লাইফ স্টাইল :- আমার খুবই পছন্দের কাচ্চি বিরিয়ানি খাওয়ার মুহূর্ত। ‌

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

ABB 21 জুলাই ২০২৪ রবিবার ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

20240517_140931.jpg

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম।

20240517_140936.jpg

ইতিমধ্যে আপনারা সবাই জানেন আমি কাচ্চি বিরিয়ানি খেতে অনেক বেশি ভালোবাসি। তাই তো চলে গেলাম আবার পুনরায় একা একা খেতে কাচ্চি বিরিয়ানি। আসলে যখন যেটা খেতে মন চায় ,তখন সেই জিনিস খাওয়া খুবই প্রয়োজন। তাইতো আমি যখন খেতে ইচ্ছে করে তখন খেতে চলে যাই। কারণ পৃথিবীতে খাওয়ার মত সত্য আর কিছু নাই। তাইতো আমি কখনো খাইতে নিষেধ করি না নিজের পেটকে।

20240517_140910.jpg

ইতিমধ্যেই আপনারা সবাই জানেন আমি একটা সময় কাবাব খেতে অনেক বেশি পছন্দ করতাম। পরবর্তীতে ধীরে ধীরে তা কাচ্ছি বিরিয়ানি মধ্যে চলে গেল। তাই জন্য যখন ইচ্ছে করে তখন কাচ্চি বিরিয়ানি খাওয়ার জন্য চলে যাই। দীর্ঘদিন টাকা-পয়সার সমস্যা থাকলেও হঠাৎ করেই চলে গেলাম হাজী বিরিয়ানী। সেখানকার কাচ্চি বিরিয়ানি গুলো খেতে আমি অনেক সুস্বাদু।

20240517_140913.jpg

কারণ আমাদের এখানে হাজী বিরিয়ানি ছাড়া আর কোন দোকান নাই কাচ্চি বিক্রি করে। তাই জন্যই তো চলে গেলাম সেখানে। যাওয়ার পর সঙ্গে সঙ্গে খেতে বসে পড়লাম। কাচ্চি বিরিয়ানি অর্ডার করে দিলাম। সব সময় সোনিয়াকে নিয়ে যাই তাই জন্য জিজ্ঞাস করেছিল কয় পেলেট লাগবে। শুধু আমার জন্য নিয়ে আসেন আজ অন্য কেউ নেই।

20240517_140954.jpg

১০ মিনিট অপেক্ষা করার পর চলে আসলো কাঙ্খিত খাবার। প্রচুর ক্ষুধা ছিল পেটে কিন্তু একা একা খেতে কেমন জানি লাগতেছিল। পরে চিন্তা করলাম ভেবে লাভ নেই আগে নিজের চিন্তা করি। অর্থাৎ আগে খেয়ে ফেলি তাড়াতাড়ি। কারণ তখন অনেক তাড়া ছিল আমার। একটা বিশেষ কাজ রেখে আমি কাবাব খেতে চলে আসলাম। সেই কাজের কথা ভাবতে ভাবতেই খাবার শেষ হয়ে গেল।

20240517_141045.jpg

আমার কাছে সব চাইতে কাচ্চি ডাইন এর কাচ্চি বিরিয়ানী খেতে ভীষণ ভালো লাগে। তাই জন্যই তো সব সময় সেখানে চলে যাই। কিন্তু হঠাৎ খেতে ইচ্ছে করছে তাই নিজ এলাকায় হাজী বিরিয়ানি থেকে কাচ্চি খেয়ে নিলাম। খুবই সুস্বাদু এবং মজাদার একটি খাবার এটি। যারা এখনো খান নাই তাড়াতাড়ি খেয়ে আসুন কাচ্চি বিরিয়ানি। পকেটে টাকা না থাকলে আমাকে নক দিবেন আমি পাঠিয়ে দিব 😀😀😀😀। সবাই ভালো এবং সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী কোন ব্লগ নিয়ে।

20240517_140934.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীLifestyle
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

