সিম্পল মেহেদী ডিজাইন

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আবারও অনেকদিন পর নতুন একটি মেহেদী ডিজাইন নিয়ে হাজির হয়েছি।আশা করি ডিজাইন টি আপনাদের কাছে ভালো লাগবে।

মেহেদী ডিজাইন করতে আমার যে কতটা ভালো লাগে এটা বলে বোঝাতে পারব না।সবসময় চেষ্টা করি নতুন নতুন ডিজাইন করার। আজ সেরকম নতুন একটি ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব।

প্রথমে একটি বিন্দুর মতো দিয়ে ছোট ছোট দুটি বৃত্তের মতো করে নিয়েছি।

এবার ছোট ছোট পাপড়ি দিয়ে আবারও বৃত্তের মতো করে চারপাশে বড় কিছু পাপড়ি দিয়েছি।

এখন তার উপর আবারও দুটি পাপড়ির মতো ফুল দিয়েছি।ফুলগুলো অর্ধবৃত্তের মতো দেখাচ্ছে।

এবার ওখানে আর কোন কিছু না করে বৃদ্ধা আঙ্গুলের পাশের আঙুলে নিচের দিকে একটা ফুলমতো ডিজাইন করেছি।

এরপর ফুলের ডিজাইন থেকে পুরো আঙুলে সমান্তরালের মতো করে কিছু ডিজাইন দিয়েছি।

এবার পুরো আঙুলে ছোট ডিজাইন দিয়ে ভরিয়ে দিয়েছি।

দুটি ডিজাইন কে একত্রে করার জন্য একটু বাকা করে দু লাইন ডট দিয়েছি।

এই হলো আমার আজকের পুরো মেহেদী ডিজাইন টি।

এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের কাছে কেমন লাগলো মন্তব্য করে জানাবেন অবশ্যই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।ধন্যবাদ সবাইকে।

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

মেহেদীর ডিজাইনটি খুবই সুন্দর হয়েছে আপু। আর এত নিখুঁতভাবে আপনি ডিজাইনটি করেছেন দেখে ভালো লাগলো। অসাধারণ ভাবে মেহেদির ডিজাইন করে আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

হাতের মেহেদি ডিজাইন গুলো সিম্পল হলেই ভালো লাগে। এত গর্জিয়াস মেহেদির ডিজাইন আপু কম ভালো লাগে। বিশেষ করে ব্রাইডালদের জন্য এ ধরনের গর্জিয়াস ডিজাইনগুলো মানানসই। তবে রীতিমতো যারা মেহেদী দেয় তাদের হাতে সিম্পলি বেশ ভালো লাগে। আপনার অনেক ভালো লাগে মেহেদি ডিজাইন আর্ট করতে আগেও জানতে পেরেছি আপু। অনেক ভালো লাগলো আপনার সুন্দর ডিজাইনটি দেখে।

 2 years ago 

আপনার করা মেহেদি ডিজাইনটি অনেক সুন্দর লাগছে। আমার কাছে সিম্পল মেহেদি ডিজাইন বেশি ভালো লাগে। আমি নিজেও মেহেদি পড়তে অনেক পছন্দ করি। ধন্যবাদ আপু সুন্দর মেহেদী ডিজাইনটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আপনার হাতের উপর স্পেশাল মেহেদী রং ডিজাইন টা করা অনেক সুন্দর হয়েছে দেখে অনেক ভালো লাগলো ,আসলে মেহেদী পড়তে আমারও অনেক ভালো লাগে কোন অকেশন ছাড়াই যেকোনো সময় মেহেদি পরি আমি। এমন স্পেশাল মেয়েদের ডিজাইন আপনি যে আমাদের মাঝে শেয়ার করেছেন এটা দেখে আমার অনেক ভালো লাগলো।

 2 years ago 

অনেক সুন্দর একটি মেহেদী ডিজাইন আর্ট করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার আজকের এই মেহেদী ডিজাইন আর্ট টা আমার কাছে খুবই ভালো লেগেছে। বেশ চমৎকার ভাবে একের পর এক আপনি সম্পূর্ণ করেছেন। আশা করব এভাবে আবারো নতুন নতুন আর্ট নিয়ে উপস্থিত হবেন এবং আমাদের দেখার সুযোগ করে দিবেন।

 2 years ago 

সহজ সিম্পল মেহেদি ডিজাইন গুলো দেখতে খুবই সুন্দর লাগে আর এগুলো হাতে পরতেও ভালো লাগে। অনেক দারুন হয়েছে আপনার করা মেহেদি ডিজাইন টা। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

ছোট বেলা থেকেই আমার মেহেদী দেয়ার একটি নেশা রয়েছে, তবে এই এখন পর্যন্ত কেটে উঠতে সক্ষম হতে পারিনি। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে আপনার হাতের মধ্যে সিম্পল মেহেদী ডিজাইন অ্যাপলাই করেছেন। আপনার এই মেহেদী ডিজাইন টি সিম্পল হলেও বেশ দারুন একটি ডিজাইন।

 2 years ago 

খুবই সুন্দর মেহেদী ডিজাইন করেছেন। আপনার হাতে ডিজাইনটা আরো সুন্দর লাগছে, শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65065.20
ETH 1886.28
USDT 1.00
SBD 0.39