লাইফস্টাইল পোস্ট:-) অনেকদিন পর বন্ধু রিয়াদের এলাকায় ঘুরার অনুভূতি।।

in আমার বাংলা ব্লগ2 years ago
❤️আসসালামু আলাইকুম ❤️

হ্যাল্লো বন্ধুরা,
কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আবারো আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি বিষয় নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।

IMG_20240502_183752.jpg
বন্ধুরা হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আবারও আজকে একটি লাইফ স্টাইল পোস্ট নিয়ে। কিন্তু আজকের লাইফ স্টাইল পোস্টটির মধ্যে ভিন্ন রকমের বিষয়টি রয়েছে যেটা আপনাদের মাঝে সাবলীল ভাবে বর্ণনা করার চেষ্টা করব। একটা সময় ছিল যখন আমরা সব বন্ধুরা একত্রে একসাথে একই ম্যাচে থাকছিলাম।সবার মাঝেই একটা আনন্দের জোয়ার বইতো। সারাদিন সবাই মিলে ঘুরাঘুরি খুনসুটি রাগারাগি আবার রাত হয়ে গেলে সবাই একসঙ্গে পড়তে বসা। কেউ পড়া ভুলে গেলে তাকে বুঝিয়ে দেওয়া। আবার অনেক ক্ষেত্রেই মুড়ি পার্টি সহ বিভিন্ন ছোটখাটো পার্টির আয়োজন করা হয়েছিল। সেই দিনগুলো যেন এখন হারিয়ে গেছে। অনেকদিন পরেই বন্ধু রিয়াদের সাথে দেখা করতে গেছিলাম তার বাসায় একটা কাজের জন্যে।

IMG_20240502_183808.jpg

IMG_20240502_173607.jpg
অনেকদিন হলো প্রায় সকল বন্ধুদের সাথে দেখা হয় না। স্বার্থ এবং নিজের ক্যারিয়ার গড়ার লক্ষ্যে সবাই সবার নিজের নিজের গন্তব্যে অবস্থান করছে। সবাই যেন তার ভবিষ্যৎ পরিকল্পনাকে বাস্তবিক রূপ দিতে মরিয়া হয়ে লেগেছে। আমি যেহেতু বর্তমান বাসায় আছি তাই ভাবলাম একটু দেখা করে আসি। বলে রাখি আমার আসলে স্টিমিট যাত্রার প্রারম্ভ হয়েছিল আমার বন্ধু @riyadx2 হাত ধরেই। অবশ্যই কৃতজ্ঞ থাকব আমি তার প্রতি কেননা কেবলমাত্র তার মাধ্যমেই আমি আমার একমাত্র আমার ভালো লাগার জায়গা এবং আমার ক্রিয়েটিভিটিকে তুলে ধরার জন্য একদম শ্রেষ্ঠ প্ল্যাটফর্ম সকলের প্রিয় আমার বাংলা ব্লগ। আমার ক্যারিয়ারের ক্লান্তি লগ্নে কেবলমাত্র তার হাত ধরেই নতুন একটি ইনকাম সাইটে প্রবেশ করতে পেরেছিলাম সাথে নিজের খারাপ মুহূর্ত এবং ভালো মুহূর্ত সব সময়ই সবার সাথে ভাগাভাগি করে নেওয়ার একটা সুযোগ পেয়েছি। মোটকথা নিজের সবকিছু শেয়ার করার মত সুন্দর একটা জায়গায় আসতে পেরেছি কেবলমাত্র তার মাধ্যমে। এজন্য তার প্রতি আবারো কৃতজ্ঞতা প্রকাশ করছি অন্তরের অন্তস্থল থেকে।
IMG_20240502_173005.jpg
রিয়াদের এলাকাটি যদিওবা গ্রামীণ পরিবেশ কিন্তু তারপরেও অসম্ভব সুন্দর এবং নগরায়নের ছোঁয়া দৃশ্যমান। রয়েছে প্রাইভেট কিছু শিক্ষার প্রতিষ্ঠান এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। পাশাপাশি হয়েছে বিভিন্ন প্রকার কর্মসংস্থানের কেন্দ্র।যেখানে গ্রামের অনেক মানুষ চাকুরী করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। রাস্তাগুলো বেশ সুন্দর এবং চাকচিক্যময়। বিশেষ করে চিকন রাস্তা হওয়ার কারণে অনেক বেশি সুন্দর দেখায়। রয়েছে বিভিন্ন প্রকার গাছগাছালি এবং নগরায়নের ছোঁয়া। সবুজ পাতায় সবুজ আকৃতিতে ঘেরা তার গ্রামখানি। বিশেষ করে এই অঞ্চলের বিখ্যাত এবং অর্থনৈতিক উন্নতির একমাত্র কারণ হচ্ছে হাড়িভাঙ্গা আম। এলাকার অধিকাংশ কৃষক এবং মানুষ এই হাড়িভাঙ্গা আমের উপর নির্ভরশীল। আবার অনেকেই আছেন যারা এই হাড়িভাঙ্গা আম বিক্রি করে তাদের সারা বছরের পরিবারের খরচ চালান। সত্যি বলতে রংপুর জেলার মানুষের অর্থনৈতিক পরিবর্তনের অন্যতম উৎস হচ্ছে হাড়িভাঙ্গা আম। যা বর্তমান সময়ে পুরো বাংলাদেশে খ্যাতি অর্জন করেছে এমনকি জিআই স্বাক্ষরিত পণ্য হিসেবে খ্যাতি অর্জন করেছে। দেশের গণ্ডি ছড়িয়ে বাইরের দেশেও এই আম অনেক বেশি সুনাম অর্জন করেছে যা বাংলাদেশের অনেক বেশি সুনাম বৃদ্ধি করেছে।
IMG_20240501_110945.jpg
এরকম আরো বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো আমার বন্ধু রিয়াদের এলাকায় বিদ্যমান। তার মধ্যে রয়েছে আখ এর চাষ। আমরা সবাই জানি আখ আমাদের চিনি উৎপাদনে কতটা গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা জিনিস আমি তার এলাকায় ঘুরে ঘুরে দেখছিলাম। সত্যি বলতে অনেক দিন পর দেখা হওয়াতে মনের মধ্যে অন্যরকম একটা অনুভূতি কাজ করছিল। অবশেষে ঘুরতে ঘুরতে প্রায় বিকেল হয়ে আসলো। আর দেরি না করে আমি বাসায় আসার জন্য তাকে বললাম। সে তার বাসায় নিয়ে যায় এবং ভালো রকমের খাওয়া-দাওয়া করি দুজনেই। আসলেই তার মায়ের হাতের রান্না একদম চমকপ্রদ। যাইহোক খাওয়া-দাওয়ার গল্পটি অন্য একটি পর্বে আপনাদের মাঝে তুলে ধরবো। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি।