রতত.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

ভাইয়া কিভাবে নক দিবো বলেন। কাচ্চি বিরিয়ানী পোষ্ট করে লোভ লাগিয়ে দিলেন। আমার আবার কাচ্চিা ভাই আর সুলতান ডাইনের কাচ্চি বেশি ভালো লাগে। যায়হোক আপনার হাজি বিরিয়ানীর কাচ্ছি দেখেও ভালোই লাগছে। যায়হোক আপনার অনুভূতি দারুন ছিল। ধন্যবাদ।

 2 years ago 

এক রকম ভাবে নক দিলেই হলো ভাই 😁। এগুলোও কিন্তু অনেক লোভনীয় এবং সুস্বাদু ছিল।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া যাদের কাছে টাকা নাই আপনি এই মজার খাবারটি খাওয়াবেন বলে। আসলে কাচ্চি বিরানী এমন একটি লোভনীয় খাবার কেউ নেই যে পছন্দ করে না। আপনি যদি টাকা দিয়ে আমাকে খাওয়াতেন তাহলে তো খুব খুশি হতাম।আমি এই নিয়ে এখানে সুন্দর করে একটা পোস্ট দিতাম যে রকি ভাইয়া আমাকে মজাদার কাচ্চি বিরানি খাইয়েছে হিহিহি। সত্যি ভাইয়া মন যেটা খেতে ইচ্ছে করবে তখন সেই জিনিসটা খেয়ে নেওয়া দরকার। পেট শান্তি তো সব শান্তি। আজ আপনার পছন্দের কাচ্চি বিরানী খাওয়ার সুন্দর কিছু অনুভূতি সুন্দর করে আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

আমাদের এখানে চলে আসেন। তাহলে আপনাকে খাওয়াবো এই মজাদার কাচ্চি বিরিয়ানি।

 2 years ago (edited)

আপনিতো বলেছেন যার টাকা নেই আপনাকে জানাতে। বলেনতো নাই গিয়ে খেয়ে আসতে হিহিহি। ভালো থাকবেন ভাইয়া।

 2 years ago 

কাচ্চি প্রেমী ভাই আমার। শুধুই দেখি কাচ্চি বিরিয়ানী খায়। আমার তো মনে হয় আপনার নামই রাখা উচিত কাচ্চি ভাই। ইস্ আপনার মত করে আমি যদি প্রতিদিন এমন কাচ্চি বিরিয়ানী খেতে পারতাম। যাই হউক ভাই আল্লাহ্ আপনাকে আরও বেশী কাচ্চি বিরিয়ানী খাওয়ার তৌফিক দেক। ধন্যবাদ এমন করে লোভনীয় পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমিন। এত সুন্দর ভাবে দোয়াটা করার জন্য ধন্যবাদ। ধন্যবাদ আপু সুন্দর একটা মন্তব্যের জন্য।

 2 years ago 

তুমি তো দেখছি একা একা কাছে বিরিয়ানি খেতে চলে গিয়েছো। কাচ্চি বিরিয়ানি কিন্তু আমার নিজের অনেক বেশি পছন্দের। আমি মনে করি কোনো কিছু খেতে ইচ্ছে করলেই খেয়ে নেওয়া উচিত। কারণ ইচ্ছাকে আটকে রাখা উচিত না। বিশেষ করে কোনো কিছু খাওয়ার ইচ্ছা জাগলে তা অবশ্যই খেয়ে ফেলা উচিত। যেটা তুমি সব সময় করে থাকো। তোমার খাওয়া কাচ্চি বিরিয়ানি দেখে তো আমার খুব লোভ লেগে গিয়েছে। যাইহোক মুহূর্তটা সবার মাঝে ভাগ করে নিয়েছ দেখে ভালো লাগলো।

 2 years ago 

হ্যাঁ আমিও মনে করি কোনো কিছু খাওয়ার ইচ্ছা থাকলে সেটা খেয়ে নেওয়া উচিত। তাই তো আমি খেয়ে ফেলি।

