আর্টঃ একটি মধুবনী চিত্রকলা।

in আমার বাংলা ব্লগ2 years ago

সবাইকে শুভেচ্ছা।

আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন।সবাই ভালো থাকুন এই প্রত্যাশা করি সবসময়। আমিও ভালো আছি।আজ ২২শে মাঘ, শীতকাল,১৪৩০ বঙ্গাব্দ।০৫ ফেব্রুয়ারি,২০২৪ খ্রীস্টাব্দ । বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মধুবনী চিত্রকলা ।

m1.jpg

বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি মধুবনী চিত্রকলা নিয়ে। মধুবনী চিত্রকলা শেয়ার করার আগে মধুবনী আর্ট নিয়ে কিছু কথা আপনাদের শেয়ার করবো।মধুবনী চিত্রকলা মিথিলা চিত্রকলা নামেও পরিচিত।মধুবনী চিত্রকলা ভারতীয় চিত্রকলার একটি শৈল যা ভারতীয় উপমহাদেশের মিথিলা অঞ্চলে চর্চা করা হয়।এই চিত্রকলার মাধ্যমে মূলত দেব দেবীর কাহিনী বিভিন্ন চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। এই চিত্রকলা মূলত আর্ট করা হতো ঘরের দেয়ালে।বর্তমানে ক্যানভাস ,শাড়িসহ বিভিন্ন মাধ্যমে মধুবনী চিত্রকলার কাজ দেখা যায়। আর এই কাজটি করতো মুলত মেয়েরা। বর্তমানে এর চাহিদার জন্য ছেলেরাও এই চিত্র কর্মের সাথে যুক্ত হচ্ছে।এই চিত্রকর্মটি আকঁতে আঙ্গুল,পাতলা ব্রাশ ,নিব-কলম ও দিয়াশলাই এর কাঠি ব্যবহার করা হয়। এই চিত্রকলায় সাধারনত প্রাকৃতিক রং ব্যবহার করা হয়ে থাকে। দৃষ্টিনন্দন জ্যামিতিক শৈলী এর প্রধান বৈশিষ্ট।এধরণের কাজ এর আগে করিনি। আজই প্রথম করলাম। তাই মধুবনী চিত্রকলার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম। আজ আমি মধুবনী চিত্রকলার একটি বহুল প্রচলিত মোটিভ মাছ আঁকার পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো।চিত্রকলাটি আঁকতে আমি উপকরণ হিসাবে ব্যবহার করেছি সাদা কাগজ, রঙ্গিন সাইন পেন সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক, কিভাবে আঁকলাম মধুবনী চিত্রকলাটি। আশাকরি ভালো লাগবে আপনাদের।

উপকরণ

m9.jpg

১। সাদা কাগজ
২।পেন্সিল
৩। নীল রং এর পোস্টার রং
৪।তুলি
৫।কালো রং এর জেল পেন
৬।বিভিন্ন রং রং এর সাইন পেন

অংকনের ধাপ সমূহ

ধাপ-১

m8.jpg

m27.jpg

প্রথমে এক টুকরো সাদা কাগজের চার পাশে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি। এবং ভিতরে একটি আয়তক্ষেত্র এঁকে নিয়েছি।

ধাপ-২

m26.jpg

m24.jpg

m25.jpg

এরপর আয়তক্ষেত্রের ভিতরে পেন্সিল দিয়ে একটি মাছ এঁকে নিয়েছি। পেন্সিলের দাগের উপর কালো জেল পেন দিয়ে পুনরায় এঁকে নিয়েছি। মাছের পাখনা এঁকে নিয়েছি।

ধাপ-৩

m23.jpg

m22.jpg

m20.jpg

এরপর কালো রং জেল পেন দিয়ে মাছের শরীরে বিভিন্ন ডিজাইন এঁকে নিয়েছি।এবং ডাল সহ কিছু পাতা এঁকে নিয়েছি।

ধাপ-৪

m19.jpg

m18.jpg

এরপর এঁকে নেয়া মাছের বিভিন্ন অংশ বিভিন্ন রং এর সাইন পেন দিয়ে রং করে নিয়েছি।এবং দাগের বাহিরে লাল রং করে নিয়েছি

ধাপ-৫

m16.jpg

এরপর ফাঁকা সাদা অংশ নীল রং এর পোস্টার রং দিয়ে রং করে নিয়েছি।

ধাপ-৮

m12.jpg

শেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে মধুবনী চিত্রকলা অংকন শেষ করেছি।

