ঈদে বাবার বাড়িতে বেড়াতে যাওয়ার মুহূর্ত

in আমার বাংলা ব্লগ2 years ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আশা করছি সবার ঈদ অনেক ভালো কেটেছে। যদিও আমার খুব একটা ভালো কাটে নিয়ে। তারপরও আলহামদুলিল্লাহ। কেন ভালো কাটেনি সেটা আমি গত ব্লগে শেয়ার করেছিলাম। আসলে আমার ছেলে হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ায় সবকিছু এলোমেলো হয়ে গিয়েছিল। ঈদের দিন বিকেল থেকে আজ দুপুর পর্যন্ত অনেক ব্যস্ত ছিলাম বলতে গেলে কাজের উপরে ছিলাম। একদিকে বাসায় এত কাজ তার ওপর বাবু অসুস্থ সব মিলে আমার ওপর বেশ চাপ পড়ে গিয়েছিল।

20240618_161002.jpg

20240618_161019.jpg

20240618_161012.jpg

20240618_160957.jpg

যাইহোক দুপুরবেলায় বাসার সব কাজ সেরে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ি আমার বাবার বাড়িতে আসার উদ্দেশ্যে।কারণ বাবু বেশ বিরক্ত করছে বাবার বাড়িতে গেলে একটু শান্তিতে থাকতে পারবো। যদিও শ্বশুরবাড়িতে অনেকেই আছে তারপরও বাবু কারো কাছেই থাকতে চাচ্ছে না। বারবার নানা নানুর নাম করছে।তাই বাধ্য হয়েই তাড়াতাড়ি আসা। যাইহোক আমরা বাসার সামনে গাড়ি আসলে আমরা ব্যাগ পত্র নিয়ে গাড়িতে বসে পড়ি। বাবু তো অনেক খুশি গাড়িতে ওঠে সে নানু বাসায় যাচ্ছে বলে।

আমরা মাঝ রাস্তায় এসে বেশ কিছু ফটোগ্রাফি করেছিলাম। কারণ আবহাওয়া এত সুন্দর ছিল যে মনে হচ্ছিল শীতকালে ঘুরতে বের হয়েছি। চারপাশে পরিবেশ খুবই সুন্দর লাগছিল দেখতে। মনে হচ্ছিল কুয়াশা পড়ছে। যাইহোক আমরা বেশ কিছু ফটোগ্রাফি করে আবারও রওনা দেই। আমার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে আসতে খুব বেশি সময় লাগে না তিরিশ মিনিটের মত সময় লাগে এরপর আমরা বাসায় পৌঁছে যায় কিন্তু বাসায় এসে দেখি। বাসায় কেউ নেই আমার আম্মু আব্বু রা আমার ফুফুর বাসায় গিয়েছেন দাওয়াত খেতে যদিও বাসার চাবি পাশের বাসায় আর ভাবিকে দিয়ে গেছেন আমরা সেখান থেকে চাওনি নিয়ে বাসায় ঢুকেছি এখন রেস্ট করছি আমরা বাসায় আসলে আরো বেশি ভালো লাগবে।

যাই হোক বন্ধুরা আশা করছি আমাদের বেশ ভালো সময় কাটবে এবং সেই সুন্দর মুহূর্ত গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে।

সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

rd3GVFgaNqfa5weVZtxxbjKtDyTEHjfxPPPJvmPbgZ2G7pL6CvtSE5hy2br8XMSLKQjggTDT9dnZnYJupZM3bE9EMptuNvwQ2hwzoB25vf...UfGWJsmL5WHRq3WCUtTYe3KuZwiwVWXjmcT4nR7Sp38QJcEKsECc5HkaDsrUqeJnKLKD88mQATt9SKpEEaMFtxZgahKHjxRb3MydeP5LoDjkQnmc2YmxygubZF.gif

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

হ্যাঁ গত পোস্টে পড়েছিলাম আপনার বাবু অসুস্থ ছিল ।আজকে একটু ভালো সুস্থ হয়েছে জেনে ভালো লাগলো। ঈদের সময় বাবার বাড়িতে ঈদ কাটানোর আনন্দ অন্যরকম। যাই হোক বাবার বারই যেয়ে আপনার বাবা মাকে পাননি জেনে খারাপ লাগলো। যাই হোক সবাই মিলে দারুন ভাবে সময় উপভোগ করেন সেই শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

