শাশুড়িকে বার্থডে গিফট দেওয়ার জন্য ছোটখাটো শপিং।

in আমার বাংলা ব্লগ3 years ago
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।

পোস্টের ভেরিয়েশন ও কমিউনিটির সৃজনশীলতা রক্ষার্থে আমি চেষ্টা করব একেক দিন একেক বিষয় নিয়ে হাজির হতে।

সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

।আজকের পোষ্ট এ আপনাদের সাথে তুলে ধরতে যাচ্ছি স্বল্প পরিসরে কিছু কেনাকাটার মুহূর্ত। আশা করছি আপনাদের ভালো লাগবে।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।বন্ধুরা এই ছোট্ট পরিসরে কেনাকাটার মেইন উদ্দেশ্য ছিল আমার শাশুড়ির জন্মদিনে ছোটখাটো কিছু গিফট দেওয়া।তখন আমি আমার ওয়াইফ @bristy1 কে জিজ্ঞাসা করি কি গিফট দেওয়া যায়। সে বলে তার আম্মুর থ্রিপিস পরে সে হিসেবে থ্রিপিস দেওয়া যায়। আর ডাক্তার তাকে ওটস খেতে বলেছে সেজন্য ওটস নেওয়া যায়।

তারপর আমার স্ত্রীর কথা শুনে আমরা বের হলাম বাড়ি থেকে গিফট কেনার উদ্দেশ্যে। তখন আমাদের বাজারে সবচেয়ে জনপ্রিয় একটি শপিং মল ছিল সেটির নাম হচ্ছে ইসহাক শপিং সেন্টার। আর ওই শপিং সেন্টারটি আলাদা আলাদা তিনটি ভাগে বিভক্ত। তিনটি শপিং সেন্টার যৌথভাবে একই শপিং মলে পরিণত করায় অনেক বড় একটি মার্কেট ছিল। সেখান থেকেই কেনাকাটা করতে গেলাম।

সেই মার্কেটে এলাকার পরিচিত কয়েক জনের দোকান রয়েছে। চিন্তা করলাম পরিচিতদের থেকে না কিনে অন্য কারো দোকান থেকে কিনব। তখন বাবুকে নিয়ে ঝামেলা হবে বিধায় এক দোকানে ঢুকে পড়লাম ভাবলাম একই দোকান থেকে কিনে ফেলবো। পরক্ষণে দেখি সেখানে চয়েজ হচ্ছিল না, তাই আরেকটি দোকানে যেতে হলো।

20230212_114212.jpg
Location
#Device:S-G,M32
যাইহোক এবার আর নড়ছি না মাইন্ড সেট করলাম এখান থেকেই কিনে নিব। তখন নিভৃত সাহেব মানে আমার আব্বু জান কে আমি কোলে রাখলাম এবং দোকানদারকে বললাম থ্রি পিস দেখাতে।তখন দোকানদার আমার ওয়াইফ @bristy1 কে জামা দেখাচ্ছিল।আর সে কয়েকটি দেখার পর একটি জামা চয়েস করছিল যেটা তার মায়ের জন্য যথাযথ হবে।

20230212_114310.jpg20230212_114318.jpg

20230212_114324.jpg
Location
#Device:S-G,M32
অবশেষে সে থ্রি পিস পছন্দ করলো। আর আমি মনে মনে খুশি হয়ে গেলাম আর কোন দোকান ঘুরতে হবে না তাই। কারণ শপিং করতে গিয়ে দোকানে দোকানে ঘুরা অনেক বেশি প্যারা। তাই সে যখন চয়েস করেছে সাথে সাথেই সেটির দাম দর করে ফেললাম।আর দোকানদারকে বললাম প্যাক করে দিতে।
20230212_114255.jpg
Location
#Device:S-G,M32

তারপর সেখান থেকে কেনাকাটা শেষে চলে গেলাম অন্য একটি দোকানে সেখানে গিয়ে শাশুড়ির জন্য ওটস কিনলাম। এটি খেতে কেমন জানি না তবে উনাকে ডাক্তার সাজেস্ট করেছে খাওয়ার জন্য। তাই তার জন্য এটি নিয়ে নিলাম। অবশেষে শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য বাকি সব ফরমালিটি পূরণ করলাম। মানে বুঝতেই পারছেন খালি হাতে তো আর যাওয়া যায় না কিছু তো নিতে হবে।

20230212_114327.jpg
Location
#Device:S-G,M32
যাইহোক অবশেষে কেনাকাটা শেষে আমরা শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হলাম সিএনজি করে। আধা ঘন্টার মধ্যেই আমরা শ্বশুরবাড়িতে পৌঁছে যাই। কারণ বাজার থেকে তাদের বাড়ি তেমন একটা দূরে নয়। তবে যে দুটো গিফটটি সে নিয়েছিল তার একটি গিয়েই দিয়েছে বাকিটি পরে দিয়েছে।

20230212_115729.jpg
Location
#Device:S-G,M32

কারণ আমরা যেদিন গিয়েছি ঐদিন রাত্রে তার বার্থডে। তাই পরের দিন সকালে তাকে থ্রি-পিস গিফট করা হয়েছে। তবে ওটস যেটি নিয়েছিলাম সেটি যেদিন গিয়েছি সেদিনে তাকে দেওয়া হয়েছে। যাই হোক শাশুড়ি অনেক খুশি হলো গিফট পেয়ে । তাই সবাইকে বলব ছোট্ট পরিসরে হলেও প্রিয়জনদের গিফট করুন সবাই খুশি থাকবে।

