নীলফামারী বড় মাঠে করা কিছু ফটোগ্রাফি ||

in আমার বাংলা ব্লগ2 years ago
রেনডম ছবি নিয়ে একটি অ্যালবাম 🦊

হ্যালো, আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আজ আমি আপনাদের সামনে আরেকটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আমার করা কিছু ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি। আশা করি আমার ফটোগ্রাফিগুলো আপনাদের ভালো লাগবে। তো চলুন বেশি দেরী না করে শুরু করা যাক।

ফোটোগ্রাফি 📸নং:- ১

IMG_20240619_180259.jpg

Device : Oneplus 9R

What's 3 Word Location


এই ফটোগ্রাফিটি আমি নীলফামারী কেন্দ্রীয় বড় মাঠে তুলেছিলাম। আমি প্রতিদিন বিকেলে নীলফামারী বড় মাঠে খেলতে যায়। গতকাল বিকেলের আবহাওয়া ও অনেক মেঘলা ছিলো এই ধরনের আবহাওয়া আমার অনেক ভালো লাগে। ফটোগ্রাফিতে আমরা নীলফামারী বড় মাঠ এবং বিভিন্ন ধরনের মাখার দোকান, পপকর্ন এর দোকান এবং ফুসকার দোকান ইত্যাদি দেখতে পারছি।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ২

IMG_20240619_175000.jpg

Device : Oneplus 9R

What's 3 Word Location


নীলফামারী বড়মাঠে গিয়ে একপাশে আমরা সবাই বসি। সেখানে গিয়ে সবাই বসে গল্প করতে থাকি। তখনি গল্প করতে করতে বড়মাঠের এই অংশের ফটোগ্রাফিটি করে নেই। ফটোগ্রাফিটিতে আমরা দেখতে পারছি কিছু ছেলে ফুটবল খেলছে চমৎকার ওয়েদারে।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ৩

IMG_20240619_174913.jpg

Device : Oneplus 9R

What's 3 Word Location


আমি যখন নীলফামারী বড় মাঠের এক প্রান্তে বন্ধুদের সাথে বসে ছিলাম তখন এই ফটোগ্রাফিটি করে নিয়েছিলাম। এই ফটোগ্রাফিটিতেও আমরা দেখতে পারছি বেশ কিছু ছোট ছোট ছেলে নীলফামারী বড় মাঠে চমৎকার শীতল ও মেঘলা আবহাওয়াতে খেলাধুলা করছে।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ৪

IMG_20240619_165121.jpg

Device : Oneplus 9R

What's 3 Word Location


আমি নীলফামারী বড় মাঠে ঢোকার পরপরই এই ফটোগ্রাফি টি ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম। এমনিতেই আবহাওয়া অনেক সুন্দর তার উপর নীলফামারী বড় মাঠে আবহাওয়াটি চমৎকারভাবে ফুটে উঠেছে। প্রকৃতির শীতল বাতাস আমার মনকে মুগ্ধ করে তুলছিল।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ৫

IMG_20240619_174954.jpg

Device : Oneplus 9R

What's 3 Word Location


এই ফটোগ্রাফিটিতে আমি মেঘলা আকাশ ক্যাপচার করতে চেয়েছিলাম অর্থাৎ মেঘলা আকাশ ক্যামেরাবন্দি করার জন্য এই ছবিটি তুলেছিলাম। ফটোগ্রাফিটিতে আমরা দেখতে পারছি আকাশ বেশ মেঘলা ও মেঘগুলো চমৎকার লাগছে দেখতে সেই সাথে অনেকগুলো গাছ তো রয়েছেই।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:--৬

IMG_20240619_170208.jpg

Device : Oneplus 9R

What's 3 Word Location


এটি মাঠের আরেকদিকের ফটোগ্রাফি। আমরা যখন মাঠের ভিতরে হাঁটাহাঁটি করছিলাম তখন হাঁটতে হাঁটতে মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে আসি এবং তখন এই প্রান্তে এসে মাঠের এই প্রান্তের এই ভিউটি ক্যামেরাবন্দি করে নেই। আশা করি আপনাদের ভালো লেগেছে।

IMG-20230608-WA0000.jpg

আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র । আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

বিষয়: ফোটোগ্রাফি 📸

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে অন্য একটি ব্লগে। ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বড় মাঠে গিয়ে দারুন সব ফটোগ্রাফি করেছেন দেখে ভালো লাগলো। এরকম সুন্দর কোন জায়গায় সময় কাটাতে সত্যি অনেক ভালো লাগে। আর সবাই মিলে ঘুরতে যেতে ভালো লাগে। এছাড়া আপনার ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে ভাইয়া।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার ফটোগ্রাফি পোস্টটি দেখে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

নীলফামারী বড় মাঠে থেকে বেশ চমৎকার কিছু ফটোগ্ৰাফি ক্যাপচার করেছেন। প্রতিটা ফটোগ্ৰাফি দেখে ভীষণ ভালো লাগলো। তাছাড়া এমন সুন্দর জায়গায় বিকেলে সময় অতিবাহিত করতে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার ফটোগ্রাফি পোস্টটি দেখে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

নিজের শহর নিজের প্রিয় জায়গাটার ব‍্যাপার টাই আলাদা হয়ে থাকে। নীলফামারী বড় মাঠের ফটোগ্রাফি গুলো বেশ দারুণ লাগছে ভাই। পাশাপাশি চমৎকার একটা মেঘলা ওয়েদার। দারুণ করেছেন ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার ফটোগ্রাফি পোস্টটি দেখে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64153.03
ETH 1867.14
USDT 1.00
SBD 0.36