ভাগ্নীর শুভ জন্মদিন।

in আমার বাংলা ব্লগ2 years ago
সবাই কে আমার নমস্কার /আদাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি ও ভালো আছি ও সুস্থ আছি। আজ আপনাদের মাঝে আবার ও আসলাম নতুন একটি ব্লগ নিয়ে।আজ আপনাদের মাঝে শেয়ার ভাগ্নীর জন্মদিন এর কিছু আনন্দময় মুহুর্ত। গত শুক্রবার ০৭/০৬/২০২৪ আমার ছোট ভাগ্নীর শুভ জন্মদিন ছিল। এবার জন্মদিন মামার বাড়িতে করবে এটা ওর শখ।তাই আগের দিন ও এখানে চলে আসে।


আসলে জন্মদিন আসলে ছোটরা একটু বেশি আল্লাদি হয়ে উঠে। আমরা বড়রাই কত কিছু পরিকল্পনা করি।ভাগ্নী সারাদিন কানের সামনে এসে বলে কাল আমার জন্মদিন, আজ আমার জন্মদিন।
এবার জন্মদিন এর দিন দিদি আর মা মিলে রান্না শুরু করল।


আমি, বোন, ভাগ্নী আর আমার বড় দাদা ছেলে, মেয়ে নিয়ে ঘর সাজালাম। এদিকে কেক অর্ডার দেওয়া ছিল সেটা আনলাম।


এবার কেক কাটার জন্য টেবিল টা সুন্দর করে সাজালাম। কেক, বিস্কুট, চানাচুর, মিষ্টি, পায়েস,লুচি,প্রদীপ, ধান ও দূর্বা দিয়ে।


এবার বড়রা সবাই ওকে আর্শীরবাদ করল, যে যা উপহার এনেছিল দিয়ে দিল।

এখন কেক কাটার পালা এই কেক কাটার জন্য ভাগ্নী একদম অস্থির হয়ে ছিল। অবশেষে কেক কাটতে পেরে সে ভিষণ খুশি।

এখন সময় আসল ভোজন করার। মেনুতে ছিল পোলাও,মুরগীর রোস্ট, লুচি,পায়েস,কেক,ডিম ভুনা,বুটের ডাল আর কোক।

এটা আমার বড় দাদা ছেলে ওর মুরগীর হাড্ডি চাবানো দেখে আমি পুরোই অবাক।


খাওয়া দাওয়া শেষ করে মামা ভাগ্নী মিলে গুনলাম কত টাকা উপহার পাওয়া গেল। ভাগ্নী এত টাকা দিয়ে কি করবে ভেবে পায় না। বললাম টাকা গুলো আমায় দিয়ে দাও। সে বলল না, আমি এগুলো দিয়ে চকলেট আর মেকাপ কিনবে। আমি বললাম কেনো।
আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আজকের ব্লগ টি। ভুল এুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে। সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনার মতামত জানাবেন।

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনার ভাগিনার জন্মদিন আর তাই খুব সুন্দর আয়োজন করেছেন জন্মদিন কে কেন্দ্র করে। আর সেই আয়োজনের বেশ কিছু অংশ আমাদের মাঝে উপস্থাপন করেছেন সুন্দরভাবে। আমার সুন্দর একটি বিষয় নিয়ে আমাদের মাঝে পোস্ট শেয়ার করেছেন দেখে বেশ ভালো লেগেছে আমার।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনার ভাগ্নির জন্মদিনে দারুন আয়োজন করা হয়েছে দেখে ভালো লাগলো। আপনার ভাগ্নিকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এরকম সুন্দর স্মৃতিগুলো ক্যামেরাবন্দি করতে সত্যি অনেক ভালো লাগে। দারুন কিছু মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনার ভাগ্নীর জন্মদিনের আয়োজন এবং উদযাপনের বর্ণনা পড়ে আমি সত্যিই মুগ্ধ হয়েছি। আপনার লেখায় পারিবারিক ভালোবাসা এবং উষ্ণতা প্রতিফলিত হয়েছে, যা পাঠকদের মনে একটি আনন্দময় অনুভূতি জাগায়। আপনার ভাগ্নীর জন্মদিনের শুভেচ্ছা জানাই এবং আশা করি তার জীবন সুখময় হোক। আপনার পোস্টের মাধ্যমে আমরা একটি সুন্দর উৎসবের অংশীদার হতে পেরেছি। ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য। আপনার জন্য ও শুভ কামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64382.26
ETH 1883.01
USDT 1.00
SBD 0.37