স্বপ্নবাজের স্বপ্ন পূরণ

in আমার বাংলা ব্লগ2 years ago

সময় কত দ্রুত গড়িয়ে যায়, সেটা যখন একটু পিছনের দিকে তাকানো যায় তখন বেশ ভালোভাবেই বোঝা যায়। এই মফস্বল শহরে থেকে নিজের সন্তানের ভালোলাগা কে প্রাধান্য দিয়ে একজন বাবা কতটা বড় মুখ্য ভূমিকা পালন করতে পারে তারই হয়তো চাক্ষুষ প্রমাণ আমি।

যেখানে এই শহরে খেলার মাঠ নেই, সেখানে থেকেও নিজের সন্তানের স্বপ্নকে বাস্তবে পূরণ করার লক্ষ্যে একজন বাবা কিভাবে ক্রমাগত চেষ্টা চালিয়ে যেতে পারে, সেটা যেন বাস্তবে সুমন ভাই করে দেখিয়েছেন। অর্থবিত্ত তার তেমন ছিল না বললেই চলে, পেশায় ফটোকপির দোকানদার। তারপরেও নিজের সন্তানের ইচ্ছে পূরণ করতে বড্ড কঠিন সব পথ দিয়েছে ভদ্রলোক নিজেই।

20240202_175540-01.jpeg

বিগত সময়ের লেখার লিংক

লিংক

ভিডিও লিংক

ছয় মাস আগে সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, সেই সময় একটা ছোট্ট লেখাও লিখেছিলাম তাকে নিয়ে। হয়তো সেটা নিতান্তই ভালো লাগার জায়গা থেকে। কত আশাই তো মানুষের অপূর্ণ থেকে যায় কিংবা বাস্তবায়িত হয় না। তবে অনেকে আবার সেই আশা পূরণ করার লক্ষ্যে প্রচুর কঠোর পরিশ্রম করে নিজের সঙ্গে।

গতকাল দীর্ঘদিন পরে সুমন ভাইয়ের সঙ্গে বিকেলবেলা দেখা হয়ে গিয়েছিল, অনেকটা সময় একত্রে সময় কাটিয়েছিলাম। তার সন্তানের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছিলাম, ভদ্রলোক বেশ আনন্দেই জানালো, তার ছেলে এখন বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমিতে খেলছে। খুব শীঘ্রই বয়স ভিত্তিক ক্রিকেট খেলবে সে।

সত্যি বলতে গেলে কি, তার পরিশ্রম বৃথা যায়নি। সে আসলে আমাদের সকলের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে মানুষের চেষ্টা থাকলে সবকিছুই করা সম্ভব। অর্থবিত্ত ছিল না, তবে ক্রমাগত তার ছেলের ক্রিকেট খেলার ভিডিও গুলো সে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতো, হয়তো সেখান থেকেই অনেকের ভালো লেগে গিয়েছে আর যার কারণে তার সন্তানের অবস্থান আজ বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমিতে।

প্রত্যেক বাবা-মার স্বপ্ন পূরণ হোক তার সন্তানকে কেন্দ্র করে। বিশেষ করে, সন্তানদের আগ্রহ যদি ভালো দিকে হয়, তাহলে তাদের বাবা-মা সর্বোচ্চটুকু দিয়ে হলেও চেষ্টা করে। কেননা আজকের সন্তান, আগামীর ভবিষ্যৎ।

Banner-16.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

প্রতিটি বাবা মা-ই এমন , সন্তানের সফলতার জন্য নিজের সবটুকু দেওয়ার চেষ্টা করেন ৷ তেমনই ভাবে সুমন ভাইয়া তার সন্তানের সফলতার জন্য যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন জেনে ভালো লাগলো ৷ ওনার সন্তান ক্রিকেটে আরো ভালো কিছু করুক ৷ শুভকামনা রইল ৷ ওনার সাথে একটা সুন্দর বিকেল কাটিয়েছেন জেনে ভালো লাগলো ৷ ধন্যবাদ ভাইয়া আপনাকে , আপনার সুন্দর মুহূর্তে গুলো শেয়ার করার জন্য ৷ ভিডিও ব্লগ কিন্তু চমৎকার হয়েছে ৷

Posted using SteemPro Mobile

 2 years ago 

এমনটা প্রত্যাশা আমি নিজেও করছি ভাই, তার ছেলে আসলেই ভালো কিছু করুক, এই চাওয়া আমারও।

 2 years ago 

আমি মনে করি সুমন ভাইয়ের মতো প্রতিটি বাবার উচিত, নিজের সন্তানদের আগ্রহের ব্যাপারে গুরুত্ব দেওয়া। কিন্তু কিছু কিছু মা বাবা জোর করে সন্তানদের কাঁধে তাদের ইচ্ছেটাকে চাপিয়ে দেয়। এতে করে একটি সন্তানের মনমানসিকতা নষ্ট হয়ে যায় এবং নিজের উপর প্রচুর চাপ পড়ে যায়। যাইহোক সুমন ভাইয়ের ছেলে বড় হয়ে ভালো মানের একজন ক্রিকেটার হবে, সেই কামনা করছি। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অবশ্যই প্রতিটি বাবা-মার উচিত, নিজের সন্তানের আগ্রহকে প্রাধান্য দেওয়া। বেশ ভালো লাগলো আপনার মতামতটি ভাই।

 2 years ago 

সুমন ভাইয়ের ছেলের জন্য শুভকামনা রইল সবসময়। আশা করছি বাংলাদেশ জাতীয় টিমে খেলার সুযোগ পাবে এবং দেশের ভাবমূর্তি উজ্জল করবে। আসলে বাবাদের কতো স্বপ্ন থাকে সন্তানদের নিয়ে। স্বপ্নগুলো বাস্তবায়িত হতে পারলে বাবাদের কষ্ট স্বার্থক।

 2 years ago 

আসলে সুমন ভাইয়ের ছেলে, তার নিজের ইচ্ছা পূরণ করুক, এমনটা প্রত্যাশা আমিও ব্যক্ত করছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63913.01
ETH 1840.96
USDT 1.00
SBD 0.39