এই ঈদে মোটামুটি সবাই কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকে। আপনার বাবু অসুস্থ জেনে খুব খারাপ লাগলো। দোয়া করি যেন বাবু খুব তাড়াতাড়ি সুস্থ হয়। যাই হোক ঈদ উপলক্ষে বাবার বাড়ি যাওয়ার মুহূর্ত শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। আবহাওয়া আসলেই খুব সুন্দর। ধন্যবাদ আপু মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

জ্বি আপু বাবার বাড়িতে আসার পর অনেকটা ভালো লাগছে। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।

 2 years ago 

সত্যিই আপু ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে শীতকাল। আর মনে হচ্ছে কুয়াশা পরছে।আসলে আপু বাচ্চা অসুস্থ হলে কোন কিছুই ভালো লাগে না।মায়ের বাসায় গেলে তবুও কিছুটা স্বস্তি মিলবে।দোয়া করি আপু শায়ান সুস্থ হয়ে উঠবে সবার মাঝে থেকে,আমিন।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু বাবু অসুস্থ হলে মায়ের বাসায় আসছে খুবই স্বস্তি পাই।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

প্রথমেই শায়ান বাবার দ্রুত সুস্থতা কামনা করি। আর আসলেই ছবি গুলো দেখে আমিও অনেক অবাক হয়ে গেছি আপু। কারণ ছবিতে কুয়াশার মতোন ই বোঝা যাচ্ছে। কিন্তু এই সময়ে তো কুয়াশা হওয়ার কথা না, তারউপর একদম দুপুরবেলায়! বেশ সুন্দর ওয়েদার!

 2 years ago 

সেদিনের পরিবেশটা আসলেই শীতকালের মতোই ছিল আপু। মনে হচ্ছিল আশেপাশে কুয়াশা পড়ছে।বেশ ভালো লাগছিল ওয়েদারটা। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

ঈদের সময় আপনার ছেলেটি অসুস্থ হয়েছে শুনে খুব খারাপ লাগলো আপু। তবে আপনার ছেলের মত আমার মেয়েও ঈদের সময় অসুস্থ হয়ে পড়েছে। আর ঈদের সময় ছেলে মেয়ে অসুস্থ হলে মা-বাবার খুশি থাকে না বলে চলে। যাই হোক ঈদের খুশি ভাগাভাগি করতে বাবার বাড়িতে গেলেন। যদিও বাবার বাড়িতে যাওয়ার পর বাসায় কেউ প্রথমে ছিল না। আর সবার ঈদ কিন্তু সুন্দর কাটুক এটাই সবাই কামনা করে। আপু আমার মেয়ের জন্য দোয়া করিয়েন এখনো সুস্থ হয় নাই। আর আপনার ছেলের জন্য দোয়া রইল আপু।

 2 years ago 

একদম ঠিক ভাইয়া এবার যে ঈদ গেল বুঝতেই পারলাম না। ঈদের আনন্দ তো দূর বাবুকে নিয়ে অস্থিরতায় কেটেছে দিন আমার। যাই হোক আপনার মেয়ের সুস্থতা কামনা করছি।

 2 years ago 

আপু, আপনার এই পোস্টের মাধ্যমে ঈদের সময় আপনার বাবার বাড়িতে বেড়াতে যাওয়ার মুহূর্ত সম্পর্কে জেনে অনেক ভালো লাগলো। তাছাড়া এই পোস্টটিতে শেয়ার করা ফটোগ্রাফি গুলোও বেশ দারুন ছিল। এই সময় যে আপনি শীতকালের অনুভূতি পেয়েছেন, এটা বেশ দারুণ ব্যাপার। আমরা তো গরমের যন্ত্রণায় আর বাঁচতে পারছি না। অন্যদিকে আপনারা শীতকালের মত আবহাওয়া হয়ে গেছেন, এর থেকে ভালো আর কি হতে পারে আপু! যাইহোক, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আপু। আপনাদের ঈদ অনেক সুন্দর ভাবে কাটুক, সেই প্রত্যাশাই করি।

 2 years ago 

একদম সত্যি কথা ভাইয়া আমার কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল যেন আমি শীতকালের কুয়াশা উপভোগ করছি। দারুন ছিল ওয়েদারটা। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের জন্য।

 2 years ago 

এরকম ওয়েদার হলে তো খুবই ভালো লাগে আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64621.25
ETH 1928.65
USDT 1.00
SBD 0.37