প্রাণ প্রিয় বন্ধুর প্রথম বিবাহ বার্ষিকী হিসেবে নিজের কিছু অনুভূতি।

in আমার বাংলা ব্লগ3 years ago

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।
প্রাণ প্রিয় বন্ধুর প্রথম বিবাহ বার্ষিকী হিসেবে নিজের কিছু অনুভূতি।

সবার জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সাথে অন্য কারো তুলনা হয় না। আর সেই অতুলনীয় কিছু সম্পর্ক সবার জীবনে আছে যেটা আমি মনে করি। আজকে আমি আমার জীবনে ওইরকম একজন ব্যক্তিত্ব বা ব্যক্তিকে নিয়ে কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব। আর এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করার একটি উদ্দেশ্য। আর সেটি হচ্ছে সেই প্রিয় মানুষটির গত কাল বিবাহ বার্ষিকী ছিলো। তাই সে অনুভূতিটুকু আপনাদের সাথে তুলে ধরতে যাচ্ছি।আশা করছি আপনাদের ভালো লাগবে।
20220902_005807.jpg

20220901_225107.jpg

গত বছর আমি আমার পোষ্টের মাধ্যমে আমার সবচাইতে প্রাণপ্রিয় বন্ধুর বিয়ের আনন্দঘন মুহূর্তগুলো শেয়ার করেছিলাম।আসলে দীর্ঘ পাঁচ বছরের ভুল বোঝাবুঝির সমাপ্তি ঘটিয়ে আবারো এরকম ঘনিষ্ঠতা ফিরে এলো আমাদের জীবনে। যাই হোক খুব মজা করলাম তার বিয়েতে। দেখতে দেখতে সেই বন্ধুটির বিবাহের একটা বছর পার হয়ে গেল।

20220902_025020.jpg

20220902_025016.jpg
যদিও আমার সেই প্রিয় বন্ধুটি আমার পাশে নেই,সে এখন দুবাই থাকে। বিয়ে করার তিন থেকে চার মাসের মধ্যেই সে দুবাই চলে যায়। কিন্তু তার প্রথম বিবাহ বার্ষিকীটা হয়তো সে সামনাসামনি থাকলে অনেক কিছু করা যেত। কিন্তু সে পাশে নেই বলেই আজকে তাকে ভার্চুয়ালি উইশ করলাম। আর চিন্তা করলাম আপনাদের সাথে সে অনুভূতিটুকু শেয়ার করি।
20220902_024528.jpg

20220902_035520.jpg
আসলে যাকে নিয়ে আমার আজকে পোস্ট লেখা, সে হচ্ছে আমার ছোটবেলার অনেক প্রিয় বন্ধু জুয়েল। এক কথায় বলতে গেলে আমার শরীরের অর্ধাংশ ও বলা যায়। আমার না বলা কথাগুলো যে বুঝে নিতে পারে এরকম একজন ব্যক্তি। আমার দুঃখে কষ্টে যার অবদানের কথা বলে শেষ করা যাবে না। আমার যত রকম বিপদ ছিল সব বিপদে সে ঝাপটে পড়েছে।
20220902_035435.jpg

20220902_002443.jpg

সে আমার বিপদ থেকে আমাকে উদ্ধার করার জন্য নিজের ক্ষতি করে হলেও আমার জন্য উপকারের চিন্তায় বিভোর থাকতো।সে আমার প্রয়োজনীয়তায় আমার সবকিছুতে সর্বোচ্চটা নিশ্চিত করেছে। এমনও সময় গিয়েছে, সে নিজে কষ্ট করে হলেও আমার উপকার করেছে। কিন্তু আমাকে বুঝতে দেয়নি।আমার জন্য ঠিকই সব জোগাড় করে ফেলেছে।

20220902_124401.jpg

20220902_153847.jpg

যদিও আমি বুঝতে পেরেছি সে অনেক কষ্টে জোগাড় করেছে। কিন্তু কি করব হয়তো সেই সময়টা আমার নিজেরও প্রয়োজন ছিল। সত্যি বলতে তার জন্য আমি কতটুকু করতে পেরেছি বা পারবো সেটা জানি না। তবে মনের অতলে অনেক বড় কিছু স্বপ্ন লুকিয়ে আছে তার জন্য। হয়তো সেটা প্রকাশ করব না।

যাই হোক সেই বন্ধুকে আজকে ভার্চুয়ালি উইশ করলাম।আর ভার্চুয়ালি উইশ করার জন্য প্রথমত তার কিছু বিবাহের ফটো এবং হলুদের ফটো এগুলো দিয়ে একটি ভিডিও বানালাম।আর সে ভিডিওটি তাকে এবং তার ওয়াইফ কে পাঠিয়ে উইশ করলাম। এছাড়া কোন উপায় ছিল না। কারণ সে দুবাই থাকে কিভাবে তাকে আমি একটু ব্যতিক্রম করে উইশ করতে পারি বলেন?

