বন্ধুর বারী-৪ আম বাগানের মধ্যে ঘোরাঘুরি

in আমার বাংলা ব্লগ2 years ago

আমি @riyadx2 বাংলাদেশ
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ ইং

আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদের কে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সাথে বন্ধুর বারী-৪ আম বাগানের মধ্যে ঘোরাঘুরি করার অনুভূতি শেয়ার করবো । আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক।


RIYAN_20240427_120704_🌈Sky Blue by Expert Mistry-2.jpg

আপনারা হয়তো ইতোমধ্যে জানেন, আমাদের খোড়াগাছ ইউনিয়ন আম এর জন্য বিখ্যাত। আমি বিগত পোস্টের মাধ্যমে এটি আপনাদেরকে জানিয়েছি। তবে আমি ইতিমধ্যে হাড়িভাঙ্গা আম আলোচনা করেছি। আজকে আমি আমার বন্ধুর বাড়ি ফোর আম বাগানে ঘোরাঘুরি করার কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা হয়তো বারী-৪ আম সকলেই চিনেন এবং খেয়েছেন। আমার বন্ধুর এক বিশাল বারী-৪ আম বাগান রয়েছে।সে আমাকে মাঝে মাঝে ফোন কলের মাধ্যমে তার আম বাগান পরিদর্শন করার ডাকে। কিন্তু সময় সুযোগের কারণে যাওয়া হয়ে ওঠেনা। গতকাল আমার হাতে তেমন কোন কাজ ছিল না।তাই আমি ভাবলাম তার আম বাগান থেকে ঘুরে আসা যায়।আর গতকাল রোদের তাপমাত্রা একটু কম ছিল। এরপর আমি তাকে জানিয়ে আম বাগান পরিদর্শন করার জন্য চলে গেলাম। আমার বাসা থেকে আমার বন্ধুর বাসা প্রায় দুই কিলোমিটার দূরে। আমি একটি বাইসাইকেলের মাধ্যমে তার বাসায় চলে যাই। আর আমার বন্ধুর বাগানটি তার বাসার সাথেই

Screenshot_2024-04-28-09-24-18-667_com.google.android.apps.photos-edit.jpg

বেশ কিছুক্ষণ এর মধ্যেই আমি আমার বন্ধুর বাসায় পৌঁছালাম এবং আমি আমার বন্ধু কে বাসা থেকে ফোন কলের মাধ্যমে ডেকে বের করলাম। এরপর সে আমাকে তার বাসায় নিয়ে গেল।তার বাসায় বেশ কিছুক্ষণ গল্প করলাম। দীর্ঘ দিন পর বন্ধুর সাথে দেখা হয়ে অনেক ভালো লাগছিল আমার।এক সময় এই বন্ধুর সাথে আমি সব সময় আডডা দিতাম বাইরে। কিন্তু বর্তমান একটু ব্যস্ততার কারণে তা আর হয়না। যাইহোক, এখন আমি আমার বন্ধু কে নিয়ে সোজা তার বারী-৪ আম বাগানে চলে গেলাম। আমার বন্ধুর প্রায় সব ধরনের আম বাগান রয়েছে, যেমন - হাঁড়িভাঙ্গা, কাটিমন, বারী-৪,আপনি, গোপালভোগ,কাচামিঠা এ ছাড়া ও আরো অনেক ধরনের আম বাগান রয়েছে তার।

Screenshot_2024-04-28-09-33-34-543_com.google.android.apps.photos-edit.jpg

বাসা থেকে বের হয়ে তার বারী-৪ আম বাগানের মধ্যে প্রবেশ করলাম। আসলে তার বারী-৪ আম গাছ গুলো আঁকারে খুবই ছোট হলেও প্রতিটি গাছের মধ্যে অনেক পরিমাণে আম ধরেছে। আসলেই অবিশ্বাস্যকর একটি দৃশ্যে দেখতে পারছিলাম। কেননা আমি ইতোমধ্যে এত ছোট গাছের মধ্যে এতো পরিমাণ আম দেখতে পারিনি। এরপর আমরা বাগানের চারদিকে ঘোরাঘুরি করে আম গুলো দেখছিলাম।আম বাগানটির সৌন্দর্য আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। কেননা এই আম বাগানের প্রতিটি আম গাছ একদম সমান। কিন্তু অন্যান্য আম বাগানের মধ্যে এতো সুন্দর সমান গাছ দেখতে পাওয়া যায় না।

