেসেছে৷ তবে সে সত্যিকারের ভালোবাসাকেও তার মা গ্রহণ করে নিতে পারেনি৷ সে বিভিন্ন কথা বলতে থাকে যে সে তার আসল মা নয় ৷ সে যদি আসল মা হতো তাহলে কখনোই তার ছেলের সাথে এরকম করতো না৷ তখন সে বলে যে সে তার সৎ মা৷ তখন নায়কের মা যখন এই কথাটি শুনতে পায় তখন তিনি অনেক কষ্ট পান৷ তখনা নায়ক বাসা থেকে বের হয়ে যায়৷ তারপরেও নায়েকের মা তাকে বলতে থাকে যে সে যেন কোথাও না যায়৷ সে আসলে তাকে অনেক বেশি পরিমাণে ভালোবাসে৷

Screenshot_20240401_143559_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

তখন সে তার বন্ধুবান্ধবদের কাছে চলে যায় এবং সেখানে তারা সকলে মিলে আড্ডা দিচ্ছিল৷ নায়ক তার মায়ের কথা বলছিল যে সারাক্ষণ তার মা শুধু তাকে খারাপ ভাবে এবং কোন মতেই তার কোনো ভালো কিছু সহ্য করতে পারে না৷ এর ফলে নায়কের মাকে সে অনেক কথা বলেছে এবং তার বন্ধুরা বলতে থাকে যে তার মা তার ভালোই চায়৷ কোনো মা কখনো তার সন্তানের খারাপ কিছু চায় না৷ সে যেন তার মায়ের কাছে চলে যায়৷ তখন সে বলে যে সে কোনভাবেই তার মায়ের কাছে যাবে না৷ তখন তার এক বন্ধু ছিল যার মা নেই, সে তার মায়ের যে অভাব রয়েছে সেই অভাব নিয়ে বলতে থাকে৷ অনেক কান্নাকাটি করতে থাকে৷ তখন নায়কের মনের মধ্য একটি চেতনা আসে৷ তার মাও তাকে কিরকম ভালোবাসে এবং তার মাকে সে এত কষ্ট দিয়েছে, সে তখনই সেখান থেকে চলে যায় তার মায়ের কাছে৷ তবে তখন অনেকটা দেরি হয়ে গিয়েছিল।

Screenshot_20240401_143710_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

সে যখন বাড়িতে আসে তখন দেখতে পায় যে তার মা তার জন্য যা কিছু করেছিল সবকিছুই যেভাবে রয়েছে সেভাবেই পড়ে রয়েছে৷ তার মা রুমের মধ্যে মারা গিয়েছেন৷ তখন নায়ক বুঝতে পারে তিনি কতটা ভালবাসতেন৷ তিনি নায়ককে এতটাই ভালোবাসতেন যে তার ছেলের জন্য তিনি শেষ মুহূর্তেও খুব ভালোভাবেই সবকিছু রেখে গিয়েছেন৷ তিনি সেই সময়ও শুধুমাত্র তাকেই কল দিয়েছে৷ অন্য কাউকে কল দেয়নি৷ যখন সে অনেকটাই কষ্ট পায় এবং সে একেবারে ভেঙে পড়ে তখনই তার মা মারা গেল৷ তখন সে অনেকটাই দুঃখ পেতে থাকে৷ এরপর তাকে কবর দেওয়া হয় এবং নায়ক তার মায়ের কবর দিয়ে ওনার কবরের পাশে বসে থাকে৷ অনেক কান্নাকাটি করতে থাকে৷ এভাবেই এই নাটকটি শেষ হয়ে যায়৷

