আমার করা কিছু ফটোগ্রাফি ||
হ্যালো, আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আজ আমি আপনাদের সামনে আরেকটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আমার করা কিছু ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি। আশা করি আমার ফটোগ্রাফিগুলো আপনাদের ভালো লাগবে। তো চলুন বেশি দেরী না করে শুরু করা যাক।
এই ফটোগ্রাফিটি আমি নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনারে তুলেছিলাম। আমি সেমিস্টার ব্রেকে বাসায় এসেছি। এখানে আমার বন্ধুরা প্রতিদিন নীলফামারী বড় মাঠে ফুটবল খেলে। নীলফামারী বড় মাঠের পাশেই নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার। আমি যখন বড় মাঠে ঢুকছিলাম তখন নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনারের এই ফটোগ্রাফিটি করে নিই।
এই ফটোগ্রাফিটিতে আমরা আকাশের চমৎকার একরুপ দেখতে পাচ্ছি। মাঠে ঢোকার পর আমি দেখি আজকের আকাশটি দেখতে বেশ চমৎকার লাগছে তার মেঘগুলোর জন্য। তাই আকাশটি দেখার সাথে সাথে আকাশের এই ফটোগ্রাফিটি ক্যামেরাবন্দী করে নিই।
এই ফটোগ্রাফিটি আমি রিক্সা থেকে করেছিলাম। আমি রিক্সায় করে নীলফামারী বড় মাঠের উদ্দেশ্যে যাই তখন রিক্সা থেকে এই ফটোগ্রাফিটি করে নিয়েছিলাম। ফটোগ্রাফিটি আমরা গাছপালা,রাস্তা আকাশ ও চমৎকার একটি উড়ন্ত পাখি লক্ষ্য করতে পারছি।
এই ফটোগ্রাফিটিও আমি রিক্সা থেকে করেছিলাম। রিক্সায় বড়মাঠ যাওয়ার সময় আজকের আবহাওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি করার জন্যই এই ফটোগ্রাফিটি করেছিলাম। আমরা দেখতে পারছি আকাশটি হালকা মেঘলা মেঘলা গত দুইদিনের তুলনায় আজকে গরম বেশ কমই ছিলো।
এই ফুলের ফটোগ্রাফিটি আমি রাস্তায় করেছিলাম। আমি হেটে বাসার দিকে যাচ্ছিলাম তখন রাস্তায় আমার চোখে পড়ে এই ফুলের গাছটি। এই ফুলগুলো দেখতে বেশ ভালোই লাগে। এই ফুলগুলো দেখেনি এরকম মানুষ খুবই কম পাওয়া যাবে। রাস্তায় এই ফুলগুলো দেখে এই ফুলগুলোর ফটোগ্রাফিটি করে নিই।
এই ফটোগ্রাফিতে আমি করেছিলাম নীলফামারী বড়মাঠের ভেতরে। এখানে আমরা বাশ দিয়ে সাজানো দেখতে পারছি মূলত ঈদের নামাজ হয় এই নীলফামারী বড় মাঠে তাই রমজানের ঈদের নামাজের পর বাশগুলো ওভাবেই রেখে দেয়া হয়েছে কুরবানি ঈদের নামাজের জন্য। আশা করি আমার ফটোগ্রাফিটি আপনাদের ভালো লেগেছে।
আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র । আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।
🌼ধন্যবাদ🌼
বিষয়: ফোটোগ্রাফি 📸
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে অন্য একটি ব্লগে। ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ
Upvoted! Thank you for supporting witness @jswit.
লাস্টের ছবি গুলো তেমন একটা হয়নি।ফটোগ্রাফি আপনি নির্দিষ্ট কোনো কিছু লক্ষ্য করে করুন তাহলে হবে।একটা নির্দিষ্ট বস্তু দেখতে ভালো লাগে।আশা করি বুঝতে পেরেছেন।ধন্যবাদ এবং শুভ কামনা রইলো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য শেয়ার করার জন্য।
আপনার ফোটোগ্রাফি গুলো সব গুলোই সুন্দর হয়েছে। তবে দ্বিতীয় ছবিটা বেশ আকর্ষণীয় লাগছে। আকাশে ছোপ ছোপ মেঘ এবং মেঘে ঢাকা সূর্য দেখতে খুবই অসাধারণ। আপনাকে ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু আমার ফটোগ্রাফি পোস্টটি দেখে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।
ভাই আপনার করা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সব থেকে বেশি ভালো লেগেছে আপনার দ্বিতীয় ফটোগ্রাফিটি সাদা মেঘের আকাশ দেখতে ভীষণ ভালো লাগছে। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই আমার ফটোগ্রাফি পোস্টটি দেখে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।
নীলফামারী শহরের বেশ কিছু অংশ উঠে এসেছে আপনার আজকের ফটোগ্রাফি তে। কেন্দ্রীয় শহীদ মিনার টা বেশ সুন্দর তো। রিকশায় যাওয়ার সময় উড়ন্ত পাখির ফটোগ্রাফি টাও বেশ সুন্দর করেছেন ভাই। অন্য ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার ছিল। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই আমার ফটোগ্রাফি পোস্টটি দেখে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।