ফাগুন

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240213_195308_140.jpg

গাঢ় চুম্বনে জানিয়ে দিলাম,
ফাগুনের আগুন ঝরা শুভেচ্ছা।

প্রকৃতি যেন আজ নবরুপে সেজেছে । সতেজ ও প্রাণবন্ত হয়েছে চারপাশ। এ যেন শুধু রংয়ের সমাহার। আড়মোড়া কাটিয়ে প্রকৃতি যেন কানে কানে ফিসফিস করে বলে যাচ্ছে, এখন তো জেগে ওঠার সময়। আলিঙ্গন করে নাও ফাগুন কে উপভোগ করো সময়টাকে।

কতগুলো ফাগুন যে জীবনে একাকী অতিক্রম করেছি, তা হয়তো আর নতুন করে বলতে চাই না। তবে জীবনের সঙ্গে যখন আরও একটি জীবন যুক্ত হয়ে গিয়েছিল, তখন থেকেই ফাগুন যেন আরো পরিপূর্ণতা পেয়েছিল।

অনেকটা দিন হলো বাহিরে ঘুরতে যাওয়া হয় না, হয় না একান্তে নিজের মতো করে সময় কাটানো। অজুহাতে গুটিয়ে নেই বারবার নিজেকে, অভিমানের পাল্লাটা যে বড্ড ভারি করে রেখেছো তা কিন্তু আমি বুঝি।

তোমাকে দেখলে বড্ড অবাক হই, কিভাবে নিজেকে বিসর্জন দিয়ে, আমার মত মানুষের সঙ্গে লেপ্টে থাকা যায়, তা আমাকে বরাবরই ভাবায়। আমার হয়তো প্রাপ্তি বা পূর্ণতা এটাই, দিনশেষে কেউ একজন আমাকে বোঝে কিংবা স্বাধীনভাবে বাঁচার সাহস যুগিয়ে যায়।

নিজের কাছে বড্ড কৃতজ্ঞ আমি, তোমার মত মানুষকে পাশে পেয়ে, যাকে হয়তো অবলীলায় অব্যক্ত কথা বলা যায়।

সত্য কথা বলতে গেলে কি, যাকে হয়তো প্রচুর ভালোবাসা যায়, তাকে নিয়ে হাজার কথা লিখতে চাইলেও সবকিছু যেন প্রকাশ হতে চায় না কিংবা অপ্রকাশই থেকে যায়।

এই যে কতোটা সময় নিয়ে, কিছু কথা গুছিয়ে লেখার চেষ্টা করছি, তাও যেন শেষ করতে পারছি না। আমি তো মনেকরি এটাই আমার ভালোবাসা, এটাই আমার প্রাপ্তি, যাতে আমি ডুবে গিয়েছি কিন্তু উঠতে পারছিনা । এভাবেই থাকতে চাই, বাকি সময়গুলো।

সবাইকে ফাগুনের শুভেচ্ছা, সবার সময় ভালো কাটুক, প্রিয় মানুষ ও পরিবার-পরিজনকে নিয়ে, এ প্রত্যাশাই ব্যক্ত করছি।

ধন্যবাদ

Banner-16.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ভাই আপনাকেও ফাগুনের শুভেচ্ছা জানাচ্ছি। আসলেই ভালোবাসার মানুষকে নিয়ে লেখা শুরু করলে, লেখা সহজে শেষ হতে চায় না। মাশাল্লাহ আপনাদের সম্পর্ক খুবই সুন্দর ভাই। দোয়া করি সারাজীবন আপনাদের এই ভালোবাসার বন্ধন অটুট থাকুক এবং হাসিমুখে সারাটা জীবন কাটিয়ে দিতে পারেন আপনারা। যাইহোক পোস্টটি পড়ে ভীষণ ভালো লাগলো ভাই। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনার মন্তব্যের কাছে। বেশ ভালো লাগলো মন্তব্যটি।

 2 years ago 

ভাই আপনি তো জীবনের সঙ্গে জীবন জুড়ে নিয়েছেন ৷আর আমি এখনো একাকি জীবন বয়ে নিয়ে যাচ্ছি ৷ হিহিহিহি

যা হোক এ ফাগুন সবার জীবনে নতুন রঙের আলোয় মুখরিত হোক এমনটাই প্রত্যাশা করি ৷ ঠিক আপনাদের জীবন যেন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠুক এমনটাই প্রত্যাশা করি ৷
অসংখ্য ধন্যবাদ ভাই

 2 years ago (edited)

সময় হলে আপনার জীবনেও নতুন মানুষের আগমন ঘটবে, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি।

 2 years ago 

ভাইয়া আপনি ঠিকই বলেছেন, ভালোবাসার মানুষকে নিয়ে লিখতে গেলে লেখা কখনো শেষ হবে না। আর এই ভালোবাসার মানুষ গুলো আমাদের পাশে রয়েছে বলে আমাদের জীবন এত মধুময়। যাই হোক ভাইয়া, আপনাদের ভালোবাসা যুগ যুগ ধরে যেন এমনই রয় আমিও এই প্রত্যাশা করছি। ফাগুনের শুভেচ্ছা ও ভালোবাসা রইল আপনাদের দুজনের জন্য।

 2 years ago 

আমার কাছেও তেমনটাই মনে হয় ভাই, এ ফাগুনে সবার ভালোবাসার মানুষ সবার পাশে থাকুক, এই প্রত্যাশাই ব্যক্ত করছি।

 2 years ago 

ভাইয়া আপনাদের ও ফাগুনের শুভেচ্ছা। আপনি ঠিক বলেছেন ভালোবাসা মানুষকে নিয়ে হাজার লিখলেও কখনো শেষ হবার নয়।আর জীবনে সবশেষে ভালো পূর্ণতা হলো মনের মতো জীবন সঙ্গী পাওয়া। দোয়া করি আপনাদের ভালোবাসা আজীবন এভাবেই বেঁচে থাকুক, বেঁচে থাকুক প্রতিটা ভালোবাসা। ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এটা ঠিক, জীবনে বেঁচে থাকতে গেলে মনের মত একজন সঙ্গী পাওয়া খুবই গুরুত্বপূর্ণ।

 2 years ago 

ফাল্গুনের শুভেচ্ছা জানাই আপনাকে ও ভাইয়া।আপনারা দুজন ভালো থাকবেন সব সময় এমনটাই আশাকরি। এটা খুব সত্যি কথা বলেছেন ভাইয়া প্রিয় মানুষটিকে নিয়ে লিখতে শুরু করলে লেখা যেনো শেষই হতে চায় না।আর সেই অনুভূতি গুলো ঠিক মতো প্রকাশ ও করা যায় না।আপনার অনুভূতি গুলো পড়ে ভীষণ ভালো লাগলো।এভাবেই দুজন আজীবন ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকবেন আশাকরি।

 2 years ago 

আপনার জন্যও ফাগুনের শুভেচ্ছা রইল আপু।

 2 years ago 

এভাবেই যেন জীবনের বাকিটা ফাগুন কেটে যাক সেটাই প্রত্যাশা করছি। আপু আর আপনাকে হলুদ শাড়ি ও পাঞ্জাবীতে সুন্দর লাগছে। ভালোবাসা বেচেঁ থাক 🌼

 2 years ago 

তোমাদের ভালোবাসায় আমি সিক্ত, তোমাদের মাঝেই থাকতে চাই অবিরত।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 62485.46
ETH 1783.96
USDT 1.00
SBD 0.39