নাটক রিভিউ :- ভবঘুরে পর্ব -১৪।
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন আমি @tuhin002 বাংলাদেশ থেকে বলছি আজ ( ০৩ - ০৮ - ২০২৪)
আসলামু আলাইকুম,আমার স্টিম বন্ধুগন। আশা করি আল্লাহুর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি @tuhin002। আজকে আমি নতুন করে খুব সুন্দর একটি নাটক রিভিউ করার ইচ্ছা পোষণ করেছি। আর তাই আজকে আমি যে নাটকটি শেয়ার করতে যাচ্ছি, সেই নাটকের নাম "ভবঘুরে" , পর্ব- ১৪"। আমি বরাবরই পুরনো নাটক গুলো দেখতে ভীষণ ভালোবাসি। এই নাটক গুলোর মধ্যে শিক্ষনীয় বিষয় গুলো বেশি থাকে। এই নাটকটির প্রথম পর্ব নিচে স্ক্রিনশটের মাধ্যমে ধাপে ধাপে তুলে ধরা হলো ....
নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য। |
|---|
| নাটকের নাম | "ভবঘুরে" পর্ব - ১ ৪। |
|---|---|
| পরিচালক | আল- হাজেন। |
| অভিনয় | আনিসুর রহমান মিলন, ফজলুর রহমান বাবু, জয়রাজ, রহমত আলী, লুৎফর রহমান জর্জ, দিহান, কচি খন্দকার, আ-খ- ম হাসান, প্রাণ রায়, আরফান আহমেদ, হান্নান শেলী, মাসুদ রানা মিঠু, ডলি জহুর, শাহনাজ খুশি, নাদিয়া, আলভী, সাইকা আহমেদ ও মায়া ঘোষ। |
| দৈর্ঘ্য | ১৯ মিনিট ৪৮ সেকেন্ড |
| ভাষা | বাংলা |
| মুক্তির তারিখ | ১৬ এপ্রিল ২০২২ ইং। |
নাটকের সারসংক্ষেপ |
|---|
সম্পর্কটা এমন একটা জিনিস কখন কোন সময় কার সাথে সম্পর্ক তৈরি হয়ে যায় সেটা বলা অনেক কঠিন। এসেছিল সুন্দর প্রকৃতির দৃশ্যগুলো দর্শন করতে কিন্তু এসে পড়ে গেল প্রেমে। এই মালিকের হোটেলে সম্পর্কের আত্মীয়র সাথে প্রেম জড়িয়ে যায় সেই সিঙ্গার। তারা যখন কথা বলছিল ঠিক সেই সময় তার বড় আপা এসে দেখে ফেলে অবশ্য দেখার পরে সে না দেখা ভান করে দিকে তাকিয়ে থাকে পরবর্তীতে যারা উঠে দাঁড়ায় এবং সেই সিঙ্গার সেখান থেকে চলে যায় এবং তার বোনটাকে জিজ্ঞাসা করে তার সাথে তোর কি সম্পর্ক তখন সে বলে কোন সম্পর্ক নেই এমনিতেই বসে ছিলাম এবং গল্প করছিলাম। তারপরও তার বড় বোন বেশ কিছু বিষয় বুঝতে পেরেছিল তাই তাকে জিজ্ঞাসা করেছিল যে তোর বিষয় সম্পর্কে কি সে সবকিছু অবগত।
আপনারা সবাই অবগত আছেন সিনেমা তৈরি করার জন্য ঢাকা থেকে পরিচালক এবং নায়ক নায়িকা এসেছে এবং তারা গ্রামে সিনেমা করার জন্য একটা স্থান নির্দিষ্ট করেছেন এবং সেখানে সবাই শুটিংয়ের জন্য তৈরি হচ্ছে। সেখানে একজন তাকে জিজ্ঞাসা করছে আপা আপনি যে শুটিং করেন এখান থেকে আপনি কত টাকা পান অর্থাৎ কত টাকা আপনাকে দেয়া হয় তখন সে বলছে আসলে সিনেমার উপর ভিত্তি করে। তাদের কথা বলতে বলতে হঠাৎ পরিচালিত তাদেরকে ডাক দিয়ে বলে এই তোমরা ওখানে কি করছো তোমরা এদিকে আসো শুটিং চলবে এখন। তার কথামতো তারা সেখানে চলে যায় এবং শুটিং করার ব্যবস্থা চলে।
গ্রামে যখন পরিচালক এসেছে সিনেমা করতে তাকে দেখার জন্য সময় যখন আসলো তো আবার সবাই নাটক করার জন্য বা সিনেমা করার জন্য নায়ক-নায়িকা হতে যাচ্ছে তখন ময়-মুরুব্বী গুলোর বাদ দিতে কেমন করে। ঠিক তেমনি ঘটেছে নাদিয়া তার ছোট চাচী এই সিনেমার নায়িকা হবে বলে তার স্বামীর কাছে আবদার জানাচ্ছে। সে তার স্বামীকে বলছে যারা নায়িকা হবে এরা না হয়ে যদি আমি হয় তাহলে তারা কোন পাত্তাই পাবে না এই কথা শুনে তার স্বামী তো রীতিমতো হেসেই পড়েছে আবার একটু বিস্তারিত অনুভব করছে। তার কথা শুনে তার স্বামী বলছে আচ্ছা ঠিক আছে তুমি এখানে থাকো আমি দেখছি কি করা যায়। সেই কথাই বলেনা বুড়ো বয়সে ভীমরতি ধরেছে তার চাচীর।
