lifestyle:- রাস্তার পাশ থেকে তালের ডাব খাওয়ার মুহূর্ত।

in আমার বাংলা ব্লগ2 years ago

ABB ৪ জুন ২০২৪ মঙ্গলবার

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আজ খুবই সুন্দর একটি মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করব। মাঝে মাঝে কিছু কিছু মুহূর্ত আমার অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে যখন প্রিয় কিছু খাবার খেয়ে থাকি।

20240523_144559.jpg

কয়েকদিন আগে হঠাৎ করেই দুপুরে আগে বাজারে গিয়েছিলাম। অনেকগুলো কাজ ছিল। বাড়িতে আসবো না বাজারে খাওয়া দাওয়া করে ফেলবো তা ভাবতে ভাবতেই অনেকটা সময় চলে গেল। পরবর্তীতে বাজারেই দুপুরে খাওয়া দাওয়া করি। তখন কম্পিউটার সেন্টার এর মধ্যে ছিলাম। দুজন ভাইকে নিয়ে আমরা দুপুরে খাওয়া-দাওয়া করে নিলাম।

20240523_144557.jpg

খাওয়া দাওয়া করে বের হওয়ার সময় হঠাৎ করে দেখলাম, রাস্তার পাশে অনেকগুলো তালের ডাব নিয়ে একজন ব্যক্তি বসেছে। ডাবগুলো দেখে জিভে জল চলে আসলো। তখন ভাবলাম সঙ্গে সঙ্গে তালের ডাব খাবো। কিন্তু বড় বা নিষেধ করল। বলল এখন খেলে পেটে ব্যথা করার সম্ভাবনা আছে। আমরা কিছুক্ষণ পর খাব। তাই জন্য তখন আর খেলাম না।

20240523_144552.jpg

কম্পিউটারে আমার কিছু কাজ ছিল। তখন সে কাজগুলো করতে চলে গেলাম। প্রায় অনেকক্ষণ সময় পর হঠাৎ করে তারা ডাবের কথা মনে পড়লো আমার। সবাইকে বললাম চলেন তাহলে ডাব খেয়ে আসি। সবাই অবাক যে আমার এখনো মনে আছে। আমরা কাজের চাপে সব ভুলে গিয়েছি। আমি একটু ফ্রি হলেও একজন ভাই ফ্রি হতে পারে নাই। তার জন্য আবার একটু অপেক্ষা করলাম।

20240523_144244.jpg

অপেক্ষা করতে করতে তিনজনেই কিছুটা ফ্রি হলাম। এরপরেও বড় ভাইয়ের একজন আইসিটি স্টুডেন্ট চলে এসেছে। তাকে কম্পিউটার সেন্টারে রেখে আমরা বাহিরে চলে যাওয়ার কথা ভাবলাম। বড় ভাই ছাত্রীকে বলল তুমি কি তালের ডাব খাবে? মেয়েটি কোন কথা বলে না। পরে আমরা ভাবলাম না বলা মানে সম্মতির লক্ষণ। তারমানে খাবে 😀😀।

20240523_144243.jpg

পরে আমরা বাহিরে চলে গেলাম। প্রথমত আমরা চারটি ডাব কাটার জন্য বলেছি। প্রথমে বড় ভাইকে দুইটি ডাব দিয়ে পাঠিয়ে দিয়েছে। বাকি দুইটা ডাব নিয়ে আমরা পরবর্তীতে যাব। এরপর আমরা ডাব খেয়ে নিলাম। আসলে ডাব খেয়ে ভীষণ ভালো লেগেছিল। তালের দাব নারিকেলের ডাব আমার খুবই প্রিয়। যার কারণে যে কোথাও দেখলে চেয়ে থাকি। তাহলে ডাবগুলো খুবই সুস্বাদু ছিল। কিন্তু দুপুর বেলা হওয়ার কারণে তালগুলো গরম ছিল। যদি একটু ঠান্ডা হত তাহলে খেতে আরো বেশি ভালো লাগতো। তালের ডাবগুলোকে রোদের মধ্যে রেখেছিল তাই গরম হয়ে গিয়েছে। এভাবেই রাস্তার পাশ থেকে তারা ডাব খেয়ে অনেক বেশি ভালো লেগেছিল।

20240523_144505.jpg

রাস্তার পাশ থেকে কিছু খেলে পেটে ব্যথা করে। কিন্তু তালের ডাব খেলে কখনো পেটে ব্যথা করার সম্ভাবনা নেই। কারণ এটি সৃষ্টিকর্তার একটি রহমত। যার মধ্যে কোন ধরনের মেডিসিন থাকে না। সেজন্য খাওয়াই যায়। যারা এখনো তালের ডাব খন নাই তাড়াতাড়ি খেয়ে আসুন। দেখবেন ভীষণ ভালো লাগবে। টাকা লাগলে আমাকে বলবেন 😀😀😀। ধন্যবাদ ব্লগটা পড়ার জন্য।

