নাটক রিভিউঃ নামাজ ও সম্পত্তি পর্ব-৩।

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু/ আদাব।

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।


আজ ২৯ মার্চ ২০২৪ ইং: রোজ শুক্রবার ।

বাংলায় ১৫ চৈত্র ১৪৩০ খ্রিষ্টাব্দ।

আরবি ১৮ রমজান ১৪৪৫ হি:।


হ্যালো আমার বাংলা ব্লগ বাসি.........

আজকে আমি আপনাদের মাঝে একটি নাটক রিভিউ নিয়ে এসেছি। আজকে আমি নামাজ ও সম্পত্তি নাটকের তৃতীয় পর্ব নিয়ে কথা বলবো। এই নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে। যার কারনে আমি এই নাটকটি প্রতিনিয়ত রিভিউ করার জন্য সিদ্ধান্ত নেয়। আসলে ঈগল টিম বেশ চমৎকার ভাবে কাজ করে যাচ্ছে। সবাই যেদিকে হাতে ঈগল টিম পুর ব্যতিক্রম ভাবে কাজ করছে।

ঈগল টিমের নাটক গুলা খুবই সামাজিক ও অর্থ বাহক। আশা করি আমার রিভিউটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ব্যাক্তিগত ভাবে আমার কাছে খুবই ভালো লেগেছে যার কারনে আপনাদের মাঝে রিভিউ টা নিয়ে এসেছি। চলুন তাহলে শুরু করা যাক।

নাটকের পোস্টার

IMG_20240329_175235.jpg

পোস্টের ধরননাটক রিভিউ
নাটকের নামনামাজ ও সম্পত্তি পর্ব-৩
পরিচালকমোঃ হাসান হাফিজুর রহমান।
অভিনয়েইফতি, মিনহা, জান্নাতুল মাওয়া আরও অনেকেই।
দৈর্ঘ৩১ মিনিট ৩২ সেকেন্ড
মুক্তির সময়১৬ মার্চ ২০২৪ খ্রিঃ


প্রথম অংশ

IMG_20240329_175913.jpg

নাটকের প্রথম অংশে সেই মেয়েটা তার মামার বাড়িতে যেতে। তার কিছু ক্ষন পর সোয়েবকে দেখা যায় ব্যাগ হাতে করে আসতে। তখন মরিয়মের মামা তাকে বলে আপনি ব্যাগ হাতে কোথায় যাচ্ছেন। তখন সোয়েব বলে এই ব্যাগ আমার না এ ব্যাগ হলো আপনার ভাগিনার। তখন তারা মরিয়মকে অনেক বকাবকি করে। কারন সে একজন ইমাম তার সাথে এমন করাটা ঠিক হয় নাই।

দ্বিতীয় অংশ

IMG_20240329_180309.jpg

এরপর মরিয়ম আবার সোয়েবের সম্পর্কে তার মামির কাছে সব কিছু জানতে চাই। তার মামি তাকে তার সম্পর্কে সব কিছু বলে।

তৃতীয় অংশ

IMG_20240329_180410.jpg

এরপর নায়কের বাড়িতে তার ফুফু ও ফুফাতো বোনকে আসতে দেখা যাই। মূলত নায়কের সাথে বিয়ে দেওয়ার জন্য তার মা তাকে নিয়ে আসে।

চতুর্থ অংশ

IMG_20240329_180504.jpg

এরপর নায়ক এবং তার বন্ধুকে সাথে একসাথে গল্প করতে দেখা যায়। নায়কের বন্ধুরা তখন তাকে জিজ্ঞাসা করে তুই ওই মেয়ের ভিতরে কি দেখেছিস যা অন্য মেয়ের ভেতর নাই। তখন নায়ক বলে আমি ওকে ছোটবেলা থেকে চিনি। সে সবার থেকে আলাদা আমি বিয়ে করলে তাকে করব আর কাউকে বিয়ে করতে আমি পারবো না।

পঞ্চম অংশ

IMG_20240329_202108.jpg

এরপর নায়কের দুই বন্ধুর সাথে নায়কের বাবার দেখা হয়।নায়কের বাবা তখন তার ছেলে সম্পর্কে জানতে চাই । তখন নায়কের বন্ধুরা তার সম্পর্কে সবকিছু বলে। এরপর নায়কের বাবা তাদের দুইজনকে কিছু টাকা দেয়।

