কাঁচা আম, শুকনো মরিচ, আর লবণ 🤤😋
আজ - শুক্রবার
আমের সময় আসতেই আমরা বন্ধুবান্ধব সবাই মিলে একসঙ্গে কাঁচা আম সংগ্রহ করি এবং সেগুলো কেটে শুকনো লবন দিয়ে একসঙ্গে মাখিয়ে খেতে যে কি স্বাদ লাগে এটা যারা খেয়েছেন তারাই হয়তো উপলব্ধি করতে পারবেন। ছোটবেলা থেকে দেখে আসছি আমার বড় বোন আমের সময় আসলে আমাদের আমের গাছ থেকে ছোট ছোট যে আম গুলো রয়েছে ওগুলো সংগ্রহ করে আনতে বলত এবং পরবর্তীতে আমি এবং আমার ছোট বোন যখন এগুলো নিয়ে আসতাম তখন ওগুলো পরিষ্কার করে কেটে একসঙ্গে এগুলো মাখিয়ে দিত এবং আমরা সবাই মিলে অনেক মজা করে এগুলো খেতাম 😋। আর এখন যেহেতু বড় হয়েছি এই ছোটবেলার স্মৃতিগুলো তো ভোলার নয় তাই এই তো গত সপ্তাহে আমাদের ক্যাম্পাসে অনেকগুলো আমগাছ রয়েছে ওখান থেকে কিছু আম সংগ্রহ করে এনে বড় ভাইদের দিলাম ওনারা আবার এগুলো মাখিয়ে দিলেন। এই গরমে এগুলো খেলে একটু ঘেমে যাই তবে এগুলো খাওয়ার সময় কিন্তু অস্থির মজা লাগে।
আসলে ছোট আমগুলো টক হয়ে থাকে কিন্তু যখন শুকনো মরিচের সঙ্গে এগুলো মিশিয়ে খাওয়া হয় তখন এগুলো খেতে তখন আর টক লাগে না। যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য এটা একটা মুখোচর খাবার হতে পারে। তবে যারা ঝাল কম খান তারা আবার এই খাবারগুলো এভোয়েড করতে পারেন কারণ অতিরিক্ত টক আম খেতে হলে অনেক মরিচের গুড়ো দিয়ে খেতে হয় সেই ক্ষেত্রে যদি কারো সমস্যা থাকে এগুলো এড়িয়ে যাওয়াটাই ভালো। তবে মহান সৃষ্টিকর্তার রহমতে আমার এই ধরনের কোন সমস্যা আমার নেই তাই যে কোন কিছুই খেতে পারি। এটা আবার আরেকটা সিস্টেমেও খাওয়া যায় যখন ধনিয়া গাছ লাগানো হয় তখন ওই গাছ থেকে ধনিয়া পাতা সংগ্রহ করে এর এর ভিতর যদি বেটে দেওয়া যায় সে ক্ষেত্রে এর স্বাদটা আরো বেশি বৃদ্ধি পায়। যখন কুলের সময় হয় তখন কুল দিয়েও আমরা এমন একটা রেসিপি তৈরি করে খেয়ে থাকি। এইতো গত বছরে দেখলাম যে আমার বোন এমন একটা রেসিপি শেয়ার করেছিল।
টক এমন একটা জিনিস যেগুলোর কথা ভাবলেই আমার মনে হয় যে কোন মানুষের মুখেই জল চলে আসে । বিশেষ করে আমি তো এগুলোর কথা ভাবলেই জিভে জল চলে আসে 🤭। ছোটবেলায় যেমন কাঁচা তেঁতুল ভেঙ্গে লবণ দিয়ে খেতাম তখন যে কি একটা সুস্বাদু লাগতো একেবারে অস্থির। আমাদের বন্ধুদের মধ্যে নাহিদ সবচেয়ে বেশি তেতুল খেতে পারতো। আমরা দু একটা খেলেই দাঁত টক টক হয়ে যেত তখন আবার ভাত খেতে গিয়ে সমস্যা হতো । কিন্তু ও যে কিভাবে খেতো একবারে দুই তিনটা তেতুল লবণ দিয়ে মাখিয়ে খেয়ে নিতো ওর যেন কিছুই হত না। ওই সময় তো আমরা বন্ধুরা মিলে প্রতিযোগিতা করতাম কে কত তেঁতুল খেতে পারে কিন্তু আমি তেমন একটা বেশি খেতাম না কারণ জেদ করে খেয়ে পরবর্তীতে ভাত খেতে পারব না এই কথা ভেবেই দুই একটা খেয়েই থেমে যেতাম। আসলে টক জাতীয় জিনিস গুলো ঝাল দিয়ে খেতে আমি অনেক পছন্দ করি এগুলো খেতে সেই স্বাদ লাগে 😁।
