lifestyle:- লোডশেডিং এর কারণে মিনি আইপিএস কেনার মুহূর্ত।

in আমার বাংলা ব্লগ2 years ago

ABB 23 জুন ২০২৪ রবিবার

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

20240531_195616.jpg

আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আজ আমি ভিন্ন ধরনের একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আসলে চারিদিকে বর্তমানে লোডশেডিং এর অবস্থা একদম খারাপ। দিন রাত সব সময় কারেন্টে অনেক বেশি ডিস্টার্ব করে। যার কারণে কাজের অনেক বেশি সমস্যা হয়।

20240531_155301.jpg

যার কারণে চিন্তা করলাম একটি মিনি আইপিএস কেনার কথা। কিন্তু মিনি আইপিএস এর মধ্যে অনেক খারাপ ডিভাইস বের হয়ে গিয়েছে। ভালো গুলো পেতে অনেক বেশি সমস্যা হয়। প্রথমে চিন্তা করলাম অনলাইন থেকে একটি অর্ডার করে দিবো। কিন্তু অনলাইন এর প্রতি আমার বিশ্বাস অনেক বেশি কম। যার কারনে অনলাইন থেকে আমি এত বেশি কিছু অর্ডার করি না।

20240531_155304.jpg

শুধু ইউটিউব চ্যানেলের জন্য বিভিন্ন সরঞ্জাম গুলো অর্ডার দিয়ে থাকি। তাছাড়া অন্য কিছু অর্ডার করি না বললেই চলে। বিশেষ করে কাপড় গুলো অনলাইন থেকে অনেক খারাপ চলে আসে। কিন্তু সত্য বলতে আমি কখনো অনলাইন থেকে কিছু কিনে ঠকি নাই। এরপরেও আমার অনলাইনের প্রতি বিশ্বাস নেই বললেই চলে। চলে গেলাম আমাদের বাজারের মধ্যে। অনেকগুলো দোকান খুঁজতে লাগলাম। সেখানে আছে নাকি দেখে

20240531_155409.jpg

পরবর্তীতে একজন বড় ভাইকে ফোন দিয়ে বললাম , ডিভাইসটি আমার লাগবে। কারেন্ট এর সমস্যার কারণে কাজ করতে অনেক সমস্যা হচ্ছে। বিশেষ করে মোবাইলের ডাটা ব্যবহার করে ছবি আপলোড করতে অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। এবং মাঝে মাঝে আপলোড হতে চায় না। যার কারণে ওয়াইফাই দিয়ে আপলোড করতে হয়। আমার কথা শুনে বড় ভাই তার একটি দোকানে যেতে বললেন। সাথে তিনিও গেলেন।

20240531_155359.jpg

আমাকে নিয়ে কম্পিউটার সমিতির একজন বড় ভাইয়ের দোকানে গেলো। এবং খুবই অল্প দামে এটি আমি পেয়ে গেলাম। 1750 টাকা দিয়ে এটি কিনেছিলাম। কিন্তু অনলাইনে আড়াই হাজার তিন হাজার টাকার মতো। গত বছর আমার শালীর জন্য একটা নিয়েছিলাম ২৮০০ টাকা দিয়ে। খুবই ভালো সার্ভিস দিয়েছে সেটা।

20240531_195330.jpg

কিন্তু চোখ বন্ধ করে আমিও মিনি আইপিএস কিনে নিলাম। দেখা যাক কি হয়। দেখে মনে হয়েছে খুবই ভালো সার্ভিস দিবে। কিন্তু কারেন্ট তো থাকে না। ডিভাইসটি কি চার্জ হতে পারবে ? তা নিয়ে সন্দেহ করতেছি। কিন্তু কি আর করা কারেন্টের পরে কিছুক্ষণ কাজ করতে পারলেও ভালো। যাদের এলাকায় কারেন্ট একেবারেই থাকে না তাদের এটি কিনা খুবই প্রয়োজন। বিশেষ করে আমরা যারা ব্লগার রয়েছি তাদের জন্য।

20240531_195616.jpg

আশা করি এটি আমাদের সবারই খুব প্রয়োজনীয়। কারণ কারেন্ট না থাকলে ওয়াইফাই থাকে না। কারেন্ট না থাকলে আবার মোবাইল টাওয়ারগুলো ভালো নেটওয়ার্ক দেয় না। যার কারনে ওয়াইফাই দিয়ে কাজ করতে হয়। এজন্য মিনি আইপিএস খুবই প্রয়োজনীয়। তাড়াতাড়ি কিনে ফেলুন। আর টাকা না থাকলে আমার সাথে যোগাযোগ করুন 😀😀😀😀।

20240531_155518.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীLifestyle
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

রতত.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

আপনি মিনি আই পিএস কিনে খুব ভালো কাজ করেছেন ভাইয়া।কারেন্ট না থাকলে আসলেই খুব অসস্তি হয়।আর একটু গ্রামের দিকে লোডশেডিং একটু বেশিই সমস্যা সৃষ্টি করে।আশা করি বেস্ট সার্ভিস পাবেন এটি থেকে।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলেই কারেন্ট না থাকলে অনেক বেশি অস্বস্তি হয় তাই এটা কেনাই ভালো।