Screenshot_2024-04-28-09-41-50-614_com.google.android.apps.photos-edit.jpg

RIYAN_20240427_120622_🌈Sky Blue by Expert Mistry-2.jpg

আর প্রতিটি গাছের ডালে ডালে আম দেখতে পেরে অনেক বেশি ভালো লাগছিলো আমার কাছে। কেননা দীর্ঘ এক বছর পর এরকম সুন্দর একটি দৃশ্য দেখার সুযোগ হয়েছে আমার। আমি আমার বন্ধু সহ আম বাগানের বেশ কিছুক্ষণ বসে গল্প করলাম।আর এই প্রচন্ড গরমের মধ্যে আম বাগানে প্রচুর পরিমাণে বাতাস।আর এরকম সুন্দর পরিবেশ থেকে মানুষ ফিরে আসতে চাইবে না। কেননা এই আম বাগানের মধ্যে আলাদা রকম একটি স্বস্তি রয়েছে। আসলে গ্ৰামের মধ্যে বসবাস করলে এরকম সুন্দর আবহাওয়া উপভোগ করা যায়।

IMG_20240427_120755.jpg

বেশ কিছুক্ষণ বাগানের বসে গল্প শেষ করে আমরা বাগান থেকে বের হয়ে আসলাম। আসার সময় অনেক খারাপ লাগছিল কেননা জায়গা টি অনেক বেশি সুন্দর ছিল।আর এই গরমের সময়ে এরকম সুন্দর জায়গায় দিন কাটাতে পারলেই ভালো লাগবে। এরপর আমি তার বাকি সব আম বাগানের মধ্যে বেশ কিছু সময় ঘোরাঘুরি করলাম।তার প্রতিটি আম বাগানের মধ্যে বেশ ভালো আমের ফলন হয়েছে। তার সাথে সারাদিন খুবই সুন্দর একটি সময় উপভোগ করেছিলাম। অবশেষে দিনের শেষে তার কাছে থেকে বিদায় নিয়ে চলে আসি।

সবাই কে অনেক অনেক ধন্যবাদ।

DeviceRedmi 10C
Camera48 MP
CountyBangladesh
LocationRangpur, Bangladesh

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD87wn9BXBXJFW8wurjm2tHP6GnSZsViXpLxMmvtUPsU42uYFAjt7FrEGWoTnd7...AzstAaubGFM2fYA5AYF19txzkeiujm7sqwkLserWoBQtMPpKBbofpqvzfKmG3z1aNTr6jdEghcxA9m4zYDiBF1kUiVYWDhkSSWVi4MttieQwaDQnEDLnk5kvs7.gif

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6HzJaoPE9n3kyXHpVFScAadwSCVJpY84M3wWWzLLzELtQK2rSJtUL9pTj98dwsm1MP47up86HvqkxNUfovt7kXVd7M4Hk9jft.jpeg

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZ6f4GKSwLn3BBFmPFifbbr21AhPTJ7XiTPJGbzxXNzpL3AeDnWebvp5DxFE241B8HGEVAqqCDY5m5Sn.png

Sort:  
 2 years ago 

আম বাগানে ঘোরাঘুরির মুহূর্ত আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই সুন্দর একটি ব্লগ দেখতে পেরে ভালো লাগলো। মাঝেমধ্যে এমন ফলের বাগানে উপস্থিত হলে খুবই ভালো লাগে। সবুজের মধ্যে নিজেও যেন এক প্রশান্তি খুঁজে পাওয়া যায়। বন্ধুর বাড়িতে বন্ধুর সাথে এমন সুন্দর মুহূর্ত কাটানোর অনুভূতি দেখে ভালো লেগেছে।