আমার মনে হয় আপনাদের স্মৃতির পাতার মধ্যেও এমন কিছু স্মৃতি অবশ্যই জড়িয়ে রয়েছে ওগুলো যদি আমাদের মাঝে শেয়ার করেন তাহলে আমরা ওগুলো থেকে আনন্দ উপভোগ করতে পারব । সেই সাথে যখন এমন কিছু স্মৃতি আমাদের জীবনের সঙ্গে ঘটে যাওয়া মুহূর্ত গুলো রিয়েলাইজ করবো তখন আমার মনে হয় আরো বেশি ভালো লাগবে। এখন কাঁচা আমের সিজন চলছে কিন্তু এই গরমে এগুলো বেশি একটা খাওয়া যায় না তাই গত সপ্তাহে মোটামুটি ভালই খেয়েছি আবারো কয়েক সপ্তাহ পরে আরেকবার এই রেসিপিটা ট্রাই করবো ইনশাল্লাহ, আপনারা চাইলেও কাঁচা আম শুকনা মরিচ, লবণ মাখিয়ে একসঙ্গে খেতে পারেন এই গরমে মনে হয় খারাপ লাগবে না। আপনাদের কার কার কি কি আম পছন্দ এই কথাটি চাইলে কমেন্টে জানাতে পারেন। আমার তো ফজলি আম অনেক ভালো লাগে। তো যাইহোক আজকে এখানেই শেষ করছি আবারও খুব শীঘ্রই দেখা হবে নতুন কোন পোস্টে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ।
🫂ধন্যবাদ!!!🤵
| ব্লগার | 👨💼@emonv |
|---|---|
| ডিভাইস | 📱 Infinix note 11 pro |
আমার নাম মোঃ ইউনুস আলী ইমন। বর্তমানে আমি সিরাজগঞ্জ মৎস ইনস্টিটিউট এর একজন ছাত্র হিসেবে পড়াশোনা করছি। এছাড়া পরিচয় দেওয়ার মতো এখনো কিছু করে উঠতে পারেনি তবে নিজের ব্যক্তিত্ব এবং ক্যারিয়ারের উপরে কাজ চলমান......। আমি নিজেকে ভেঙে চুড়ে নতুন করে আবিষ্কার করতে অনেক পছন্দ করি এবং আমি মানুষকে সাহায্য করতে অনেক ভালোবাসি। আমি প্রায়শই নিজেকে আবিস্কার করি। কেননা এটা আমার কথায় এবং লিখাতে নতুন স্বাদ যুক্ত করে, যার ফলে আমি নিজের সবথেকে ভালো টুকু আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আমি প্রতিদিন একবার নিজের সাথে কথা বলি, কারণ এটা আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেয়। আমি ভ্রমণ করতে এবং ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। আমি প্রতিনিয়ত নতুন ,নতুন মানুষদের সাথে মিশে তাদের জীবনের অভিজ্ঞতার ভালোটুকু আমার জীবনে বাস্তবায়িত করতে পছন্দ করি। আপনাকে স্বাগতম আমার সম্পর্কে জানতে আগ্রহী হওয়ার জন্য। ভালোবাসা রইলো অবিরাম সবাইকে 💝।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
![]()
Upvoted! Thank you for supporting witness @jswit.
