একতারায় ম্যান্ডালা অংকন।

in আমার বাংলা ব্লগ2 years ago

শুভেচ্ছা সবাইকে।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা, কেমন আছেন? সবাই ভালো ও সুস্থ্য আছেন,আশাকরি। সকলে ভালো থাকেন এই প্রত্যাশা করি। আজ আজ ৩রা বৈশাখ, গ্রীষ্মকাল, ১৪৩১ বঙ্গাব্দ। ১৬ইএপ্রিল, ২০২৪ খ্রীস্টাব্দ।

ma1.jpg

ma18.jpg

ঈদের ছুটি শেষ হওয়ার সাথে সাথেই লোডশেডিং শুরু হয়ে গেছে গ্রামে। আর গরমের তীব্রতা বাড়ার সাথে সাথেই লোডশেডিংও যেন বেড়ে চলেছে। আর আমি যেহেতু এখনও গ্রামে আছি,তাই লোড শেডিং এর সাথে পাল্লা দিয়ে কাজ করতে হচ্ছে আমার বাংলাব্লগে। তাই এক্টিভিটির স্বাভাবিক ধারা বজায় রাখা সম্ভব হচ্ছে না। এই পোস্ট লিখার সময় লোডশেডিং হয়েছে কয়েক বার। তাই প্রায় ঘন্টা তিনেক লেগেছে পোস্টটি করতে। তবুও শেষ পর্যন্ত করতে পেরছি এটাই বড় বিষয়। তা যাই হোক, বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ম্যান্ডেলা আর্ট নিয়ে।আমার পছন্দের কাজগুলোর মধ্যে ম্যান্ডালা আর্ট একটি। তাইতো চেস্টা করি প্রতি সপ্তাহে একটি করে ম্যান্ডালা আর্ট আপনাদের সাথে শেয়ার করতে।বেশ সময় নিয়ে করতে হয় ম্যান্ডালা আর্ট । তাবেই দেখতে সুন্দর হয়।আজ আমি একতারায় ম্যান্ডালা আর্ট করেছি। আশাকরি ভালো লাগবে আপনাদেরও । ম্যান্ডালা আর্ট করার জন্য উপকরণ হিসাবে ব্যবহার করেছি সাদা কাগজ, কালো রং এর জেল। তাহলে চলুন দেখে নেয়া যাক কিভাবে একরাতায় ম্যান্ডালাটি। আশাকরি ভালো লাগবে আপনাদের।

উপকরণ

ma19.jpg

১। সাদা কাগজ
২।কালো জেল পেন
৩।পেন্সিল

অংকনের ধাপ সমূহ

ধাপ-১

ma13.jpg

প্রথমে এক টুকরো সাদা কাগজের চার পাশে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি।তার মধ্যে একতারাটি অংকন করবো।

ধাপ-২

ma12.jpg

ma11.jpg

এরপর পেন্সিল দিয়ে একতারাটি অংকন করে নিয়েছি।

ধাপ-৩

ma10.jpg

পেন্সিলের দাগের উপর কলম দিয়ে এঁকে নিয়েছি।

ধাপ-৪

ma9.jpg

ma8.jpg

একতারার কিছু অংশে কলম দিয়ে কিছু ম্যান্ডালার ডিজাইন এঁকে নিয়েছি।

ধাপ-৫

ma7.jpg

ma6.jpg

ma4.jpg

এরপর আরও কিছু বিভিন্ন ধরনের ম্যান্ডালা ডিজাইন এঁকে নিয়েছি একতারায় ।

ধাপ-৬

ma2.jpg

শেষে নিজের স্টিমিট আইডি লিখে একতারায় ম্যান্ডেলা আর্ট শেষ করেছি।সেইসাথে কিছু ফটোগ্রাফি করে নিয়েছি।

উপস্থাপন

ma1.jpg

ma17.jpg

ma14.jpg

আশাকরি আজ একতারায় করা আমার ম্যান্ডালা আর্টটি আপনাদের ভাল লেগেছে। আমি চেষ্টা করছি নিত্য নতুন ভাবে ম্যান্ডালা আর্ট আপনাদের মাঝে উপস্থাপন করতে। সকলে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকে ম্যান্ডালা অংকন এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন আর্ট নিয়ে।শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

পোস্টম্যান্ডালা আর্ট
পোস্ট তৈরিselina 75
ডিভাইসRedmi Note A5
তারিখ১৬ই এপ্রিল, ২০২৪ইং

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

গত বছর গরমের সময় আমারও এমনটাই হয়েছে। লোডশেডিং এর কারণে ঠিকভাবে কাজও করতে পারতাম না। তবে এ বছর এই ঝামেলা টা আর নেই। বেশ ভালো লাগলো আপনার ম্যান্ডেলা আর্ট দেখে। একতারাটা খুবই সুন্দর হয়েছে। তার উপর আবার করেছেন ম্যান্ডেলা আর্ট। সব মিলিয়ে ভীষণ ভালো লাগছে দেখতে। ধন্যবাদ আপু।

