লাইফস্টাইল:- মাছের কাবাব খাওয়ার মুহূর্ত।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

ABB ২৪ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার ❤️

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

IMG20230819194408.jpg

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আজ আমি খুব চমৎকার একটি সময় কাটানোর মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আপনাদের সবার এই মুহূর্তটা অনেক বেশি ভালো লাগবে। মাঝে মাঝে যখন বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন খাবার খাওয়ার জন্য তখন অনেক বেশি ভালো লাগে।

IMG20230819194802.jpg

আমি এবং এমরান ভাই দুইজন কোম্পানীগঞ্জ , নোয়াখালী গিয়েছিলাম। আসলে সেখানে একজন প্রিয় মানুষ রয়েছে। আজ অনেকদিন তার সাথে আড্ডা দেওয়া হয় না। হঠাৎ করে তার কাছে যাওয়ার কথা ভেবেছিলাম। কিন্তু একা একা যেতে ইচ্ছে করছে না। আসলে একটু দূরে কোথাও আমি একা একা যেতে পারি না। একা একা গেলে কেন জানি খারাপ লাগে।

IMG20230819194824.jpg

এজন্য সব সময় আমি সোনিয়াকে নিয়ে বিভিন্ন জায়গায় যাই। এবং নিবলু ভাইয়াকে নিয়ে তাই। কারো বাড়িতে গেলেও সঙ্গে কাউকে নিয়ে যাই। এরপরেও একা একা যেতে ভালো লাগেনা। এজন্য চিন্তা করলাম এমরান ভাইকে নিয়ে যাব। কিন্তু তিনি অনেক ব্যস্ত থাকে তার প্রতিষ্ঠান নিয়ে। এজন্য তাকে নিয়ে এখন কোথাও ঘুরতে যেতে পারি না। যখন ভাইয়াকে বললাম মারুফ ভাইয়ের কাছে যাওয়ার কথা, তখন তিনি বিকেল পাঁচটার পরে আসার কথা বলেছে।

IMG20230819194839.jpg

কারণ তার সকল ধরনের কাজগুলো পাঁচটার আগে শেষ হয়ে যায়। তখন আমি পাঁচটার পরে গিয়েছিলাম। এরপর সিএনজি করে তাকে নিয়ে কোম্পানীগঞ্জ গিয়েছি। যাওয়ার পর যখন মারুফ ভাইয়ের দোকানে গিয়েছি, সে আমাদের দেখে অনেক বেশি খুশি হয়েছে।

IMG20230819194837.jpg

সঙ্গে সঙ্গে দোকান টা রেখে আমাদের সাথে দেখা করতে চলে এসেছে। এরপর দোকান একটা ছোট ভাইকে বসিয়ে, আমাদের সাথে বাহিরে গেলেন। অনেকদিন পর তার সাথে আড্ডা দিয়ে অনেক বেশি ভালো লেগেছে। সন্ধ্যা থেকে অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়েছিলাম তিনজন একসাথে। তার সাথে দেখা করে এবং আড্ডা দিয়ে ভীষণ ভালো লেগেছিল।

IMG20230819194850.jpg

এরপর আমাদের তিনজনকে হাঁটতে হাঁটতে একটি কাবাব হাউজে নিয়ে গিয়েছে। গিয়ে অনেক বড় আকারের একটি মাছ অর্ডার দিয়েছে কাবাব করে দেওয়ার জন্য। এজন্য আমরা অনেকক্ষণ পর্যন্ত সেখানে বসে ছিলাম। কারণ কাবাব রেডি হয়ে আসতে অনেকটা সময় লাগবে বলছে। যেগুলো রেডি থাকে সেগুলো থেকে অর্ডার করে নাই এজন্য।

