আসসালামু-আলাইকুম/আদাব।
বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি
@shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজকে আমি একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করতে চলে এসেছি। লাইফস্টাইল পোস্ট করতে ভালোই লাগে। আশা করছি আমার আজকের পোস্ট সবার ভালো লাগবে। তো বন্ধুরা চলুন আমার আজকের পোস্ট দেখে নেয়া যাক।
মাছ বাজারে কিছুটা সময়:
Cemera: Oppo-A12.
Location
Cemera: Oppo-A12.
Location
মাছ বাজারে গেলে আমি সব সময় আমার পছন্দের মাছগুলো কেনার চেষ্টা করি। যেহেতু বাসা থেকে বাজার খুব একটা দূরে নয় তাই মাঝে মাঝে মাছ কিনতে যাওয়া হয়। আগের তুলনায় বর্তমানে মাছের দাম অনেক বেড়ে গেছে। সব মাছ এই বাজারে পাওয়া গেলেও অনেক সময় কেনার সামর্থ্য আমাদের থাকে না। খুঁজে খুঁজে নিজের সাধ্য অনুযায়ী পছন্দের মাছগুলো সব সময় কেনার চেষ্টা করি।
Cemera: Oppo-A12.
Location
Cemera: Oppo-A12.
Location
সেদিন যখন আমি বাজারে গিয়েছিলাম তখন ঘুরে ঘুরে মাছগুলো দেখছিলাম আর নিজের পছন্দের মাছগুলো দামাদামি করার চেষ্টা করছিলাম। মাছের দাম তুলনামূলকভাবে অনেক বেশি মনে হয়েছিল। তবে কি আর করার মাছ যখন কিনতেই হবে তাই ভাবলাম যেকোন মাছ কিনে ফেলি। তাই ভাবছিলাম কোন মাছ কিনবো। ঘুরে ঘুরে সবকিছু দেখছিলাম আর দাম যাচাই করছিলাম।
Cemera: Oppo-A12.
Location

Cemera: Oppo-A12.
Location
সব দোকানেই খেয়াল করে দেখলাম মাছের দাম প্রায় কাছাকাছি। আর আগের তুলনায় মাছের দাম অনেকটাই বেশি। এরপর আমি ভাবলাম একটি বড় সাইজের মাছ নিলে ভালো হবে। আমি যখন মাছ বিক্রেতার কাছে জানতে চাইলাম এই বড় মাছটি কোথা থেকে আনা হয়েছে তখন তিনি বললেন এগুলো বিলের মাছ। আর বিলের মাছগুলো খেতে অনেক ভালো লাগে।
Cemera: Oppo-A12.
Location
এই মাছের নাম হলো সিলভার কার্প মাছ। ওজনে প্রায় ৪ কেজির মত ছিল। দামাদামি করতে করতে শেষ পর্যন্ত আড়াইশো টাকা কেজি কিনেছিলাম। প্রায় এক হাজার টাকা দিয়ে এই মাছটি কিনেছিলাম। সাথে একটি কার্প মাছ কিনেছিলাম। যেটার ওজন ছিল ১ কেজির মত। তবে মাছটি বাসায় এনে যখন কাটার চেষ্টা করা হয়েছে তখন খুবই সমস্যায় পরতে হয়েছে। আমি বুঝতেই পারিনি এরকম সমস্যা হবে। তাহলে আর কিছুটা সময় দেরি করে এরপর মাছ কেটে নিয়ে আসতাম।
Cemera: Oppo-A12.
Location
অনেক ঘোরাঘুরি করে যখন নিজের পছন্দের মাছ ক্রয় করেছি তখন হঠাৎ করেই চোখ গেল আরো কিছু মাছের দিকে। কিন্তু এত মাছ একবারে ক্রয় করাও ঝামেলার। তাই আর দেরি না করে চলে গেলাম বাসায়। মাছ বাজারে গেলেই অন্য রকমের অভিজ্ঞতা অর্জন করার সুযোগ হয়। তবে বর্তমানে মাছের দাম তুলনামূলকভাবে বেশি। আগের তুলনায় মাছের দাম ডাবল হয়ে গেছে প্রায়। কি আর করার কিছুই করার নেই। আমাদের মত মধ্যবিত্তদের এভাবেই হিসাব করে মাছ ক্রয় করতে হয়।
মাছ বাজারে গিয়ে মাছ কেনার মুহূর্তগুলো আপনাদের কেমন লেগেছে মন্তব্য করে জানাতে ভুলবেন না বন্ধুরা। আমি চেষ্টা করেছি আমার এই পোষ্টের মাধ্যমে বিষয়গুলো উপস্থাপন করার।
🥀ধন্যবাদ সকলকে।🌹

আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।
Upvoted! Thank you for supporting witness @jswit.