20220902_155650.jpg

20220902_160301.jpg

যাই হোক বন্ধুরা আজকে শুধু তার বিবাহ বার্ষিকীতে আমার কিছু অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করলাম।আর বন্ধুর কথা বলে তো আসলে শেষ করা যাবে না। তাই বেশি কিছু লিখলাম না।তবে তাকে নিয়ে কোন এক সময় আলাদা করে পোস্ট লিখতে হবে।কারণ আমার এবং তার জীবনের কথোপকথন বলে শেষ করা যাবে না। তাই আজকে আর বেশি কথা না বাড়িয়ে এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি।

তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও ভিন্ন কিছু নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণঅনুভূতি
অবস্থানবাংলাদেশ

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

ভাইয়া ঠিকই বলেছেন একজনের কাছে সবকিছু খোলামেলাভাবে শেয়ার করা যায় সেটি হচ্ছে বন্ধু। আসলে ভাইয়া আপনার পোস্ট দেখে আমার নিজের বন্ধুর কথা মনে পড়ে গেল। যদি ও আমার বন্ধু এখন মালয়েশিয়ায় আছে তারপরেও তার প্রতি আমার ভালোবাসার কোন কমতি নেই। তবে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ঠিক একজনের কাছে সবকিছু খোলামেলাভাবে শেয়ার করা যায় সেটি হচ্ছে বন্ধু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago (edited)

আপনাকেও, অনেক শুভেচ্ছা।

 3 years ago 

বন্ধুর বিবাহ বার্ষিক নিয়ে লিখেছেন তবে বন্ধুর সাথে ভুল বোঝাবুঝিটা মিটিয়ে গিয়েছে জেনে বেশি খুশি লাগছে। দোয়া করি আপনার বন্ধু দুবাইয়ে যেন সুস্থভাবে কাজ করে এবং আপনার ভালবাসার টানে আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারে। আপনার বন্ধুর জন্য বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা রইল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাকেও অনেক শুভেচ্ছা জানাই।

 3 years ago 

আপনার বন্ধুর প্রথম বিবাহ বার্ষিকীতে উনাদের জন্য শুভকামনা রইলো। আর এমন বন্ধু রয়েছে, যাকে কিনা শরীরের অর্ধাংশ বলা যায়, আপনি খুবই ভাগ্যবান নেভলু ভাই। সবার বন্ধুভাগ্য এমন থাকে না। আপনার বন্ধু যেমন আপনার জন্য অনেক কিছু করেছে, আশা করি আপনিও আপনার বন্ধুর সব বিপদে একইভাগে এগিয়ে আসবেন। আর যেহেতু আপনার বন্ধুটি সকলের থেকে দূরে আছে, আপনি আপনার বন্ধুর স্পেশাল খেয়াল রাখবেন। আপনাদের বন্ধুত্ব অটুট থাকুক।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জি ঠিক সবার বন্ধুভাগ্য এমন থাকে না।

 3 years ago 

💐🙏💐💐,

 3 years ago 

ভাইয়া কিছু কিছু বন্ধু আছে তারা হলো কলিজার টুকরা। যেমন আপনার বন্ধু জুয়েল। কিছু বন্ধুত্ব আজীবন থাকে। জুয়েল ভাইয়া দুবাই গেলেও আপনি তার প্রথম বিবাহ বার্ষিকী ভুলে নি। এটাই বন্ধুত্বের টান। আশা করছি আপনাদের বন্ধুত্বের বন্ধন আজীবন থাকবে। ধন্যবাদ।

 3 years ago 

সহমত ভাই কিছু কিছু বন্ধু আছে তারা হলো কলিজার টুকরা।

 3 years ago 

দেখতে দেখতে প্রিয় বন্ধুটির বিবাহ এক বছর পূর্ণ হয়ে গেল। এ বন্ধুর বিবাহ পোস্ট আমি দেখেছিলাম আগে। পাঁচ বছর ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আপনি বিয়েতে গিয়ে খুব আনন্দ করেছিলেন। এরকম প্রিয় বন্ধুর বিয়েতে আপনি পাশে থেকেছেন এটাই খুব আনন্দের। যাইহোক বন্ধুর বিয়ে বাঁশিকে আপনি ভার্চুয়ালি উইশ করেছেন। আসলে আপনার বন্ধুটি বিয়ের ভিডিও এবং ফটোগ্রাফি দেখে অনেক খুশি হবে। কারণ সেই ডুবাই থাকে তার বন্ধুটি তাকে ভূলে নাই। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে পোস্টে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

জি পাঁচ বছর পর ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে বিয়েতে গিয়ে খুব আনন্দ করেছিলাম।

 3 years ago 

তোমাদের এরকম বন্ধুত্ব দেখে আমার হিংসে হয়। সত্যি বলতে এরকম বন্ধু খুঁজে পাওয়া বা তৈরি করে নেওয়া এটা সবার পক্ষে সম্ভব নয়। আর এরকম বন্ধুত্বের বন্ধন এটি গড গিপ্টও ভটে। ধন্যবাদ এই বিবাহ বার্ষিকী উপলক্ষে নিজের অনুভূতি সবার মাঝে ভাগাভাগি করে নেয়ার জন্য।

 3 years ago 

হাহাহা কি আর করার।।

তোমাদের এরকম বন্ধুত্ব দেখে আমার হিংসে হয়।

 3 years ago 

তাহলে প্রাণ প্রিয় বন্ধুর বিয়ে করেছে এক বছর হয়ে গেল। আর প্রিয় বন্ধুর বিয়ের এক বছর উপলক্ষে ভার্চুয়ালি উইশ করেছেন। যদিও বিয়ের আগে আপনার সাথে পাঁচ বছর ভুল বোঝাবুঝির কারণে সম্পর্ক ছিল না। যাইহোক আপনার ভার্চুয়ালি উইশ বন্ধু এবং তার ওয়াইফ দেখলে অনেক পছন্দ করবে আপনার উইশ করাটি। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে বন্ধুর স্মৃতিময় নিয়ে এবং বিয়ের এক বছর পূর্ণ হয়েছে এই নিয়ে সুন্দর পোস্ট করেছেন আমাদের মাঝে।

 3 years ago 

জি ভাই প্রিয় বন্ধুর বিয়ের এক বছর উপলক্ষে ভার্চুয়ালি উইশ করেছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 62374.54
ETH 1659.65
USDT 1.00
SBD 0.42