উপস্থাপন

m13.jpg

m10.jpg

m5.jpg

আশাকরি আজ আমার আঁকা মধুবনী চিত্রকলাটি আপনাদের ভাল লেগেছে। আমি চেষ্টা করছি নিত্য নতুন আর্ট আপনাদের মাঝে উপস্থাপন করতে। সকলে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের মধুবনী চিত্রকলা অংকন এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন আর্ট নিয়ে।শুভ বিকাল।

পোস্ট বিবরণ

পোস্টআর্ট
পোস্ট তৈরিselina 75
ডিভাইসRedmi Note A5
তারিখ৫ ফেব্রুয়ারি, ২০২৪
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

আপু আপনি অনেক সুন্দর সুন্দর আর্ট তৈরি করেন। আপনার এই আর গুলো দেখে আমি পুরো মুগ্ধ হয়ে যাই। আজকে সত্যিই আপনি চমৎকার একটি আর্ট করেছেন। আর্ট তৈরি করার প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপু।

 2 years ago 

ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

চমৎকার একটি মধুবনী চিত্রকলা আর্ট করেছেন আপনি। আপনার আর্টটি আমার কাছে বেশ ভালো লেগেছে। শুরু থেকে শেষ পর্যন্ত আর্ট করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। কালার কম্বিনেশনও খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আমরা করা মধুবনী চিত্রকলা আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু। ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

ওয়াও আপু 😍😍 জাস্ট অসাধারণ হয়েছে আপনার আঁকা মধুবণী স্টাইলে আজকের আর্ট টি। সত্যি কথা বলতে কি, ব্যাকগ্রাউন্ডের নীল রংটি যখন করলেন, ঠিক সেই মুহূর্তেই যেন পুরো আটটির আউটলুক ই পরিবর্তন হয়ে গেল!! সব মিলিয়ে দারুন উপস্থাপন হয়েছে আপু। আমার কাছে তো ভীষণ ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিন্নধর্মী একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলেছেন আপু নীল রং করার সাথে সাথেই সম্পূর্ণ আর্টটিই পরিবর্তন হয়ে গেছে। ধন্যবাদ আপু গঠনমূলক মন্তব্যের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বিভিন্ন ধরনের আর্ট সম্পর্কে ধারণা ছিল। মধুবনী চিত্রকলা সম্পর্কে আজকেই প্রথম জানতে পারলাম। নামটি শুনে কিছুটা অবাক হয়েছিলাম। পরে পড়ে বিস্তারিত জানতে পারলাম। এই ধরনের আর্টগুলো বিভিন্ন সিনেমায় দেয়ালে দেখেছি। কখনো নাম শুনিনি। যাই হোক আপু আজকের আপনার এই মধুবনী আর্টটি কিন্তু খুব সুন্দর হয়েছে। সেই সাথে এই আর্ট সম্পর্কে অনেক কিছু জানতে পেরে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

মধুবনী আর্ট সম্পর্কে কিছুটা ধারনা দেয়ার চেস্টা করেছি। আমারও বেশ পছন্দ মধুবনী আর্ট ।তাই আঁকার চেস্টা ।ধন্যবাদ আপু।

 2 years ago 

অসাধারণ হয়েছে। এক কথায় চিত্রটি আমাকে মুগ্ধ করেছে।সতি আপনার এই চিত্র অংকন দেখে অনেক বেশি ভালো লেগেছে আমার।

 2 years ago 

আমার আঁকা আর্টটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আমিও কখনো মধুবনী চিত্রকলা আর্ট করিনি এছাড়া এই ধরনের আর্ট তেমন দেখাও হয়নি। আপনার কাছ থেকে মধুবনী চিত্রকলা সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। আপনি খুব সুন্দর ভাবে মধুবনী চিত্রকলার আর্ট করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে।আর্টের কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর ও ইউনিক আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

বেশ প্রচলন আছে এই মধুবনী আর্ট এর। ধন্যবাদ আপু মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

বাহ অসাধারণ হয়েছে আজকে আপনার মধুবনী চিত্রকলা অংকন। যদিও আপনি এটি এই প্রথম আর্ট করেছেন। তবে আজকে আপনার এই মধুবনী চিত্রকলা আর্ট দেখে আমি একদম মুগ্ধ হয়ে গেলাম। তবে এরকম আর্ট এর জায়গাগুলোতে কাজ শিখলে সত্যিই অনেক কিছু শিখা যায়। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত মধুবনী চিত্রকলা আর্ট আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। এত সুন্দর করে মধুবনী চিত্রকলা আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

না আপু আমি কোন জায়গায় কাজ শিখিনি। যত টুকু করি সম্পূর্ণ নিজের আগ্রহ ও চেস্টায়। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64203.10
ETH 1882.95
USDT 1.00
SBD 0.38