আমার করা কিছু রেনডম ফটোগ্রাফি ||

in আমার বাংলা ব্লগ2 years ago
রেনডম ছবি নিয়ে একটি অ্যালবাম 🦊

হ্যালো, আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আজ আমি আপনাদের সামনে আরেকটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আমার করা কিছু ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি। আশা করি আমার ফটোগ্রাফিগুলো আপনাদের ভালো লাগবে। তো চলুন বেশি দেরী না করে শুরু করা যাক।

ফোটোগ্রাফি 📸নং:- ১

IMG_20240626_200243.jpg

Device : Oneplus 9R

What's 3 Word Location


আমি গতকাল আপনাদের মাঝে ধানমন্ডিতে আমার বন্ধু ট্রিট নিয়ে একটি পোস্ট শেয়ার করেছিলাম। এই ফটোগ্রাফিতে আমি ধানমন্ডি লেকের রবীন্দ্র সরোবরে তুলেছিলাম। আমরা বন্ধুরা মিলে যখন ধানমন্ডি লেকের রবীন্দ্র সরোবরের দিকে যাই তখন রবীন্দ্র সরোবরের একদিক থেকে কভার করে এই ফটোগ্রাফিটি ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম। ফটোগ্রাফিটিতে আমরা রবীন্দ্র সরোবর ও এখানে আসা বিভিন্ন মানুষের দেখতে পাচ্ছি।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ২

IMG_20240626_191016.jpg

Device : Oneplus 9R

What's 3 Word Location


এই ফটোগ্রাফিটি ও আমি করেছিলাম ধানমন্ডি লেকের রবীন্দ্র সরোবরে। আমি ও আমার বন্ধুরা মিলে যখন রবীন্দ্র সরোবরে বসে সময় কাটাচ্ছিলাম, রবীন্দ্র সরোবরে তখিন গানের আসর বসেছিলো। রবীন্দ্র সরোবর এর ওপরে যে গাছগুলো রয়েছে সে গাছগুলোর কিছু অংশ নিয়ে আকাশের সাথে এটি ক্যামেরা বন্দি করে নেই। সন্ধ্যার পরে আকাশটা একদম নীল হয়ে গিয়েছিল যেটি ফটোগ্রাফিতে আপনারা দেখতেই পারছেন।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ৩

IMG_20240626_200618.jpg

Device : Oneplus 9R

What's 3 Word Location


ধানমন্ডি লেক থেকে রবীন্দ্র সরোবরে যেতে যেই ব্রিজটি রয়েছে সেই ব্রিজটির এক কর্নারে এরকম বেলুন ফোলানো হচ্ছিলো। আমিও ছোটবেলায় এগুলো নিয়ে অনেক খেলা করতাম। আমরা যখন ব্রিজটিতে যাই তখন বেলুন গুলো এরকম একসাথে অসম্ভব সুন্দর লাগছিলো তাই আর কিছু না ভেবে ফোন বের করে এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করে নেই এবং আপনাদের মাঝে শেয়ার করি।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ৪

IMG20240701141635 (1).jpg

Device : Oneplus 9R

What's 3 Word Location


এই ফটোগ্রাফিটি আমি আমার ভার্সিটিতে তুলেছিলাম। গত কয়েকদিন যাবৎ ঢাকায় টানা বৃষ্টি হচ্ছে। আমি আপনাদের মাঝে বৃষ্টিস্নাত আমার ক্যাম্পাস নিয়ে একটি পোস্ট শেয়ার করেছিলাম। বৃষ্টির মধ্যে ভার্সিটির বাগানে বাগান বিলাস ফুলগুলোর সৌন্দর্য যেন আরো অনেক গুণ বেড়ে গিয়েছে। আমি যে একটি ছোট বাগান বিলাস গাছের বাগানবিলাস ফুলের সাথে আকাশটি নিয়ে এই ফটোগ্রাফিটি ক্যামেরা বন্দি করি।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ৫

IMG_20240627_150907.jpg

Device : Oneplus 9R

What's 3 Word Location


এই ফটোগ্রাফিটি আমি ভার্সিটিতে করেছিলাম। ভার্সিটির গ্রাউন্ড ফ্লোরে এরকম মাছের জন্য একটি ছোট পুকুর রয়েছে। এখানে বেশ কিছু এরকম মাছ ছেড়ে দেওয়া হয়েছে। এই মাছগুলো দেখতে ভীষণ চমৎকার লাগে। আমি মাঝে মাঝেই ভার্সিটিতে গিয়ে এখানে মাছ দেখি। তাই একদিন মাছ দেখতে যেয়েই এদের ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:--৬

IMG_20240626_222027.jpg

Device : Oneplus 9R

What's 3 Word Location

আমার যে বন্ধু আমাদের ট্রিট দিয়েছিল এটি তাদের রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে ধানমন্ডিতে অবস্থিত। আমরা যখন রেস্টুরেন্টে যাই তখন রেস্টুরেন্ট এর বাইরে থেকে রেস্টুরেন্টের এই ছবিটি ক্যামেরা বন্দি করে নেই। ফটোগ্রাফিটি দেখে আপনারা বুঝতেই পারছেন রেস্টুরেন্টে কত মনোরম পরিবেশে অবস্থিত।

IMG-20230608-WA0000.jpg

আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র । আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

বিষয়: ফোটোগ্রাফি 📸

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে অন্য একটি ব্লগে। ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

সবগুলো ফটোগ্রাফি খুব ভালো লাগলো ভাইয়া।বন্ধুর দেয়া ট্রিট নিতেই আপনারা সবাই এভাবে ঘুরাঘুরি করছেন আর ফটোগ্রাফি করেছেন দেখে খুব ভালো লাগলো ভাইয়া। তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই রঙিন মাছগুলো দেখে। এগুলো আসলেই নজর কাড়া মাছ।

 2 years ago 

আমার করা ফটোগ্রাফিগুলো আপনার ভালো লেগেছে জেনে আমার ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ফটোগ্রাফি পোস্টটি দেখে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

তোমার করা ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারণ হয়েছে। প্রতিটি ফটোগ্রাফি মনে হলো জীবন্ত।।
তোমার ক্যাম্পাস থেকে বৃষ্টি ভেজা, বাগান বিলাসী ফুলের ফটোগ্রাফিটি, আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এভাবেই তোমার কাজের ধারাকে অব্যাহত রাখুন নিশ্চয়ই একদিন অনেক বড় ফটোগ্রাফার হবে, আশা রাখি। 💞

 2 years ago 

তোমাকে অসংখ্য ধন্যবাদ আম্মু আমার ফটোগ্রাফিগুলো দেখে এত সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

সন্ধ‍্যার সময়ে রবীন্দ্র সরোবরে মানুষের পদচারণা লেগেই থাকে। সুন্দর লাগছে পরিবেশ টা। ভার্সিটির ফোয়ারা তে দেখছি বেশ সুন্দর সুন্দর কিছু মাছ রয়েছে। বেশ চমৎকার লাগছে দেখতে। আপনার ফটোগ্রাফি গুলো বেশ ভালো ছিল ভাই। সবমিলিয়ে দারুণ করেছেন ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই আমার ফটোগ্রাফি পোস্টটি দেখে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64125.65
ETH 1860.94
USDT 1.00
SBD 0.39