আমার ব্যক্তিগত মতামত।

আসলে খুবই সুন্দর একটি নাটক ছিল এটি৷ প্রথমে যখন নাটকের টাইটেল আমি দেখতে পাই তখন ভেবেছিলাম নাটক একটু ভিন্ন ধরনের হবে৷ তবে যখন পুরো নাটকটি দেখে নিলাম তখন বুঝতে পারলাম আপনার কিরকম হয়েছে৷ আসলে আমরা প্রথমেই আমাদের কাছে কোন কিছু থাকলে তার মর্ম বুঝতে পারি না৷ তেমনি এরকম সুন্দর একটি বিষয় এই নাটকের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে৷ আমাদের কাছে যখন কোন কিছু অঢেল পরিমাণে থাকে এবং আমাদের সবচেয়ে প্রিয় মা-বাবা যখন দুনিয়াতে থাকে তখন আমরা তাদের ভালোবাসা বুঝতে পারিনা৷ তাদের ভালোবাসার কোন মর্যাদা দেই না৷ যখন তারা এই পৃথিবী থেকে চলে যান তখনই আমরা আমাদের পিতা মাতার গুরুত্ব বুঝতে পারি৷ এই নাটকের মধ্যেও নায়ক যখন তার মায়ের ভালোবাসার গুরুত্ব প্রথমে যখন দিত না তখন তিনি তাকে তারপরে ভালোবাসতেন৷ তারপর শেষ পর্যায়ে তিনি মারা গেলেন তখন সে তার মায়ের গুরুত্ব বুঝতে পারল৷ আসলে বাস্তব জীবনে অনেকেই রয়েছে যারা তাদের মা-বাবাকে অনেক কষ্ট দিয়ে থাকে৷ তবে মা-বাবা কখনোই সন্তানদের কোন খারাপ চান না৷ তারা সবসময় চায় তাদের সন্তানদেরকে মাথায় করে রাখতে৷ তবে এই মূর্খ সন্তানরাই কোনমতে তা বুঝতে পারে না যে তাদের পিতা-মাতা তাদেরকে ভালোবাসে৷ পিতামাতার পৃথিবীতে বেঁচে থাকা পর্যন্ত তা আমরা বুঝতে পারিনা৷ তারা যখন পৃথিবী ছেড়ে চলে যান তখনই এই মর্ম সকলে বুঝতে পারে৷ এই নাটক থেকে আমরা একটি শিক্ষা নিতে পারি যে আমরা আমাদের পিতা-মাতাকে সবসময় ভালোবাসবো এবং কোনমতেই তাদেরকে কষ্ট দিব না।

আমার ব্যক্তিগত মতামত অনুসারে নাটকের রেটিংঃ

৯.৯/১০

নাটকটির লিংক এখানে দেয়া আছে।চাইলে দেখে নিতে পারেন।👇

সমাপ্ত

ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিচ্ছি।আগামিতে অন্য কোন নাটকের রিভিউ নিয়ে আবারও হাজির হবো।ভালো থাকবেন সবাই।আর কষ্ট করে রিভিউটি যারা পড়ছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক।


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণনাটক রিভিউ ।
অবস্থানবাংলাদেশ

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

বাবা মা সন্তানকে অনেক বেশি ভালোবাসে, অনেক সন্তান এটা উপলব্ধি করতে পারে না। সন্তান তখনই সেটা উপলব্ধি করতে পারে, যখন বাবা-মা চিরকালের জন্য তাদেরকে ছেড়ে চলে যায়। ফারহানের প্রতি ফারহানের মায়ের ভালোবাসা দেখে সত্যি ই ভালো লেগেছে। ফারহান এর মা মারা যাওয়ার পরে ফারহান সবকিছুই বুঝতে পেরেছে। এই নাটকটার মধ্য থেকে শিক্ষা নেওয়ার মতো বিষয় রয়েছে। এই নাটকটা আসলেই খুবই শিক্ষনীয় ছিল।

 2 years ago 

ঠিক বাবা মা সন্তানকে অনেক বেশি ভালোবাসে, অনেক সন্তান এটা উপলব্ধি করতে পারে না।

 2 years ago 

অনেকদিন হলো নাটক দেখার সময় করে উঠতে পারি না। আসলে একটি নাটক দেখতে অনেক সময়ের প্রয়োজন পড়ে। ব্যাস্ততার কারনে তাই হয়ে উঠে না। আপনি তো দেখছি বেশ সুন্দর একটি শিক্ষনীয় নাটকের রিভিউ করেছেন আজ। আপনার রিভিউ পড়ে বুঝতে পারলাম যে নাটকটি শিক্ষনীয়। যাই হোক এমন সুন্দর একটি নাটক রিভিউ করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আমি নিজেও তেমন একটা দেখি না।।

 2 years ago 

ফারহানের নাটক গুলো আমার খুবই ভালো লাগে। আজকে আপনি আমাদের মাঝে ফারহানের চমৎকার একটি নাটক রিভিউ করে দেখিয়েছেন। নাটকটা বেশ জনপ্রিয় এবং ভালোলাগার। আশা করব এমন সুন্দর সুন্দর নাটক আপনি আমাদের মাঝে প্রত্যেক সপ্তাহে রিভিউ করবেন।

