মেহেদী ডিজাইন

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন। ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। গরমে অনেকটা অসুস্থ হয়ে পড়েছিলাম বেশ কয়েকদিন অসুস্থ ছিলাম। আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছি।প্রতিদিন এত আজ আমি আবারো আপনাদের মাঝে নতুন একটা ডিজাইন নিয়ে হাজির হয়েছি।আজ যে মেহেদী ডিজাইনটি শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

মেহেদি দিতে আমার সবসময় খুব ভালো লাগে। ঈদের মেহেদীউঠে যাওয়ার পর ভাবছিলাম আবারও মেহেদী দেবো। ঈদের মেহেদি কিছুটা রয়ে গেছে এজন্য দুদিন আগে রাতে বসে মেহেদি ডিজাইনটি দিয়েছি। সেই মেহেদী ডিজাইন টি আপনাদের সাথে শেয়ার করলাম। খুব সিম্পল ভাবে বাম হাতে মেহেদী ডিজাইন টি দিয়েছি। আমি সব সময় আমার নিজের মতো করে মেহেদী দিতে পছন্দ করি।ইউটিউবে কোন ডিজাইন দেখে দিতপ তেমন ভালো লাগে না।

প্রথমে দুটি বড় বৃত্তের মতো করে নিয়েছি।

বৃত্তের মাঝখানটা চেকের মতো ডিজাইন করেছি এবং বাইরে ছোট ছোট পাপড়ির মত করে ডিজাইন দিয়েছি।

এবার উপরের দিকে দিটি ছোট ছোট ফুলে করে তার ওপর একটা কলকা ডিজাইন করেছি।

কলকা ডিজাইন টি ছোট ছোট ফুল দিয়ে ভরিয়ে দিয়েছি।


এবার আঙুলে ছোট ডিজাইন করে দিয়েছি।

এরপর গোলবৃত্তের নিচে আর একটি কলকার মতো ডিজাইন করেছি।

ফাইনাল লুক

এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের কাছে কেমন লাগলো মন্তব্য করে জানাবেন অবশ্যই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।ধন্যবাদ সবাইকে।

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনার মেহেদির ডিজাইনটি খুবই সুন্দর হয়েছে আপু। জেনে খুব ভালো লাগলো যে মেহেদী পড়তে আপনার খুব ভালো লাগে। আর ঈদের মেহেদী উঠে যাওয়ার পর আপনি আবার আপনার হাতে মেহেদি দিয়েছেন দেখে ভালো লাগলো। মেহেদি ডিজাইনটির প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন যা দেখে যে কেউ এই ডিজাইনটি হাতে লাগাতে পারবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মেহেদি ডিজাইন আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার পোস্ট টি পড়ে এতো সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

এরকম মেহেদী ডিজাইন গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি আজকে খুবই সুন্দর করে একটি মেহেদী ডিজাইন আপনার হাতের মধ্যে অ্যাপলাই করেছেন। মেহেদী ডিজাইন টি সিম্পল হলেও অনেক বেশি সুন্দর লাগতেছে। তবে আপনার হাতের প্রতিটি আঙ্গুলের মধ্যে হালকা একটু ডিজাইন করলে আরো বেশি ভালো লাগতো।

 2 years ago 

সিম্পল মেহেদী ডিজাইন গুলো অসাধারণ হয়।আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপু মেহেদী ডিজাইনটি বেশ চমৎকার হয়েছে। আমি মনে করি সকল মেয়েদেরই মেহেদী পরতে ভালো লাগে। তবে আমরা ছেলেরা বিশেষ কিছুদিন ব্যতিরেকে মেহেদী লাগাইনা। যাইহোক আপু খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সর্বদা এই কামনা করি।

 2 years ago 

আমার করা মেহেদী ডিজাইন টি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

জি আপু মেহেদী ডিজাইন বরাবরই আমার খুব ভালো লাগে ধন্যবাদ।

 2 years ago 

আপনার মেহেদি ডিজাইন টি অসম্ভব সুন্দর ছিল। দেখতেও ভীষণ ভালো লাগতেছে। এই কাজগুলো করতে বেশ দক্ষতা লাগিয়ে। ঈদের সময় আসলেই মেহেদী দেয়ার জন্য আমি উঠে পড়ে লাগতাম। এখন আর তেমন আগ্রহ নাই, যত বড় হচ্ছি ঈদের আনন্দ আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আপনি অনেক সুন্দর ভাবে প্রতিটি ধাপ তুলে ধরেছেন আমাদের মাঝে। দেখে ভীষণ ভালো লাগলো। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

আমার পোস্ট টি পড়ে এতো সুন্দর একটা মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

এই গরমে আপু আমরা সবাই অসুস্থ হয়ে যাচ্ছি ।যাই হোক আপু আপনার মেহেদি ডিজাইন টি খুবই চমৎকার হয়েছে। যদিও আমার খুব একটা মেহেদী নেওয়া হয় না ঈদ ছাড়া। আপনার মেহেদী দেখে মনে হলো আমারও তো ঈদের মেহেদী কিছুটা রয়ে গিয়েছে। যাই হোক বেশ ভালো লাগলো আপনার মেহেদি ডিজাইন টি ।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

মাঝেমধ্যে মেহেদী দিলে মনটা ভালো হয়ে যায়। এতো সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

গরমের দিনে সবাই অসুস্থ হয়ে পড়তেছে আপু। আমরাও সবাই একটু অসুস্থ। গতকালকে বেশি অসুস্থ ছিলাম আজকে একটু ভালো লাগতেছে। দোয়া করি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। শত ব্যস্ততার মাঝেও আপনি খুব সুন্দর একটি মেহেদী ডিজাইন শেয়ার করলেন। মেহেদী দিতে বেশ ভালো লাগে আপু। যেহেতু ঈদের পরে মেহেদী গুলো উঠে গেছে আবার দেওয়া শুরু করলেন। পুরো মেহেদী ডিজাইন টা আপনি খুব সুন্দরভাবে উপস্থাপন করলেন ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপু চমৎকার একটা মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আপু আপনার মতো আমিও আমার মনের মতো করে মেহেদি পড়ি। ইউটিউব দেখে দিতে গেলে কেমন জানি এলোমেলো হয়ে যায়। যাই হোক আপনি সিম্পলের মধ্যে খুব সুন্দর একটি মেহেদির ডিজাইন শেয়ার করেছেন। আপনি খুব সুন্দর মেহেদি দিতে পারেন বুঝতে পারছি। আপনার এই ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর মেহেদির ডিজাইন শেয়ার করার জন্য।

 2 years ago 

নিজের মনের মতো করে মেহেদী দেওয়ার আলাদা একটা তৃপ্তি আছে।অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

মেহেদী দিয়ে হাতে ডিজাইন করতে কম বেশি সবাই ভালোবাসি।আপনি চমৎকার করে মেহেদী লাগিয়েছেন হাতে।খুব ভালো লাগছে ডিজাইন টি।ধাপে ধাপো মেহেদী লাগানো পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর মেহেদীর ডিজাই করা পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63426.97
ETH 1875.54
USDT 1.00
SBD 0.37