লাইফস্টাইলঃ রোগ মুক্তির জন্য পাখিদেরকে তুলসী পাতা খাওয়ানো

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG20240323091008.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে শনিবার, এপ্রিল ২৭/২০২৪

আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আপনারা জানেন আমি শখের বসে প্রথমে পাখি পালন করতে শুরু করেছিলাম আর সেই সব বর্তমান সময়ে আমার খামারে রূপান্তরিত হয়ে গিয়েছে। আসলে সত্য বিষয়ে এটাই যে বাজিগার পাখি প্রচুর পরিমাণে ডিম বাচ্চা করে আর এই কারণেই আমার সেই শখের পাখি এখন খামারে রূপান্তরিত হয়েছে। যেহেতু বর্তমান সময়ে আমার পাখিগুলো নিয়ে খামার রূপান্তরিত করতে হচ্ছে তাই তাদেরকে বিভিন্ন পুষ্টি সমৃদ্ধ খাবার দেবার প্রয়োজন হয়। পুষ্টি সমৃদ্ধ খাবার দেবার সব থেকে বড় কারণ হচ্ছে তারা যেন ভালোভাবে ডিম বাচ্চা করে এবং বিভিন্ন ধরনের রোগের সম্মুখীন না হয়।

IMG20240323085628.jpg

আমি প্রত্যেক সপ্তাহেই অন্তত একদিন করে আমার পাখিদের কে তুলসী পাতা খেতে দেই। কারণ আপনারা সকলেই জানেন যে তুলসী পাতা খুবই উপকারী একটা পাতা। এই পাতাতে অনেক ঔষধি গুন থাকার কারণে পাখিদের হওয়ার রোগব্যাধি থেকে সহজেই মুক্তি দিতে পারে। অনেক পাখির খামারি রয়েছে যারা তাদের পাখিদেরকে তুলসী পাতার খেতে দেন কারণ তারা এটার সঠিক মর্যাদা জানেন।

IMG20240323090917.jpg

IMG20240323090911.jpg

IMG20240323090112.jpg

যেহেতু আমি প্রথম অবস্থায় থেকেই আমার পাখিদেরকে এই খাবার দেই তাই আমার পাখিগুলো এটার সাথে খুবই ভালোভাবে পরিচিত এবং একই সাথে তারা খুবই স্বাচ্ছন্দের সাথে এটা খাদ্য হিসেবে গ্রহণ করে। আমি অনেক খামার লক্ষ্য করেছি যারা তাদের পাখিকে তুলসী পাতা খেতে দেয় না ছোটবেলা থেকে তাই বড় হবার পরেও তাদের পাখি তুলসী পাতা খেতে চায় না। আর এই কারণেই তাদেরকে বিভিন্ন ধরনের ঔষধ ব্যবহার করা লাগে পাখিদেরকে রোগ থেকে মুক্ত রাখার জন্য।

IMG20240323090124.jpg

IMG20240323090230.jpg

IMG20240323090054.jpg

যেহেতু আমি প্রকৃতি থেকে পাওয়া জিনিস পাখিদেরকে ঔষধ হিসেবে দিয়ে থাকি তাই আমাকে একই সাথে যেমন বাড়তি খরচের প্রয়োজন হয় না ঠিক তেমনি পাখিদের কেউ সুস্থ সবল রাখতে পারি। আর এমন খাবারে কোন পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না তাই পাখিগুলো সহজেই ডিম বাচ্চা করতে পারে। আমি লক্ষ্য করে দেখেছি আমার বাজরিগার পাখিগুলো একই সাথে সাতটি থেকে আটটি পর্যন্ত ডিম বাচ্চা করে থাকে।

আপনারা যারা বাজরিগার পাখি পালন করেছেন তারা কি কোন সময় আমার মত পাখিদেরকে তুলসী পাতা খাবিয়েছেন যদি খাবিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর প্রকৃতি থেকে পাওয়া এই ঔষধ আমার পাখিদেরকে খাওয়াচ্ছি এই বিষয়টা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা ও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হব নতুন কোন একটা পোস্ট এর মধ্য দিয়ে।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

তুলসীপাতার অনেক ওষুধী গুণাবলী রয়েছে যা মানুষের জন্যও যেমন ভালো, পশুপাখির জন্যও ভালো। তবে একটা সত্যি কথা বকি ভাই, এভাবে ডালসহ এতগুলো তুলসী পাতা তুলেছেন দেখে আমার বেশ খারাপ লাগলো। আপনার পাতা প্রয়োজন হলে পাতা ছিড়ে নিতেন। তবে যেভাবে ডালসহ ছবিতে দেখছি, এভাবে ছিড়লে তো সেই তুলসী গাছগুলোর বেহাল অবস্থা হয়েছে বোঝাই যাচ্ছে। আশা করি পজেটিভ ভাবেই নিবেন আমার মন্তব্য এবং পরের বার থেকে মাথায় রাখবেন।