IMG20230819194754.jpg

অনেক অপেক্ষা করার পর অবশেষে কাবাব আমাদের সামনে আসলো। তিনজন খুব মজা করে খেয়েছিলাম। আসলে সামুদ্রিক মাছগুলো খেতে খুব সুস্বাদু লাগে। কিন্তু দুঃখজনক হলেও সত্য এ মাছের নাম আমার জানা নেই। এজন্য কিসের মাছের কাবাব খেয়েছি তা আপনাদের বলতে পারলাম না। যখন খেয়েছি তখন জিজ্ঞেস করেছিলাম কিন্তু নামটা ভুলে গিয়েছে। কিন্তু খেতে বেশ ভালো লেগেছিল।

এজন্য চিন্তা করলাম পরবর্তীতে পরিবারের সবাইকে নিয়ে একদিন যাব। শুধু মাছের কাবাব খাওয়ার জন্য। আসলে আমরা বিভিন্ন সময় কাবাব খাওয়ার জন্য যাই । বিশেষ করে আমার কাবাব খুবই পছন্দের। এজন্য চেষ্টা করি প্রতি বৃহস্পতিবার লাইফস্টাইল এর মধ্যে কাবাব খাওয়ার মুহূর্ত গুলো শেয়ার করার জন্য। কারণ সপ্তাহে অনেকবারই আমার কাবাব খাওয়া হয়। আবার একেক সময় একেক জায়গায় যায় শুধু কাবা খাওয়ার জন্য। এভাবে খাওয়া দাওয়া করার পর মারুফ ভাইয়ের সাথে বিদায় নিয়ে চলে আসলাম। কিন্তু মুহূর্তটা অনেক বেশি মনে পড়তেছে। কারণ অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছিলাম।

IMG20230819200347.jpg

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 3 years ago 

আমারও একা যেতে কোথাও ইচ্ছা হয় না।কোথাও গেলে একজনকে আমি আমার সাথে নিয়ে যাবই। যাই হোক আপনি এবং এমরান ভাই মিলে মারুফ ভাইয়ের সাথে দেখা করতে গিয়ে মজাদার মাছের কাবাব খেয়েছেন। যা দেখে তো আমার খেতে ইচ্ছা করছে। কাবাব খাওয়ার এত সুন্দর একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 3 years ago 

খেতে ইচ্ছে করলে খেয়ে নেওয়াটাই বেটার। আপনিও খেয়ে নেবেন আপনার কাছেও ভালো লাগবে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

বেশ ভালোই তো প্রায় সময়ই আপনার কাবাব খাওয়া পড়ে শুনে তো ভালোই লাগলো। আর আপনার মাছের কাবার দেখে তো আমারও বেশ খেতে মনে চাইছে। সত্যি বলতে এখন মুরগীর চেয়ে মাছের কাবাবই সবাই খায়। যদিও একটু দাম বেশী পড়ে। বেশ ভালো লাগলো আপনার আজকের পোস্ট পড়ে। এক সময়ে আমার একা চলতে ভালো লাগতো না কিন্তু আজ একা চলতে শিখে গেছি। আপনাকে দেখে মনে হয় বেশ মিশুক আপনি ভাইয়া।

 3 years ago 

আসলে আমি সবার সাথে মিশতে খুব পছন্দ করি। আমার পোস্টটা পড়ে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 3 years ago 

নিজের পরিচিত মানুষের সাথে দেখা করাটা অনেক আনন্দের বিষয়। তবে কোথাও বেড়াতে গেলে একলা ভালো লাগেনা তাই কেউ না কেউ পাশে থাকলে বেশি আনন্দ হয়। যাহোক তিনার সাথে দেখা হওয়ার পরে আপনার মাছের কাবাবের অর্ডার দিয়েছিলেন এবং অনেকক্ষণ পরে সেটা আপনাদের সামনে খাবার এসেছিল। আপনাদের দেখে বোঝা সে খুব মজা করে খেয়েছেন। সামুদ্রিক মাছের অনেক স্বাদ এটা আমি শুনেছি কিন্তু কখনো খাওয়া হয়নি ভাই। আসলে আমাদের এখানে সামুদ্রিক মাছ তেমন একটা পাওয়া যায় না। তবে মাছের কাবাব খেয়েছেন আর মাছের নাম জানেন না এটা বেশ মজা ছিল ভাই। যাহোক খুবই দারুণ কিছু মুহূর্ত কাটে ছেলে বসে সেগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে আমি নামটা জানি না। নাম না জানার কারণে আপনাদের কেউ বলতে পারিনি। আমার সম্পূর্ণ পোস্ট পড়ে এত সুন্দর একটা মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

