খিচুড়ি পার্টি

in আমার বাংলা ব্লগ2 years ago

গতকাল নিয়ে টানা দুদিন যাওয়া হলো বৌদির বাসায়। প্রথম দিনের ঘটনাটা মূলত আপনার সঙ্গে শেয়ার করা হয়েছে। তবে দ্বিতীয় দিনের ঘটনাটা ছিল কিছুটা ব্যতিক্রম। যেহেতু প্রথম দিন আমাদের শুধুমাত্র হালকা খাওয়া-দাওয়া হয়েছিল, তাই আমি সেদিন নিজের থেকে বলেছিলাম, আপনারা চাইলে খুব শীঘ্রই আমরা ভারী খাবারের আয়োজন করতে পারি।

1000021276.jpg

1000021287.jpg

1000021282.jpg

1000021284.jpg

1000021283.jpg

1000021279.jpg

1000021286.jpg

ভিডিও লিংক

এমন প্রস্তাব সবাই বেশ ভালোভাবে গ্রহণ করেছিল। অতঃপর যেমন ভাবনা তেমন কাজ, গতকাল দুপুর বেলার দিকে শ্যামসুন্দরকে টাকা দিয়েছিলাম, বাজার করার জন্য এবং বলেছিলাম চাহিদা মত বাজার করতে। শ্যামসুন্দর ছেলেটা যেমন ভালো তেমন কর্মঠ। বলতে গেলে বাস্তবিক অভিজ্ঞতায় সে ভীষণ অভিজ্ঞতা সম্পন্ন।

পুরো আয়োজনটি করা হয়েছিল বৌদির বাসায়, তাছাড়া এটা বলতে গেলে বৌদিকে কিছুটা মানসিকভাবে বিনোদন দেওয়ার মতোই আয়োজন ছিল। যেহেতু বৌদি অসুস্থতায় ভুগছিল, তাই তাকে তেমন কোন কাজ করতে দেওয়া হয়নি, যা কাজ করার বাকি অন্যরা সকলে করেছে। রিতু ম্যাম খিচুড়ি রান্না করেছিল, বৌদির বড় মেয়ে ঐশী করেছিল মুরগী রান্না আর হীরা ছিল পুরো ম্যানেজমেন্টের দায়িত্বে ।

একদিন ইফতার পার্টি হলো আরেকদিন খিচুড়ি পার্টি। এখন যে খুব শীঘ্রই আর সবার সঙ্গে দেখা হবে না, তাও আমার বোঝা হয়ে গিয়েছে। এটাই বাস্তবতা, এটাই চিরন্তন সত্য। এত কিছুর মাঝেও যখন এমন সময় আসে, সেগুলো মনে রাখার মতই হয়ে থাকে।

দারুন খেতে হয়েছিল খিচুড়ি ও মাংস। যারা রান্না করেছে, তারা অবশ্যই প্রশংসার দাবিদার। যেমনটা আমি খেয়েছি, তেমনটা সকলেই পেট ভরে খেয়েছিল। আমি তো রীতিমতো বাসাতেও কিছুটা অতিরিক্ত নিয়ে এসেছিলাম, হয়তো ভোর বেলায় খাবো বিধায় এজন্য।

চেষ্টা করেছিলাম আমাদের কাটানো মুহূর্তের উপর ভিত্তি করে একটা ভিডিও বানানোর জন্য। কেননা এমন মুহূর্ত মনে দাগ কেটে যাবে, ঠিক যতবার দেখব ততবার। ভিডিওটি আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম, আশা করি আপনাদের ভাল লাগবে।

আমার জায়গা থেকে পরামর্শ একটাই, যদি সম্ভব হয় নিজেদের আত্মীয়-স্বজন কিংবা নিকটস্থ প্রতিবেশীদের নিয়ে এমন কিছু সময় কাটানোর চেষ্টা করবেন আপনারা, দেখবেন অদ্ভুত রকম ভালোলাগা কাজ করছে নিজের ভিতরে। কথাটা কিন্তু অভিজ্ঞতা থেকেই বললাম। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।

1000020537.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago (edited)

ভাইয়া শায়ান বাবু তো জমিয়ে খাচ্ছে। বেশ সুন্দর করে ভিডিও নিয়েছেন। এর আগেও আপনার বিভিন্ন ধরনের ভিডিও দেখেছিলাম। সবাই মিলে এভাবে মজা করে খেতে সব সময়ই ভালো লাগে। এসব এর মধ্যে চমৎকার অনূভুতি কাজ করে। সর্বোপরি আশাকরি সবাই বেশ মজা করেছেন। ভিডিওটি দেখে অনেক বেশি ভালো লাগলো। আশাকরা যাচ্ছে এখন থেকে মাঝে মধ্যে এমন পার্টির আয়োজন হবে। সবাই মিলে কাজ গুলো কে ভাগ করে নিয়ে সহজ করেছেন। মাঝে মধ্যে আমাদের কেও আমন্ত্রণ জানাতে ভুলবেন না। সবার জন্য শুভ কামনা রইলো। সত্যি সবাইকে একসাথে দেখে ভীষণ ভালো লাগলো ভাইয়া। ভালো থাকবেন এই কামনাই রইল ❣️

 2 years ago 

এটা সত্য শায়ান বেশ ভালোই খেয়েছে এবং আমাদের সময়টাও বেশ ভালোই কেটেছে।

 2 years ago 

হ্যাঁ ভাই প্রথম দিনের ঘটনা আমি পড়েছিলাম এবং আজকে দ্বিতীয় দিনের ঘটনা পড়েও ভীষণ ভালো লাগলো। আসলেই কাছের মানুষদের সাথে এভাবে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। খিচুড়ি যে খুবই সুস্বাদু হয়েছিল, সেটা ফটোগ্রাফি গুলো দেখেই বুঝা যাচ্ছে। সবাইকে একসাথে দেখে আসলেই খুব ভালো লাগলো। যাইহোক এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