ষষ্ঠ অংশ

IMG_20240329_202205.jpg

এরপর সোয়েবকে দেখা যায় বাড়ি ফিরে আসতে এটা দেখে তার বোন খুব খুশি হয়। সোয়েব আবার তার বোনকে জিজ্ঞাসা করে তুই কি এই বিয়েতে রাজি হয়েছিস। তখন নায়িকা বলে হ্যাঁ আমার সব শর্ত মেনে নিলে আমি তাকে বিয়ে করতে প্রস্তুত আছি।

সপ্তম অংশ

IMG_20240329_202237.jpg

এরপর নায়কের বাবা বাড়ি এসে দেখে তার শালি বাড়িতে এসেছে। সাথে তার মেয়েও এসেছে। যখন তার শালী তাকে বলে তোমার ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দেবো। এই কথা শোনার পর দুলাভাই বলে চুপ কর। তুই কেন আমার ছেলের সাথে সাথে মেয়ে বিয়ে দিবি আমার ছেলের সাথে যে মেয়ে বিয়ে করবে তার কপাল খারাপ হবে।

অষ্টম অংশ

IMG_20240329_202333.jpg

এরপর নায়কের বাবা এক তান্ত্রিকের কাছে যেতে দেখা যায়। তার কিছুক্ষণ পরে তার ছেলেও সেই তান্ত্রিকের কাছে আসতে দেখা যায় । এটা দেখে নাকের বাবা বলে তান্ত্রিকবাবা কেউ যদি আমাকে দেখে ফেলে তাহলে অনেক বড় সমস্যা হবে আমি এখন কি করবো। তখন তান্ত্রিক বলে আপাতত এই চাদর তোর গায়ে জড়িতে বসে থাক বাকিটা আমি দেখে নিচ্ছি।

এরপর নায়ক এসে বলে তান্ত্রিক বাবা আমি একটা মেয়েকে ভালবাসি সে আমার পাত্তা দেয় না একটা তাবিজ দেন আমার জন্য। আর আমার বাবা আমাকে টাকা দেয় না সে একজন খবিস। এই কথা শুনে তার বাবা অনেক কষ্ট পাই। নায়কের কাজ শেষ হয়ে গেলে সে সেখান থেকে চলে যায়

নবম অংশ

IMG_20240329_202343.jpg

মাথার কাপড় সরানোর পর দেখা যায় নায়কের বাবা কান্না করছে। তখন তান্ত্রিক বলে তুই কান্না করছিস কেন? তখন নায়কের বাবা বলে আমি আমার ছেলের কথা শুনে কান্না করছি।

এরপর নাটকটি শেষ হয়ে যায়.............


নাটক দেখার লিংক



নাটক দেখার পর আমার অনূভুতি ও রেটিং


নাটকটি আমার কাছে খুবই ভালো লাগছে। যেহেতু নাটকটি পর্বের নাটক সেহেতু যত পর্ব বাড়বে নাটকটি ততই আকর্ষণীয় হবে। তবে কিছু কিছু দৃশ্য আমার কাছে একটু কেমন লেগেছে। এছাড়া এই নাটকে যারা অভিনয় করেছে তারা খুব সুন্দর ভাবেই তাদের চরিত্র উপস্থাপন করেছে। সবার চরিত্র গুলা আমার কাছে খুবই ন্যাচারাল বলে মনে হয়েছে। নাটকটির রেটিং ০৮/১০ দিলাম।
পোস্টের বিষয়নাটক
পোস্টকারীমোহাঃ আশিকুর রহমান
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা
আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর লেখার অমিল ও ভূল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেবেন।


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। বাইক নিয়ে ঘুরতে, খাওয়া দাওয়া আর ঘুমাতে বেশি পছন্দ করি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।


Logo.png

Banner.png

20230619_1852241.gif

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago (edited)

আপনি খুবই সুন্দর একটা নাটকের রিভিউ শেয়ার করেছেন। আসলে ঈগল টিমের নাটক গুলো দেখতে খুবই ভালো লাগে।আপনার শেয়ার করা সম্পত্তি ও নামাজ নাটক টি এখনো দেখি নাই। তবে আপনার রিভিউ পড়ে খুবই ভালো লাগলো। সময় করে নাটকটি দেখার চেষ্টা করবো। ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