 2 years ago 

আরও কিছুদিন এই সমস্যা নিয়ে চলতে হবে। আশাকরি ঢাকায় যাওয়ার পর সেই সমস্যা কিছুটা কমবে। ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ অসাধারণ ভাবে একতারার ম্যান্ডালা অংকন করে শেয়ার করেছেন। আপনার তৈরি একতারার ম্যান্ডেলা আর্ট দেখে সত্যি আমি বেশ মুগ্ধ হয়েছি। ম্যান্ডেলা আর্ট তৈরির সময় আপনি বেশ দারুন ডিজাইন দিয়েছেন আপু। এত সুন্দর ভাবে ধৈর্য সহকারে তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া ।

 2 years ago 

একতারার খুব চমৎকার ম্যান্ডেলা অংকন করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। ম্যান্ডেলা আর্ট করতে যেমন ভালো লাগে ঠিক তেমনি অন্যদের ম্যান্ডেলাগুলো দেখতেও অনেক ভালো লাগে আমার কাছে। দারুন হয়েছে আপনার আজকে ম্যান্ডেলার আর্টটি। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমিও বেশ পছন্দ করি ম্যান্ডালা আর্ট করতে। ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু আপনি একতারাটা যেমন চমৎকার আঁকলেন।ঠিক তেমনি একতারার উপর ম্যান্ডেলা টা ও দারুন ভাবে আঁকলেন।আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি ধাপে ধাপে আমাদের মাঝে তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

খুবই সুন্দর একটা একতারার চিত্র অঙ্কন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। একতারা দেখলেই যেন আমার লালন ফকিরের কথা মনে পড়ে যায়। কিছুদিন আগে লালন ফকিরের ওই জায়গাটাতে ভ্রমণ করতে গিয়েছিলাম।

 2 years ago 

জ়ি ভাইয়া একতারা দেখলেই লালন এর কথা মনে পরে।

 2 years ago 

একতারার ম্যান্ডেলা আর্টটি বেশ দারুন ছিল। এই কাজগুলো করতে বেশ দক্ষতা লাগে। দক্ষতা ছাড়া কখনোই সম্ভব হয় না। সময় তো লাগেই। সময় কম থাকলে কাজ কখনোই ভালোভাবে সম্পূর্ণ হয়ে ওঠে না। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

ম্যান্ডালা আর্ট করতে বেশ সময় লাগে। আর সময় নিয়ে করলে ম্যান্ডালা আর্ট দেখতে সুন্দর লাগে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

অনেক সুন্দর একটি একতারা ম্যান্ডেলা চিত্র প্রস্তুত করেছেন সত্যি দেখতে খুব সুন্দর দেখাচ্ছে।
ছোট ছোট নকশার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন নকশাগুলো সুন্দরভাবে ফুটেছে।
প্রস্তুত এর ধাপগুলো অনেক সুন্দরভাবে উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

লোডশেডিং এর কথা কি বলবো আপু। লোডশেডিং এখন যায় না মাঝে মাঝে আসে এটাই বলতে হবে এখন। যাইহোক সুন্দর একটা একতারার ম্যান্ডেলা আর্ট করেছেন দেখছি যেটা অনেক বেশি সুন্দর হয়েছে। এই ধরনের সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্টগুলো আমার কাছে খুব ভালো লাগে দেখতে। একতারার নিচের অংশে নিখুঁত ডিজাইন করলেন আপনি যেটা খুব ভালো লেগেছে। সুন্দর ভাবে ফুটে উঠেছে আপনার করা পুরো ম্যান্ডেলা আর্ট টি। আপনি আসলেই খুব সুন্দর আর্ট করেন।

 2 years ago 

তাইতো দেখছি আপু লোডশেডিং যেন চলবেই।তবুও কাজ করার চেস্টা করছি। ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু লোডশেডিং এর কারণে কোন কাজ সঠিকভাবে করা যায় না। সব কাজে দেরি হয়ে যায়। তবে আজকে আপনি খুব সুন্দর একটি একতারায় ম্যান্ডালা আর্ট করেছেন। তবে আপনার ম্যান্ডেলা আর্ট এর মধ্যে ছোট ছোট ডিজাইনগুলোর কারণে দেখতে বেশ ভালই লাগতেছে। আর আপনি এমনিতে বেশ চমৎকার আর্ট করে থাকেন। সত্যি বলতে আপনার একতারায় ম্যান্ডালা আর্ট দেখে আমি হা করে তাকিয়ে রইলাম । খুব নিখুঁতভাবে শুরু থেকে শেষ পর্যন্ত একতারায় ম্যান্ডালা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করবেন।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.079
BTC 63307.62
ETH 1752.98
USDT 1.00
SBD 0.47