মোবাইলটি হারিয়ে ফেললাম

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। ছবিটি নিশ্চয়ই অনেকেরই মনে আছে। অনেকদিন আগে এই ছবিটি শেয়ার করে আনন্দের খবর দিয়েছিলাম। আজকে আবার সেরকম ছবিটি শেয়ার করে দুঃখের খবর জানাবো। আপনারা হয়তো অনেকেই জানেন যে ফোনটি আপু পাঠিয়েছিল। কিন্তু গতকালকে ফোনটি চুরি হয়ে গিয়েছে। আমার নিজের কেনা ফোন হলে হয়তো এতটা খারাপ লাগত না, যতটা খারাপ লেগেছে গিফটের মোবাইল জন্য। আসলে মোবাইল অনেক প্রয়োজনীয় জিনিস থাকে। যার জন্য মোবাইল হারিয়ে গেলে হুট করে অনেক সমস্যায় পড়তে হয়। যদিও বাসায় অন্য একটি ফোন ছিল তার জন্য খুব একটা বিপদে পরিনি। কারণ ওই ফোনটাতেই বেশিভাগ প্রয়োজনীয় জিনিস ছিল। তারপরও মনটা খুবই খারাপ হয়েছিলো। কোন কিছুই করতে ভালো লাগছিল না। শখের জিনিস হারিয়ে গেলে যে কারো হয়তো একটা খারাপ লাগা কাজ করে। ঠিক তেমনটাই আমার সাথে হয়েছে।


IMG20240525223740.jpg


অনেকেরই হয়তো প্রশ্ন জাগতে পারে মোবাইলটি হারালাম কিভাবে? গতকালকে যমুনা ফিউচার পার্ক শপিংমলে গিয়েছিলাম কিছু প্রয়োজনীয় কেনাকাটা করার জন্য। বিকাল বেলায় গিয়েছিলাম। আড়ং থেকে বেশ কিছু কেনাকাটা করি। কেনাকাটা শেষ করতে করতে করতে মাগরিবের আযান দিয়ে দেয়। ফুড কোর্টের পাশে মেয়েদের নামাজ পড়ার জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। তাই ভাবলাম যে নামাজটা পড়ে আসি। তা নাহলে বাসায় যেতে যেতে নামাজের ওয়াক্ত চলে যাবে। আমাকে নামাজের রুমে ঢুকিয়ে দিয়ে আমার হাজবেন্ড নিচে গেল নামাজ পড়ার জন্য।

সব থেকে বোকার মত যে কাজটি করেছি তা হল ব্যাগটি কাছে না রেখে। সবাই নামাজ পড়ছিল তার জন্য হাত ব্যাগটি শপিং ব্যাগের ভিতরে রেখে কাপড় চোপড় দিয়ে ঢেকে পিছনে রেখেছিলাম। এই ভুলটি আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। নামাজে শুরু করার পরপরই হঠাৎ করে মনে হল যে ব্যাগটি সামনে কেন রাখলাম না। কিন্তু ততক্ষণে নামাজ শুরু করে দিয়েছি। সেজন্য ব্যাগটি আর সামনে আনতে পারিনি। নামাজ শেষ করে ব্যাগটি নিয়ে যখন বাইরে আসলাম তখন আমার কাছে কেমন যেন হালকা মনে হল। ব্যাগের চেইন খুলতেই দেখি ভিতরে মোবাইল নেই। ওই মুহূর্তে কি করব বুঝতে পারছিলাম না। সঙ্গে সঙ্গে পাশের এক আপুর কাছ থেকে মোবাইল নিয়ে আমার নাম্বারে ফোন দিলাম। কিন্তু ততক্ষণে মোবাইলে বন্ধ করে দিয়েছে। খুব বেশি হলে ১০ মিনিটের ব্যাপার হবে।

আমার হাজবেন্ডের মোবাইলে ফোন দিলাম তাড়াতাড়ি আসার জন্য। সে তখনো নামাজ শুরু করতে পারেনি। মাত্র অজু করছিল। আমার ফোন পাওয়া মাত্র তাড়াতাড়ি উপরে চলে আসে। অনেক লোকের ভিড়ে কাকে রেখে কাকে সন্দেহ করবো। তাই অনেকে পরামর্শ দিলো নিচে সিসি টিভি ফুটেজ দেখার জন্য। যেহেতু ভিতরে সিসি ক্যামেরা রয়েছে। নিচে এজিএম সাহেবের রুমে গেলাম তিনি খুব সুন্দর ভাবে বুঝিয়ে বললো যে এগুলো দেখে কোন লাভ নেই। মোবাইল আর পাওয়া যাবে না। তারপরও আমার সান্তনার জন্য সিসি টিভি ফুটেজ দেখাতে রাজি হল। একজন গার্ডকে সাথে দিল সিসি টিভি রুমে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু রাস্তায় জিএম সাহেবের সঙ্গে দেখা হলে সে গার্ডকে যেতে না করল এবং আমাদেরকে একা পাঠিয়ে দিলো। আমরা উপরে গিয়ে সিসি ক্যামেরার রুম খুজে পাইনি।