সময় পেলে নাটকটি দেখবেন আশা করি ভালো লাগবে। ধন্যবাদ ভাই আপনার গঠন মূলক মতামত শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর একটি নাটক রিভিউ দিয়েছেন। এই নাটক আমি কিছুক্ষণ আগে দেখেছি। মাঝে মাঝে এমন কিছু নাটক থাকে যা পর্ব আকারে দেখতে বেশি ভালো লাগে। তাছাড়া ঈগল টিমের নাটক সবসময়ই আমার কাছে ভালো লাগে। তারা সবসময় বাস্তব কাহিনী তুলে ধরার চেষ্টা করে। সম্পূর্ণ নাটকের রিভিউ খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ এত সুন্দর নাটক রিভিউ দেওয়ার জন্য।

 2 years ago 

এই জন্যই ঈগল টিমের নাটক আমার কাছেও অনেক ভালো লাগে। ধন্যবাদ আপু আপনার মূল্যবান অভিমত ব্যাক্ত করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ফেসবুকে এই নাটকটার একটা ক্লিপ দেখেছিলাম তবে নাটকটা সম্পর্কে তেমন একটা ভালো আইডিয়া ছিল না। আপনার রিভিউ পোস্টটা পড়ে মোটামুটি ভালো আইডিয়া পেলাম। দারুন পোস্ট করেছেন ভাই ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বিভিন্ন সামাজিক নাটক দেখতে বেশ ভালই লাগে। এখনকার সময়ে এ ধরনের নাটক তেমন একটা দেখা যায় না। নামাজ ও সম্পত্তি নাটকের তিন নাম্বার পর্ব শেয়ার করেছেন। পড়ে বেশ ভালো লাগলো। সময় পেলে অবশ্যই নাটকটি দেখে নিব। ধন্যবাদ সুন্দর একটি নাটক রিভিউ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

নামাজ ও সম্পত্তি এই নাটকটি আমি ৯ পর্ব পর্যন্ত দেখেছি। আমাদের বাসায় ইগল টিমের নাটক সবাই দেখতে পছন্দ করেন। রমজান মাস উপলক্ষে চমৎকার একটি নাটক ঈগল টিমের। নাটক টির গল্প অনেক সুন্দর। আপনি আজকে অনেক সুন্দর করে নাটকটির গল্প রিভিউ করেছেন ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি অনেক সুন্দর একটি পোষ্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। এ নাটকটা বেশ শিক্ষনীয়। আপনি নাটকের ধারাবাহিকতা বজায় রেখে আজ তৃতীয় পর্ব শেয়ার করেছেন। আশা করবো আপনি নাটকটা সম্পূর্ণ আমাদের মাঝে এভাবে শেয়ার করবেন। নাটক দেখার পাশাপাশি রিভিউ পড়তে কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে নাটকের অন্যরকম আনন্দ খুঁজে পাওয়া যায়।

 2 years ago 

আপনার প্রশংসা মূলক মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 2 years ago 

নাটক দেখতে আমি অনেক ভালবাসি৷ মাঝেমধ্যে নাটক দেখে থাকি৷ তবে এখন ইউটিউবে তেমন একটা নাটক দেখা হয় না৷ আজকের যে নাটকের রিভিউ আপনি শেয়ার করেছেন সেই নাটকটির কিছু ছোট ছোট অংশ আমি ফেসবুকে দেখেছিলাম৷ তবে এই ছোট ছোট ক্লিপগুলো যে এই নাটকের অংশ তা আজকে আপনার কাছ থেকে জানতে পারলাম৷ খুব সুন্দর ভাবে আপনি এই নাটক এর রিভিউ শেয়ার করেছেন৷ অসংখ্য ধন্যবাদ৷

 2 years ago 

ওহ আচ্ছা আমার রিভিউ থেকে তাহলে আপনি নিশ্চিত হয়েছেন যে এটা এই নাটক। ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামত শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63878.83
ETH 1853.68
USDT 1.00
SBD 0.38