পোস্ট বিবরণ

শ্রেণীLifestyle
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

রতত.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

রাস্তার পাশে দাঁড়িয়ে তালের ডাব খাওয়ার অনুভূতিটি আলাদা। আমিও মাঝেমধ্যে খেয়ে থাকি। এমন একটি অনুভূতির কথা শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক বেশি ভালো লেগেছিল । আপনার মন্তব্য দেখে আরো বেশি ভালো লেগেছে। ধন্যবাদ

 2 years ago 

আমাদের এদিকে তালের ডাব না বলে তালের শ্বাস বলা হয়ে থাকে। যাইহোক আপনাদের তালের শাঁস খাওয়ার মুহূর্তটা পড়ে বেশ ভালো লাগলো। আর হ্যাঁ এটা ঠিক বলেছেন তালের শাঁস খেলে কোনো সমস্যা হওয়ার কথা নয়। কারণ এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। যাইহোক এ বছর তালের শাঁস বেশ কয়েকবারই খাওয়া হয়েছে। সুযোগ হলে আরো খাওয়া হতে পারে। যাইহোক ধন্যবাদ ভাই এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

একেক জায়গায় একেক নাম ব্যবহার করে থাকে। কিন্তু এতে খেতে খুবই সুস্বাদু লেগেছিল ভাই। মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

তালের ডাব খেলে কখনো পেটে ব্যথা করার সম্ভাবনা নেই।

কারণ এটা পুরোপুরি প্রাকৃতিক ফল। আমাদের দিকে এটাকে তালের শাস বলে। বিশেষ করে এটার মধ্যে যে মিষ্টি পানি থাকে সেটা অমৃত মনে হয়। বন্ধু এবং বড় ভাই মিলে রাস্তা থেকে তালর শাস খাওয়ার মূহূর্ত টা বেশ ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 2 years ago 

ঠিক বলেছেন এদের খুবই মিষ্টি পানীয়। অনেক বেশি ভালো লাগে আমার কাছে ‌ । পাশে থাকার জন্য ধন্যবাদ

 2 years ago 

সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তন। তেমনি বিভিন্ন ধরনের খাবার গুলোও সামনে চলে আসে। এই সময় তাল যেটা বিভিন্ন বাজার রাস্তার পাশে বিক্রি করতে দেখা যায় । তালের শ্বাস যেটা অনেকবার খাওয়া হয়েছে গতকাল খেয়েছি । আপনিও দেখছি সেই খাওয়ার ইচ্ছেটা পূরণ করলেন । আমাদের সাথে সেই মুহূর্তে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই সব জায়গাতেই এখন তাল দেখা যায়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago (edited)

আমার ইতিমধ্যে কয়েকদিন তালের শাঁস খাওয়া হয়ে গেছে ভাইয়া। আমার এটা ভীষণ পছন্দের খাবার। আপনিও তালের শাঁস খেয়েছেন জেনে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে তালের শাঁস খাওয়ার পোস্ট টি আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

আমার নিজেরও খাওয়া হয়েছে আপু। আমার খুবই পছন্দের একটি খাবার। ধন্যবাদ

 2 years ago 

তালের স্বাস বলা হয় আমাদের এদিকে।এই বছর খাওয়া হয়েছে আমার এই ফলটি।সাধারণত রাস্তার পাশেই এগুলো ফেরি করে।আপনার পোস্টটি পড়ে বেশ ভালো লাগলো।এই ফলটি সবাই প্রতিবার একবার হলেও ট্রাই করে থাকে।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

একেক অঞ্চলে একেক নাম ব্যবহার করে আপু। কিন্তু আমার খুবই পছন্দের একটি খাবার। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

তালের শাঁস খেতে আসলেই দারুণ লাগে। আমি কয়েকদিন আগে তালের শাঁস কিনে পোস্ট শেয়ার করেছিলাম। সেই তালের শাঁস গুলো খেতে দারুণ লেগেছিল। আজকে দুপুরেও তালের শাঁস খেলাম বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। যাইহোক বেশ মজা করে তালের শাঁস খেয়েছেন আপনারা। মনে হচ্ছে সেই মেয়েটি তালের শাঁস খুব পছন্দ করে। তাই না করতে পারেনি 😂। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই, তাই জন্য মেয়েটি কথা বলেনি। মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago (edited)

বর্তমান সময়ে যে কোন ধরনের বাজারে গেলে এরকম ডাবের দোকান গুলো দেখতে পারা যায়। আমরা চাইলে যে কোন সময় আমাদের ইচ্ছা মতো গিয়ে তালের শাস গুলো খেতে পারি। আপনি দেখছি আপনাদের এলাকার একটি বাজার থেকে তালের শাস কিনে খেয়েছেন, এটা দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। আসলে তালের শাস আমাদের শরীরের জন্য খুবই উপকারী।

 2 years ago 

ঠিক বলেছেন যে কোন বাজারের মধ্যে এগুলো বিক্রি করে থাকে। মন্তব্য করার জন্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 60365.29
ETH 1623.07
USDT 1.00
SBD 0.41