মাছ বাজারে কাটানো মুহূর্তগুলো শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। বাজারে তো দেখছি বেশ বড় বড় মাছ উঠেছে। বড় বড় ইলিশ মাছের ফটোগ্রাফি গুলো দেখে খুবই লোভনীয় লাগছে। বাকি ফটোগ্রাফি গুলো বেশ ভালো লাগলো দেখে। ৪ কেজি ওজনের মাছ বাসায় বসে কাটা আসলেই একটু কষ্টকর। মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
মাছ বাজারে গেলে অনেক রকমের মাছ দেখা যায়। বড় মাছ বাসায় কাটা খুব কঠিন ব্যাপার। বেশ সমস্যার মধ্যে পরতে হয়েছে।
সব জায়গায় একই অবস্থা কি মাছের দাম সবজির দাম সবকিছু অনেক বেশি। আপনি মাছগুলো ঘুরে ঘুরে দেখলেন এবং আপনার পছন্দমত মাছগুলো কিনে নিলেন। মাছগুলো বেশ ফ্রেশ ছিল দেখতে ভালো লাগলো। মাছ কেনার অভিজ্ঞতা শেয়ার করলেন আপনি। অনেক ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন আপু মাছ আর সবজির দাম দিনে দিনে বেড়েই চলছে। মাছ বাজারে গিয়ে আমি আমার পছন্দের মাছগুলো কেনার চেষ্টা করেছি আপু।
বর্তমান সময়ে বাজারে প্রচুর ইলিশ মাছ উঠেছে। ইলিশ মাছ দেখে তো কিনে আনতে খুব ইচ্ছে করতেছে। তবে ইলিশ মাছের দাম কিছুটা বেশি। আপনার মাছের ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো। মাছ বাজারে বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। নিজের কিছু পছন্দের মাছ কিনেছেন জেনে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে মাছ বাজারের কিছু অনুভূতি শেয়ার করার জন্য।
ইলিশ মাছের দাম দিনে দিনে বেড়েই চলছে। তাই তাইলেও অনেক সময় কেনা যায় না। মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
মাছ বাজারে তো দূরে একেবারে প্রয়োজন ছাড়া বাজারেও যাওয়া হয় না আমার। মাছ বাজারে গিয়ে মাছ দেখতে এবং মাছের দাম শুনতে বেশ ভালোই লাগে। মাছের দাম এখন তুলনামূলক বেশি ব্যাপার টা একেবারে ভালো লাগল না। যদিও সবকিছুর দাম এখন উর্ধমুখী। সিলভার কার্প মাছটা বেশ বড় দেখছি।
সব কিছুর দাম অনেক বেশি। আগের তুলনায় মাছের দাম তুলনামূলকভাবে অনেক বেশি। কি আর করার ভাই।
বর্তমান সময়ে বাজারে গেলে সব কিছু দাম একটু বেশি মনে হয়। ভালো লাগলো শুনে আপনি পছন্দের বাজারগুলো কিনতে চেষ্টা করেন। সিলভার কার্প ওজনে চার কেজি হবে তাহলে তো মাছটি অনেক বড়। আমার মনে হয় ২৫০ টাকা করে কেজি কিনেছেন মনে হয় তেমন বেশি হয় নাই দাম। খুব সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
আমার ক্রয় করা মাছের ওজন বেশি ছিল আপু। বর্তমানে সবকিছুর দাম বেড়ে গেছে। মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।
ভাইয়া মাছ বাজারে যেতে তো ভয় লাগে। মাছের যে দাম শুনলেই স্টক। যায়হোম অনেক ঘুরেও অবশেষে নিজের পছন্দ মাছ কিনতে পেরেছেন। সেই জন্য অনেক খুশি। ধন্যবাদ।
ঠিক বলেছেন ভাই মাছ বাজারের অবস্থা খুবই খারাপ। মাছের দাম অনেক বেশি। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।