বেশ দারুন একটি পোস্ট করেছেন ভাইজান। আপনার সুন্দর এই পোস্ট দেখে আমি মুগ্ধ হয়েছি। বেশ অসাধারণ একটি অনুভূতি আমাদের মাঝে ব্যক্ত করেছেন আপনি। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
এটা আপনি ঠিক বলেছেন যেকোনো টক জিনিসের কথা ভাবতেই জিব্বায় জল চলে আসে। আসলে অনেকেই টক বেশি পছন্দ করে আবার অনেকেই টক খেতে পারে না। তাইতো আপনার বন্ধু নাহিদ সে প্রচুর তেঁতুল খেতে পারত। আমের ফটোগ্রাফি গুলো অনেক দারুন ছিল সতেজতায় ভরপুর। বেশ দারুন একটি অনুভূতি আমাদের মাঝে ব্যক্ত করেছেন আপনি আপনার পোস্টটি পড়ে ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া আপনাকে।
এই আমের সময় আসলেই আমরা বাহারি বিভিন্ন রকম ভাবে তা খেতে পছন্দ করি।কেউ আম গুলো কে পৃষ্ট করে খায়।কেউবা আবার ফালি করে কেটে লবন ঝাল মাখিয়ে খাই।এটাই এই সময়ের দারুন মজা।খুব সুন্দর লিখেছেন।উপস্থাপন করে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
আমিও ছোট বেলায় খুব কাঁচা আম,লঙ্কাও মরিচ দিয়ে খেতাম ভীষণ মজা লাগতো খেতে।আপনার বড়ো বোন আপনাদের বাড়িতে আসলে আপনি ও আপনার ছোট বোনকে আম নিয়ে আসতে বলতো এবং আপনারা তা সংগ্রহ করে দিতেন আর খুব সুন্দর করে মাখাতো আর আপনি তা মজা করে খেতেন জেনে খুব ভালো লাগতো।মেখে খাওয়ার জন্য টক আম বেষ্ট আমার কাছে।ক্যাম্পাসে আম মাখা খেয়েছেন এবং ছোটবেলার স্মৃতিচারণ করেছেন জেনে ভীষণ ভালো লাগলো আপনার পোস্ট টি।ধন্যবাদ আপনাকে সুন্দর পোষ্টটি ভাগ করে নেয়ার জন্য।
আপনার পোস্টের লেখাগুলো পড়েও তো জিভে জল চলে আসলো। কাঁচা আম মাখা এখন প্রায় প্রতিদিনই খাওয়া হচ্ছে। টক জিনিসগুলো ঝালঝাল করে মেখে খেতে ভালোই লাগে। আপনার ছোটবেলার স্মৃতিগুলো পড়ে বেশ ভালো লাগলো। শৈশবকালটা আসলেই আমাদের জীবনের সোনালী একটা সময়।
যে সুন্দর বর্ণনা করলেন আপনি জিভে জল চলে আসলো কথাগুলো শুনে। যদি আমগুলো টক হয় তাহলে আম মাখা খেতে খুবই ভালো লাগে। মিষ্টি জাতীয় আম মাখা খেতে ভালো লাগে না। এমন কিছু আম আছে এমনিতে খাওয়া যায় না কিন্তু মাথা খেতে খুবই দারুন হয়। যদি ঝাল করে এভাবে মেখে খাওয়া হয় সেই মুহূর্তটি বেশ জমে যায়। অনেক ভালো লাগলো আপনার লেখাগুলো পড়ে।
ভাইয়া এমন স্মৃতি সবার জীবনেই মনে হয় আছে। আমরাও ছোট সময় কাঁচা আম, শুকনো মরিচ, আর লবণ দিয়ে ভর্তা করে খেয়েছি। রাতের বেলা পুকুরের ঘাটলায় বসে কত আম খেয়েছি, এগুলো এখন সবই স্মৃতি। তবে মাঝে মাঝে মনে পড়ে। ধন্যবাদ।