একটু ঘোরাঘুরি | প্রশান্তির জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

শহরে আসার পর থেকেই গৃহবন্দী জীবন যাপন করছি, কেননা বৃষ্টি প্রতিনিয়ত লেগেই ছিল। তাই বাহিরে যাওয়ার কোন সুযোগ হয়নি। তবে গত দুদিন থেকে আবহাওয়া কিছুটা শান্ত আছে, আগের মতো আর টানা বৃষ্টি নেই বললেই চলে। তাই এক প্রকার সিদ্ধান্ত নিলাম, বাবা ছেলে মিলে বাহিরে গিয়ে সময় কাটাবো।

1000030530.jpg

1000030531.jpg

1000030532.jpg

1000030533.jpg

1000030529.jpg

ভিডিও লিংক



অতঃপর ছোট্ট একটা রিকশায় চেপে এ শহরের অলিগলিতে কিছুটা সময় ঘুরে বেরিয়ে ছিলাম। আমি বুঝতে পারছিলাম বাবু একটু উন্মুক্ত পরিবেশে ছোটাছুটি করতে চায়, তাই সেই দিকটাকে প্রাধান্য দিয়েই অবশেষে কুঠিবাড়ি এলাকাতে গিয়েছিলাম।

যদিও এদিকটা ব্যস্ত শহর থেকে খানিকটা দূরে, তারপরেও পরিবেশ কিছুটা নিরিবিলি। খেলার বড় একটা মাঠ আছে। তাই রিকশা থামিয়ে অনেকটা সময় সেই মাঠের ভিতরে হাঁটাহাঁটি করেছি এবং পার্শ্ববর্তী যে বড় পুকুরটা ছিল সেদিকটাতেও কিছুটা সময় বিচরণ করেছি, বলতে গেলে সময়টা বেশ ভালই কেটেছে বাপ বেটা উভয়ের।

বাসার ভিতর কয়েক দিন বন্দী থেকে বাবুর যে বিষন্নতা ভাব চলে এসেছিল, তা যেন মুহূর্তেই ফুরফুরে মেজাজে পরিণত হয়েছে। ও খেলছিল, ছুটে বেড়াচ্ছিল এবং নিজের মত করে এদিক সেদিক দৌড়াদৌড়ি করছিল।

অতঃপর সেখান থেকে আবারও ছুটে গিয়েছিলাম, নতুন হাইওয়ের দিকে। সদ্য নির্মিত ফ্লাইওভারের উপরে দাঁড়িয়ে বেশ দারুণ উপভোগ করছিলাম পড়ন্তবেলার প্রকৃতিক সৌন্দর্য। নির্মল বাতাস ক্রমাগত শরীর ছুঁয়ে যাচ্ছিল। তাছাড়া সেখানে স্থানীয় কিছু পরিচিত ছোট ভাই তাদের ইউটিউব চ্যানেলের জন্য শুটিং করছিল, সেটাও দেখে ছিলাম ।

এ সপ্তাহে মাত্র দুটো দিনই বাইরে বেরিয়ে ছিলাম, সর্বোচ্চ চেষ্টা করেছি শহুরে জীবনে গৃহবন্দী থাকার পরেও, এই দুটো দিন অনেকটা নিজের মতো করে সময় কাটিয়ে একাকীত্ব দূর করার জন্য। বাবুও যেমন খুশি হয়েছে, তেমনটা আমিও কিছুটা মানসিকভাবে চাঙ্গা বোধ করেছি।

আমাদের বাপ বেটার এই দুদিনের ঘুরে বেড়ানোর উপর ভিত্তি করে কিছু ছবি ও ভিডিও আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা করলাম। আশা করি ভালো লাগবে আপনাদের।

ধন্যবাদ সবাইকে।

1000020537.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

শহরের জীবন সত্যিই অনেকটা ঘর বন্দি জীবন। আর বাচ্চারা তো ঘর বন্দী থাকতে একদমই পছন্দ করেনা। বাবুকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন জেনে খুবই ভালো লাগলো ভাইয়া। আর এরকম সুন্দর পরিবেশে ঘুরতে যেতে সত্যি অনেক ভালো লাগে। ভিডিওগ্রাফি দেখে খুবই ভালো লাগলো।

 2 years ago 

আপনার সাবলীল মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

শহর থেকে গ্রামে ফিরে আসাই তো এক খারাপ লাগার বিষয়। শহুরে হাওয়া আজকাল খুব বিষাক্ত। গ্রামে যে শুদ্ধ নিঃশ্বাস পাওয়া যায় তা কোনদিনই শহরে সম্ভব নয়। তবু আমাদের শহরে থাকতে হয়। মাঝে মাঝে যে বেরিয়ে পড়েন তা খুব ভালো বিষয়। আপনি এবং বাবু সপরিবারে খুব ভালো থাকুন। বাবু অনেক বড় হোক এবং বড় মনের মানুষে পরিণত হোক। আপনিও ভালো থাকবেন।

 2 years ago 

গ্রামে যে শুদ্ধ নিঃশ্বাস পাওয়া যায় তা কোনদিনই শহরে সম্ভব নয়।

একদম ঠিক কথা বলেছেন দাদা।

 2 years ago 

বর্ষাকালের বৃষ্টি আমার কাছে মাঝেমধ্যে খুবই বিরক্ত লাগে। কারণ একটানা বৃষ্টি কখনোই ভালো লাগে না আমার। টানা বৃষ্টিপাতের কারণে সবকিছুই এলোমেলো হয়ে যায়। যাইহোক শায়ানকে নিয়ে বাহিরে বেশ ভালোই ঘুরাঘুরি করেছেন ভাই। ভিডিও দুটি দেখে ভীষণ ভালো লাগলো। শায়ান মনে হচ্ছে পুকুরে নেমে মাছ ধরতে চাচ্ছে😂। তাছাড়া শুটিং দেখে বেশ ভালো লাগলো ভাই। সবমিলিয়ে পোস্টটি ভীষণ উপভোগ করলাম। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এটা সত্য, আসলে বাবু উন্মুক্ত পরিবেশ পেয়ে বেশ ভালোই খুশি হয়েছিল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64978.52
ETH 1881.05
USDT 1.00
SBD 0.39