হারিয়ে যাওয়া ভালোবাসা - গল্পের শেষ পর্ব
হারিয়ে যাওয়া ভালোবাসা
প্রথম পর্ব ও দ্বিতীয় পর্বের পর
আমার মা আমার বাবার সাথে ও আমার সাথে এই বিষয় নিয়ে কথা বলে। আর এতে আমার কথা শুনে ওরা কিছুটা রাজি ছিল বলে মনে হলো কিন্তু আমার সামনে কোনো কিছু প্রকাশ করতো না। এর মধ্যে সে আমার মায়ের দাওয়াত পেয়ে মাঝে মাঝেই আমাদের বাসায় আসতো। তখনকার সময় গুলো আমার ভালই কাটছিল। হঠাৎ একদিন তার ফোন আসা বন্ধ হয়ে গেল। এভাবে একদিন, দুইদিন, তিনদিন যাওয়ার পর মা খেয়াল করল আমি ঠিকভাবে খাচ্ছি না, ঘুমাচ্ছি না, মন-মরা হয়ে থাকি। তখন মা আমাকে জিজ্ঞেস করল কি হয়েছে ? আমি মাকে বুক ভরা নিয়ে কষ্ট চাপা কান্নায় বলতে লাগলাম সে কেন জানি ফোন করছে না। মা বললো নাম্বার তো আছে তুই ফোন কর? আমি বললাম ওই নাম্বারে কয়েকবার ফোন করেছি কিন্তু রিং হয় না।
অপেক্ষা করতে করতে আরো পনেরো দিন কেটে গেল তার ফোন আর আসলো না। এদিকে আমার অবস্থা তো খারাপ হয়ে যাচ্ছে। আমার অপেক্ষার সময় গুলো কতটা কষ্টে কাটছে সেটা হয়তো আমি কাউকে বলে বুঝাতে পারবোনা। সামনে ছিল টেস্ট পরীক্ষা,পড়ালেখা কিছুই হচ্ছেনা। শুধু পড়ালেখা না আমি আমার কোনোকিছুতেই মন বসাতে পারছিলাম না। আমার শুধু একটায় চিন্তা ছিল সে কখন আমার সাথে যোগাযোগ করবে। আমার অবস্থা দেখে মা আমার এক কাজিন কে পাঠায় তার ঠিকানা বরাবর কিন্তু সে সেখানে গিয়ে দেখে সেখানে কোন বাড়িঘর নেই। সেখানে শুধুই খালি জায়গা। এরপর কাগজে লিখে যাওয়া নাম্বার বের করে তার বাবা-মায়ের নাম্বরে ফোন দেয়া হলো। সেই নাম্বারেও কল যায় না। এসব দেখে আমার চিন্তা ও টেনশন যেন আরো বেড়ে গেলো।
আমার এই অবস্থা দেখে আম্মুও অসুস্থ হয়ে গেল। এভাবে তার ফোনের অপেক্ষা করতে করতে কয়েক মাস চলে গেল। আমি নিজেকে কিছুটা সামলিয়ে কোনো রকমের সামনে টেস্ট পরীক্ষা দিলাম কিন্তু খুবই খারাপ রেজাল্ট করলাম।সময় চলে যায় কিন্তু আমার অপেক্ষার পালা শেষ হলো না এখনো। সময়ের সাথে সাথে আমি নিজেকে শান্তনা দিয়ে রাখি, যে সে আর আসবেনা। আমার অপেক্ষার পালা শেষ হয়নি, জানিনা সে বেঁচে আছে নাকি মারা গেছে, নাকি কিছু হয়েছে কিছুই জানিনা। আমি এখনো অপেক্ষায় আছি যদি কখনো দেখা হয় তাহলে একটা কোথায় বলব, তুমি দেখে যেও তোমাকে ছাড়া আমি কতটা ভালো আছি। তুমি যদি ছেড়ে না যেতে তাহলে হয়তো এতটা ভাল থাকতাম না।
সমাপ্ত
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
_
আপু আপনার হারিয়ে যাওয়ার ভালোবাসার গল্প পড়ে অনেক ভালো লাগল। আসলে সবারই উচিত পরিস্থিতি অনুযায়ী সব কিছু মানিয়ে নেওয়া
তবে এ সময় মানানো অনেক কঠিন । সত্যিই তো লোকটার আশায় সব শেষ হয়ে যেত কিন্তু তার চেয়ে ভালো সব কিছু মেনে নেওয়া উচিত।
গল্পটা পড়ে কেমন যেন বুকটা ফাঁকা ফাঁকা লাগছে আপু আমার। আমার সাথে তো এমনটা হয়নি, তারপরেও জানার আগ্রহটা রয়েই গেল। এত কিছুর পরেও মানুষটা আসলে কি করল?? সে কি বেঁচে আছে?? নাকি সবটাই সাজানো নাটক?? কি জানি, তবে আগ্রহটা কিন্তু মনের মাঝে রয়েই গেল।ধন্যবাদ আপু।
আগের পর্বটি পড়েছিলাম খুব ভালোই লেগেছিল। প্রথম দিকে যখন তাদের যোগাযোগ হলো বাবা, মা শুনলো এবং রাজি হয়ে গেল। কিন্তু পরবর্তীতে এটি কি হলো? সে হারিয়ে গেল। আসলে কল্পিত গল্পগুলো যখন পড়া হয় মনে হয় যেন সামনেই সবকিছু ঘটছে। কিন্তু যখন এভাবে ভালোবাসার অন্তবিল হয় না তখন কষ্টগুলো বুকে রয়ে যায়। ছেলেটি কি বেঁচে আছে নাকি মারা গেছে? তা আর জানাই হলো না। তবে খুব সুন্দর লিখেছেন আপু। পুরো গল্পটি যেন নিজের চোখের সামনেই ঘটল এমন লাগলো।
আমিও বাস্তব অভিজ্ঞতার সম্মুখীন। যার জন্য এই বেরহাদায়ক ঘটনাটি খুব সহজে মন থেকে মেনে নিতে পারলাম। কারণ এমন ঘটনা বাস্তব জীবনে ঘটে থাকে। যার বাস্তব প্রমান আমি নিজেই।
এতো দেখি ড্রামাটিক গল্প। মিল হয়েও আবার হয় না। কাল্পনিক গল্প হলেও বাস্তবে এমন অনেক ঘটনা আমাদের আশে পাশে হচ্ছে। আমি আসলে ভালবাসার বিচ্ছেদ কখনওই মেনে নিতে পারিনা। ভালবাসার বিচ্ছেদ হলে মনের মধ্যে কেমন যেন লাগে। কিন্তু কি হলো ছেলেটির। বেঁচে আছে নাকি মরে গেল। জানার আগ্রহ যেন কমছে না।