লাইফ স্টাইলঃ বামুন্দি বাজারে সুস্বাদু মিষ্টি খাওয়া

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG20240712180205.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে

আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। গতকাল সারা দিনে আমি অনেক ব্যস্ত সময় পার করেছিলাম আর সেই কারণে সন্ধাতে খুবই ক্লান্তি অনুভব করছিলাম। সন্ধ্যার সময় বিছানাতে সোয়া মাত্রই কখন যে ঘুমিয়ে গিয়েছি সেটা মনে হয়। এজন্য আমি সঠিক সময়ে আপনাদের মাঝে পোস্ট শেয়ার করতে পারেনি। হঠাৎ করে এত রাতে ঘুম ভেঙে গেল আর তখনই মনে হয় একটু আজকে এত পোস্ট করা হয়নি। তাই তাড়াতাড়ি করে আপনাদের মাঝে একটা পোস্ট শেয়ার করার জন্য হাজির হয়ে গেলাম।

IMG_20240713_031608.jpg

আসলে গতকালকে গিয়েছিলাম বামুন্দি বাজারে আমার একটা কাজের জন্য। সাথে আমার দুইটা ছোট ভাই ও গিয়েছিল। তোরে ছাড়া আমাকে বলে ফেললে যে ভাই চলেন এখানে একটা জায়গাতে খুবই সুস্বাদু বুন্দিয়া পাওয়া যায়। এই লোক নাকি খুবই ভালো মানের বুন্দিয়া তৈরি করে থাকে। যেহেতু তারা বলল যে সেখানে খুবই ভালো মানের এই মিষ্টিটা পাওয়া যায় তাই আমি আর দেরি করলাম না তাদের দুইজনকে নিয়ে চলে গেলাম সেখানে খাবার জন্য। সেখানে যাবার পরে লক্ষ্য করলাম অনেক মানুষের ভিড় কেননা এখানকার এই মিষ্টিটা খেতে অনেক সুস্বাদু হয়। অনেক কষ্টের পরে আমরা সেখান থেকে তিনজন এই মিষ্টি নেবার সুযোগ পেলাম। এমন জায়গাতে এই মিষ্টিটা বিক্রয় করা হয় তা দেখে বোঝার কোন উপায় নেই যে এটা খেতে এতটা বেশি সুস্বাদু। আমি লক্ষ্য করে দেখলাম এক সাধারন পরিবেশে বিক্রয় করা হচ্ছে এই মিষ্টি কিন্তু এটা খেতে যে এতটা বেশি সুস্বাদু সেটা আমি খাবার আগে পর্যন্ত ভাবতে পেরেছিলাম না।

IMG20240712180210.jpg

যাইহোক আমার কাছে মিষ্টিটা খেয়ে খুবই ভালো লাগলো। আসলে আমি কতটা বামুন্দি বাজারের চলাচল করিনা যার কারণে এই জিনিসগুলো থেকে আমি এখনো ধারণা লাভ করতে পারিনি। কিন্তু আমি কিছুদিন যাবৎ বামুন্দি বাজার এ চলাচল করে একটা জিনিস বুঝতে পারলাম যে এখানে অনেক বিখ্যাত বিখ্যাত কিছু জিনিস পাওয়া যায়। আবার এখানে যে জিনিসগুলো পাওয়া যায় তার দামের পরিমাণটাও অন্যান্য জায়গা থেকে অনেক কম। যাইহোক এমন একটা পরিবেশে এমন সুস্বাদু মিষ্টি খেতে পেরে আমার কাছে খুবই ভালো লাগলো।

বুন্দিয়া খেতে আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে আর আমি আপনাদের মাঝে বেশি কিছু শেয়ার করছি না। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবে নতুন কোন একটা পোস্ট এর মধ্য দিয়ে।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

হ্যাঁ ভাই গ্রামের কিছু কিছু বাজারে একদম সাদামাটা ভাবে দারুন দারুন খাবার বিক্রি হয় দোকানের লোকেশন গুলো দেখে বোঝার উপায় নাই এই খাবারগুলো এতটা সুস্বাদু হবে।

 2 years ago 

আসলে গ্রাম অঞ্চলে এমনটাই হয় ছোট দোকানেও বড় জিনিস পাওয়া যায়।

 2 years ago 

মাঝে মাঝে ছোটখাটো বাজারেও অনেক মজার মজার খাবার পাওয়া যায়।বামুন্দি বাজারের মিষ্টি গুলো দেখতে অনেক লোভনীয় লাগছে খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আমাদের মাঝে এত সুন্দর পোস্টটি তুলে ধরার জন্য।

 2 years ago 

আমরা তিনজন এগুলো খেয়ে খুবই মজা পেয়েছিলাম আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64479.82
ETH 1880.49
USDT 1.00
SBD 0.36