বোনের কাছ থেকে পাওয়া বই উপহার||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করতে যাচ্ছি। নিজের ভালো লাগার অনুভূতিগুলো সবার মাঝে শেয়ার করতে অনেক ভালো লাগে। তাই তো আজকে আমি একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করবো। আশা করছি সবার ভালো লাগবে।


বোনের কাছ থেকে পাওয়া বই উপহার:

IMG_20250430_103251.jpg
Device-OPPO-A15
Location


উপহার পেতে আমাদের সবারই অনেক ভালো লাগে। উপহার যেমনই হোক না কেন প্রিয় মানুষদের কাছ থেকে যখন আমরা কোন কিছু পাই তখন সত্যিই অনেক ভালো লাগে। কিছুদিন আগে আমি আমার ছোট বোনের জন্য একটি জামার ডিজাইন করেছিলাম। তার খুবই পছন্দ হয়েছিল। যদিও কষ্টটা অনেক বেশি হয়েছিল ডিজাইন করতে। তাই ছোট বোন তার পক্ষ থেকে আমাকে ছোট্ট একটি উপহার দিয়েছে। সত্যি কথা বলতে এই উপহারটি পেয়ে অনেক ভালো লেগেছে।


IMG_20250430_101539.jpg
Device-OPPO-A15
Location


যেহেতু আমার ছোট বোন বই পড়তে অনেক পছন্দ করে তাই ভেবেছে হয়তো আমিও বই অনেক পছন্দ করবো। তার ভাবনায় যেরকমটা এসেছে সে রকমটাই উপহার দেয়ার চেষ্টা করেছে। সত্যি কথা বলতে বই পড়ার অভ্যাস একটা সময় অনেক বেশি ছিল। এখন কেন জানি খুব একটা পড়া হয় না। তবে যেহেতু উপহারগুলো পেয়েছি তাই ভাবলাম বইগুলো পড়লে ভালোই লাগবে। আমার ছোট বোন বই পড়তে ভীষণ পছন্দ করে তাই উপহারের কথা যখন মাথায় এসেছে তখন বইগুলোই পছন্দ করেছে।


IMG_20250430_101942.jpg
Device-OPPO-A15
Location


হুমায়ূন আহমেদ এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটো বই আমাকে উপহার দিয়েছে। সত্যি কথা বলতে এই উপহার পেয়ে আমার ভীষণ ভালো লেগেছে। কারো কাছ থেকে যে কোন উপহার পেতে আমরা সবাই অনেক পছন্দ করি। আর যদি বই হয় তাহলে আরো বেশি ভালো লাগে। আমার কাছে মনে হয় বই পড়লে জ্ঞান অর্জন করা যায় আর জ্ঞানের পরিধি অনেক বেড়ে যায়। এছাড়া বই পড়লে বিষন্নতা অনেকটাই কেটে যায়। আমরা অনেক সময় বিষন্নতায় সময় কাটাই। সেই সময় যদি বই পড়ি তাহলে সত্যি অনেক ভালো লাগে।


IMG_20250430_101457.jpg
Device-OPPO-A15
Location


এই বই দুটো হাতে পেয়ে আমার তো বেশ ভালো লেগেছিল। হুমায়ূন আহমেদের বই মাঝে মাঝেই পড়া হতো আগে। অনেকদিন থেকেই বই পড়া হচ্ছিল না। এরপর ভাবলাম যে বইগুলো সময় করে পড়ে ফেলব। শরীর মন কোনটাই খুব একটা ভালো নেই। তাই সেভাবে বই পড়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছি। তবে আমার কাছে মনে হয় বিষন্নতা কাটানোর জন্য বই পড়া খুবই দরকারী। বই পড়লে মন ভালো হয়ে যাবে আর বিষন্নতাও কেটে যাবে।


IMG_20250430_103701.jpg
Device-OPPO-A15
Location


আমি বইগুলো হাতে পেয়ে সত্যিই অনেক খুশি হয়েছিলাম। সেই সাথে তাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছিলাম। ছোটদের কাছ থেকে যখন আমরা কোন প্রত্যাশা ছাড়াই উপহার পেয়ে যাই তখন সত্যি অনেক ভালো লাগে। ছোটরা যখন নিজে পছন্দ করে কোন কিছু উপহার দেয় তখন সত্যিই অন্য রকমের ভালো লাগা কাজ করে। আর এই বইগুলো পেয়েও আমার ভীষণ ভালো লেগেছিল। আমিও সেই সুন্দর মুহূর্তটাই ক্যামেরাবন্দি করে রেখেছিলাম। আর আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম।


বোনের কাছ থেকে পাওয়া উপহার আপনাদের কাছে কেমন লেগেছে জানিনা তবে এই উপহারগুলো পেয়ে আমার ভীষণ ভালো লেগেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

Screenshot_2025-04-30-11-10-02-26_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2025-04-30-11-11-53-13.jpg

Screenshot_2025-04-30-11-13-23-41.jpg

 last year 

প্রিয়জনদের কাছ থেকে উপহার পেতে বেশ ভালই লাগে। আজ আপনি ছোট বোনের কাছ থেকে বই উপহার পেয়েছেন এবং সেই অনুভূতি আমাদের সাথে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। খুব সুন্দর ভাবে নিজের অনুভূতি গুলো শেয়ার করেছেন।আসলেই মাঝে মাঝে উপহার পেলে মন ভালো হয়ে যায়। ছোট বোনের থেকে পাওয়া উপহারগুলো কিন্তু দারুণ ছিল। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

যারা বই পড়তে পছন্দ করে তারা উপহার হিসেবে সাধারণত বই উপহার দিয়ে থাকে। বেশ দারুণ লাগল আপনার পোস্ট টা দেখে। এর থেকে ভালো উপহার আর হয় না। চাঁদের পাহাড় পড়েছি তবে হুমায়ুন আহমেদ এর বইটা পড়া হয়নি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64278.57
ETH 1825.07
USDT 1.00
SBD 0.38