আজকে আর বেশি কথা বাড়াবো না আশা করছি সবাই এই ব্লগটি পড়েছেন এবং উপভোগ করেছেন। আজকের মত এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায়। আর যারা পুরো পোস্টটি পড়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ।

তো বন্ধুরা আজকে এতটুকু ,আশা করি আগামীতে ভিন্ন রকম ফটোগ্রাফি নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণশপিং
ক্যামেরা.মডেলএম ৩২
ক্যাপচার@nevlu123
সম্পাদনারিসাইজ &সেচুরেশন।
অবস্থানবাংলাদেশ

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Sort:  
 3 years ago 

শাশুড়িকে বার্থডে উপলক্ষে থ্রি পিস এবং ওটস গিফট করেছেন দেখে খুব ভালো লাগলো ভাই। এই ওটস আমিও প্রায় সময় কিনে থাকি আমার আম্মুর জন্য। স্পেশাল দিনগুলোতে আমাদের সবার উচিত কাছের মানুষদের কমবেশি উপহার দেওয়া। ভালো লাগলো পোস্টটি পড়ে। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

জি ভাই স্পেশাল দিনগুলোতে আমাদের সবার উচিত কাছের মানুষদের কমবেশি উপহার দেওয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে সব সময় সাপোর্ট করার জন্য।

 3 years ago 

ভাই এটা ঠিক বলেছেন যে কেনা কাটা করার সময় যে অনেক দোকান ঘোরাঘুরি অনেক বিরক্তিকর লাগে ৷ যা হোক খুব সহজে পছন্দ হয়েছে অনেক ভালো হয়েছে ৷
শাশুড়িকে বার্থডে গিফট দেওয়ার জন্য পুরো পরিবার মিলে শপিং করার মুহূর্ত টা সত্যি দারুন ছিল ৷ অসংখ্য ধন্যবাদ ভাই

 3 years ago 

ঠিক ভাই কেনা কাটা করার সময় যে অনেক দোকান ঘোরাঘুরি অনেক বিরক্তিকর লাগে।

 3 years ago 

বাহ্,ভাইয়া আপনার মত মেয়ের জামাই থাকলে আর কি লাগে🙂।শাশুড়ী এর জন্মদিন মনে রেখে তার জন্য গিফট কেনার ব্যপারটা বেশ ভালো লেগেছে। যাই হোক সব ফরমালিটি পালন করে দুইটি গিফট দুই সময়ে দিয়েছেন জেনে ভালো লাগলো।ধন্যবাদ

 3 years ago 

হাহাহাহ।ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মতামত জানানোর জন্য।।

 3 years ago 

আশা করি ভাইয়া ভালো আছেন? নিভিতের ছবি দেখে সত্যি খুব ভালো লাগলো। নিবিতে মায়াবী চেহারা হৃদয় ছুঁয়ে যায়। শাশুড়িকে বার্থডে গিফট দেওয়ার জন্য ছোটখাটো শপিং করেছেন জেনে ভালো লাগলো। শপিং করার অনুভূতি খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে ভাইয়া প্রিয়জনকে খুশি করার আনন্দ অন্যরকম। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

তোমাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি মতামত জানানোর জন্য।ভালো থেকো সব সময়।

 3 years ago 

আপনার শাশুড়ির বার্থডে উপলক্ষে ওনাকে থ্রি পিস এবং ওটস গিফট করেছেন দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। কারো জন্মদিনে কিছু গিফট দিতে পারলে নিজের কাছেও খুবই ভালো লাগে। তাই আমি মনে করি স্পেশাল দিনগুলোতে আমাদের প্রিয় মানুষগুলো কে কিছু গিফট দেওয়া উচিত। আপনার পোস্ট পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ঠিক আপু স্পেশাল দিনগুলোতে আমাদের প্রিয় মানুষগুলো কে কিছু গিফট দেওয়া উচিত।

 3 years ago 

শুনে তো অনেক ভালো লেগেছে ভাইয়া শাশুড়ির বার্থডেতে গিফট করছেন এমন জামাই পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। আমি মনে করি গিফটটা এত বড় বিষয় না কিন্তু আপনারা যে ওনার কথা স্মরণ করেছেন উনার জন্য কিছু ছোটখাটো হোক বা বড় দামের হোক গিফট দিয়েছেন সেটা হচ্ছে সবচেয়ে আনন্দের বিষয়। অবশেষে ভালো লাগলো আপনাদের এমন সুন্দর কাজকর্ম দেখে। ঠিক বলছেন মাঝে মাঝে যদি এরকম ছোটখাটো কিছু গিফট দেওয়া যায় তাহলে প্রিয়জনেরা অনেক বেশি খুশি হয় তাতে।

 3 years ago 

হাহাহা।।।।ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মতামত জানানোর জন্য।

 3 years ago 

আমি যখন কেনাকাটায় ব্যস্ত নিভৃত তখন তোমার কোলে দেখেছিলাম ভালোই পোজ দিচ্ছিল। বাপ বেটা ভালোই ফটোগ্রাফি করেছেন, আমার সাথে তো একটাও ফটোগ্রাফি করেননি। যাইহোক আমার বাবা জান কে খুব চমৎকার লাগছে।

 3 years ago 

হাহাহা।।ধন্যবাদ তোমাকে সুন্দর একটি মতামত জানানোর জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59487.39
ETH 1570.38
USDT 1.00
SBD 0.42