নাটক রিভিউঃ নামাজ ও সম্পত্তি পর্ব-১১।

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।


আজ ২৪ মে ২০২৪ ইংঃ রোজ শুক্রবার । ।

বাংলায় ১০ জ্যৈষ্ঠ ১৪৩০ খ্রিষ্টাব্দ।

আরবি ১৫ জ্বিল্কদ ১৪৪৫ হি:।


হ্যালো আমার বাংলা ব্লগ বাসি.........

আজকে আমি আপনাদের মাঝে একটি নাটক রিভিউ নিয়ে এসেছি। দেখতে দেখতে আমি নামাজ ও সম্পত্তি নাটকের ১১ তম পর্ব আপনাদের মাঝে শেয়ার করে ফেললাম। এই নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে। যার কারনে আমি এই নাটকটি প্রতিনিয়ত রিভিউ করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম। আসলে ঈগল টিম বেশ চমৎকার ভাবে কাজ করে যাচ্ছে।

ঈগল টিমের নাটক গুলা খুবই সামাজিক ও অর্থ বাহক। আশা করি আমার রিভিউটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ব্যাক্তিগত ভাবে আমার কাছে খুবই ভালো লেগেছে যার কারনে আপনাদের মাঝে রিভিউ টা নিয়ে এসেছি। চলুন তাহলে শুরু করা যাক।

নাটকের পোস্টার

IMG_20240523_233151.jpg

পোস্টের ধরননাটক রিভিউ
নাটকের নামনামাজ ও সম্পত্তি পর্ব-১১
পরিচালকমোঃহাসান হাফিজুর রহমান।
অভিনয়েইফতি, মিনহা, জান্নাতুল মাওয়া, মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ আরও অনেকেই।
দৈর্ঘ৩৫ মিনিট ০১ সেকেন্ড
মুক্তির সময়০১ এপ্রিল ২০২৪ খ্রিঃ


IMG_20240523_233510.jpg

নাটকের প্রথমে তুষার এবং মরিয়ম দুজনে বসে একে অপরের সাথে অনেক কথাবার্তা বলতে দেখা যায়। তুষারের কথা শুনে মরিয়ম বলে আপনার এই পরিবর্তন আমার অনেক ভালো লেগেছে। আমি চাই একজন ঈমানদার ছেলে আমার স্বামী হোক। এই কথা শুনে তুষার বলে আমিও চাই এটাই ঈমানদার নেই আমার স্ত্রী হোক। কথা শেষ করে তুষার নামাজ পড়তে চলে যায়।

IMG_20240523_233437.jpg

এরপরের অংশে শোয়েব ও হাবিবার সাথে দেখা পথে হয়ে যায়। তাদের মধ্যে নানা রকম কথাবার্তা হয়। কথাবার্তা শেষ হওয়ার পরে শোয়েব ভাইবা কে ১০০০ টাকা দেয় ঈদের জামা কাপড় কেনার জন্য।

IMG_20240523_234952.jpg

এদিকে সারা দিন পার হয়ে রাত চলে আসে কিন্তু নকিব বাড়িতে আসে না। নিকিবের বাবা মা অনেক চিন্তায় পড়ে যায়। নকিবের বাবা চলে তুমি থাকো আমি দেখছি তাকে পাওয়া যায় কি না। এই কথা বলে নকিবের বাবা বাড়ি থেকে বের হয়ে যায়।

IMG_20240523_235536.jpg

এদিকে নকিব তার চাচাতো ভাই শোয়েবদের বাড়িতে এসে ওঠে। শোয়েব তার জন্য খাবারের ব্যাবস্থা করে। এত সব দেখে নকিব নিজের ভুল অনেকটা বুঝতে পারে।

IMG_20240524_001227.jpg

সকাল হয়ে নকিবের বাবা তাকে নিতে আসে। নকিব তাদের সাথে যেতে রাজি হয় না। পরে অনকে জোরাজুরিতে সে বাটি যেতে রাজি হয়।

IMG_20240524_013720.jpg

হঠাৎ একদিন মরিয়মকে সাবিনারদের রাতের বাড়িতে দেখা যায়। সেখানে তাদের মধ্যে অনেক কথাবার্তা জতে থাকে।

IMG_20240524_013933.jpg

একপর্যায়ে কথাবার্তা শেষ হলে সাবিনা বলে শোয়েব তুই মরিয়মকে ওর বাড়ি তে পৌঁছে দিয়ে আসার জন্য। মরিয়ম সাবিনাকে বলে না আপু আমাকে পৌঁছে দেয়া লাগবেনা। কিন্তু সাবিনা তার কথা না শুনে শোয়েবকে পাঠিয়ে দেয় তাকে রেখে আসার জন্য।