 2 years ago 

সত্যি কথা বলতে বিরানি পছন্দ করে না এমন মানুষ খুব কম। কাচ্চি বিরানী আমার অত্যন্ত পছন্দের একটা রেসিপি। তবে আমার একটা পছন্দের রেস্টুরেন্ট আছে সেটা হচ্ছে কুষ্টিয়ার মৌবন ওখানকার বিরিয়ানি যে এত টেস্টি হয় সেটা যে খেয়েছে ওখানে সে মনে রাখবে। অনেক জায়গায় কাচ্চি বিরিয়ানি খেয়েছি তবে কুষ্টিয়ার মৌবন এর মতো কাচ্চি বিরানী আমি কোথাও পাইনি। আপনার বিরিয়ানি খাওয়ার অনুভূতি পড়ে আমার অনেক ভালো লাগলো ভাইয়া এমন সুন্দর একটা অনুভূতিমূলক পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বিরিয়ানি খেতে সবাই অনেক বেশি পছন্দ করে। যদি কখনো খাওয়ার সুযোগ হয় অবশ্যই খাবেন এই কাচ্চি বিরিয়ানি।

 2 years ago 

ভাইয়া খেতে তো মন চাই তবে পকেটে টাকা নেই। আপনি তারাতাড়ি আমার জন্য অর্ডার করে পাঠিয়ে দিন। যাইহোক ভাইয়া বিরিয়ানি খেতে সবাই অনেক পছন্দ করে আর যদি হয় কাচ্চি বিরিয়ানির তাহলে তো কথায় নেই। নিশ্চয় অনেক মজা করে খেয়েছেন।ধন্যবাদ আপনাকে সুন্দর কাটানো মূহুর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু অনেক বেশি মজা করে গিয়েছিলাম এই কাচ্চি বিরিয়ানি টা।

 2 years ago 

প্লেট ভরতি খাবার খেতে গেছেন কাচ্চি বিরানী আপনার পছন্দের খাবার। এ ধরনের লোভনীয় খাবার গুলো খেয়ে ফটোগ্রাফি আপলোড করবেন আর সবাইকে লোভ লাগিয়ে দেবেন হা হা হা। আর আপনি তো প্রায়ই সময় যান কাচ্চি বিরানী খেতে বেশ ভালো লাগে সুন্দর মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করেন। আপনি একদম ঠিক বলছেন এই পৃথিবীতে খাওয়ার মত সত্যি আর কিছু হতে পারে না। আমরা বেঁচে আছি খাওয়ার কারণে। আমাদের বেঁচে থাকতে হবে খেয়ে।

 2 years ago 

হ্যাঁ আপু কাচ্চি বিরিয়ানি আমার অনেক বেশি পছন্দের। আপনাদেরকে আর কি বলব, আমার তো নিজেরই দেখে লোভ লেগে গিয়েছে।

 2 years ago 

আমার মনে হয় বেশির ভাগ মানুষের ই বিরিয়ানি কিংবা কাচ্চি বিরিয়ানি ভীষণ পছন্দের একটি খাবার।তবে অনেকে হয়তো শরীরের কথা চিন্তা করেই কম খেয়ে থাকেন।আমার মনে হয় কোন কিছু খাবার ইচ্ছা করলে তা সাথে সাথেই খাওয়া উচিত।আপনার চমৎকার একটি মূহুর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

আমিও ঠিক এটা মনে করি সব সময়। তাই কিছু খেতে ইচ্ছে করলে সাথে সাথে খেয়ে ফেলার জন্য চেষ্টা করি। বিশেষ করে কাচ্চি বিরিয়ানিটা।

 2 years ago 

ভাইয়া আজ আপনি অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আজ আপনি অনেক মজাদার একটি খাবার আমাদের মাঝে শেয়ার করে করেছেন।আমি বিরিয়ানি খেতে অনেক পছন্দ করি তাও যদি হয় কাচ্চি বিরিয়ানি তাহলে তো আর কোনো কথাই নেই।আপনি তো অনেক মজা করে একা একা কাচ্চি বিরিয়ানি খেয়েছেন। বিরিয়ানি দেখে অনেক লোভ লেগে গেল ভাইয়া।যাইহোক এত সুন্দর একটা মুহূর্ত আমাদের সবার সাথে ভাগ করে নিয়েছেন দেখে অনেক ভালো লাগলো।

 2 years ago 

বেশি লোভ লেগে গেলে অবশ্যই খেয়ে নিবেন। চেষ্টা করলাম মুহূর্তটা সবার মাঝে তুলে ধরার জন্য।

 2 years ago 

সুন্দর একটি মুহূর্ত আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62638.51
ETH 1784.84
USDT 1.00
SBD 0.38