 2 years ago 

এই গরমের মধ্যে আম বাগানের মধ্যে বসে থাকা একটু আরামদায়ক। কেননা এই গরমের মধ্যে আম বাগানে একটু ঠান্ডা বাতাস উপভোগ করা যায়।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বোঝাই যাচ্ছে অনেকদিন পরে বন্ধুর সাথে খুবই সুন্দর একটা মুহূর্ত অতিবাহিত করেছেন। বন্ধুদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো সবসময়ই অনেক বেশি রঙিন এবং রোমাঞ্চকর হয়। আম বাগানের মধ্যে দারুন একটা মুহূর্ত অতিবাহিত করেছেন বর্তমান সময়ে এতটাই গরম পড়ছে যে এরকম একটা জায়গায় সময় কাটাতে পারলে অনেক বেশি ভালো লাগতো। যদিও শেষ মুহূর্তে এসে মনটা খারাপ হয়ে গিয়েছিল যাই হোক সুন্দর মুহূর্তটা আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আসলে বন্ধুদের সাথে সময় কাটাতে পারলেই অনেক বেশি ভালো লাগে।

 2 years ago (edited)

প্রকৃতি বরাবরই আমাদের নজর কেড়ে নেয়।আমাদের পরিবেশ কে কেবলমাত্র প্রকৃতি ঠান্ডা রাখতে পারে।আপনার বন্ধুর মতো সব মানুষের বোঝা উচিত গাছ কেটে ফেলা নয়,বৃক্ষ রোপন হোক আমাদের লক্ষ্য।আর বন্ধুর সাথে দেখছি সুন্দর মুহুর্ত উপভোগ করেছেন।কর্ম ব্যাস্ততায় পড়ে আমরা আসলেই এখন আর বন্ধুরা মিলে সময় কাটাতে পারিনা। তাও যাইহোক আপনি সময় করে আপনার বন্ধুর সাথে সুন্দর সময় উপভোগ করেছেন তার আম বাগান পরিদর্শন করেছেন এবং সেগুলোর অনুভূতি আমাদের সাথে শেয়ার করেছেন।আপনাদের বন্ধুত্ব অটুট থাকুক ভাইয়া এটাই প্রত্যাশা করি।ধন্যবাদ।

 2 years ago 

আমের সিজনে আম বাগানে গেলে বেশ ভালই লাগে দেখতে। তবে এই আমগুলো দেখে বেশ লোভ লাগছে মনে হচ্ছে পেরে ঝাল মরিচ দিয়ে মাখিয়ে খায়। আপনার ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার বন্ধুর আম বাগানে খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছেন। যদিও আগের পর্বগুলো দেখিনি। তবে আজকের পর্ব টা দেখে ভালো লাগলো। মোটামুটি ভালই আর ধরেছে। গাছে আমগুলো খুবই সুন্দর লাগছে। দুই বন্ধু মিলে দারুন কিছু মুহূর্ত কাটিয়েছেন আম বাগানে। আপনার বন্ধুর বিভিন্ন ধরনের অনেকগুলো আম বাগান রয়েছে এটা জেনে বেশ ভালো লাগলো।

 2 years ago 

বাহ বন্ধুর আমবাগান পরিদর্শন করতে গিয়ে বেশ ভালো কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার বন্ধু তো দেখছি বেশ কয়েক জাতের আমেজ বাগান রয়েছে। আমের বাগানে ঘুরতে মনে হয় বেশ ভালই লাগার কথা ।ছোট ছোট গাছে অসংখ্য আম ধরে থাকতে দেখলে বেশ ভালো লাগবে। যদিও কখনো আম বাগানে ঘোড়ার অভিজ্ঞতা হয়নি। তবে আপনার ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো ।আর এই বাড়ি ফোর আমটি খেতেও ভীষণ মিষ্টি হয়ে থাকে। বেশ ভালো লাগলো দেখে ।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64678.94
ETH 1881.02
USDT 1.00
SBD 0.38