 2 years ago 

এই কথাটা পশু পাখি এবং মানুষ সকলের জন্যই অনেক উপকারী।

 2 years ago 

সখের বশে পাখিপালন থেকে আজ আপনি খামারে রুপান্তর করেছেন। আপনি পাখিকে তুলসীপাতা খাওয়ান জেনে বেশ ভালো লাগলো।তুলসীপাতায় রয়েছে হাজারও ঔষধি গুণ।তুলসীপাতা ছোটবেলা থেকে আপনার পাখিকে খাওয়ান জন্য তারা খুব সহজেই খেয়ে নেয় এই ঔষধি পাতা গুলো।আপনার পাখির ফটোগ্রাফি দেখেই বোঝা যাচ্ছে কতোটা সুস্থ। ভালো লাগলো পোস্ট টি পড়ে।সব থেকে ভালো লাগলো বাজারে কেনা ঔষধের চেয়ে তুলসি পাতা খাইয়ে পাখিদের রোগ মুক্তির বিষয় টা।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোষ্টটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু শখের বসে শুরু করে আজকে খামারে রূপান্তরিত করে ফেলেছি।

 2 years ago 

প্রথমে ব‍্যাপার টা দেখে আমিও অবাক হয়েছিলাম কী পাখি তুলসি পাতা খাই। কিন্তু পরবর্তীতে দেখি এটা আপনি অনেক আগে থেকে করে আসছেন। অর্থাৎ আপনার পাখি তুলসি পাতা খেয়ে অভ‍্যস্ত। এইজন্যই হয়তো এখন খাই। তুলসি পাতার ঔষধি গুণসম্পর্কে আমরা সবাই অবগত। আপনার শখ এখন খামারে পরিণত হয়েছে ব‍্যাপারটা দেখে বেশ ভালো লাগল।

 2 years ago 

খায় বললে তো ভুল হবে ভাইয়া খুবই মজা করে খাই।

 2 years ago 

শুনে অনেক ভালো লাগলো ভাইয়া সপ্তাহে আপনি প্রায় একদিন করে আপনার পাখিদেরকে তুলসির পাতা খাওয়ান ।আসলেই আপনার খামারের পাখি গুলো দেখতে অনেক চমৎকার লাগছে। শখের বসে আপনি অনেক সুন্দর সুন্দর পাখি পালন করতে শুরু করেছেন ভাইয়া ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমি যে শুধু তুলসী পাতা খাওয়ায় তা কিন্তু নয় আরো অনেক জিনিস খাওয়াই।

 2 years ago 

আজ প্রথমবার দেখলাম পাখিদের তুলসী পাতা খাওয়ানো হয়। এমনিতে তুলসী পাতা খুবই উপকারী। তবে পাখিদের খাওয়ানো যায় এটা আমার জানা ছিল না ভাইয়া। এটা যদি পাখিদের ক্ষেত্রে উপকারী হয় তাহলে অবশ্যই সব খামারীর উচিত ছোটবেলা থেকে পাখিগুলোকে তুলসী পাতা খাওয়ানো। খুব ভালো একটা উদ্যোগ গ্রহণ করেছেন শখের পাখি পালন করে খামারে রূপান্তর করেছেন।

 2 years ago 

শুধুমাত্র আজকে খাইয়েছি তাই নয় আপু আমি প্রত্যেক সপ্তাহেতেই এটা পাখিদের খাওয়াই ‌

 2 years ago 

রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য পাখিদের যে তুলসী পাতা খাওয়াতে হয়, এটা তো আমি আজকেই প্রথমবার জানলাম ভাই। যাইহোক, আপনার বাজরিগার পাখিগুলো দেখেই বোঝা যাচ্ছে, তারা কতটা সুস্থ এবং সুন্দর আছে। যেহেতু তুলসী পাতা একটি প্রাকৃতিক খাবার এবং এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই, সেক্ষেত্রে এসব পাখিদের বেশি বেশি ডিম দেওয়াটাই স্বাভাবিক। বেশ নতুন একটা তথ্য জানলাম ভাই, আপনার আজকের এই পোস্টের মাধ্যমে ।

 2 years ago 

বিষয়টা আমিও প্রথমে জানতাম না পরে ইউটিউব দেখে ধারণা লাভ করেছি।

 2 years ago 

ইউটিউবের মাধ্যমে আসলে অনেক কিছুই জানা যায় ভাই। আমিও এরকম অনেক নতুন নতুন ইনফরমেশন ইউটিউবের মাধ্যমেই পেয়ে থাকি।

 2 years ago 

আমাদের মানুষেরই শুধু অসুস্থতা আসে তা কিন্তু কোনমতে নয়৷ আমাদের মতো সৃষ্টিকর্তার যে অন্যান্য সৃষ্টিরা রয়েছে তাদেরও অসুস্থতা রয়েছে৷ যেমন পশু পাখিরা অনেক সময় অসুস্থ হয়ে যায়৷ তেমনি আজকে আপনার এই পাখি অসুস্থ হয়ে গিয়েছে এবং তাদের এই অসুস্থতা নিরাময় করার জন্য আপনি তুলসী পাতা দিয়েছেন শুনে খুব ভালো লাগলো। তুলসী পাতার অনেক ঔষধী গুণাবলী রয়েছে যার ফলে তাদের অনেক উপকার হবে৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 66156.06
ETH 1932.55
USDT 1.00
SBD 0.38