ধন্যবাদ,,,,,,,

বন্ধুরা আজকের মত আমার ব্লগটি এখানেই শেষ করছি।আশা করি আপনাদের ভালো লেগেছে।দেখা হবে আবারো আপনাদের সাথে নতুন কোনো পর্বে।আল্লাহ হাফেজ।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpitrkM5o7Ka2gDojhT36rGg...Fx9wg6WUb5ejzqWUBqpBKiA2y7re32cBUTqU7ofQL67evTq1REgbByXj7Asx7nJbFjm8HNBCUTP9MYtRkUtcV4Bp9AotapzRgntKKd2PJdU3zrH4oAwouB99Qr.png

পোস্ট টি ভিজিট করার জন্যে অসংখ্য ধন্যবাদ

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BWKv98gTbE1TzYxKxSHqXe...V7eyR4ehZ7HBqvyv657jfHCLMnEAB8MruzVgozd15RWmndU3qYkpqG2zn5qGYM7whsCdMbNHAQvmZR2fhuzTAG6mhHkGfGFPWgrBXuMgB7vsdcpwJZdbYT5Bbk.png

DeviceRedmi 9A
Camera13 MP
CountryBangladesh
LocationRangpur, Bangladesh

received_150935148111922.jpeg

received_6740871932674823.jpeg

Kr46w9bCovvQgnn4p1L5GP59DU1X6DTbnPPA7mu47hNJ8eM1vxCGwpzLFdUADHMvug5wJForktSN61TvG1ekLahfDyAJVnRqPnP7Uz7j74b6kDtcK947Vx3vBbQJoP...nnkvHaippgddbRCsk6KVuao8eNGDw1yKPV6fnjJdu2G34BnKnaQkMNsGTodbGy51YB1zjn1feB14TKaBiVB3CTxgUwwwSXfnP8i2oDrWCnEWTPqTeJ2pHAT1Vo.gif