পথের মধ্যে শোয়েব ও মরিয়ম দাঁড়িয়ে কথা বলছিল হঠাৎ করে তাদের মাঝে তুষার এসে উপস্থিত হয়। তাদের দুজনকে দেখে তুষার অনেক রকম কথা বলতে থাকে। তুষারের কথা শুনে মরিয়ম অনেক বিরক্ত বোধ করে।

IMG_20240524_014254.jpg

এদিকে নকিব তার বন্ধুদের সাথে বসে সাবিনাকে নিয়ে আলোচনা করতে দেখা যায়। কিভাবে তাকে তার নিজের করা যায় সেই চিন্তা ভাবনা করতে থাকে।

IMG_20240524_014455.jpg

ঐ দিন রাত্রে নকিব সাবিনার সাথে দেখা করে তাকে বলে তুই কেন আমার বাবা মাকে খবর দিয়েছিলি? আমি আমার বাবাকে শিক্ষা দেয়ার জন্য এই প্লান করেছিলাম। কিন্তু তোর জন্য আমার সব প্ল্যান নষ্ট হয়ে গেছে। এরপর তাদের ভেতর একে অপরের সাথে ঝগড়া লেগে যায়।

এরপর নাটকটি শেষ হয়ে যায়.............


নাটক দেখার লিংক


নাটক দেখার অনুভূতি ও রেটিং


নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে আমি বলেছিলাম যেতেতু এটি পর্বের নাটক তাই পর্ব যতো বাড়বে নাটকটি দেখতে তত মজা লাগবে। এই পর্বটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আস্তে আস্তে নাটকের আসল মজাটা পাওয়া যাচ্ছে ফিরে পাওয়া যাচ্ছে৷ এই পর্বের রেটিং আমি ০৯/ ১০ দিলাম।


পোস্টের বিষয়নাটক
পোস্টকারীমোহাঃ আশিকুর রহমান
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা
আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর লেখার অমিল ও ভূল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেবেন।


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। বাইক নিয়ে ঘুরতে, খাওয়া দাওয়া আর ঘুমাতে বেশি পছন্দ করি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।


Logo.png

Banner.png

20230619_1852241.gif

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বাহ বরাবরের ন্যায় আপনার রিভিউ করা এই পর্ব টিও দারুন হয়েছে ভাই।নকিব দেখছি কেবল তার বাবাকে একটা শিক্ষা দেওয়ার জন্যে অভিনব কৌশল অবলম্বন করেছিল।আনন্দদায়ক একটি রিভিউ তুলে ধরেছেন।এরই মাধ্যমে আমরা নামাজ এবং সম্পত্তির নাটক টির 11 তম পর্বের রিভিউ পরে ফেললাম।তবে বানান গুলো একটু ঠিক করে নিলে আরো সৌন্দর্য বৃদ্ধি পেতো।অপেক্ষায় রইলাম নাটকটির পরবর্তী পর্বের রিভিউ পড়ার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই আপনার মূল্যবান মন্তব্যের জন্য। তবে আমাকে ভুল ধরিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

আজ কাল নাটক তেমন দেখা হয় না।তবে আপনার রিভিউ পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। খুব সুন্দর একটা নাটক রিভিউ করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি নাটক রিভিউ করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার প্রশংসা মূলক মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

খুব সুন্দর একটি নাটক রিভিউ আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এ নাটক রিভিউটা আমি পূর্বে দেখেছি। অনেক অনেক ভালো লাগলো হাসেও নাটকটা আমাদের মাঝে সুন্দরভাবে রিভিউ করে দেখেছেন দেখে। এ জাতীয় শিক্ষা মূলক নাটক গুলো আমার খুবই ভালো লাগে।

 2 years ago 

আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। আপনার লেখার ভেতরে একটু ভুল আছে ভাই দয়া করে ঠিক করে নিবেন।

 2 years ago 

আপনি খুবই সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন। আপনার শেয়ার করা কম বেশি অনেক পর্ব দেখছি ও পড়ছি।নাটকটি বেশ দারুণ ছিল,আপনিও আমাদের মাঝে সুন্দর ভাবে নাটকটির রিভিউ উপস্থাপন করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনার প্রশংসা মূলক মতামত শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64157.74
ETH 1886.81
USDT 1.00
SBD 0.38