চা বাগানে যে ম্যানেজার থাকে অর্থাৎ এই রিসোর্টে যে ম্যানেজার তার মিথ্যাচারের জন্য বিন্দিয়া সাথে যে ব্যক্তি থাকে অর্থাৎ যে মালি তার চাকরি চলে যাচ্ছে। দোষ করলে ম্যানেজার অথচ তার শাস্তি পাচ্ছে সেই মালি। সে সত্য ঘটনাটা তার সামনে বলতে চেয়েছিল কিন্তু মালিক কোনভাবে তার কথা শুনতে নারাজ। সেহরিতি মতো তাকে দোষারোপ করে যাচ্ছে সে শেষ পর্যন্ত তার পায়ে পড়ল কিন্তু তারপরও তাকে কোনোভাবেই ক্ষমা করবে না। সেখান থেকে তাকে দূর দূর করে তাড়িয়ে দিল। বিন্দিয়া সেখান থেকে কান্না করতে করতে চলে আসলো।
বিন্দিয়া কান্না করে এসে এক জায়গায় দাঁড়িয়ে যখন সে হাউমাউ করে কান্না করছিল ঠিক তখনই পেছন থেকে এসেছিল এই রিসোর্ট মালিকের ভালোবাসার মানুষ। তাকে জিজ্ঞাসা করেছিল বিন্দিয়া তোমার কি হয়েছে তখন সে সব ঘটনা খুলে গেল এবং সে কথা বলল আপনি হয়তো বা জানেন না তিনি হলেন এখানকার মালিক। এবং এখানে যে ম্যানেজার থাকে তার মিথ্যাচারের জন্য আমার এবং আমার মালিক চাকরি চলে যাচ্ছে। আপনি যদি পারেন তাহলে তার চাকরিটা আটকাতে পারেন কারণ আপনার কথা তিনি শুনবেন। এই কথা শোনার পরে সে বলে আচ্ছা ঠিক আছে আমি দেখছি কি করা যায় তুমি আর কেদনা। এরপর বিন্দিয়াকে সেখান থেকে চলে যেতে বলে।
আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
ভবঘুরে নাটকের এটি ১৪ তম পর্ব। এই নাটকটির অন্য পর্ব থেকে এ পর্বটি আমার কাছে বেশ ভালো লেগেছে। পৃথিবীতে এমন মানুষ রয়েছে যারা অন্যায় করে এবং সেই অন্যায় অন্যের উপরে চেপে দেয় । নাটকের সব সময় বাস্তবতা তুলে ধরে এ নাটকের এই পর্বটি ঠিক তেমনি কিছু বাস্তব বিষয়গুলো তুলে ধরেছে। আমার কাছে দারুণ লেগেছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকে এই পর্যন্তই, ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন,ধন্যবাদ সকলকে।
ব্যক্তিগত রেটিং । |
|---|
নাটকটিতে আমি আমার ব্যক্তিগত রেটিং পয়েন্ট ১০ এর মধ্যে ৮.৫ দিবো।
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
চমৎকার একটি নাটকের রিভিউ করেছেন। এধরনের গ্রামীন পরিবেশের নাটক গুলো ভীষণ ভালো লাগে। নাটকটির মধ্যে পছন্দের সব অভিনেতা। চমৎকার ভাবে রিভিউ করেছেন ধন্যবাদ আপনাকে ভাই।
আপনি ঠিকই বলেছেন গ্রামীণ পরিবেশে নাটকগুলো দেখতে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
ভবঘুরে নাটকটার 14তম পর্ব অনেক সুন্দর হয়েছে। আর আমার কাছে অনেক ভালো লেগেছে এই নাটকটার সম্পূর্ণ রিভিউ পড়তে। আপনি প্রতিনিয়ত অনেক সুন্দর করে আমাদের মাঝে সুন্দর সুন্দর নাটকের রিভিউ শেয়ার করছেন। এই নাটকের বেশ কয়েকটা পর্বের রিভিউ আমি পড়েছি। এই নাটকের পরবর্তী পর্বে কি হবে এটা জানার জন্য অনেক বেশি অপেক্ষায় থাকলাম। আশা করছি আপনি এই নাটকের ১৫ তম পর্বের রিভিউ আমাদের মাঝে অনেক তাড়াতাড়ি শেয়ার করবেন।
আসলে নাটকটি বেশ মজার। আপনি দেখবেন ভালো লাগবে। আর অবশ্যই সামনের সপ্তাহের ১৫ তম পর্ব আপনাদের মাঝে শেয়ার করব।