মাছের কাবাব খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনি এবং ইমরান ভাই ও মারুফ ভাই তিনজন মিলে খুব মজার মাছের কাবাব পেলেন। আসলে ব্যস্ত থাকলে কোথাও ঘুরতে যেতে হলে হাতের কাজগুলো শেষ করে যেতে হয়। যাহোক ইমরান ভাই আপনাকে তার ব্যস্ততার মাঝেও সময় দিয়েছে। যদিও মাছটির নাম জানতে পারতেন আমাদেরকে জানালে আরো ভালো হতো আমরা কখনো এই মাছের কাবাব হাউজে গেলে অর্ডার করতে পারতাম। আসলে মাঝেমধ্যে ঘুরতে গেলে সবার কাছে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে মাছের কাবাব খাওয়ার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

মাছের কাবাব খেতে আপনার কাছেও ভালো লাগে জেনে ভালো লাগলো। আপনি যখন কাবাব হাউজে যাবেন আমাদেরকে বলবেন সাথে আমরাও যাব। মাছের নাম না জানলে কি হয়েছে বের করে ফেলব দরকার হলে।

 3 years ago 

প্রিয় মানুষের সাথে ঘুরাঘুরি করা বা কোথাও গিয়ে কিছু খাওয়ার মজাই আলাদা। ভাইয়া আপনি এবং ইমরান ভাই মিলে নোয়াখালী কোম্পানীগঞ্জে আপনার আরেক বন্ধু মারুফ ভাইকে নিয়ে মাছের কাবাব খেলেন। তবে একা একা কোথাও যেতে ভালো লাগেনা অনেকের। তবে মাছের কাবাব খাওয়ার মজাই আলাদা। তবে রেস্টুরেন্ট ও পরিবেশ দেখে বোঝা যাচ্ছে ওখানে খাবার গুলো খুব ভালো হবে। এবং কাবাব খাওয়ার মুহূর্ত খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

 3 years ago 

আসলে প্রিয় মানুষদের সাথে ঘোরাঘুরি অথবা কোথাও গিয়ে খাওয়ার মজাটাই একেবারে আলাদা। আপনার মন্তব্যটা পড়ে ভালো লেগেছে ধন্যবাদ।

 3 years ago 

কাবাব দেখে তো জিভে জল চল আসল ভাইয়া। কাবাব আমারো ভাল লাগে,এটা মেইবি পমফ্রেট মাছের কাবাব।আপনারা তিনজন দারুন সময় কাটিয়েছেন দেখে ভাল লাগল।ধন্যবাদ সুন্দর মুহুর্তগুলো শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে জানিনা মাছটার নাম কি তাই কনফার্ম হতে পারিনি। হতে পারে আপনি যে নামটা বলেছেন সেই নামটা হবে। ধন্যবাদ নামটা বলার জন্য।

 3 years ago 

আড্ডা যা হবে হোক কিন্তু খাবার গুলো দেখে জিভে জল এসে গেছে। মাছের কাবাব এত লোভনীয় করে তৈরি করেছে দেখে তো মনে হচ্ছে ভীষণ মজার হবে। তাছাড়া পরোটার কালার গুলো দারুন ছিল। ঠিক বলছেন কোথাও গেলে একা একা যাওয়া একদম ভালো লাগে না। যদি সাথে কেউ যায় তাহলে মুহূর্ত খুব ভালো কাটে। অনেক সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। সাথে মজার মজার খাবার খেলেন ভালো লাগলো বিষয়টি।

 3 years ago 

হ্যাঁ আপু খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছিলাম। সম্পূর্ণটা পড়ে ভালো মন্তব্যের জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64759.21
ETH 1919.99
USDT 1.00
SBD 0.39