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81R73dHAE6Ew3WjyveXn6UfQ8ahESLfvvdHjthdnPNKJby2matSBUDur7QMrVroCpwxQmohTSZHpBAXjQT9ZkpEa.png

vote@bangla.witness as a witness

received_686410693469029.jpeg

or

Set@rme as your proxy

received_1423949511668636.jpeg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

শুনে খুবই খুশি হলাম রিয়াদ এবং আপনি দুই জনই আমার বাংলা ব্লগ কমিউনিটির ভেরিফাইড সদস্য। রিয়াদ ভাইয়ের এলাকাটা সত্যিই অনেক সুন্দর। পরিবেশটা দেখে আমার কাছেও অনেক ভালো লেগেছে। আপনার অনুভূতি পড়ে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ।

 2 years ago 

তার এলাকা সবুজ গাছগাছালি দ্বারা পরিপূর্ণ থাকায় ওয়েদার ও অনেক বেশি ভালো থাকে। শান্তিপ্রিয় একটি আদর্শ গ্রাম। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আসলে সময়ের সাথে সাথে বিভিন্ন কারণে বন্ধুরা সব আলাদা আলাদা হয়ে যায়। যাইহোক জেনে ভালো লাগলো আপনার বন্ধু রিয়াদ এর মাধ্যমে ই আপনি আমাদের এই কমিউনিটি যুক্ত হয়েছিলেন। আপনার বন্ধুর গ্রাম সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পারলাম। আর সেই সাথে ফটোগ্রাফির মাধ্যমে এলাকার কিছু দৃশ্য দেখতে পেরে ভালো লাগলো। যাইহোক ধন্যবাদ ভাই এই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলেই গ্রাম অঞ্চলের দৃশ্য সকলের মনোযোগ আকর্ষণ করে। কেননা গ্রাম হচ্ছে সৌন্দর্যের প্রতীক বলে মনে করি আমি। আপনার সংগঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

এখানে আমি লক্ষ করলাম যে আপনারা একটি আম বাগানে বসে কথা বলছেন। আসলে এই জায়গাটা আমার কাছে ভীষন ভালো লেগেছে। বর্তমানে যে হারে গরম পরছে এমন একটা জাগায় বসে সময় কাটাতে ভালোই লাগে। ধন্যবাদ।

 2 years ago 

জ্বি আপু আসলে এটা আমবাগান ছিল। আর গ্রামীন পরিবেশে এরকম পরিবেশ অবরোহ লক্ষ্য করা যায়। যাইহোক পোস্টটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এখন এখন যে যার মত ক্যারিয়ার গড়তে ব্যস্ত হয়ে পড়েছে। এই জন্য বন্ধু বান্ধবের সাথে খুব বেশি দেখা হয় না।এমনকি অনেকের সাথে যোগাযোগও থাকে না। যে যার মত করে নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। আপনি রিয়াদ ভাইয়ের মাধ্যমে আমার বাংলা ব্লগে কমিউনিটিতে এসেছেন জেনে খুবই ভালো লাগলো ভাইয়া।অনেক দিন পর বন্ধুর সাথে সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছেন দেখে আরো বেশি ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

নিজের ক্যারিয়ারের পিছনে এখন সবাই ছুটেছে কিভাবে সাফল্য অর্জন করা যায়। অবশ্য এটা খুবই জরুরী। যার কারণে সবাই এখন আপন বন্ধুদের ও ভুলে গেছে। পোস্টটি পড়ে এরকম সুন্দর একটি মন্তব্য উপহার দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনারা দুজন বন্ধু আজকে আপনার কাছ থেকে জানতে পারলাম। আসলে সকলে মিলে একসাথে ঘুরাঘুরি করার মজাই আলাদা৷ আজকে আপনি আপনার বন্ধুর সাথে ঘোরাঘুরি করার একটি মুহূর্ত শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগছে৷ খুব সুন্দর কিছু সময় অতিবাহিত করেছেন আপনারা৷

 2 years ago 

ভাই অনেক সুন্দর সময় অতিবাহিত করেছি আমরা।আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি মন্তব্যের জন্য।

 2 years ago 

আশাকরি পরবর্তীতে এরকম আরো সুন্দর কিছু মুহূর্ত আপনার কাছ থেকে দেখতে পাবো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64100.66
ETH 1876.75
USDT 1.00
SBD 0.38