 2 years ago 

সুমন ভাই আমার ও ফারহানের নাটক গুলো খুবই ভালো লাগে।

 2 years ago 

সন্তানদের প্রতি বাবা-মায়ের ভালোবাসা হয় অতুলনীয়। সন্তান বাবা মায়ের সাথে যেরকমটাই করুক না কেন, প্রত্যেকটা বাবা-মা সন্তানকে অবশ্যই ভালোবাসে। কিন্তু অনেক সন্তান রয়েছে যারা বাবা মা বেঁচে থাকতে মূল্য দিতে জানে না। কিন্তু যখন চলে যায় তখন বুঝতে পারে। আর ঠিক তেমনটা ফারহানের ক্ষেত্রেও হয়েছে। তার মা মারা যাওয়ার পর, সে মায়ের প্রতি ভালোবাসা এবং তার মায়ের মর্ম টা বুঝতে পেরেছে তিলে তিলে। এই নাটকটা অনেক সুন্দর ছিল। আমি অবশ্যই চেষ্টা করব নাটকটা দেখার জন্য।

 2 years ago 

জি একদম ঠিক সন্তানদের প্রতি বাবা-মায়ের ভালোবাসা হয় অতুলনীয়।।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

💞💕

 2 years ago 

নাটক আমার খুব ভালো লাগে দেখতে।তবে রমজানে নাটক একদমই দেখা হয়নি।আপনার আজকের নাটকের রিভিউটি পড়ে খুব ভালো লাগলো ভাইয়া। আর তাছাড়া মুশফিক আর ফারহান এর নাটক আমার খুব ভালো লাগে। আজকের নাটকের বিষয়বস্তু তো ভীষণ সুন্দর। আসলে এখন এ সমাজে সন্তান আর মা-বাবার মাঝে এই দ্বন্দ্ব সব জায়গায় কম বেশী দেখা যায়। দাঁত থাকতে আসলে দাঁতের মর্যাদা বোঝা উচিত সকলের।ধন্যবাদ ভাইয়া এই নাটকটির মধ্যে দিয়ে চমৎকার ম্যাসেজ পৌঁছে দেয়ার জন্য।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু ভালো থাকবেন। 💥

 2 years ago 

আপন যে জন নাটকটির গল্প ছিলো অসাধারন। সামাজিক ও শিক্ষা মূলক নাটক গুলো আমার অনেক বেশি ভালো লাগে। নাটকটির প্রথমের দিকে যদিও বেশ ভালো লাগে। তবে শেষের দিকে গিয়ে চমৎকার একটি মেসেজ দেওয়া হয়েছিলো। আপনার মাধ্যমে নাটকটির রিভিউ পেয়ে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

জি ভাই শেষের দিকে গিয়ে চমৎকার একটি মেসেজ দেওয়া হয়েছিলো।।

 2 years ago 

খুবই সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন ৷ নাটকের গল্প পড়ে বেশ ভালো লাগলো ৷ আসলে ফারহানের নাটক গুলো আমার কাছে খুবই ভালো লাগে ৷ অসাধারন অভিনয় করেন তিনি ৷ এই নাটকের মাঝে দারুণ কিছু দৃশ্যে তুলে ধরেছেন ৷ ভালো লাগার মতো একটি নাটক এটি ৷ যাই হোক , ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি নাটকের রিভিউ সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 2 years ago (edited)

আমার ও ফারহানের নাটক গুলো খুবই ভালো লাগে ৷

 2 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর একটি নাটক রিভিউ দিয়েছেন। সত্যিই পিতা-মাতা বেঁচে থাকতে আমরা তাদের মূল্য দিতে পারি না। কিন্তু যখন তারা না থাকে তখন তাদের অভাব বুঝা যায় আর তারা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল বুঝা যায়। আপনার নাটক রিভিউ পড়ে অনেক ভালো লেগেছে। এই নাটক দেখা হয়নি তবে সময় পেলে অবশ্যই দেখবো। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর নাটক রিভিউ দেওয়ার জন্য।

 2 years ago 

দেখলে মজা পাবেন আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65890.31
ETH 1937.26
USDT 1.00
SBD 0.39