এদিক দিয়ে আমার মনে হল যে দেরি না করে বাসায় গিয়ে আমার সব প্রয়োজনীয় জিনিসের পাসওয়ার্ডগুলো চেঞ্জ করি। তা নাহলে কোন কারণে মোবাইল খুলতে পারলে সব হারিয়ে ফেলবো। বাসায় এসে আপুকে জানালে ও মোবাইল কোম্পানিতে ফোন দিয়ে মোবাইল লক করে দিয়েছে। তখন কিছুটা নিশ্চিত হলাম যে কোন কিছু হারানোর আর ভয় নেই। অনলাইনে একটি জিডিও করে রেখেছি যাতে পরবর্তীতে কোন সমস্যায় পড়তে না হয়। মোবাইল লক করার কারণে মোবাইল পাওয়ার সম্ভবনা এখন জিরো। কি আর করার পুরোনো মোবাইল দিয়ে আপাতত কাজ চালাতে হবে নতুন মোবাইল না কেনা পর্যন্ত।

যাই হোক এই ছিল আমার দুঃখের কাহিনী। সময় নিয়ে আমার পোস্টটি পড়ার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

আপু আমার মনে হয় আপনি একটি জিডি করেন। এখন তো আধুনিক যুগ। এখন থানায় জিডি করলেন আর কিছু টাকা খরচ করলে ওরাই আপনার মোবাইল উদ্ধার করে দিবে। আমার বোনের মোবাইলও হারিয়ে ছিল পড়ে পাওয়া গেছে। আর আমার মামা শ্বশুড়ের মেয়ের মোবাইল তো একদিনে উদ্ধার হয়ে গেছে। যাই হোক বেশ দুঃখে পেলাম বেশ।

 2 years ago 

আপু অনলাইনে জিডি করেছি। কিন্তু মোবাইল লক করে দেয়ার কারণে চোর আর ইউজ করতে পারবে না। তাই পাওয়ার সম্ভাবনা নেই।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপু আপনার মোবাইল ফোনটি হারিয়ে গেছে এটা শুনে সত্যি অনেক খারাপ লাগলো। মানুষ নামাজ পড়তে গিয়েও যে এরকম একটি অন্যায় কাজ করবে এটা ভাবতেই খারাপ লাগছে। একটি ফোনে অনেক প্রয়োজনীয় তথ্য থাকে। আর অন্য মানুষের হাতে সেটা গেলে সত্যিই চিন্তা হয়। তবে এখন যেহেতু মোবাইলটি লক করে দেওয়া হয়েছে তাই কোন তথ্য হয়তো অন্য কারো কাছে যাবে না। তবে মোবাইলটি হারিয়ে গেছে এই কথা শুনে আমারও খুবই খারাপ লাগলো আপু।

 2 years ago 

আমারও ধারণা ছিল না যে নামাজের ঘর থেকে মোবাইল চুরি হতে পারে। তাহলে সাবধানে রাখতাম। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

আসলে শখের মোবাইল যখন হারিয়ে যায় তখন খুবই কষ্ট লাগে। আর আপনি মোবাইল হারিয়েছেন নামাজ পড়তে গিয়ে, এটা জানতে পেরে আরো খারাপ লাগলো। আসলে আমাদের মধ্যে মানবতা বলতে কিছু নেই, নামাজ পড়তে গিয়েও কোন কিছু যেন শান্তিতে রাখা যায় না। আপনি কাপড় চোপড় দিয়ে ঢেকে রেখেছিলেন, তবে যদি সামনে রাখতেন তাহলে এই ভুলটা আর হতো না। কে জানত মসজিদের ভিতর থেকে চুরি হবে, তবে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করার আগেই মোবাইল কোম্পানিকে বলে অফ করে দিয়েছেন, জানতে পেরে ভালো লাগলো। কারণ মোবাইলের ভিতরে একবার ঢুকে পারলে আরও ক্ষতি করতো,যাই হোক আশা করছি হয়তো ফিরে পেতে পারেনা জিরো হলেও দেখা যাক কি হয়।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া শখের মোবাইল হারিয়ে গেলে কষ্টের শেষ থাকে না। অন্য কিছু হারালে হয়তো এত খারাপ লাগত না। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আহারে আপু!! শখের মোবাইল ফোন যদি এভাবে হারিয়ে যায়, তবে তো আসলেই ভীষণ খারাপ লাগার কথা! তার উপর প্রিয়জনের দেয়া গিফটের জিনিস! কিছু কিছু মানুষ যেন সবসময়ই ধান্ধায় থাকে আপু! না হলে নামাজ রুমে ১০ মিনিটের মাঝে এভাবে ব্যাগ থেকে চুরি করে নেয়াটা কম সাহসের বিষয় না!! মানুষ আসলে নিজের স্বার্থের জন্য অন্যের অনেক বড় ক্ষতি করতেই ২য় বার ভাবে না!! কি একটা অবস্থা!! তবু ভালো যে সিকিওর থাকা গেলো মোবাইল টি লক করে দেয়ার জন্য!