 2 years ago 

ভাইয়া আপনার মতো আমার একটা মিনি আইপিএস দরকার।তবে আমার কাছে তো টাকা নেই কিভাবে কিনবো । সত্যি ভাইয়া কারেন্ট না অনেক ঝামেলা হয় কাজ করতে। আপনি অল্প দামে বেশ ভালো একটা মিনি আইপিএস কিনেছেন। নিশ্চয় ব্যবহার করে অনেক আরাম পাবেন। ধন্যবাদ ভাইয়া পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে এটা কেনার পর থেকে ভালোভাবেই কাজ করতে পারছি। আপনাদেরও উচিত কিনে নেওয়া।

 2 years ago 

আপনার মতো আমারও অনেক সমস্যা ভাইয়া আমারও একটি ইউপিএস আছে।আপনার ইউপিএস টি ভীষণ চমৎকার সুন্দর হয়েছে। নিশ্চিত সার্ভিস ভালো দেবে কারণ আপনার শালিরটা যেহেতু ভালো সার্ভিস দিয়েছে। দামটাও বেশ নাগালের কাছেই ছিলো।ধন্যবাদ ভাইয়া সুন্দর ইউপিএস কেনার খুটিনাটি সব ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

আসলে এটা অনেক বেশি উপকারী। তাই কিনে ফেললাম।

 2 years ago 

আমিও মনে করি এই মিনি আইপিএস টা আমাদের প্রত্যেকের জন্যই খুব গুরুত্বপূর্ণ। ওয়াইফাই ছাড়া কাজ করা সত্যি অনেক বেশি মুশকিলের ব্যাপার। আর মোবাইলের ডাটা দিয়ে সবকিছু করা যায় না। এখন যেহেতু আমরা মিনি আইপিএস টা কিনেছি, এর কারণে খুব ভালো কাজ করতে পারতেছি। এটাই চাই যেন এটা ভালো সার্ভিস দেয়। যাইহোক মিনি আইপিএস কেনার মুহূর্তটা তুমি অনেক সুন্দর করে সবার মাঝে শেয়ার করেছো দেখে ভালো লাগলো।

 2 years ago 

আমিও এটাই চাই যেন এটা ভালো সার্ভিস দেয়।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বর্তমানে সারা বাংলাদেশেই লোডশেডিং এর মাত্রা বাড়তেছে। লোডশেডিং এর কারণে মিনি আইপিএস কিনে খুবই ভালো করেছেন। এখন আর কাজের কোন প্রবলেম হবে না। আমিও একটি কেনার চিন্তাভাবনা করেছিলাম। আপনার ব্লগটি পরে কিছুটা অভিজ্ঞতা হলো। আমিও অনলাইন থেকে অফলাইনে বেশি কেনাকাটা করি।ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

কিনে ফেলেন ভাই এটা ভালো সার্ভিস দেয়।

 2 years ago 

এটা বেশ ভালো করেছেন। বর্তমান সময়ে কারেন্টের কোন ভরসা নেই। এই কারণ আছে তো আবার এই নেই। আরেকটু যদি ঝড় বৃষ্টি হয় তাহলে তো আর কারেন্ট আসার কোন নাম নেই। মিনি আইপিএস কেনার মুহূর্তটা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

চেষ্টা করলাম মিনি আইপিএস কেনার মুহূর্তটা শেয়ার করার জন্য। কারণ এটা সবার জন্যই গুরুত্বপূর্ণ।

 2 years ago 

গরম যতই বাড়ছে লোডশেডিং এর মাত্রাও ততই বাড়ছে। যদিও আমাদের এখানে বিদ্যুৎ কম ই যায়। যাইহোক খুবই দরকারী একটি জিনিস কিনেছেন ভাই। মিনি আইপিএস এখন অনেকেই কিনছে। আশা করি এখন থেকে ভালোভাবে কাজ করতে পারবেন। যাইহোক এতো সুন্দর অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হ্যাঁ এটা অনেক গুরুত্বপূর্ণ। তাই অনেকেই এখন এটা কিনতেছে।

 2 years ago 

এ বছর গরম খুব বেশি।আর গরমের সময় লোড শেডিংটা একটু বেশী হয়।আর ঢাকার বাইরে লোড শেডিং একটু বেশী পরিমানেই হয় শোনা যায়। এই বিদ্যুৎ এর জন্য ঠিকঠাক মতো কাজ করা সম্ভব হয়না।কাজ ঠিক মতো করার জন্য বিদ্যুৎ খুব প্রয়োজনীয় একটি বিষয়। আর এতো সব চিন্তা করে মিনি আই পি এস নিয়ে ভালো ই করেছেন।আশাকরি এখন কাজ করতে আর বেগ পেতে হবে না।আই পি এস কেনার সুন্দর মূহুর্তটি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। এজন্য অনেক ধন্যবাদ জানাই ভাইয়া আপনাকে।

 2 years ago 

হ্যাঁ এখন আর বেশি কষ্ট হচ্ছে না কাজ করতে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64792.27
ETH 1935.99
USDT 1.00
SBD 0.37