খিচুড়ি আসলেই খেতে সুস্বাদু হয়েছিল, এটা একদম সত্যি কথা। বেশ ভালোই রান্না করেছিল রিতু ম্যাম।

 2 years ago 

শুভ দাদা সবই ঠিক ছিল তবে ভিডিও টা দেখে সত্যি লোভ মানসে না ৷ খিচুড়ি সাথে মাংস দেখে লোভ সামলানো যায় ৷ যা হোক কিছু করার নেই ৷ তবে সব থেকে শায়ন বাবা যে জমিয়ে খাচ্ছে যে তার অন্য খানে কোনো মন নেই ৷ আর এটাই হওয়া উচিত খাওয়ার সময় দেখাদেখি পরে যা শায়ন দেখায় দিল ৷
যা হোক বৃষ্টি দিদি জন্য ভগবানের কাছে কামনা করছি তিনি যেনো তারাতারি সুস্থ হয়ে যায় ৷ আর মিলে সবাই মিলে খিচুড়ি পার্টি জাষ্ট ওয়াও ছিল ৷

 2 years ago 

নিজেরাও চেষ্টা করেন পারিবারিক ভাবে ভালো সময় কাটানোর জন্য।

 2 years ago 

আপনার সাথে পুরোপুরি একমত ভাইয়া, আত্মীয়-স্বজন কিংবা নিকটস্থ প্রতিবেশীদের নিয়ে এরকম আয়োজন মাঝে মাঝে হওয়া দরকার। তাতে ভালো লাগার মাত্রাটা তীব্র হয়। আপনার পোস্টটি উদ্দীপনা জাগায়। পোস্টের ছবি ও ভিডিও অসাধারণ হয়েছে। যারা খিচুড়ি পার্টিতে অংশ নিয়েছেন, সবার জন্য শুভ কামনা। পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আমি তাই মনেকরি আপু, দিনশেষে নিজেদের ভিতরে আন্তরিকতা বৃদ্ধি বড্ড জরুরি।

 2 years ago 

প্রথমেই বৃষ্টি চাকি আপুর জন্য সুস্থতা কামনা করছি। তাড়াতাড়ি যেন উনার হাতের সমস্যা ভালো হয়ে যায়। আজকের ভিডিওগ্রাফিটি আপনার অসাধারণ ছিল ভাইয়া আমাদের কমিউনিটির বেশ কয়েকজন কে একসাথে দেখতে পেরে আমারও অনেক বেশি ভালো লাগলো। সায়ান দেখছি খাওয়া-দাওয়া নিয়ে দারুণভাবে ব্যস্ত ছিল। ভাইয়া খিচুড়ি নিয়ে যে ভিডিওগ্রাফিটি করেছেন সম্ভব হলে আমার কাছে একটু পাঠায় দিলে অনেক বেশি খুশি হতাম ভাইয়া হা হা। যাই হোক প্রার্থনা করি এটাই আপনাদের জন্য এরকম মাঝে মাঝেই দেখা হয় যাতে সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারেন আপনারা।

 2 years ago 

কিছু কিছু স্মৃতি ক্যামেরাবন্দি করে রাখলে কিংবা ভিডিও করে রাখলে অনেকদিন পর্যন্ত রয়ে যায়। আর প্রিয় মুহূর্ত গুলো অবসর সময়ে দেখতেও বেশ ভালো লাগবে। সবাই মিলে বেশ ভালোভাবেই খিচুড়ির আয়োজন করেছেন দেখছি। বৃষ্টি চাকী বৌদি অসুস্থ জেনে খারাপ লাগলো। উনার জন্য অনেক অনেক দোয়া রইল ভাইয়া।

 2 years ago 

সুখকর মুহূর্ত জমে থাকুক স্মৃতির পাতায়, এগুলোই হয়তো পরবর্তীতে স্মৃতি বয়ে বেড়াবে।

 2 years ago 

প্রধান মেহমান তাহলে আমাদের শায়ান বাবু! যাক, আবারো সবাই মিলে জম্পেস একটা খিচুরি খাওয়া হয়ে গেল। বৌদি অসুস্থ জেনে খারাপ লাগলো। তবে অসুস্থতার মাঝে সবার সাথে কথা বললে মানসিকভাবেও ভালো থাকা যায়। আত্মীয়স্বজনদের সাথে এভাবে আড্ডা দিলেও ভালো লাগে।

 2 years ago 

আমার অনুভূতি বুঝতে পারার জন্য ধন্যবাদ আপনাকে ভাই, শুভেচ্ছা রইল।

 2 years ago 

শ্যামসুন্দর ভাইয়ের একটা পোস্টে এই সম্পর্কে জানতে পেরেছিলাম দাদা। তবে একটা বিষয় জেনে খুব ভাল লাগলো সেটা হলো , খিচুড়িটা আপনাদের কাছে এত ভালো লেগেছিল যে আপনি কিছুটা বাড়িতেও নিয়ে এসেছিলেন। সত্যি কথা বলতে সবাই মিলে এরকম একসাথে সময় কাটানোর মজাই আসলে অন্যরকম। বেশ ভালো লাগলো দাদা, আপনাদের সবাইকে একসাথে দেখে। তাছাড়া ভিডিওগ্রাফিটিও বেশ ভালো লেগেছে আমার কাছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 63214.75
ETH 1747.46
USDT 1.00
SBD 0.39