 2 years ago 

ঠিক বলেছেন আপু কিছু মানুষ ধান্দায় থাকে কিভাবে চুরি করা যায়। এজন্য এত অল্প সময়ে চুরি করতে পেরেছে।

 2 years ago 

এটা সেই ফোনটা না, যেটা তানজিরা ম্যাডাম গিফট করেছিল, ব্যাপারটা জেনে বেশ ব্যথিত হলাম আপু।

 2 years ago 

জ্বী ভাইয়া এটি সেই মোবাইলই। ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

মাগরিবের নামাজ পড়তে গিয়েছিলেন আর সেই মুহূর্তেই আপনার ব্যাগ থেকে মোবাইলটা হারিয়ে গিয়েছিল জেনে খারাপ লাগলো। আর জেনে খারাপ লাগলো যে এই ফোনটা আপনি আপনার বড় বোনের কাছ থেকে গিফট পেয়েছিলেন। কিছুদিন আগে ওনার একটি পোষ্টের মাধ্যমে জানতে পেরেছিলাম যে ওনার ফোনটাও নাকি হারিয়ে গিয়েছিল এবং তিনি নতুন একটি ফোন কিনেছিলেন। আর আজকে আপনার ফোনটা হারিয়ে গেল। যাইহোক যেহেতু ফোনটা লক করা হয়েছে তাই আশা করা যায় কোন সমস্যা হবে না কিন্তু দুঃখের বিষয় ফোনটাই আর ফিরে পাওয়া যাবে না।

 2 years ago 

জ্বি ভাইয়া কিছু দিন আগে ওনার মোবাইলটিও হারিয়ে গিয়েছে। এখন আবার আমারটি হারালো। যাই হোক কি আর করার। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

জেনে খুব খারাপ লাগল আপু, আসলে আপনি যে শপিং ব্যাগের মধ্যে রেখেছিলেন এটা হয়তো আশপাশ থেকে কেউ লক্ষ্য করেছিল আর যখনই নামাজ আদায় করার উদ্দেশ্যে গিয়েছেন তখনই সুযোগটা কাজে লাগিয়েছে।

 2 years ago 

আমারও তাই ধারণা ভাইয়া কেউ আশেপাশ থেকে খেয়াল করেছিল। সময় সুযোগ বুঝে নিয়ে গিয়েছে।

 2 years ago 

খুবই খারাপ লাগতেছে আপু নিজের ফোন হারিয়ে গেল কোন কষ্ট হয় না কিন্তু আপুর দেওয়া গিফট পেয়েছেন সেটা আপনি নিজের ভুলের জন্য হারিয়ে ফেলেছেন। এটা মেনে নেওয়া বেশ কষ্টকর। আমাদের গ্রাম অঞ্চলে তো নামাজ পড়ার সময় মোটরসাইকেল রাখতে ভয় পাই, সেখানে তো মোবাইল মানুষ চুরি করবেই। যারা চোর তারা কিন্তু ভালো মানুষের বেশ ধরে নামাজ পড়তে যায়।ভালো মানুষ কখনো এসব কাজ করে না, তারা মানুষের বেশ ধরেই ভালো মানুষের মধ্যে মিশে থাকে।সৃষ্টিকর্তা হয়তো কপালে এটা রেখেছিল সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন এর চাইতেও ভালো কিছু হবে কিন্তু সব সময় সাবধানতা অবলম্বন করা উচিত। একটা মানুষের জীবন মরণ ফোন হয়ে গেছে প্রায়। মানুষের জীবনও শেষ হয়ে যেতে পারে অনেক মানুষের ব্ল্যাকমেল করে ষড়যন্ত্র করে এবং প্রয়োজনীয় জিনিস হারিয়ে গেলে অনেক কিছু হতে পারে কারণ স্টিমিট একাউন্ট সম্পর্কে যদি জানতে পারে তাহলে তারও সমস্যা ফোনটি লক করতে পেরেছেন দেখে আরো খুশি হলাম যাতে করে খুব একটা বড় জীবন থেকে বেঁচে গেলেন।

 2 years ago 

আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।। হয়তো এর পেছনে ভালো কিছু লুকিয়ে রয়েছে। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.079
BTC 62649.11
ETH 1652.93
USDT 1.00
SBD 0.41